অক্টোবর ০৬, ২০২৩

মেডেল সংগ্রহঃ [Collecting medals]

 

মেডেল সংগ্রহঃ

অনেকে শখের বশে মেডেল সংগ্রহ করে, এটা এক্সনুমিয়া [Exnumia] ঘরোরানার একটি বিষয়। এই সংগ্রহ নিয়ে আসুন কিছু জেনে নেই।

উপলক্ষ ভেদে মেডেল বিভিন্ন প্রকারের হয় যেমনঃ মিলিটারি মেডেল, নাগরিক মেডেল,খেলাধুলার মেডেল, ধর্মীয় মেডেল, সম্মান সূচক মেডেল,ব্যাক্তিগত অর্জনের মেডেল ইত্যাদি।

মানুষ কেনো মেডেল সংগ্রহ করেঃ ঐতাহাসিক মাহাত্ব, দৃষ্টি নান্দনিকত্ব, নিখুঁত কাজের প্রশংশা, ব্যাক্তিগত অর্জন,বিনিয়োগ, ঘটনার স্মরণ,কোন সংশ্লিষ্ট সংঘে যুক্ত হওয়া,জনসচেতনতা বৃদ্ধি, সেট কমপ্লিট করার উত্তেজনা ইত্যাদি নানা কারন হতে পারে।

মেডেল সংগ্রহ যেমন এক্সনুমিয়ার অংশ তেমনি আমার মিলিটারি মেমরেবিলিয়ারও অংশ। তাই ব্যাবহারের ভিত্তিতে আমি একে দুই ভাগে ভাগ করছি।

১)নাগরিক মেডেল [For non military personnel/Civilian ]

২) সামরিক মেডেল [For military personnel]

সামরিক মেডেল কে আবার তিন ভাগে ভাগ করছিঃ

১) যুদ্ধের মেডেল [Combat Medals যুদ্ধে অংশগ্রহণ,বিশেষ কৌশল প্রদর্শন বা সাহসিকতার জন্য প্রদান করা মেডেল ].যেমনঃ World war medals,Korian war medals ইত্যাদি।

২) সার্ভিস মেডেল [Service Medals দেয়া হয় কোন নির্দিষ্ট পরিমান মিলিটারি সার্ভিস বা ক্যাম্পেইন সম্পন্ন করলে] । এই মেডেল আবার দুই ধরনের হতে পারে। প্রথম, কাজে ঢোকার কিছু নির্দিষ্ট বছর পর পর [Long term service medals]। দ্বিতীয়, বিভিন্ন ক্যাম্পেইন সম্পন্ন করলে [Campaign] যেমনঃ NATO medals, United states Medals ইত্যাদি।

৩) সাহসিকতার মেডেল [Valor/Gallantry Medals দেয়া হয়ে কর্ম ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিলে] যেমনঃVictoria cross, Param vir chakra, Medal of honour ইত্যাদি।

এছাড়া প্রতিটি প্রতিরক্ষা বাহিনীর আলাদা আলাদা মেডেল হয়ঃ যেমন নৌ বাহিনি ,বিমান বাহিনী,পদাতিক বাহিনী, কোস্ট গার্ড,পুলিশ ইত্যাদি।

উৎপাদনের প্রিক্রিয়ার উপর ভিত্তি করে এদের আমি দুই ভাগে ভাগ করেছিঃ

১) আসল মেডেল (যা কাউকে অর্পণ করা হয়েছিলো)

২) সেই মেডেলের কপি যা পরবর্তীতে তৈরি করা হয়েছে।

কিভাবে বুঝবেন যে কোনটি কি?

আসল মেডেল সবসময় ডাইমিন্ট হবে। অর্থাৎ ধাতু গলিয়ে বানানো নয়। বরং চাপ এবং তাপ ব্যাবহার করে ব্ল্যাঙ্কে মেডেলের নকশা বসানো হবে। ফলে এর ধাতুর অনুপাত,ওজন,পুরুত্ব এবং পৃষ্ঠভাগ কপি মেডেল(যা প্রায় সবসময়ই ঢালাই প্রক্রিয়ায় বানানো হয়) থেকে আলাদা হবেই। কপি মেডেল খুব কাচছে থেকে দেখলে এর মদধ্যে ছোট ছোট গোল গহ্বর দেখবেন যে কেবল ঢালাই প্রক্রিয়ার সময় [Air bubble] থাকার কারনে তৈরি হয়।

আপনি কোনটি সংগ্রহ করবেনঃ

আমার ভাষ্য মতে,সেটা নির্ভর করে আপনার সামর্থ্য, সিরিয়াস্নেস, এবং উদ্দেশ্যের উপর। কেননা যদি আপনি জন সচেতনতার উদ্দেশ্যে সংগ্রহ করেন তাহলে জনগন এটা খেয়াল করবে না যে ফ্রেমের পেছনে থাকা মেডেলটি আসল কি না। তারা আপনার উপস্থাপন লক্ষ্য করবে। অন্য দিকে যদি প্রকৃত ইতিহাসকে আপনি হাতের মুটঠোয় দেখতে চান এবং এই নিয়ে নস্টালজিক হতে চান তাহলে আপনার আসল মেডেল গুলুর জন্যই প্রতিীক্ষা করা উচিত। কেননা সাধারণত কেউ তার অর্জনের মেডেল জীবদ্দশায় ইচ্ছা করে কাউকে দিয়ে দেয় নাবা বিক্রি করে দেয় না। তবে আসল মেডেল যেহেতু টাকা দিলেই কিনতে পারবেন না ,তাই সেটির সংগ্রাহক গুরুত্ব সবসময়ই বেশি থাকবে।

কিভাবে সংগ্রহ শুরু করবেন? 

আপনার দ্বারা সম্ভব এবনং আপনার আগ্রহ আচছে এমন একটি নিসশ নিরদধারন করুন। সব ধরনের মেডেল সংগ্রহ করলে; সেই সংগ্রহের কোন দিনই পূর্ণতা আসবে না। ওই নিশের বাইরে কিছুই কিনবেন না। আপনার ওই নিশ টি ই সবাইকে জানান। একটি বিষয়ে এক্সপার্ট হোন। মেডেল সংগ্রহের ৮০% ই হচ্ছে ইতিহাস জানা নিয়ে। তাই আপনার সংগ্রহের মেডেলের ইতিহাস জানুন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন