কিভাবে সাজাবেরন নিজের ব্যাংক নোট কালেকশন? এবং থিম সম্পর্কে প্রাথমিক ধারণা।
লেখা টি কাদের জন্যঃ বিশেষত গ্রুপে/সংগ্রহ জগতে যারা নতুন ঢুকেছেন ।
কি ধরনের এল্ব্যাম আপনার জন্য প্রযোজ্য তা জানতে আমার অন্য পোষ্ট পড়ুন। নতুন যারা তাঁরা ,ফিক্সড এ্যালবাম ব্যাবহার করলেও, আপনার সংগ্রহ বাড়ার সাথে সাথে আপনি বাইন্ডার এ্যালবামে নিজের সংগ্রহ কে স্থানান্তরিত করতে পারেন।
প্রাথমিক ভাবে আপনার সংগ্রহ হয়তো তুলনামূলক ছোট সেটা হয়তো আপনার অর্থাভাবের জন্য হতে পারে, কিন্তু আপনার জ্ঞ্যানের পরিধি কেনো ছোট হবে?
আপনি শুরু থেকেই কিছু থিম নিয়ে হয়তো চাজ করতে পারবেন না,কারন আপনার সংগ্রহের পরিমাণ কম। তাই বলে হতাশ হবেনা না এবং লক্ষ্য স্থির করবেন যতো দ্রুত সম্ভব, হাতে কিছু নোট আসার পর আপনার জ্ঞ্যানের পরিধি প্রসারিত হবে,আপনিও বুঝতে পারবেন যে আপনার দ্বারা কি সহজে সম্ভব আর কি করতে আপনার বেগ পেতে হবে। এখানে আমি কিছু প্রশ্ন নিয়ে ভাবতে সাহায্য করছি।
আপনি কি দেশি নাকি বিদেশী নোট করবেন?
বিদেশী নোট করলে কি কোন ধরনের থিম নিয়ে কাজ করবেন? যেমনঃ সকল দেশের একটি নোট, প্রতি দেশের ১,৫,১০,২০,৫০,১০০ এমন কোন ডিনমিনেশন?
আপনি কি নিয়মিত নাকি অনিয়মিত খরচ করবেন?
ধীরে ধীরে খরচ করবেন নাকি? নাকি প্রতি মাসে একসাথে বেশ কিছু টাকা খরচ করবেন? নাকি যখন কিছু পছন্দ হবে তখন ধার দেনা করে হলেও কিনবেন?
আপনি আগামী বছরের ভেতরে আপনার কালেকশন কোথায় দেখতে চান?
আপনার কি কোন মেন্টর আছে? আপনি কি মেন্টরের ভূমিকা জানেন?
থিম কাকে বলে আপনি কি
জানেন? দেশি নোট করলে অনেকে প্রিফিক্স,ডিজাইন,সিগ্নেচার, সাল, বিভিন্ন বিশেষত্বের নাম্বার,
বিভিন্ন ধরনের ত্রুটিপূর্ণ নোট ইত্যাদি করে থাকে।
থিম সম্পর্কে ধারনাঃ সংগ্রাহকদের
ভাষায়; কোন একটি নির্দিষ্ট বিষয় কে একটি সেট এ সীমাবদ্ধ করা কে থিম বলি। বিদেশী নোট
করলে হয়তো প্রিফিক্স বাঁ গভর্নরের মতো গভীর থিম করা আপনার জন্য কষ্ট সাধ্য হয়ে যেতে
পারে। তাই আপনি হয়তো ডিজাইন বাঁ সাল ভ্যারাইটি করতে পারেন। নোটের নকশার উপর নির্ভর
করলে-অনেকে বিখ্যাত ব্যাক্তির মুখ (রাষ্ট্র প্রধান/পিতা/মাতা, বিজ্ঞানি,শিল্পি,রাজনীতিবিদ
ইত্যাদি), ব্রিটেনের রানীর মুখ, বিভিন্ন ধরনের জীব জন্তু, পাখি, ভবন, শিল্প,কারুকারয,
যুদ্ধ, বিদ্রোহ,শান্তি, ফুল, প্রযুক্তি ইত্যাদি নানাবিধ ধরনের থিম নিয়ে সংগ্রহ গড়ে
তুলতে পারেন।
কেউ দ্বীপ রাজ্য, ঔপনিবেশিক
রাষ্ট্র, গুচ্ছ রাজ্য, বিলুপ্ত দেশ ইত্যাদিকে ও থিম হিসাবে নেয়।
কেউ আবার পিক নাম্বার
অনুসারে সংগ্রহ করে; কেউ কেবল নির্দিষ্ট গ্রেডের কারেন্সি সংগ্রহ করে, কেউ বায়জাপ্ত
সিরিজের আইটেম সংগ্রহ করে,কেউ স্মারক,কেউ বাঁ সুভেনিয়র নোট সংগ্রহ করে, অনেকে আছে কেবল
টেস্ট নোট সংগ্রহ করে (প্রত্যেকটি নিয়ে আলাদা পোষ্ট আছে)।
আবার কেউ কেউ কোন নির্দিষ্ট
দেশের সকল ইস্যু সংগ্রহ করার চেষ্টা করেন, কেউ হয়তো কোন একটি মহাদেশের সকল দেশের নোট
একটি বাঁ একাধিক ডিনমিনেশন সংগ্রহ করেন, কেউ হয়তো নতুন নোট সংগ্রহ করেন কেউ পুরোন করেন,সেটা
নিয়ে আমার আলাদা পোষ্ট আছে।
আপনি দেশ অনুযায়ী সংগ্রহ
করলে, A থেকে Z পর্যন্ত দেশের নামের লিস্ট করে নিন। তারপর সেগুলু কি এ্যালবামে জায়গা
রেখে সাজাবেন নাকি একটির পর একটি কেবল রাখবেন সেটা আপনার ইচ্ছা।
তাই আপনি কি করবেন তা
আগে আপনার বুঝতে হবে। টার্ম গুলু জানতে হবে, অল্প কিছু থিম কে নিশ হিসাবে নিতে হবে,
অনেক গুলু থিম একসাথে নিয়ে কুলাতে পারবেন না। আর কতো গুলু থিম আপনি একসাথে আপনার অবস্থায়
পারিপ্রেক্ষিতে কুলাতে পারেন সেটা আপনার মেন্টরের সাথে আলোচনা করে ঠিক করে নিতে পারেন।
সবই যদি সংগ্রহ করা শুরু করেন তাহলে কিছুতেই মাস্টার হতে পারবেন না। এবং অনেক সময় যাওয়ার
পরও আহামরি ভাবে আপনার দেখানোর কিছুই থাকবে না। এর সবচেয়ে বড় কথা সবচেয়ে ভালো কন্ডিশনের
আইটেম ই সব সময় সংগ্রহ করবেন, সস্তা পেলেও ছেরা,ফাটা, খারাপ কন্ডিশনের আইটেম নেবেন
না। (কেনো ?তাঁর কারন নিয়ে আলাদা পোষ্ট আছে)।