অক্টোবর ২৯, ২০২২
ওয়াশ করা নোট? কেনো? কখন? [Washed note? why and when]
অক্টোবর ২১, ২০২২
ব্যাংক নোট পর্যবেক্ষণে প্রযুক্তি এবং গ্যাজেট এর ব্যবহার [uses of technology on observing a banknote ]
একজন সংগ্রাহক হিসেবে আইটেম পর্যবেক্ষনে প্রযুক্তির ব্যাবহার।
নোটাফিলিতে প্রযুক্তির ব্যাবহার অধ্যায় কে তিন টি সেগমেন্টে ভাগ করেছিলাম (সংরক্ষণ, প্রদর্শন এবং পর্যবেক্ষন)। এখানে বলবো "পর্যবেক্ষনে প্রযুক্তির/গেজেটের ব্যাবহার"। এখানে সব বলা সম্ভব না তাই কিছু লিখলাম।
আমার পেশাদারী জীবনে আমি চাইলেই স্প্রেক্ট্রোমিটার বা ইলেক্ট্রনিক স্প্রেক্ট্রস্কোপের মতো হাই এন্ড ডিভাইস ব্যাবহার করতে পারলেও,বাসায় ব্যাক্তিগত ক্ষেত্রে,স্থান ভেদে আমি আলাদা আলাদা ঘরোয়া প্রযুক্তি ব্যাবহার করি।যার কিছু ধারনা দেবো। চাইলে আপনারাও বিভিন্ন গেজেট ব্যাবহার করে নতুন জ্ঞ্যানের জানালা খুলতে পারেন।
মোবাইল মাইক্রস্কোপঃকোন আইটেম (বিশেষতঃস্ট্যাম্প,নোট,কয়েন ইত্যাদির) সুক্ষ ভাবে দেখতে আমি নিজস্ব ব্যাবহারের জন্য কয়েকটি ডিভাইস ব্যাবহার করলেও মোবাইলের মাইক্রস্কোপ যা সব সময়ই সাথে থাকে সেটি হচ্ছে "Oppo find x3 pro" যা দিয়ে আমি কাগজে কালির উচ্চতাকে পর্যন্ত ফুটিয়ে তুলতে পারি। এছাড়া "Clip on macro lense" ব্যাবহার করি যখন কাছে থেকে ছবি ফোকাসে রাখতে হবে। আর "jewellers loupe" ব্যাবহার করি যখন আইটেম পরিস্কার,ট্রিটমেন্ট,খোদাই ইত্যাদি করি,সেখানে পরিমাপের প্রয়োজন হয় আর আমার লুপে LED light এবং Scale দু'টি ই আছে।
ইনফ্রারেডঃ কোন আধুনিক আইটেমের (নোট,পেইন্টিং,স্ট্যাম্প,চেক, ইত্যাদির)নিরাপত্তা ফিচার পর্যবেক্ষন এবং কোন টেম্পারমেন্ট হয়েছে কি না (আগের কলমের দাগ,দাগ উঠানো,ট্রিটমেন্ট ইত্যাদি) র জন্য এবং ছবি তুলতে আমি
Phasm full spectrum light ব্যবহার করি।এটা একইসাথে আমাকে ইউ ভি, ইউ আর এবং সাধারন আলোতে ছবি তুলতে সাহায্য করে। এছাড়াও আমি 850nm এবং 940nm দুটি তরংগ দৈর্ঘের ই আলাদা আলাদা ইনফ্রারেড ফ্ল্যাশলাইট ব্যাবহার করি বিভিন্ন আলাদা আলাদা ক্ষেত্রে।
ক্যামেরাঃ প্রথমত সাধারন সকল ছবি নিজের মোবাইল ক্যামেরা দিয়ে তুলি,তাছাড়া প্যানাসনিক লুমিন্স পয়েন্ট এন্ড শুট মডিফাইড ফুল স্প্রেক্ট্রাম ক্যামেরা মাঝে মাঝে ব্যাবহার করি।
ইনফ্রারেড হিট সেন্সরঃ কোন আইটেমের (বিশেষ করে কয়েনের এবং মেটাল) উপাদান,গঠন গত ত্রুটির ইত্যাদি বিশ্লেষণ এবং পর্যবেক্ষনের জন্য আমি স্বতন্ত্র ডিভাইস হিসেবে
"HTi HT 301 Mobile Phone Thermal Imager" ব্যাবহার করি। যা দিয়ে সহজেই কোনটা রুপা,কোন টা এলুমিনিয়াম, তামা, ইত্যাদি ধারনা করা যায়। কেননা প্রতিটি ধাতুর তাপ পরিবাহীতার গতি আলাদা আলাদা। তাছাড়া কোন আইটেমের (এন্টিক,এনক্লোসড্) ফাটল বা ক্র্যাক থাকলে সেটাকে X-rey করানোর আগে আমি চাইলেও সেটার পুরুত্ব,সম্ভাব্য ফাটল ইত্যাদি গবেষণা বাসায় ই সম্পন্ন করতে পারি।
ময়েশ্চার মিটার (সুক্ষতা ০.৫)- যা দিয়ে কোন নোট এর আদর্শ আদ্রতা,নিয়মিত আদ্রতা,ম্যাটেরিয়ালের স্বাস্থ্য, ক্যামিকেল এক্সপোজার লেভেল ইত্যাদি পরিক্ষা করি। এমনকি কোন এলবামে রেখেছি তার আদ্রতাও পরিক্ষা করি।
