সংগ্রাহকের জন্য উপদেশ এবং পরামর্শঃ
১) যা আপনি কেয়ার
করেন কেবল সেই জিনিস ই সংগ্রহ করুন
২) রিসার্চ করুন
যে কি আসছে আর কি যাচ্ছে,
৩) এখন বিজ্ঞ
ক্রেতা হউন, বিক্রেতার অনুগ্রহের আশায় থাকবেন না।
৪) মনে রাখবেন
বিক্রেতা একজন ব্যাবসায়ীও হতে পারেন।
৫) ধৈর্য ধরে
কাজ করুন,এতে হয়তো আপনি ৪০% সাশ্রয়ে কিছু
পেয়ে যেতে পারেন।য়ার
যদি দেরীও হয়ে যায় তাহলও হয়তো আপনি বুঝতে বুঝতে ১০% দাম
বাড়বে।
আতয়েব
নিট প্রফিট ৩০% হবেই।
৬)কেবল কিনেই
যাবেন না,খেয়াল করুন যে কেন যা কিনলেন তা এত দাম পড়লো?
৭)একটা উদ্দেশ্য
নিয়ে সংগ্রহ করুন যেন আপনাকে ২০ বছর পর জিজ্ঞাসা করা হলে আপনি এই নিয়ে আফসোস না করেন।
৮) কেনার সময়
লাভে কিনার চেষ্টা করুন,বিক্রির সময়ের লাভের আশা না করে।
৯)সবসময় বাজারমূল্যের
সাথে নিজেকে আপ্টুডেট রাখুন
১০) অতীতের বিক্রি
মুল্য, প্রাইস পিরামিড (জনপ্রিয়তা),
বাজারে বিদ্যমান অ্যাড এর পরিমান ইত্যাদির আনুপারিক হারের সাথে নিজেকে
অবহিত করুন।
১১)দাম ট্রেক করুন,প্রডাক্ট ট্রেস করুন
১২) যদি একে শখ
হিসাবে নেন তাহলে কখনোই নিজের বাজেটকে অতিক্রম করবেন না। (মনে রাখবেন-রাতে দরকার হয় কম খাবেন,যেন সকালের খাবারে ঘাটতি না হয়)।
১৩) সংরক্ষণ,
নিরাপ্ততা এবং ঘুছানোর দিকে বিশেষ জোর দিন,হয়তো
এগুলূই একদিন আপনার সারা জীবনের সম্পদকে রক্ষা করবে।
১৪) সেট এবং টাইপ
সম্পর্কে ধারনা নিন,আপ্নার সব করার দরকার নেই। আপনি
হয়তো সব বিষয়ের শিক্ষক হতে পারবেন না,কিন্ত যদি চেষ্টা
করেন-একটি বিষয়ের হেড মাস্টার অবশ্যই হতে পারেন।
১৫) প্রবীণ সংগ্রাহকের
সাথে কথা বলুন, তাঁদের থেকে অভিজ্ঞতার আলো নিয়ে উজ্জ্বলিত হোন,
তাঁরা অধিকাংশ সময়েই উপযোক্ত পাত্রে বিনামূল্যে বিদ্যা দান করেন।
১৬) মনে রাখবেন
জ্ঞ্যানী ব্যাক্তি দানী ব্যেক্তিও হতে পারে,যদি তাঁর সঠিক সান্নিধ্য
লাভ করতে পারেন।
দানের
ক্রাইটেরিয়া নিয়ে গবেষণা করুন বুঝুন।
১৭)কোন না কোন
ভাবে নিজের আগ্রহ দেখান, জগতে এসেই ফ্রি জিনিস পাওয়ার জন্য উতলা
থাকবেন না,নিজেকে আগে গিফট পাওয়ার জন্য উপযুক্ত করুন।
১৮) ধন্যবাদ কেবল
একটি “Thank you পোষ্টের” মাধ্যমেই হয় না,রেপুটেশন তৈরি করুন,মনে রাখবেন ইজ্জত= আপনি নিজের সম্পর্কে যা ভাবেন, সুনাম= অন্য লোকে আপনার সম্পর্কে যা ভাবে।
১৯) আর্থিক জোর
কম হলে ছোট থেকে শুরু করুন,অন্য কে উৎসাহিত করুন,
২০) শিখুন এবং
দেখান যে আপনি যত্নশীল এবং মর্যাদাশীল
২১) আপনার সামরথের
মধ্যে সরবোচ্চ গ্রেডের আইটেমই কিনুন, ব্যাবহ্রিত, নস্ট,ছেড়া, তালি দেয়া,সমস্যাগ্রস্থ ইত্যাদি আইটেম কেনা থেকে বিরত থাকূন। মনে
রাখবেন যতক্ষন না আপনার আইটেম খুবই রেয়ার হয় আইটেমের অবস্থাই মূল্য নির্ধারণের ক্ষেত্রে
প্রথম বিবেচনে করা হয়।
২২) চেস্টা করবেন
সুনামী এবং স্বনামী ব্যাক্তি/যায়গা থেকে কিনতে,সেটার গুরুত্ব আছে।
২৩) আগে রিপ্যায়ার
করা সম্পর্কে জানুন ,তারপর রিপ্যেয়ার এটেম্পট নিন,যদি নিতেই হয়
২৪)বিভিন্ন ধরনের
মূল্য সম্পর্কে ওয়াকেফহাল হোন
২৫) সংগ্রহ জগতে,অনেক মূল্য ই আছে যা কেবন অন্য একজন কত দিতে প্রস্তুত তাঁর উপর নির্ভর করে,
অতয়েব আপনি যা কিনছেন তা আপনি আদও বিক্রি করতে পারবেন কি না,না বিক্রি করলে ততোদিন পর্যন্ত এর মূল্য বাড়বে কি না সেটা বুঝে পা বাঁড়ান। মনে
রাখনে বিক্রেতা আপনার চেয়ে বিজ্ঞ বলেই সে বিক্রেতা,আর আপনি
অজ্ঞ বলেই আপনি ক্রেতা।
তাই
জানুন।
২৬) সবকিছু ফ্রি
তে পাওয়ার আশা ছেড়ে দিন, জ্ঞ্যান অর্জন করতে সময়,বয়স, অর্থ ইত্যাদি আরও অনেক কিছু যায়,আপ্নি উপযুক্ত পাত্র না হলে আপনাকে কেউ ফ্রি কিছু দেবে না।
২৭) রেয়ার আইটেম
না হলে,চেস্টা করবেন আইটেম আগে পাওয়ার জন্য বেশি দাম না দিতে।
সর্বোপরি এর থেকে আনন্দ নিতে শিখুন,
একে কর্মযজ্ঞ বানাবেন না,তাহলে জীবন কঠিন হয়ে যাবে।