মার্চ ২১, ২০১৭

Repair and preservation

 কোন কিছু রিপেয়ার (সংরক্ষণ ও তত্বাবধায়ন) করার জন্য সেই বস্তুর গাঠনিক উপাদান জানা জরুরী। যেমনঃ অনেক পুরনো ভঙ্গুর কাগজ বাঁ খবরেরকাগজ জাতীয় দস্তাবেজ রিপেয়ার করার জন্য গমের মাড়, ভাতের মাড় বাঁ মিথাইল সেলুলোজ ব্যাবহার হতে দেখেছি। অনেক দেশের জাদুঘরে, পাঠাগারে এবং সংগ্রহালয়ে কিউরেশন/রক্ষনাবেক্ষনের কাজের জন্য জাপানিজ “KOZO”(কজো) বাঁ তুঁত (Mulberry)গাছের তন্তু থেকে তৈরি কাগজের অনেক সুনাম আছে কারন সেই সকল কাগজের ফাইবার গুলু বেশ আঁটসাঁট ভাবে থাকে, এতো পাতলা প্রোডাক্ট তৈরি করা যায় যা ব্যাবহারের পর প্রায় স্বচ্ছ মনে হয় । এছাড়াও অম্ল ক্ষারের নিরপেক্ষতা এবং ওজন কম (5-11 gsm) হওয়ার কারনে কন্সারভেশন টেপ, কন্সাভেশন টিস্যু, লেন্স টিস্যু ইত্যাদির মাধ্যমে অনেক ধরনের সংরক্ষণ এবং জরাজীর্ণ আইটেম সংস্কারে এর অবাধ ব্যাবহার দেখা যায় ।

সাধারন ব্যাবহারকারীদের সুবিধার্থে,এই ধরনের কাজকে সহজতর করার জন্য আর্কাইভাল টেপ, বিভিন্ন ধরনের রিভার্সিবল আঠা, হিট সেট টিস্যু, লেন্স টিস্যু, Abby Ph pen (কাগজ এসিডিক কি না সেটা যাচাই করার কলম), পলিএস্টার ফিল্ম, ব্লটিং পেপার,সল্ভেন্ট সেট টিস্যু ইত্যাদি অনেক প্রোডাক্ট বাজারে আছে। গুরুত্বপূর্ণ কাগজ সংস্কারে সাধারন টেপ ব্যাবহার করা উচিৎ না কারন সাধারন টেপ কিছু দিন পর ই বিবর্ণ হয়ে যায়, আদ্রতা এবং তাপমাত্রার পার্থক্যের কারনে কুঁচকে যায়, লাগানোর পর চারিদিকে দাগ হয়ে যায় আর তাছাড়া খোলার সময় তো কখনো কখনো কাগজের একটা পড়ত ই নিয়ে চলে আসে ফলে সার্বিক ভাবে আইটেমের কালেকশন ভ্যালু কমে যায়।

সংস্কার ও সংরক্ষণ যে কেবল ব্যাংক নোট বাঁ ডাক টিকেটের ই হতে এমন না। সেটা পুরোনো দলিল, বই, চিঠি, খাম,খবরের কাগজ,ম্যাচ বক্স বাঁ যে কোন কাগজী আইটেমের ক্ষেত্রেই বলছি। এমনকি যে এ্যালবাম বাঁ বাইন্ডারে রাখবেন সেটির বয়স এবং স্বাস্থের কোথাও বলছি। এ্যালবাম বাঁ বাইন্ডারের পেইজ পুরোনো হয়ে গেলে তাতে কি কি অসুবিধা হতে পারে তাঁর কথা বলছি।

উদাহরনঃ হিট সেট টিস্যুঃ কাগজ সংস্কারের সবচেয়ে সহজতর পদ্ধতি গুলুর মধ্যে আমার মনে এটির নাম প্রথমে আসে। এটি একটি খুব পাতলা টিস্যুর মতো যার এক দিকে রাসায়নিক ভাবে নিস্ক্রিয় আঠা থাকে এবং তাপ (১০০-১১০ ডিগ্রি সেলসিয়াস) দিলে এটি কাগজের গায়ে স্বচ্ছ হয়ে লেগে যায়।ফলে কোন কাগজের কোন অংশ মিসিং থাকলে সেখানে ফিলার হিসাবে ব্যাবহার তো করাই যায় বরং কোন ছেঁড়া থাকলে সেখানেও ব্যাবহার করা যায় কারন আবার চাইলেই (আইসপ্রোপাইল এলকোহলের সাহায্যে) একে কাগজের কোন ক্ষতি ছাড়াই খুলে ফেলা যায়।

