সেপ্টেম্বর ১৭, ২০২৩

অতি সংক্ষিপ মুদ্রার ইতিহাস এবং কয়েক ডজন প্রশ্ন [Short Chronicles of the currency ]

 খুব সংক্ষেপে মুদ্রার ইতিহাসঃ এবং Thomas More's Utopia

মানুষের সাথে সম্পর্ক করার আগে যেমন জন্ম পরিচয় জানা প্রয়োজন, তেমনি এই শখের সাথে আত্মবিনিয়োগের আগে এই শখের বস্তুর উৎপত্তি জানা আবশ্যক। কেননা ইতিহাস আপনাকে শেখাবে যে কেন আজ এমন

এটা তো প্রায় সবাই জানি যে, মুদ্রা ব্যাবস্থা প্রচলনের আগে চলতো "বিনিময় প্রথা"। ধরে নিন বুদ্ধিজীবী এবং দার্শনিক Thomas More এর কল্পনাসৃষ্ট ইউটপিয়ার [Utopia] সমাজের মত। ইউটোপিয়াতে অর্থের কোন প্রয়োজনi ছিলো না। যেহেতু সমস্ত পণ্য কেন্দ্রীয়ভাবে রাখা হতো,যা প্রয়োজন অনুসারে নাগরিকরা ব্যবহার করতো। বেঁচে থাকার মৌলিক চাহিদাগুলো সাম্প্রদায়িকভাবে উৎপন্ন হতো, যেমন আশ্রয়, খাদ্য, স্বাস্থ্যসেবা সবকিছুরি ধরনা ছিলো সাধারন এবং প্রাপ্তি সাধ্য

কিন্তু সময়ের সাথে সাথে যখন পশু চাষ,বুনন,পরিবহন, শস্য ফলন ইত্যাদি বিস্তার পেতে লাগলো,তখন বিনিময় প্রথার সীমাবদ্ধতা গুলির উপর চাপ তৈরি হতে লাগলো। কারন;মানুষ যখন পছন্দমতো বিভিন্ন বস্তু ভোগ করার সুযোগ পেলো তখন নতুন নতুন চাহিদা এবং প্রয়োজনের খাতিরে এক ধরণের পন্যের সাথে অন্য ধরণের পন্যের বিনিময় ব্যাবস্থা আর আগের মতো রইলো না। কারন যার এক বেলার খাবারের জন্য শ্যশ্যের দরকার কিন্তু তার কাছে কেবল গবাদি পশুই আছে,সে তো তার পোষা গরুটির পা কেটে আর বিক্রি করতে চাইবে না। আর অন্য দিকে হয়তো যার কাছে বিক্রি করবে সে তার মাংশের প্রয়োজন ই নেই

সেই থেকে শুরু হলো পন্যের সাথে সাথে অন্যান্য সহজলভ্য নয় এমন বস্তু দিয়ে লেনদেনের প্রথা। ইতিহাসে আমরা লবন, কড়ি, তামাক, গাছের বীজ ইত্যাদি পাই,যা বিভিন্ন সময়ের মুদ্রার স্থান নিয়েছে। কিন্তু আজকাল আমরা যে কয়েন/নোট দেখি তার আবির্ভাব ঘটেছে অনেক পড়ে,যখন ওজন এবং পরিবহন প্রয়োজনীয়তা সমাজে আবারো একদফা চাপ দেয়। পরবর্তীতে ডিজিটাল কারেন্সির বিপ্লবও সেই একই ধরণের চাপের ফলে ঘটে যার প্রতিটি আলাদা আলাদা গল্প আছে



কিভাবে কয়েনে ছবির আবির্ভাব হলো? নোট এবং কয়েনের ডিনমিনেশন লিখার ইতিহাস? কোন সাইডে ছবি হবে তার ঐতিহাসিক কারন? কেনো এক সাইড কে Head/Obverse এবং অন্য সাইড Tail/Reverse বলা হয়?

প্রাচীন গ্রীসে প্রায় ১০০০ ক্রিস্টপূর্ব সময়ে যখন লেন দেনের মাধ্যম হিসেবে স্বর্ণ রূপার মতো ম্যল্যবান ধাতু গুলুর অবাধ প্রচলন শুরু হলো, তখন খাঁটি সোনার বাঁ রূপার টুকরার ভঙ্গুর স্বভাবের কারনে সেগুলু ততো জনপ্রিয় ছিলো না। ফলে সেগুলুর এল্যয় [Electrum] বের হলো। যা এক দিকে যেমন সেগুলুকে স্থায়িত্ব দিলো,অন্য দিকে তা ব্যাবসায়িদের মাথাব্যাথার কারন হয়ে দাঁড়ালো। কারন তার মানে লেনদেনের সময় প্রতিটি টুকরো কে মেপে মেপে দেখতে হবে যে কোন্টাতে কতোটুকু মূল্যবান ধাতু এবং কতো টুকু এল্যয় [Alloy] ধাতু ব্যাবহার করা হয়েছে।

তো এই সমস্যার সমাধান হসেবে শুরু হলো প্রতিটি টুকরোতে সেই টুকরোর ওজন এবং শুদ্ধতা একটি চিহ্নের মাধ্যমে খোঁদাই [Punch] করে দেয়া। যা বর্তমান “ডিনমিনেশন” এর উত্তরসূরী।

প্রথম দিকে একটি ভোঁতা পেরেক ঠুকে এই খোদাই করা হতো। এক এক ব্যাবসায়ির এক এক রকম পেরেক এবং তাদের স্ব স্ব নিজস্বতার কারনে সেগুলু চিনতে সমস্যাও হতো না। ক্রমে ক্রমে সেই পেরেক ঠুকতে ঠুকতে দেখা গেলো যদি ধাতুর টুকরো গুলু সমতল হয় তাহলে ভালো দেখা যায় এবং সহজে শনাক্ত করাও যায়। এবং সেই খোঁদাইয়ের কাজ ও সহজ হয়ে যায়। তাই ক্রমে ক্রমে অসমতল ধাতুর টুকরো গুলু সমতল চ্যাপ্টা ডিস্কের রূপ নিতে থাকলো। সাথে সাথে যেহেতু এবার সেই ধাতব পৃষ্ঠদেশে জায়গা বেড়ে গেলো অতয়েব সেই পেরেকের ভোঁতা অংশ টিও প্রশস্ত হতে লাগলো এবং সিংহের মাথা ,গরুর মাথা , দেব দেবির মাথা ইত্যাদির মটিফ হাতুরি দিয়ে খোদাইয়ের প্রচলন শুরু হলো।

তখনো কিন্তু কোন শাসকদের মাথা কয়েনে খুব প্রবল ভাবে দেখা যায় নি। কিন্তু আলেকজেন্ডারের [Alexander the great] মৃত্যুর পর যেহেতু তাকে অনেক সময় ই দেবতা হিসেবে অভিহিত করা হতো তাই তার প্রতিকৃতি কয়েনে চলে আসে। এবং এর থেকেই কালক্রমে কয়েনে এবং পরবর্তীতে কয়েনে এবং নোট প্রচলন শুরু হওয়ার পর নোটে শাসক বাঁ ব্যাক্তিদের প্রতিকৃতি ব্যাবহার স্বাভাবিক এবং গ্রহণযোগ্য হয়ে যায়।  এবং যেহেতু এই সাইডে এই ধরণের মটিফ প্রথম আসলো যেখানে বিভিন্ন মাথা র প্রতিকৃতি ব্যাবহার হতো তাই এই পার্শ্বের নাম হলো [Head] বাঁ [Obverse].

 

প্রতিকৃতি থেকে ছবি কিভাবে আসলো?

মধ্য যুগ পর্যন্ত খোঁদাই এবং চিত্রকরমে বাস্তব্দের দেখা পাওয়া যায় নি। যখন রেনেসা শুরু হলো তখন সাহিত্যানুশীলন, বৈজ্ঞানিক সুক্ষতা, বাস্তববাদ [Reasilam] প্রাধান্য পেতে থাকলো। এবং  ১৪শ শতকের মাঝামাঝির কয়েন গুলুতে প্রতিকৃতির বদলে প্রতিচ্ছবি ব্যাবহারের আধিক্য দেখা গেলো। যা ১৯শতকের মাঝ থেকে ব্যাংক নোট গুলুতে প্রধান ভাবে ব্যাবহার হয়েছে কারন সেই সময়কালটি কে বাস্তব্বাদের সূচনা ধরা হয়।

 

জীবিত ব্যাক্তির ছবি নয়, মৃত হতে হবে কেনো?

প্রথম দিকের অধিকাংশ ভৌগলীক সত্বাই রাজতন্ত্রের অন্তর্ভুক্ত ছিলো। তাই সেখানে রাজা বাঁ রানির প্রতিকৃতি থাকা স্বাভাবিক হয়ে গিয়েছিলো। কিন্তু ১৭৭৬ সালে USA রাজতন্ত্র থেকে মুক্তি পাওয়া পর আমেরিকার প্রথম রাষ্ট্রপতি George Washington গনতন্ত্রের প্রতি শ্রদ্ধা  জানিয়ে তার প্রতিকৃতি কয়েনে ব্যাবহারের অস্বীকৃতি জানান। এবং সেই থেকে গণতান্ত্রিক দেশ গুলুর নোট বাঁ কয়েনে কোন ব্যাক্তির প্রতিকৃতি কেবল সেই ব্যাক্তির মৃত্যুর পরই আনার চল শুরু হয়েছে।  

 

কেনো নোট/কয়েনের দুই সাইড হয়?

এই ধরনের ভোঁতা সরঞ্জাম দিয়ে খোদাই করতে গিয়ে ধাতুর ডিস্ক গুলু আরও চ্যাপ্টা হয়ে যেতো এবং এবড় খেবড়ো হয়ে যেতো। প্রথম দিকের কয়েন গুলু এক মুখী [Uniface] হতো। তাই পেছনে খালি থাকতো।  সময়ের সাথে সাথে সেই সব কয়েনের পেছনেও হাতুরি দিয়ে ছোট ছোট Mint mark , Assay mark, Treasury mark, cashier mark, Private mark ইত্যাদি আসতে লাগলো। যার ফলে সামনের দিকের খোদাই ক্ষতিগ্রস্থ হতে লাগলো।

পরবর্তী আধুনিকায়নে,কয়েন গুলুর দুই দিকেই এক সাথে পাঞ্চ করার ব্যাবস্থা করা হলো। এবং এক দিকে দেব দেবীর ছবি  অন্য দিকে জনপদ এবং সাম্রাজ্য অন্যসারে পশুপাখি,সূর্য, গাছ,ঢেউ ইত্যাদির খোদাই চলে আসে যাকে আজ আমরা [Reverse] বলি।

 

কেন সুইডেন এবং চীনেই প্রথম কাগজী নোট প্রচলন হলো?অন্য কোথাও থেকে নয় কেনো?

অনেক ঐতিহাসিকদের মতে ১৬৪৪ সাল থেকে ১৭৬৮ সাল পর্যন্ত সুইডেন এবং চীন ব্যাবসায়িক কারনে অনেক কপার/তামার মুদ্রা দিয়ে লেনদেন হওয়া একটি বড় কারন হতে পারে। যার পরিবহন থেকে সৃষ্ট অসুবিধা গুলু কাগজী মুদ্রা জন্মের চাহিদা তৈরি করেছিলো।

 

আগের কয়েন গুলু কেন এলোমেলো আকৃতির হতো?

কয়েন তৈরির দুটি মূলধারার একটি হচ্ছে ঢালাই [Casting] করে এবং অন্যটি হচ্ছে ছাঁচে [Die] ফেলে । খনি থেকে ধাতু নিষ্কাশন এবং পরবর্তীতে ঢালাইএর মাধ্যমে গোল চাকতির মতো আকার দেয়া সহজ বিধায়, এটিই প্রাথমিক দিকের কয়েন গুলু তৈরির প্রধান প্রক্রিয়া ছিলো। যা থেকে তুলনামূলক গোলাকার বাঁ নিয়মিত আকারের কয়েন পাওয়া যেত। কিন্তু ঢালাইয়ের কারনে তাতে মটিফ সূক্ষ থাকতো না।

পরবর্তীতে কয়েনের জন্য মূল্যবান ধাতুর ব্যাবহারের সময় সেই ধাতুর পাতলা শিট থেকে Die (ছাঁচ) দিয়ে কেটে কেটে কয়েনের চাকতি তৈরি করা হতো। তারপর সঠিক ওজনের জন্য তাদের আশেপাশে থেকে কিছু অংশ কেটে নেয়া হতো। প্রতিটি কয়েনের ওজন সঠিক হলে তারপর তাদের গরম করে দুটি Die (ছাঁচ) এর মধ্যে রেখে হাতুরি দিয়ে পিটিয়ে [Punched] নকশা/মটিফ বসানো হতো। সেই ক্ষেত্রে হাতুরির আঘাতের চাপে সেই কয়েন গুলু একটু চ্যাপ্টা/এবড়োখেবড়ো হয়ে যেতো। এই প্রসেসে তৈরি কয়েনের মটিফ বেশ সুক্ষ থাকতো যা পরবর্তীতে কয়েনে প্রতিকৃতির পাশাপাশি লেখার প্রচলন নিয়ে এসেছে।

আরেকটি কারন যা এই ঘটনায় প্রভাব ফেলে, যখন কয়েনে মূল্যবান ধাতুর ব্যাবহার প্রচলিত ছিলো, তখন অনেকেই কয়েনের প্রান্ত ভাগ ঘষে ঘষে ছোট ছোট টুকরো বের করে ,সেই কয়েনকে আবার বাজারে চালিয়ে দিতো। ফলে সময়ের সাথে সাথে কেবল আসল কয়েনের পরিধিই এলোমেলো হয়েযায় নি ,বরং ওজন ও পরিবর্তন হতে থাকে। কিন্তু এই ঘষে ঘষে ছোট ছোট টুকরো বের করার অসাধু কাজ কে নিয়ন্ত্রনে আনতে ১৬৬২ সালের দিকে প্রথম Milling and Graining মেশিনের ব্যাবহার শুরু হয়। যা কয়েনের প্রান্তভাগের চারিদিকে জ্যামিতিক খাজ খোঁদাই করে দেয়। ফলে কেউ ঘষাঘষি করলে তা সহজের বুঝা যায়। এবং কয়েনের আকৃতিতে সমতা চলে আসে।

 


পুরোনো কয়েন কেনো সবুজাভ হয়?

সকল ধরণের ধাতুর মধ্যে তামা [Copper] ই প্রথম নিষ্কাশন শুরু হয়। তাই স্বাভাবতই বিনিময় মাধ্যম হিসেবে ধাতুর ব্যাবহার হওয়ার প্রথম দিক থেকেই তামা ব্যাবহার হয়ে আসছে। এবং তামার কয়েনই প্রাথমিক দিকের কয়েন তৈরি অন্যতম উপাদান ছিলো। সময়ের সাথে সাথে বাতাসের অক্সিজেন এবং সালফার এই কপারের সাথে বিক্রিয়া করে কপারের লবন তৈরি করে যা কপার অক্সাইড এবং কপার সালফাইড নামে পরিচিত যা পুরনো তামার কয়েনে নিলাভ বাঁ সবুজাভ ভাবে দেখা যায়।

 


 

 

 


A Brief History of Coinage: and Thomas More's Utopia

Just as it is necessary to know the origin before engaging with people, it is equally important to understand the origin of the object of this hobby before indulging in it. History will provide valuable insights into why this is important today.

It is well known that before the introduction of the currency system, a "barter system" was in place. Consider the Utopian society imagined by the intellectual and philosopher Thomas More. In Utopia, there was no need for money, as all goods were centrally stored and accessible to citizens. Basic survival needs such as shelter, food, and healthcare were communally generated and readily available.

However, as time progressed and various industries like animal husbandry, weaving, transportation, and crop production expanded, the limitations of the barter system started to exert pressure. When people had the opportunity to enjoy a variety of goods, the exchange of one type of product for another to fulfil new needs and requirements became impractical. For instance, a person who needed grain for a meal but only had cattle would not want to sell a part of their beloved cow. Moreover, the person buying the meat might not even need it, maybe he would be looking for salt or fabric instead.

Since then, the practice of trading other goods which are not easily available began. In history, we find that items such as salt, beans, metal objects, tobacco, plant seeds, seashells etc., took the place of currency during different periods. However, the coins and notes we see today appeared much later when the needs of weight and transportation once again pressured society. Later, various economical and socio-political events accelerated the evolution of digital currencies.

 

Featuring image on coins:

Around 1000 BC in ancient Greece, when precious metals such as gold and silver began to be used as a form of payment, pure gold and silver pieces were not popular due to their fragile nature. As a result, Electrum emerged, providing both stability and complexity for businessmen. However, this meant that each piece had to be measured during transactions to determine the proportion of precious metal and alloy used.

Start of denominations on coins:

To address this challenge, various marks were punched onto each piece to indicate their weight and accuracy, laying the foundation for the present concept of "denomination." Early engraving was done using a blunt nail, and the unique nails of each business ensured the pieces were distinguishable. Over time, engraving evolved to flat metal discs, making it easier to carve motifs like lion's heads, cow's heads, and gods' heads using a hammered nail.

Designating one side as Head/Obverse and the other side as Tail/Reverse:

Initially, rulers' heads were not prominently featured on coins. Instead, god/goddess pictograms were main theme. However, after Alexander the Great's death, his portrait began appearing on coins since he was often referred to as a god. This marked the beginning of using portraits of ruling figures on coins and, later, on both coins and notes. As this motif first appeared on the side with various heads, it came to be called the [Head] or [Obverse] side.

Carving with such a blunt tool would have flattened the metal disc and roughened it. As a result, the engraving on the front side began to suffer. This is the reason why early coins were uniface. Over time markings like mint marks, assay marks, treasury marks, and private marks were added to the back of coins, while the front featured images of God and Goddess on one side and towns, empires, and other carvings on the other side, known as the [Reverse] today.

Transition from shape to portrait:

The transition from head shape to elaborate pictures began during the Middle Ages when engravings and paintings started reflecting reality. The Renaissance furthered this trend with a focus on literary practice, scientific rigor, and realism. By the mid-14th century, coins began featuring images more than portraits, a trend that continued and gained prominence in banknotes during the mid-19th century, marking the onset of realism.

Portrait of a living or dead:

In the early days, geographical entities were often monarchies, resulting in portraits of kings and queens appearing on coins. However, after the USA gained independence from the monarchy in 1776, the first American president, George Washington, declined to have his portrait on coins out of respect for democracy. Since then, the tradition of featuring a person's portrait on the notes and coins of democratic countries began only after the individual's passing.

Older coins random in size:

One of the two main methods of coin making is casting and the other is die casting. This was the main process of early coinage, simply extracting the metal from the mine and then casting it into round discs. From which comparable round left regular shaped coins were obtained. But due to casting, the motif was not subtle.

Later, during the use of precious metal for coins, thin sheets of that metal were cut with a die (mould) to make coin discs. Then parts were cut from their surroundings for proper weight. When each coin was correctly weighted, they were then heated and placed between two dies and punched to form the design/motif. In that case the coin would have become a little flat/rough due to the pressure of the hammer. Coins made in this process had very fine motifs which later led to the practice of portraits as well as inscriptions on coins.

Another factor that affects this phenomenon is that when the use of precious metals in coins was common, many people used to rub the edges of the coins to remove small pieces, and continue the coins in the market. As a result, not only did the original coin size change over time, but the weight also changed. But to control the unfair work of extracting small pieces by rubbing, the first Milling and Graining machine was used around 1662. which engraves geometric grooves around the edge of the coin. As a result, if someone rubs it, it is easy to understand. And uniformity comes in the shape of the coin.

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন