আগস্ট ২৬, ২০২৩

সবচেয়ে বড় প্রচলিত ব্যাংক নোট [Largest banknote even been in circulation]

 

১৭৬৯ সালে, সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিন শাসনামল (১৭৬২-১৭৯৬) রাশিয়া-তুর্কি যুদ্ধের আর্থিক চাপের কারণে রাশিয়ায় প্রথম কাগজের অর্থ "ইম্পেরিয়াল অ্যাসাইন্যাটস" [Imperial assignats]চালু করেন। এই নোটগুলিতে পেছনে কোষাগারে কোন ধাতু মজুদ ছিলো না। এবং আধুনিক নোটের মতো কেবল শুধুমাত্র রাষ্ট্রের প্রতিশ্রুতির উপর নির্ভর করে। যা একদিকে প্রথম দিকের আধুনিক অর্থের সংজ্ঞা অনুযায়ী FIAT money বলা যায়। এটি রাশিয়ার সাম্রাজ্য বিসৃতি এবং যুদ্ধ থেকে তৈরি হওয়া অর্থনৈতিক ঘাটতির মোকাবেলার জন্য তৈরি করা হয়েছিলো এবং সাধারন জনগনের ব্যাবহারের জন্য উন্মুক্ত ছিলো তাই, কাগজী মুদ্রা হিসেবে এর দীর্ঘস্থায়ী প্রতিক্রিয়া ছিল।

সেন্ট পিটার্সবার্গ এবং মস্কোর "অ্যাসাইন্যাট ব্যাঙ্ক"[Assignat Bank] হেকে ইস্যু এবং জমা করার কাজ পরিচালনা করতো। প্রাথমিকভাবে, ২৫, ৫০, ৭৫ এবং ১০০ রুবেলের নোট ছাড়া হয়েছিল।

এর আগের মুদ্রা ছিলো ধাতব সিল্ভার রুবেল ,এবং  ১৭৬৮ থেকে ১৮৪৯ সাল পর্যন্ত সিলভার রুবেলের পাশাপাশি কাগজের এই রুবেলের প্রচলন ছিলো। প্রাথমিকভাবে, এই নোট গুলু তামার মুদ্রা সাথে পরিবর্তনযোগ্য ছিল। কিন্তু একসময়, ধাতব মুদ্রার মজুদের অভাব ,অত্যধিক মুদ্রণ এবং কোন নির্দিষ্ট বিনিময় হারের অনুপস্থিতির  কারণে এই নোটের অবমূল্যায়ন ঘতা শুরু হয়। যা বিশেষ করে নেপোলিয়নিক যুদ্ধের সময় দেখা যায় যে যুদ্ধের খরচ মেটানোর জন্য এই অ্যাসাইন্যাট ইস্যু নোট গুলু রুপা এবং তামা রুবেলের মূল্যমানের সমতা হারায়।

১৮১২ সালে অ্যাসাইন্যাট রুবেলকে রাষ্ট্রীয় মুদ্রা ঘোষনা করার পর তা জনগনের সহ্য সীমার বাইরে চলে যায় এবং অবমূল্যায়ন দ্রুত হতে থাকে এবং জনসাধারণের আস্থা নষ্ট করে। অবশেষে অর্থমন্ত্রী ইয়েগর কানক্রিনের [Yegor Kankrin] ১৮৩৯-১৮৪৩ এ মুদ্রা পুনরমূল্যায়নের মাধ্যমে এই রুবেলের প্রচলন বন্ধ হয়। তিনি তখন  সিলভার রুবেলকে আবারো একমাত্র রাষ্ট্রীয় মুদ্রা হিসাবে ঘোষণা করেন। এবং বিনিময় কাগজী মুদ্রার সাথে ধাতব মুদ্রার বিনিময় হার সেট করে দেন।  ক্রমে ১৮৪৩ সালে "ক্রেডিট নোট" এর দিয়ে দিয়ে বাজার থেকে  অ্যাসাইন্যাট রুবেল তুলে নেয়া শুরু হয়,যা ১৮৫২ সাল পর্যন্ত চলেতে থাকে। এব্র মধ্যে ১৮৪৯ সাথের ১ জানুয়ারী  থেকে অ্যাসাইন্যাট রুবেল গুলির লিগ্যাল টেন্ডার স্টাত্যাস প্রত্যাহার করা হয়।

এর মধ্যে ২৫ অ্যাসাইনেশন রুবেল, যার ক্যাটালগ নাম্বার A1 এবং সাইজ ২৫০ × ১৯০ মিমি আকারের, যা আমার দেখা সবচেয়ে বড় নোট যা প্রচলনে ছিলো। এটি Uniface অর্থাৎ এক দিকে ছাপানো এবং কোন ছবি নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন