নভেম্বর ১৯, ২০২২

banknote album and pages

বিষয়ঃ এলব্যাম পেজ এবং তাতে বিনিয়োগের পূর্বে যা ভাবা উচিৎ। 

যারা বাংলা/থাই/ বা যেই পলি ই ব্যাবহার করে আসছে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য বলছি। এগুলো আপনার নোট বা কয়েন দীর্ঘ কালীন সংরক্ষণের জন্য তৈরি হয় নি। কেবল পরিবহনে জন্য সস্তা মাধ্যম, তাই অজ্ঞানতার কারণে ক্ষতির সম্মুখীন হবেন না।

এলব্যামঃ 
কি ভাব্বেন সিদ্ধান্ত নেয়ার আগে যে কোথায় কিভাবে সংগ্রক্ষন করবেন?আপনি কি সংরক্ষন করবেন ,সেটি আপনার কাছে কিধরনের অর্থ বহন করে,সেটিকে কিভাবে প্রদর্শন করতে চান? সেটির আসল মুল্য কত? আপনি কতো দিন তা সংরক্ষণ করতে চান এমন অনেক প্রশ্নে।
আসুন জানি যে কি কি ভাবার আছে।

☝️নোট আলব্যাম গুলুকে ব্যাবহার যোগ্যতার ভিত্তিতে তিন ভাগে ভাগ করে নিচ্ছি
Refillable /Binder album (এগুলো তে নতুন পেজ সংযোজন করা যায়,ফলে এডভান্সড্ দের জন্য) 👌🏿
Fixed album (এগুলোতে নির্দিষ্ট সংখ্যক পেইজ থাকে,সাধারনত নবীনদের জন্য প্রথমিক এলব্যাম হিসেবে উপযোগী।)

☝️Binder আলব্যাম গুলুকে সাইজের ভিত্তিতে তিন ভাগে ভাগ করে নিচ্ছি
Optima (ছোট পেজের সাইজ গুলুর জন্য )
Vario (মাঝারি পেজের সাইজ গুলুর জন্য )
Grande (বড় পেজের সাইজ গুলুর জন্য ) 👌🏿

☝️রিফিল প্রকৃয়ার ভিত্তিতে Binder এলব্যাম গুলু সাধারণ চার ধরনের দেখা যায়।
Turn bar 
Spring back
Ring 
Bolt binder

☝️সাইজের ভিত্তিতে ফিক্সড্ এলব্যাম গুলু কয়েক ধরনের দেখা যায়
Pocket size (প্রতি পেজে একটি করে নোট)

☝️উপাদানে ভিত্তিতে এলব্যাম গুলুকে 
PVC (সাধারন মান)
Mylar or polyester (অধিকতর ভালো মান)
Archival grade (সবচেয়ে ভালো মান,যা PVC free,Acid free,Lignin free,PH nutral,Acid free) 👌🏿

☝️Ring এর সংখ্যার ভিত্তিতে অনেক ধরনের রিফিলেবল রিং এলব্যাম পাওয়া যায়

২,৩,৪,৮,১২ (তবে দাম,মজবুতি এবং কাজের ভিত্তিতে ৪ রিং এর গুলু সবচেয়ে জনপ্রিয়) 👌🏿

☝️রিং স্টাইল দুই ধরনের দেখা যায়
D,O

☝️আলব্যাম পেজের স্ট্যানর্ডাড এর প্রকরনের ভিত্তিতে কয়েক ধরনের এলব্যাম দেখা যায়
PCCB (MINGT)

☝️বাহ্যিক সুরক্ষার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যাবে
With Sleev/Slipcase (আদ্রতা,তাপ,পোকা,ধোঁয়া,ধূলা ইত্যাদি থেকে বেশী সুরক্ষা দেয়)👌🏿
Without Sleev

☝️পকেটের ভিত্তিতে এলব্যাম পেজ অনেক সাইজের পাওয়া যায়
১,২,৩,৪,৬,৮,১০,১৩ (তবে আধুনিক নোটের ক্ষেত্রে আমি ৩ পকেটের পেজ গুলু ব্যাবহার করি বেশীরভাগ ক্ষেত্রে)👌🏿

☝️আভ্যন্তরীণ কাঠামোর ভিত্তিতে ফিক্সড এলব্যাম গুলু দুই ধরনের
Stiched (সেলাই করা)
Fused (গলিয়ে লাগানো)

☝️পটভূমির বা পার্টিশন উপর ভিত্তি করে আলব্যামে সাজানোকে দুই রকম ভাবে রাখা যায়
Clear/Transparent  sheet
Black/White paper back  

কিছু মিথ সমাধানঃ
বাইন্ডারের ক্যাপাসিটি থেকে বেশি নোট রাখা টা বাইন্ডারের স্পাইনের জন্য ক্ষতিকর।
বাইন্ডারের সিলেক্টিভ কোয়ালিটি দেখতে বাইন্ডারের ম্যাটেরিয়াল, ক্লোসিং মেকানিসম, পেইজ এভেইলাবলিটি ইত্যাদিও দেখুন।
কোন নোট যেন কোন পকেট থেকে উঁকি না দিয়ে থাকে।প্রতিটি নোট তার স্ব স্ব পকেটের ভেতরের খোলা প্রান্ত থেকে কমপক্ষে প্রায় ৪ মিমি ভেতরে থাকবে।
টাইট পকেটে নোট বার বার ঢুকালে বা বের করলে আইটেমের চারিদিকের সুক্ষ ভাবে ক্ষয় হয়। কর্নার গুলু ভোতা হয়ে যায়।
যে কোন সাধারন প্লাস্টিক সামগ্রির মধ্যে উৎসগত ভাবে এসিডিক উপাদান থাকে।
বিশেষ করে PVC যা সময়ের সাথে সাথে ভেংগে গায়ে লেগে থাকা আইটেমের সাথে বিক্রিয়া করে। এই কারনে বহুদিন হয়ে গেলে জলের বোতল যেমন হলুদ হয়ে যায়,তেমন ভাবে এলব্যাম পেইজ ও হলুদ হয়। 
আমি ব্যেক্তিগত ভাবে ইলাস্টিক ব্যান্ড থাকে এমন বাইন্ডার গুলু পছন্দ করি
আপনার আইটেম যতো ভারী হবে ততো বেশী রিং এর বাইন্ডার ব্যাবহার করা ভালো যেনো পেজের উপর চাপ না পড়ে। এজন্যই ৩/৪ রিংগের বাইন্ডার গুলু সবচেয়ে জনপ্রিয়। 
চেষ্টা করুন বাইন্ডার কভার টি ফায়ার রেসিস্টেন্ট এবং PH নিরপেক্ষ থাকে। আর কাগজের তৈরি হলে লিগ্নিন এবং ব্লিচ মুক্ত প্রকৃয়ায় তৈরি। 

☝️মিউজিয়াম গ্রেড বা আর্কাইভাল গ্রেড বলতে কি বুঝায়?
যখন কোন উপাদান,তার সংস্পর্শে থাকা অন্য কোন উপাদানের সাথে বিক্রিয়া করে না বা নিরপেক্ষ থাকে সেগুলো সাধারনত সংরক্ষণ করা সহজতর। এজন্যই  এই বৈশিষ্ট্য গুলুকে দীর্ঘকালীন সংরক্ষণের জন্য যৌক্তিক মনে করা হয়। যেমন এসিড ফ্রি, PH নিউট্রাল, লিগ্নিন ফ্রি, আদ্রতা ভারসাম্যপূর্ণ, সফট্নার ফ্রি, UV প্রতিরক্ষা সম্পন্ন ইত্যাদি সুবিধা থাকে। এক কথায় যে কোন কঠোর ক্যামিকেল মুক্ত সংরক্ষণের উপাদানের উপর দীর্ঘমেয়াদি (২০ বা তদুর্ধ বছরের) সংরক্ষণের জন্য ভরসা করা যায়।

☝️আমার সব আইটেম কে ই কি দামী পাউচে বা এলব্যামে সংরক্ষণ করতে হবে?
সেটা অনেকটা ই আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য, বর্তমান সামর্থ,ইচ্ছা, সিরিয়াস্নেস এর উপর নির্ভর করবে। 

বাজারে আবার বিভিন্ন ধরনের ওয়ালেট আছে যার ব্যাবহার উপযোগীতা নিয়ে আরও একটি পোস্ট লেখা যাবে। আমার দেখা কিছু ব্রান্ডের নাম দিলাম যা কোন ক্রম অনুসারে নয়। আপনি নিজে যা ভালো বুঝবেন তা ব্যাবহার করুন। ফলাফলের দ্বায়িত্ব আপনার। 
BCW, Safeguard, Schulz, Ultra pro,Columbia, Supersafe, Lighthouse,Linder ইত্যাদি। ভালো ব্রান্ড দেখে কিনবেন। আবার প্রতিটি ধরনের পেজের আলাদা বৈশিষ্ট্য আছে যা এই নিয়ে গবেষণা না করলে জানবেন না।

☝️আমার সব আইটেম কে ই কি দামী পাউচে বা এলব্যামে সংরক্ষণ করতে হবে?
সেটা অনেকটা ই আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য, বর্তমান সামর্থ,ইচ্ছা, সিরিয়াস্নেস এর উপর নির্ভর করবে। 


এক দিনেই সংগ্রাহক হওয়া যায় না [You can't be a collector just buy purchassing everything in one go]

বিষয়ঃ টেপ সংগ্রহ এবং সংগ্রাহক হতে হলে কিছু পূর্বশর্ত।

টেপ কিঃ যে কোন কিছুর সংগ্রহের আগে আপনাকে তার সংজ্ঞা জানতেই হবে। সংগ্রহের প্রেক্ষিতে অর্থ ধরলে 'টেপ' হচ্ছে একটি সরু লম্বা (প্রস্থের চেয়ে দৈর্ঘ বড়) ফিতার মতো উপাদান যা সাধারন গোলাকার (রোল) আকারে বাজারজাত করা হয় এবং প্রধানত কোন কিছু ধরে রাখা,রেকর্ড রাখা,ঢাকা,আটকে রাখা,সীল করা ইত্যাদি ধরনের কাজে ব্যবহার হয়।

সংগত কারনেই এটাও অনেকে সংগ্রহ করে থাকেন।যা আজকের টপিক না। টপিক হচ্ছে আপনি কি চাইলেই ২ দিনে/২ মাসে সংগ্রাহক হতে পারেন?

আমার অন্য লেখায় আমি ব্যাখ্যা করেছি যে একজন সংগ্রাহকের গুনাবলী সমূহ এবং চেনার উপায়। আমি মনে করি না যে আপনি কোন একদিন মনে হলো আর কোথাও থাকে কয়েকটি আইটেম যোগাড় করে হাঁকিয়ে বেড়াতে পারবেন যে আপনি সেই আইটেমের সংগ্রাহক। এর জন্য আপনাকে সময়,মনযোগ,উৎসর্গ এবং বিসর্জন দিতে হবে।
ছবির টেপ গুলু আমি কেবল এক দোকান ঘুরেই পেয়েছিলাম এবং আরও হয়তো হাফ ডজন টাইপের ছিলো যার ছবি তুলি নি।

এখন সেগুলো সেখান থেকে কিনলেই কি আমি বলতে পারবো যে "আমি একজন টেপ সংগ্রাহক"? আমি মনে করি "না"। এমন আপনার পরিচিত হয়তো অনেকেই আছেন যারা ক্যামেরা,কলম,রাবার,নোট,কয়েন,ম্যাচ বক্স,কার্ড,চিঠি,লাঠি বা পত্রিকার আরও কতো হাবিজাবি জিনিস হয়তো কোন এক দিন বা এক মাসে হকার্স মার্কেট বা গিফট্ হিসেবে কোথাও থেকে পেয়ে বসেছেন এবং ভাবা শুরু করেছেন যে " আমিও xyz সংগ্রাহক"। আমি এই চিন্তা ধারার সংশোধন করতে চাই।

☝️যেমনটি আমি আগেও বলেছি, সংগ্রহ একটি চলমান প্রক্রিয়া বা ডাইনামিক স্প্রেক্ট্রাম। অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার সংগ্রহ সমৃদ্ধ হলে,সেই সংগ্রহ নিয়ে আপনার গভীর অনুরাগ এবং ধারনা থাকলে, সংগ্রহ জগতের সাথে আপনার যোগাযোগ থাকলে আপনি সেই স্প্রেক্ট্রামে পড়বেন,অন্যথায় আপনি এর বাইরে থেকে যাবেন হয় জমারু হিসেবে বা ব্যাবসায়ী হিসেবে।

☝️এটা স্পষ্ট হওয়া দরকার যে একজন খুব বড়/ভালো সেলার/ডিলার হলেই যে সে খুব ভালো মানের সংগ্রাহক হবে এমন টা মোটেও না। আর একজন বড় সংগ্রাহক হওয়া মানেই যে সে একজন উৎকৃষ্ট মানের সংগ্রাহক হবেন এটাও নিশ্চিত না।

☝️তাহলে কি অল্প সময়ে কিছুই সম্ভব না?
হাঁ সম্ভব, তবে সেজন্য আপনাকে হয় অনেক পড়াশোনা করতে হবে অথবা যাদের অভিজ্ঞতার ঝুলি ভাড়ি তাদের থেকে অনুগ্রহ পেয়ে নিজের অভিজ্ঞতা অর্জনের সময়কে সংক্ষিপ্ত করা সম্ভব। বিভিন্ন অনুষ্ঠান এবং অনলাইন,অফলাইন কার্যক্রমে অংশগ্রহণ করা,রেপুটেশন তৈরি করা ইত্যাদি হচ্ছে এই পথ কে ত্বরান্বিত করার পথ।

☝️এই লেখার সারাংশঃ
একদিনে (বা অল্প সময়ে) কেউ সংগ্রহক হতে পারে না। বা বাল্ক লোডের/কিলোওয়ারের আইটেম কিনে আপনি সংগ্রাহক হতে পারবেন না। এবং প্রতিবেশীদের স্বাক্ষর সংগ্রহ করেই "স্বাক্ষর সংগ্রাহক" হতে পারবেন না। তাহলে সকল জুতার ব্যাবসায়ীই/মুচি ই জুতার সংগ্রাহক হয়ে যেতো।


নভেম্বর ১৮, ২০২২

নোট ইস্ত্রি এবং আদ্রতাকরনের মাধ্যমে সোজা করা [dry treatment on banknote]

বিষয়ঃ নোট ইস্ত্রি করা, ড্রাই ট্রিটমেন্ট করা, 

☝️তাৎপর্যঃ কেন আপনার আইটেম গ্রেডিং করালে ৭০ পাবে না?আইটেম কে ইস্ত্রি করলেই ভাঁজ দূর হয়ে যায়? কিভাবে বুঝবেন আপনার নোট টি আপনার কাছে আসার আগে কিভাবে ছিলো?

☝️পটভূমিঃ যারা গ্রেডিং সম্পর্কে জানেন তারা এটাও জানেন যে ৭০ হচ্ছে সর্বোচ্চ নাম্বার যা একটি নোট তার অবস্থার জন্য পেতে পারে।
আপনার চোখে অনেক নোট UNC হলেও তার মানে এই না যে তা সর্বোচ্চ নাম্বার পাওয়ার যোগ্য। প্রতিটি নাম্বারে পেছনে যে অনেক গুলু নির্ধারনী ফ্যাক্টর থাকে তার মধ্যে অন্যান্য -সেই নোটের অবস্থা (নোট টি কি কখোনও কোন ভাবে ভাজ হয়েছিল কি না, কোন দিন ইস্ত্রি করা, স্টিম এবং স্ট্রেইট ট্রিটমেন্ট করা হয়েছিল কি না।
এই নিয়ে আমাকে ইনবক্সে প্রশ্ন করায় আমি এখানে সবার উদ্দেশ্য কম কথায় কিছু ধারনা দিচ্ছি।
যে কোন আইটেম আয়রন/ইস্ত্রি করে ভাজ দূর করার চেষ্টা করলেই তা সম্ভব হয় না। 

☝️কারন ভাঁজ কি?
ভাঁজ হচ্ছে বস্তুর এক সাইডের সংকোচন এবং অন্য সাইডের প্রসারন। ফলে যে সাইড প্রসারিত হয় সে সাইডে  সুক্ষ ফাটল তৈরি হয় যা খালি চোখে আপনি দেখবেন না। এজন্যই কোন জিনিস বার বার ভাঁজ করতে থাকলে এক সময় সেটা দু টুকরো হয়ে যায়।

☝️অনেক নবীন প্রবীন সংগ্রাহকগন ই তাদের আইটেম কন্ডিশন কে বুস্ট দেয়ার জন্য বা অবস্থার উন্নতি দেখানোর জন্য ইস্ত্রি দিয়ে ঘষা দিয়ে সুপারফিশিয়াল ভাঁজ দূর করার প্রচেষ্টায় থাকেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আপ্নারা যত যা কিছুই করুন, বেশিরভাগ সময় ই তা ধরা পড়া সম্ভব। তবে সেজন্য অবশ্যই প্রশিক্ষণ প্রয়োজন।এই পোস্টে তার ই ছোট ধারনা দিচ্ছি।যারা বুঝার বুঝে নেবেন।

☝️কোন আইটেম কে কোন দিক থেকে ইস্ত্রি করছেন,কতো তাপমাত্রায় সেই আইটেম টির তন্তু হাল্কা হয়, কতো আদ্রতায় সেই তন্তুর ভেতরে পানি ঢুকে এসবের উপর ভিত্তি করে সেই আইটেম বিভিন্ন ভাবে বেঁকে যায়। যেমন একটি নোট কে আড়াআড়ি ভাবে ইস্ত্রি করলে ফলাফল এবং সোজাসোজি ভাবে ইস্ত্রির ফলাফল আমি ছবিতে দেখিয়েছি।

☝️তাছাড়া ইস্ত্রি করলে নোটের সার্বিক ইন্টাগ্লিও লেখার উচ্চতা কমে যায়, যা যখন আমার নোট গুলুকে ১০০ এক্স জুমে দেখি তখন সহজে ধরতে পারি। এমনকি প্রফেশনাল ভাবে না করলে এক এক জায়গায়  কালির উচ্চতা এক এক রকম হয় যা দেখে গ্রেডিং কারী তো বুঝেই বরং প্রশিক্ষিত চোখ থেকে সেটা এড়ায় না।

☝️কৃত্তিম ভাবে ইস্ত্রি এবং হিউমিডিফাই করলে যেহেতু নোটের বিভিন্ন অংশ বিভিন্ন যায়গা থেকে বেঁকে যায় তার সহজেই আমাদের বুঝায় যে কোন ব্যাবহ্রিত নোট টি ইস্ত্রি বা আদ্রতাকরনের মধ্যে দিয়ে গেছে। এটা করার প্রফেশনার পথ আছে যা আমি ব্যাবহার করি কিন্তু সেই আলোচনা লিখে বুঝানো সম্ভব না।

☝️একটা নোট বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বেঁকে যায় কেনো?
নোটে ছাপার কালির পরিমান, জলছাপের কারনে কাগজের পুরুত্বে, নিরাপত্তা সুতা ইত্যাদির কারনে নোটের পৃষ্ঠ দেশ হোমোজেনাস না। ফলে এক এক অংশের সংকোচন প্রসারন এক এক হারে হয়। তাছাড়া কন্সারভেশনের সময় আমি এটাও লক্ষ্য রাখি যে নোটের কোন অংশ টি কতো দ্রুত ঠান্ডা হচ্ছে বা আদ্রতা হারাচ্ছে।  কোন অংশ টি মনে রাখবেন একজন প্রশিক্ষিত সংগ্রাহক একটা নোট পর্যবেক্ষন করে বলতে পারবে যে সে নোট টা কোন এই ধরনের ফিজিক্যাল ট্রিটমেন্ট এর মধ্যে দিয়ে গেছে কি না।

☝️কোন নোট এভাবে সমতল জায়গায় রেখে সাইড থেকে লাইট ধরলে সহজেই এব্রো থেব্রো যায়গা গুলু ধরা পড়ে এবং ইস্ত্রি বা আদ্রতাকরন টাইপের ট্রিটমেন্টের আলামত ধারনা করা যায়। টর্চ এভাবে ধরে আলো ফেলার প্রকৃয়াটির আলাদা একটি নাম ও আছে। যা রইলো আজকের পাঠক ধাঁ ধাঁ।

☝️এভাবে টর্চ ধরলে/আলো ফেললে আপনি আগের কোন ভাঁজ সারাই করা হয়ে থাকলে তার ও আলামত পেয়ে যেতে পারেন।

☝️ছবির নোট গুলু আমার কাছে একজন নিয়ে এসেছে কিছু কনসারভেশন ওয়ার্ক এর জন্য। তাই সেগুলোকে উদাহরণ হিসেবে দেখালাম।
এখানে আলোচনা করলাম "কি" দেখা হয়। "কিভাবে" দেখা হয় সেটা লিখে বুঝানো মুশকিল। তাই কখোনও লাইভে আসলে বা সরাসরি আলোচনা হলে জানতে পারবেন।তবে আশাকরি এতো টুকু আপনাকে ইনফর্মড্ ডিসিশন নেওয়ার জন্য সাহায্য করবে।

☝️এই আলোচনার উদ্দেশ্য এটা নয় যে কাজ টি ভালো না খারাপ। উদ্দেশ্য হচ্ছে এটা যে "আপনি যা করছেন তার কতো গভীর পর্যন্ত আপনি বুঝছেন?"। তবে আরো বিস্তারিত জানতে প্রশ্ন করুন,শেয়ার করুন, অংশগ্রহণ করুন।

নভেম্বর ০৪, ২০২২

সংগ্রহে আসার আগে একটি নিশ্ নির্ধারণ করা [Deciding a niche before coming onto collection]

অনেকের জন্যই সংগ্রহের নিশ্ নির্নয় একটি গভীর, জটিল প্রক্রিয়াহতে পারে। কি সংগ্রহ করবেন তার একটি জনারা নির্ধারন করার সময় বিবেচনা করার অনেক বিষয় আছে।  
আমি বলবো তিনি বেসিক নিয়ম দিয়ে আপনি শুরু করুন।
১) আপনাকে এমন কিছু সংগ্রহ করতে হবে যা আপনি উপভোগ করেন, 
২) এমন কিছু যা আপনার বাজেটের মধ্যে আছে এবং 
৩) এমন কিছু যা আপনি খুঁজে পাবেন।  

তবে আপনি যদি একটি নতুন চ্যালেঞ্জ খুঁজেন, তাহলে আপনি আরও চ্যালেঞ্জিং কিছু সংগ্রহ করার কথা বিবেচনা করতে চাইতে পারেন যেমন বিভিন্ন ধরনের চিত্রশিল্প, উচ্চ-মানের কার্ডের ডেক বা বিদেশী স্ট্যাম্প, রত্ন পাথর, ফসিলের নমুনা ইত্যাদি ।  আপনি যাই সিদ্ধান্ত নিন না কেনো,প্রথম শর্ত হচ্ছে আপনাকে সেই বিষয় টি উপভোগ করতে হবে,তা না হলে যদি কেবল কমার্শিয়াল চিন্তা নিয়ে সংগ্রহে নামেন তাহলে কেবল বিক্রেতা/ডিলার ই রয়ে যাবেন,কোন দিন অ সংগ্রাহক হতে পারবেন না।

আধুনিক মনোবিজ্ঞান অনুসারে আপনি যদি সব ই জমান তাহলে কোন টিতে ই খুব মনযোগ দিতে পারবেন না,গভীরে যেতে পারবেন না। মনে রাখবেন এটা আপনার শখ আর শখ পোষন করতে সময়, এবং  ভালোবাসা প্রয়োজন তাহলেই পরিশ্রম কে আর পরিশ্রম মনে হয় না। যখনই দেখবেন আপনার শখের কাজ কে পরিশ্রম মনে হচ্ছে তখন বিরতি নিন এবং এই লাইনে যারা অগ্রগামী তাদের সাহায্য নিন।

সফলতার সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম। কেউ লোক দেখানো কে সফলতা মনে করে,কেউ প্রদর্শনী আয়োজন করা কে সফলতার শিখর মনে করে আবার কেউ বই প্রকাশ করাকে সফলতার পাহাড় মনে করে। যেহেতু বিষয়টি আপেক্ষিক তাই এই নিয়ে আপনি আপনার নিজের একটি রোড ম্যাপ তৈরি করুন যে "৩ বছর পর পর আপনি কোন মাইল ফলক টি অতিক্রম করতে চান"। গন্তব্য নির্নয় করে এগুনো নিয়ে আমার আলাদা লেখা আছে,চাইলে পড়তে পারেন। তবে ব্যেক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি; সংগ্রহ জগতে কমপক্ষে একটি বিশেষত্ব নিয়ে না এগুলে এক সময় হতাশা চলে আসবে। যার অনেক নমুনা হয়তো ফেসবুক গ্রুপ গুলুতে মাঝে মাঝে দেখেছেন, কেউ তার সংগ্রহের একটি বড় অংশ বিক্রি করে দিতে চাইছে বা সেই ট্র‍্যাকে আর এগুতে পারছে না বা অনেক সময় দিয়েও বিশেষ কোন মনঃশান্তি পাচ্ছে না। 
নিজের কাজের পর্যালোচনা এবং আত্ম-বিশ্লেষণ  আপনার মানসিক ভবিষ্যদ্বাণীগুলি সঠিক এবং সত্য তা নিশ্চিত করার দুর্দান্ত উপায়। আপনিই কেবল বুঝেন যে আপনার ঠিক কি সংগ্রহ করা উচিৎ, কতো দিনের মধ্যে এবং কেনো। 

সাধারণত,যখন সংগ্রহের কথা আসে, সংগ্রাহকরা প্রথমে যে জিনিসগুলি সন্ধান করেন তা হল: সংগ্রহযোগ্য মান, বিরলতা এবং পছন্দসইতা৷  সংগ্রহ মূলধারার (কয়েন,মেডেল,নোট,টিকেট ইত্যাদি) হতে পারে আবার প্রথাগত নাও হতে পারে যেমন ( বিভিন্ন ধরনের টেপ/সেলো টেপ/আঠালো টেপ) যেখানে হয়তো সেই নিশে্ র অনুরাগী অনেক কম। 
আকাঙ্ক্ষা সবসময় মূল্যের সাথে সম্পর্কিত নাও হতে পারে। কি ধরনের বস্তু সংগ্রাহক আইটেম হতে পারে এবং পারে না তা নিয়ে আমার আলাদা লেখা আছে। বিরলতা সর্বদা একটি পছন্দসই বৈশিষ্ট্য নাও হতে পারে, তবে এটি প্রায়শই একটি মূল্যবান বৈশিষ্ট্য হিসাবে দেখা হয়।
এই কারণে আপনার সংগ্রহের নিশ্ বোঝা গুরুত্বপূর্ণ।  আপনার সংগ্রহ খুঁজে বের করা, তালিকাবদ্ধ করা এবং বিক্রি করার সময় আমরা বিবেচনা করার কিছু বিষয় নিয়ে কথা বলব অন্য লেখায়।
নতুন কেউ এই সংগ্রহ জগতে পদার্পন করার আগে এগুলো ভাবুন,আলোচনা করুন, পরামর্শ নিন তাহলে অনেক অনেক দূর যেতে পারবেন, তা না হলে শিঘ্রই একটা সময় আসবে যে এগিয়ে যাওয়া একটা "কাজ" মনে হবে। আর স্বভাবসুলভ ভাবে আমরা কেউ ই ফল পাওয়ার জন্য কাজ করতে আগ্রহী না। আশাকরি লেখাই আপনাকে ভাবতে সাহায্য করবে।

নভেম্বর ০১, ২০২২

বিষয়ঃ ধাতুর বর্ণ পরিচয় এবং প্রথম দেখা। [First look at metallic object collection and identification]

 বিষয়ঃ ধাতুর বর্ণ পরিচয় এবং প্রথম দেখা।

বিশেষকরে আপনি যদি ধাতব জিনিস সংগ্রহ করে যেমনঃ কয়েন, পুরোনো তৈজস ,অস্ত্রশস্ত্র, ব্যাবহার সামগ্রি ইত্যাদি তাহলে সেগুলুর পর্যবেক্ষণ এবং নিরীক্ষণে আপনাকে দৃষ্টিগত দিক থেকে সাহায্য করার জন্য অনেক গুলুর বাসিস টার্ম আছে। আমাকে যখন আমার মা এবং স্ত্রী জিজ্ঞাসা করে এসেছে যে তোমার কি রং পছন্দ আমি এই প্রশ্নে বিভ্রান্ত হয়েই এসেছি। যেমন রং শব্দ টি আপনার কাছে যততা সরল আমার কাছে ততটা সরল না। এবং মনে করি অনেকেই এই দ্বন্দে ভূগেছেন। আমাদের চোখে কোন বস্তুর রং ঘটন হয় বেশ কয়েকটি উপাদানের সমন্বয়ে। তা আপনি কাসা,তামা বা রুপা যে কোন সামগ্রির ই অনুরাগী হোন না কেন প্রথম দর্শনে সেটির রং ই আপনার চোখে পড়বে।

আমি কথা বলবো রঙের চারটি অংশ নিয়ে-

১) রং পরিবার [Hue],

২) আভা [Tint],

৩) ছায়া [Shade] এবং

৪) বর্ণ [Tone] ।

আপনারা যেহেতু জানেন আমি বিশ্লেষন মূলক লেখা লিখতা পছন্দ করি তাই মনে করি এখান থেকে শুরু করা প্রয়োজন।

এখন আমার অন্য লেখা গুলুতে আমি যদি কোন ধাতুর সারাই,যাচাই,সংরক্ষন বা  প্রকৃতি বিশ্লেষণ করতে যাই তাহলে এই টার্ম গুলু অহরহ আসবে।

কিভাবে সংগ্রাহক হিসেবে এই জ্ঞ্যান গুলু আপনার কাজে আসবে?

যখন আপনি কোন ধাতব সামগ্রি সংগ্রহ করবেন তাতে কি ধাতু ব্যাবহার হয়েছে, কেন সেটাই ব্যাবহার হয়েছে, কি পরিমানে ব্যাবহার হয়েছে, কোন খুঁত থাকলে তা সারাই করার প্রক্রিয়া, সেই সামগ্রির তাৎপর্য, গুরুত্ব,সেটা প্রথমে দেখতে কেমন ছিলো এবং এখন কেমন থাকে উচিত,সংরক্ষন প্রণালী ইত্যাদি বুঝার এবং বুঝানোর জন্য আপনার এই জ্ঞ্যান কাজে লাগবে। এই সিরিজ টি প্রকাশ করার আগে আমি জানতে চাচ্ছি এর জনপ্রিয়তা কেমন। তাই যদি মনে করেন এই নিয়ে লেখা দেখতে চান তাহলে কমেন্টে জানান।