গার্ডিয়ান পলিমার ডিটেক্টর- কি ধরনের পলিমার সাবস্ট্রেট এবং তাতে মুদ্রনের প্রভাব নীরিক্ষা করার জন্য এটা ব্যাবহার করি।
বাই স্প্রেক্ট্রাম ইউ ভি ফ্ল্যাশ লাইট (365 nm, 395 nm) দুটি আলদা ধরনের UV আলোতে আলাদা আলদা রকম আইটেমের নিরাপত্তা ফিচার গুলু ফুটে উঠে। তাই আমি আলাদা আলাদা লাইট ব্যাবহার করি।
ডুয়েল স্প্রেক্ট্রাম আই আর ফ্ল্যাশ লাইট-এটা পারত এক ই কাজ করে তবে আমি অন্যান্য কাজের জন্য দুটি আলাদা স্প্রেক্ট্রাম রেখেছি যা কোন নোটের IR profile বুঝতে কাজে লাগাই।
পি এইচ মিটার- কোন আইটেমের কি ধরনের ক্যামিকেল এক্সপোজার হয়েছে তার ধারনা নেয়ার জন্য এই প্রসেস ব্যাবহার করি।যদিও খুব কম ই এটা করা লাগে,তবে ডিগ্রেডেশন,রাস্ট,ড্যাম্প,স্পট ইত্যাদির সূত্র বুঝার জন্য এই প্রসেস টি আমায় অনেক সাহায্য করে।
ম্যাগনেটিক ইন্ক ডিটেক্টর- কোন নোটে ম্যাগ্নেটিক ইনক প্রফাইল আছে কি না,থাকলে আনুমানিক কোথায় সেটা জানার জন্য।
ডিজিটাল ক্যালিপার্স (সুক্ষতা ০.০০১ মি মি)- যা কোন আইটেমের পুরুত্ব মাপতে কাজে লাগাই।
লাইট বোর্ড /whatermark লাম্প- জলছাপ দেখতে এবং তার ছবি তুলতে অনেক সহায়তা করে।
ডিভাইস ব্যতীত অন্যান্য যেসকল প্রযুক্তি গুলো আমি ব্যবহার করি -আয়োডিন পেন,লিটমাস পেপার (আইটেমে কেমিক্যাল এর উপস্থিতি এবং অম্লত্ব এবং ক্ষরত্ব তো নির্ণয়ের জন্য),অ্যাসিটোন কিট, মেলামাইন কিট ইত্যাদি আরো নানান ডিভাইস।
অক্টোবর ১৮, ২০২২
Toy car/model car collection
মানুষ কেনো Toy/Model car/items সংগ্রহ করে?
যারা গাড়ির মতো একটি আধুনিক প্রযুক্তির ধারাবাহিক উত্তরোত্তর বিকাশ এবং এগুলো নিয়ে মুগ্ধ তারা সাধারণ [Toy car] কালেকশন করেন।
কেনো এগুলু কালেক্টেবল?
সাধারনত,যে কোন খেলনা কোম্পানিই চাইলেই যে কোন গাড়ির মডেলর মিনিয়েচার (ক্ষুদ্র সংস্করন) বানাতে পারে না। এর জন্য অনেক লুপ হোল,অনুমোদন,মেধা সত্ব চুক্তি,ডিজাইন ভেরিফিকেশন ইত্যাদির মাধ্যমে যেতে হয়।কোন নির্দিষ্ট মডেলের 'টয় কার' একটি সীমিত সংখ্যায়ই বের হয়। তার পর আর সেই মডেলর কোন 'টয় কার' বানানো হয় না।ফলে উৎপাদনের উপর একাটি সীমা প্রয়োগ হয়,যার ফলে তা কেবল খেলনা হিসেবে বিবেচিত না হলে 'সংগ্রাহক আইটেম' হিসেবে বিবেচনা হওয়া শুরু হয়।
শর্ত কি?
সংগ্রাহক আইটেমের শর্ত নিয়ে আমার আলাদা লেখা আছে সেগুলোর পাশাপাশি 'টয় কার' এর উপর আরও কিছু সাধারন শর্ত আরাপ হয়।যেমনঃ কোন রেপুটেড উৎপাদকের থেকে তৈরি হওয়া। ফলে মান নিয়ন্ত্রণ, উৎপাদন সংখ্যার সঠিক তথ্য, ডিজাইনার বা আর্টিস্টের রেপুটেশন ইত্যাদির যথাযথ প্রচারনার। যেমন কোন নাম না জানা গন হারে উৎপাদিত ফ্যাক্টরির তৈরি,বা অপরিচিত/অখ্যাতিমান শিল্পির দ্বারা তৈরি 'টয় কার' কে আপাত দৃষ্টিতে কালেক্টেবল বলা যাবে না। এজন্যই অনেক শিল্পি বিভিন্ন প্রদর্শনী/মেলা র আয়োজন/অংশগ্রহণ করেন যেন সেই খ্যাতি অর্জন করতে পারেন। তাহলে তার জীবনের এক সময় বা মৃত্যুর পর তার ডিজাইন করা বা বানানো প্রোডাক্ট হয়তো কালেক্টেবল হতে পারে।
একজন 'টয় কার' সংগ্রাহকের কি জানা উচিৎ?
