এপ্রিল ১৮, ২০২৪

Fund generation idea and activities in a fair or Museum environment

Having a coin laser engraver

Having a suvenior not printing laser printer 

Having suvenior note

Having country stamp passport

Having a introduction show

Having a currency note photo booth

Having suvenior coin punching maching

Having a library

Having a selling booth

Having merchandise stall

Having a coin stamping machine 

Photo booth

Having a cafe

Having a guided tour

Online booking system

Physical donating transperent box

Having a public donor list

Renting out Auditorium for public exhibitions 

Having a money tornado machines 

guest lockers 

Donation coin slot

Membership programme 

Corporate sponsorship 

Grant writing

Arranging lottary event

Online fund raising campaign

Donor registration programme 

Educational programme and workshops 

এপ্রিল ১২, ২০২৪

Customs and Tax related terminologies useful to know and their meaning.

 

  1. CD - Customs Duty: This is a tax levied on goods when they are imported into a particular country. The rate of customs duty varies depending on the type of goods and the country of import.

  2. SD - Supplementary Duty: Also known as additional duty or excise duty, this is an extra tax imposed on certain goods over and above the basic customs duty. It's often used as a tool to protect domestic industries or to generate revenue for the government.

  3. VAT - Value Added Tax: VAT is a consumption tax added to the value of goods and services at each stage of production or distribution. It's based on the increase in value of the product or service at each stage of the supply chain. VAT is ultimately borne by the end consumer.

  4. AIT - Advance Income Tax: This refers to a tax collected in advance on certain transactions or income. It's typically deducted or collected at the time of payment, and it's often adjusted against the total income tax liability of the taxpayer at the end of the financial year.

  5. AT - Advance Tax: Similar to AIT, advance tax is paid in advance of the actual tax liability arising at the end of the financial year. It's paid periodically throughout the year based on estimates of income.

  6. RD - Regulatory Duty: This is a duty imposed by the government on specific imported goods for various reasons, such as protecting domestic industries, controlling the influx of certain goods, or generating revenue.

  7. EXD - Excise Duty: Excise duty is a tax levied on the production, sale, or consumption of certain goods within a country. It's often applied to goods like alcohol, tobacco, and petroleum products.

  8. TTI - Turnover Tax and Tariff Index: Turnover tax is a tax on the gross sales of a business. Tariff index may refer to an index used to measure changes in tariffs over time, or it could be a reference to the tariff classification system used to categorize goods for customs purpose




এপ্রিল ১০, ২০২৪

insurance of collectible items and paraphernalia

আপনার সংগ্রহ মূল্যায়ন এবং ইন্সুইরেন্স। 


বাংলাদেশে এই কনসেপ্ট এর প্রচলন কম থাকলেও বাইরের অনেক দেশেই আমরা মূল্যবান বস্তু যেমন গাড়ি,বাড়ি,ইলেকট্রনিকস, এন্টিকস, ইনকাম,এসেট ইত্যাদির বীমা করিয়ে থাকি। ঝুকি নিয়ন্ত্রণে অন্যান্য পদ্ধতি গুলোর মধ্যে বীমা একটি। আমার ঝুঁকি নিয়ন্ত্রণ সম্পর্কিত পোস্টে বাকিগুলো সম্পর্কে জানতে পারবেন।

আপনার সংগ্রহের ইন্সুইরেন্স  করার আগে, আপনাকে এর মূল্য জানতে হবে। সঠিক মূল্যায়ন;সঠিক বীমা কভারেজের  কোটেশন পাওয়ার চাবিকাঠি। মূল্যায়ন বেশী বা কম হলে যদি মাসিক বীমা খরচও বেশী বা কম হবে। এমন একটি বীমা কোম্পানির আপ্রাইসাল কন্সাল্টেন্ট হিসেবে কিছু তথ্য শেয়ার করছি।


☝🏾কালেক্টেবল আইটেমের বীমা বিভিন্ন প্রকার হতে পারে। 

Agreed value cover: আপনার আইটেমের তৎকালীন মূল্য যাই হোক না কেন এখানে একটি নির্দিষ্ট এমাউন্ট পূর্বনির্ধারণ করে দেওয়া হয় যা আপদ পরবর্তী অবস্থায় বীমা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিতে  বাধ্য থাকবে। যা কোন প্রাকৃতিক দুর্যোগ বা মানব সৃষ্ট সমস্যার কারণে যখন আইটেমের ক্ষতি হয় তখন ক্লেইম করা হয়।  

Depreciation cover: অব মূল্যায়নের ভিত্তিতে,যদি রিপেয়ারের কারণে আপনার আইটেমের দাম কমে যায়  অথবা আপনার আইটেম যদি রিপেয়ার করা না যায় তাহলে বীমা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দেবে। সাধারনত আর্ট এবং আন্টিক্স এ এই ধরনের কভার বেশী প্রজোয্য হয়। 

Defective title cover: বেনামী মালিকানার প্রেক্ষিতে, নিলাম থেকে কেনা আপনার আইটেমটির যদি হঠাৎ করে কোনদিন এক অন্য মালিক বের হয়ে আসে তখন ইন্সুরেন্স করব কোম্পানি থেকে আপনি যে ক্ষতিপূরণ পাবেন তা এই ক্যাটাগরিতে পড়ে।  

Temporary location cover: আইটেম কাউকে ধার দেওয়ার বা নেয়ার সময় যখন আইটেম অন্য কারোর আওতায় থাকে সেই অন্তর্ভুক্তিকালীন অবস্থায় আইটেমকে সুরক্ষা দেওয়ার জন্য   এই ধরনের বীমা হয়ে থাক। সাধারনত আপনার আইটেম যখন কোন এক্সিবিশনে আপনি ধার দেবেন বা কোন কারনে পাব্লিক প্রদর্শন করবেন  তখন এই টেম্পোরারি বিমা নেওয়া হয়ে থাক।    

Emergency evacuation cover: কোন মানব সৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগের সময় আপনার আইটেমকে যথাযথ স্থানে রাখার যে খরচ তা বহন করার জন্য এই ধরনের বিমা নেয়া যায়।সাধারণত বিভিন্ন মিউজিয়াম এবং আর্কাইভের এই ধরনের  বীমা কাভারেজ থাকে।

Legal expenses: আপনার কোন আইটেম নিয়ে যদি আইনি ঝামেলায় জড়িয়ে যান তাহলে সেই খরচকে  মোকাবেলা করার জন্য এই ধরনের বীমা নেয়া হয়ে থাকে।সাধারণত বিভিন্ন অকশন হাউজ এই বীমা সেবা ব্যবহার করে।   


☝🏾কি কি ধরনের বীমা কাভার হতে পারে/কভারের ধরন:

লুট এবং চুরি: আইটেম চুরি হওয়ার পর আইটেমগুলির জন্য ক্ষতিপূরণ পাওয়া।

আইটেমের ক্ষতি: এটি বন্যা, আগুন, ধোঁয়া, বজ্রপাত, ঝড়, দূষিত ক্ষতি, দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে যাওয়া বা ভূমিকম্পের কারণে মেরামত বা প্রতিস্থাপনের খরচ কভার করতে সাহায্য করে।

হারিয়ে যাওয়া: আপনার সংগ্রহ থেকে হটাৎ কোন কারনে কোন আইটেম অনুপস্থিত হলে, আপনি তাদের মূল্যের জন্য বীমা নিতে পারেন।


☝🏾বীমা করার সময় আইটেমের মূল্য সাধারণত  নিচের দুটি থেকে যেকোনো একটি ধরা হয়:

[Third party appraisal] বীমা কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য — ক্ষতি বা ক্ষতি ঘটলে প্রদত্ত কভারেজের পরিমাণ পূর্বে আপনি এবং বীমাকারী উভয়ের দ্বারা নির্ধারিত পরিমাণের উপর সম্মত হবে।  এই একাউন্টটি আপনার আইটেমের বিরলতা, বিশেষ বৈশিষ্ট্য, শিল্পমান,বাজার দর,দুর্লভ্যতা, আইটেমগুলির অবস্থার ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।

[First party valuation] আপনার বিবৃত মূল্য  - এখানে বীমা কোম্পানি দাম নির্ধারণ করে না।  আপনি, ব্যক্তিগত ভাবে আগেই আইটেমের দাম নির্ধারণ করে দিয়ে থাকে। এবং বীমা কোম্পানির সেটার ভিত্তিতে আপনাকে মাসিক বা বাৎসরিক প্রিমিয়ামের চার্জ করে। 



এপ্রিল ০৩, ২০২৪

সিলিকা জেল [Silica gel]

 সিলিকা জেল, যা অনেক সংগ্রাহক ই বেশ গুরুত্ব দিয়ে ব্যাবহার করেন। কিন্তু এর ব্যাবহারযোগ্যতা এবং প্রনালী সম্পর্কে অনেকেই জানে না। এর অসাধারণ আর্দ্রতা-শোষণ ক্ষমতার কারনে একে শুকানোর মেথড [Desiccant] হিসেবে অনেকে ক্ষেত্রেই ব্যাবহার করা হয়।

সিলিকা জেলের প্রকারভেদ:

রঙ পরিবর্তনকারী: এই ধরনের সিলিকা জেলে এমন ক্যামিকেল থাকে যা নির্দিষ্ট আর্দ্রতায় পৌঁছানোর পর রঙ পরিবর্তন করে, যা দেখে আপনি বুঝতে পারবেন যে একে কখন পরিবর্তন করা প্রয়োজন।

এক রঙের: এগুলু দেখে বুঝা মুশকিল যে এর জীবনকাল শেষ নাকি এখনো বাকি। তাই সাথে আদ্রতা ইন্ডিকেটর কার্ড ব্যাবহার করা উচিৎ।

গলে যাওয়াঃ কিছু সিলিকা গেল তার জীবনকাল শেষ হলে তরলে পরিবর্তন হয়,তখন তাদের ফেলে দেয়া ছাড়া আর বিশেষ কিছু করার থাকে না।

রিচার্জেবল সিলিকা জেল: এই ধরনের আধুনিক জেল কে বার বার ব্যাবহার করা যায়, একবার ব্যাবহার হয়ে গেলে তাদের রিচারজ করতে হয়।

সুগন্ধী সিলিকা জেলঃ যদিও সংগ্রহ যোগ্য আইটেমের জন্য এগুলু উপযোগী নয়, তবে কাপড় চোপড়ে ভালো গন্ধ তৈরি হওার জন্য এই ধরনের সিলিকে জেল পাওয়া যায়।

সিলিকা জেলের গুনগত মানঃ

বিভিন্ন শোষন ক্ষমতার সিলিকা জেল বাজারে পাওয়া যায়। অনেক  সিলিকা জেল সাদা ৪০%,নীল ৬০% এবং কমলা ৮০% শোষন ক্ষমতা হিসেবে বিক্রি হয়। যেগুলুর শোষন ক্ষমতা যতো বেশী তাদের দাম ততো বেশী দেখা যায়। অর্থাৎ ধরা হয় যে বেশিদিন তা টিকবে।

 

কিভাবে ব্যাবহার করবেনঃ

সংগ্রহের কাছাকাছি স্থানে সিলিকা জেল প্যাকেট বা পাত্রে রাখুন। সিলিকা জেলের কার্যকারিতা বাড়াতে, সিলিকা জেল থাকে যেন সংগ্রহের দিকে বায়ুপ্রবাহ হতে পারে এমন পাত্রে রাখুন। প্রয়োজন অনুসারে কন্টেইনারের আদ্রতা পরীক্ষা করুন ,যেন সময় মতো আপনি সিলিকা জেল প্রতিস্থাপন বা রিচারজ করতে পারেন। অথবা আদ্রতা ইন্ডিকেটর কার্ডও ব্যাবহার করতে পারেন।দুরঘটনা এড়াতে সিলিকা জেল এবং সংগ্রহযোগ্যদের আইটেমের মধ্যে সরাসরি যোগাযোগ রোধ করুন। একটি আর্দ্রতা-মুক্ত পরিবেশ তৈরি করতে সিলিকা জেলকে আবদ্ধ স্থানে ব্যবহার করুন, যেমন স্টোরেজ বাক্স বা ডিসপ্লে কেস। অব্যবহৃত সিলিকা জেল বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন যাতে অকাল স্যাচুরেশন রোধ করা যায়।

কী করবেন না:

সিলিকা জেলকে জলের সংস্পর্শে এড়িয়ে চলুন, অত্যধিক পরিমাণে সিলিকা জেল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এটি অত্যধিক শুষ্ক অবস্থার দিকে নিয়ে যেতে পারে যা কিছু কিছু নির্দিষ্ট ধরনের সংগ্রহের জন্য ক্ষতিকর হতে পারে। যেজন্য আপনার সংগ্রহের আদ্রতা মনিটর করা আবশ্যক। নিয়মিত রক্ষণাবেক্ষণ উপেক্ষা করবেন না, কারণ সিলিকা জেল প্রতিস্থাপন বা সময় মতো রিচারজ না করলে আপনার সংগ্রক্ষন প্রনালী অকার্যকর হতে পারে।

পুনরুজ্জীবন পদ্ধতি:

যদি আপনার সিলিকা জেল পুনঃব্যাবহারযোগ্য হয়ে থাকে তাহলে; একটি ওভেনে একটি বেকিং শীটে ব্যাবহ্রিত [Saturated] সিলিকা জেল ছড়িয়ে দিন এবং শুকানো পর্যন্ত কম তাপমাত্রায় (120°C) বেক করুন।এতে ৩০ মিনিটের মতো লাগতে পারে। এই কাজ টি মাইক্রোওয়েভেও করতে পারেন। এমনকি চুলোর উপরে তাওাতে প্যাকেট গুলু অল্প কয়েক মিনিট রাখলেও ফলাফল পাবেন। আর সেটাও না থাকলে কড়া রোদে ওজন না কমা পর্যন্ত রেখে দিন।

জীবনকাল এবং ব্যবহারযোগ্যতা:

জীবনকাল: সিলিকা জেলের জীবনকাল ব্যবহার এবং পরিবেশগত কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। সিলিকা জেল ততক্ষণ কার্যকর থাকে যতক্ষণ না এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। অনেক অসাধু ব্যাক্তি ব্যাবহ্রিত সিলিকা জেলের প্যাকেট নতুন বলে বিক্রি করে দিতে পারে। সেটা থেকে সাবধান হউন।

 

কিভাবে বুঝবেন আপনার সিলিকা জেলের প্যাকেট টি ব্যাবহারযোগ্যঃ দুটি বিষয় দেখার- রঙ এবং ওজন এবং আওয়াজ। সিলিকা জেলের প্যাকেট কে আলোতে ধরে দেখুন যে কোন রঙ পরিবর্তন হয়েছে কি না। না হয়ে থাকলে তা এখনো ভালো আছে। প্রতিটি সিলিকা জেলের প্যাকাটের একটি ওজন আছে, যা (ব্যাবহ্রিত)স্যাচুরেটেড হয়ে যাওার পর  তার ওজন ৪০%/৬০%/৮০% বেড়ে যাবে। অতয়েব মূল ওজন জেনে প্রতিটি প্যাকেট কে যাচাই করলে খারাপটি সহজেই চিনে যাবেন। বড় লট কিনলে যে কোন একটি কে স্যাম্পল ধরে প্যাকেটটি কে পানিতে ভেজালে অনেক সময় দ্রুত জল শোষনের কারনে প্যাকেট থেকে পটপট আওয়াজ আসে, তা দিয়েও অনেক সময় লটের কোয়ালিটি চেক করা যায়।  

কতটুকু কতসময় ব্যাবহার করবেন?

সাধারণ নিয়ম: সাধারণ নিয়ম: আনুমানিক গ্রাম সিলিকা জেল প্রতি ঘন ইঞ্চি আবদ্ধ স্থান বা ১০০ গ্রাম প্রতি বর্গ মিটার স্থানে ব্যবহার করুন। প্রতি ব্যাবহারের ৩-৫ মাস পরপর চেক করুন যে তা আদও ব্যাবহার যোগ্য আছে কি না।