তাছড়া রিপেয়ার করার গ্ল ু বাঁ আঠা ও একটি অন্যতম বিবেচনার বিষয় যে সেটা রাসায়নিক ভাবে নিস্ক্রিয় কি না, ঘনত্ব,ওজন, বর্ণ পরিবর্তনের সম্ভাবনা ইত্যাদি।

একসময় ঐতিহাসিক বই, পান্ডূলিপি ইত্যাদি সংস্কারের জন্য প্রানীজ আঠা বানিয়ে সেটা ব্যাবহার হতো কারন প্রানীজ চামড়া,তন্তু ,হাড় ইত্যাদি কানেক্টিভ টিস্যু থেকে Collagen (কলাজেন) নামে একটি আঠালো রাসায়নিক পাওয়া যায় যা আমাদের শরীরেরও গাঠনিক উপাদন গুলুর মধ্যে একটি। আজকাল আধুনিক বাঁধাই এবং সংস্করনের জন্য অনেক ক্ষেত্রে আসিড ফ্রি PVA (পিভিএ),এক্রেলিক রেজিন, Aquazol (একুয়াজল) ব্যাবহার করলেও প্রাচীন পুঁথি এবং দস্তাবেজ সংস্কারের কাজে এখনো প্রানীজ আঠার চলন আছে।

এতশত কারনে যেকোন জায়গায় আপনার মূল্যবান সংগ্রহের আইটেমকে রাখা উচিৎ না বাঁ যেনতেনো ভাবে স্পর্শ করানো উচিৎ না। হিঞ্জিং টেপ, সেভিং পাউচ, এ্যালবাম পেইজ ইত্যাদি কেনার আগে নিশ্চিত হোন যে সেগুলু রাসায়নিক ভাবে নিস্ক্রিয় কি না, বিশেষ করে এসিড এবং লিগ্নিন মুক্ত কি না, বাফড না আনবাফড (কোনটি কোথায় ব্যাবহার করবেন)।

তারপর ভাবার বিষয় হচ্ছে- কাজটি কিভাবে করা হচ্ছে। আপনি হয়তো হিট সেট টিস্যু ব্যাবহার করছেন আপনার একটি পুরনো খবরের কাগজ/নোট/ টিকিট কে সারিয়ে তুলার জন্য, কিন্তু কাজটি করতে গিয়ে তাপ বেশী হয়ে গেলে কাগজের ছাপার কালি ব্লিড হতে পারে, আর তাপ কম দিলে আঠা কাজ করবে না বাঁ শেষ পর্যন্ত কাজে স্বসচ্ছতা আসবে না। তখন আপনার আইটেমটির মূল্য আবারো কমে যাবে। অন্যদিকে আপনি হয়তো সল্ভেন্ট সেট (পানি দিয়ে এক্টিভেট হয়) টিস্যু ব্যাবহার করছেন কোন ব্লোটিং পেপার ছাড়াই তখন অতিরিক্ত পানি যেখানে সেখানে পড়ে আপনার ডকুমেন্টের কালি ব্লিড করা শুরু করলো,তখন আপনি কি করবেন?কম আঠা দিলে হয়তো আপনার টিকিট/আইটেম জোরা লাগবে না, বেশী দিয়ে দিলে আইটেম কুঁচকে (Coccle)যযেতে পারে. আবার আঠার ধরন (আঠা শুকিয়ে গেলে যদি আপনার আইটেম খসে পড়ে?)। আইটেম এসিডিক হয়ে গেলে সাধারণত হলদে ভাব ধারন করে।

এত কিছু ভাবা লাগে বলেই রিপেয়ার করাটা আমার পেশা নয়। তবে যারা এগুলু নিয়ে আগ্রহী এটা তাঁদের কর্ম । এখানে অনেক অনেক অভিজ্ঞতা লব্ধ জ্ঞ্যান এবং নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ধৈর্য থাকা টা জরুরী। তাই পেশাদারী ভাবে এগুলু করার আগে দীর্ঘ সময় অভিজ্ঞ কারোর অধীনে শিক্ষানবিশ থাকতে হয়। এবং সবার দ্বারা এগুলু হয়ে উঠে না।

যদিও ঐতিহাসিক দস্তাবেজের জন্য উপকরন এবং প্রক্রিয়া আলাদা।স নিয়ে অন্য কোথাও আলোচনা করা যাবে।