প্রকৃত ভাবে;খেলনা গাড়ি যারা সংগ্রহ করেন তাদের কাছে "LS collectibles" একটি পরিচিত নাম যাদের ফ্যাক্টরি জার্মানিতে। আমি সেখান থেকেই এই তথ্য গুলু পেয়েছি। আর তাদের অনেক অনুমোদিত রিটেইলার দের মধ্যে "RM Toys" একটি যা যুক্তরাজ্যে।
'টয় আইটেম' সংগ্রাহকদের কাছে নিচের শব্দ গুলো এবং তাদের সাথে সম্পৃক্ত তথ্য সমূহ অতীব পরিচিত হবে। যেমনঃ Scale size,Ratio,Model,Boxed,Mint,SKU,Color name,Material,Production number and quantity ইত্যাদি।
কেবল ধারনার জন্য বলছিঃ "মডেল টয়" জগতে "Ratio" দিয়ে বুঝানো হয় প্রকৃত বস্তুর থেকে কত গুন ছোট। অর্থাৎ ধরুন আসল গাড়িটির আয়তন ১০QM সেখানে খেলনা গাড়িটির আয়তন হয়তো তার 2%. সেই ক্ষেত্রে রেশিও আসবে 1ঃ50.এখন বিভিন্ন সংগ্রাহকের নিশ্ থাকতেই পারে যে তিনি কেবল একটি নির্দিষ্ট কোম্পানির খেলনা,নির্দিষ্ট ব্রান্ড,নির্দিষ্ট রেশিও, নির্দিষ্ট কন্ডিশন, নির্দিষ্ট থিমের "টয় কার/প্লেন/ট্রেন/ বোট ইত্যাদি সংগ্রহ করবেন।
এই নিয়ে আরাও অনেক অনেক লেখা সম্ভব.
অক্টোবর ০১, ২০২২
বিষয়ঃ আইটেম সংরক্ষণ এবং প্রদর্শনীতে আলো পড়ার সময় এবং তীব্রতার ।[Curation and preservation of items of organic origin on the basis of the expoaure to light]
বিষয়ঃ আইটেম সংরক্ষণ এবং প্রদর্শনীতে আলো পড়ার সময় এবং তীব্রতার ।
কথা বলবো আলোর তীব্রতা এবং সময়ের সাথে সাথে আইটেমের উপর এর প্রভাব নিয়ে।যারা তাদের আইটেম নিয়ে একদিন মিউজিয়াম দেবেন ভাবছেন বা ইতিমিধ্যে টেবিল গ্লাসের নিচে বা দেয়ালে পলি দিয়ে ঝুলিয়ে রেখেছেন প্রদর্শনীর জন্য তাদের এই লেখাটি বিশেষ ভাবে পড়া উচিত।
সাধারণ যে কোন অর্গানিক (প্রানীজ উৎপাদ) আইটেমের উপর আলোর প্রভাব ইন-অর্জানিক( অপ্রানীজ উৎপাদ) আইটেমের থেকে বেশী হয়।তাই কাপড় বা কাগজ জাতীয় উপাদানের উপর আলোর প্রভাব লক্ষনীয়। অতয়েব এই লেখাটি বিশেষ করে নোটাফিলি,ফিলাটিলি,বিব্লিওফিলি, স্ক্রিপ্টোফিলির মতো সংগ্রহের অনুশীলন যারা করেন তাদের সবচেয়ে বেশী কাজে আসবে।
হতো দেখবেন,মিউজিয়ামে জানালা থাকে না বা থাকলে তা বন্ধ/দূরে থাকে। নিরাপত্তার পর এর প্রধান কারন আলোর নিয়ন্ত্রণ।
নিচের ছবিতে আমি "কিউরেটর থমাস হাডসনের" অনুসারে বাৎসরিক কতো ঘন্টা কত প্রবল আলোতে কোন আইটেম রাখতে পারবেন তার একটা গাইড লাইন দিলাম। এটি বাংলায় আমার বইয়েও পাবেন।
এছাও কালার টেম্পারেচার, UV এক্সপোজার,ফিল্টার,আলোর বিচ্ছুরন এবং বিক্ষেপন নিয়ে আমার আলাদা আলাদা লেখা আছে।
একজন সংগ্রাহক কেবল আইটেম কিনে ই বসে থাকেন না।তিনি ভবিষ্যতের একজন ইতিহাস সংরক্ষক। তাই একজন ভালো সংগ্রাহক এই বিষয় গুলু মাথায় রাখবেন এবং জানার ইচ্ছা জাগিয়ে রাখবেন।