কালি লেপ্টানো সমস্যা+সমাধান [Ink smudged due to improper heating] ও ফেইক এরর
যারা এই ধরনের আইটেম দেখেছেন তারা হয় এটিকে এরর বলে কিনেছেন অথবা মনে করেছেন এটা বোধহয় এমনই হয়,অথবা জানেন যে কিভাবে এটা করা হয়েছে।
কিভাবে: নোটকে সটান করার উদ্দেশ্য বা মানিপুলেট করার জন্য সরাসরি আয়রনের হিট দিলে,গরম সারফেসের সাথে লেগে এই ঘটনা ঘটতে পারে। আবার নোট প্রিন্টিং এর একটি পর্যায়ে যখন এক সাইড প্রিন্ট করে তা শুকোনোর যথেষ্ট সময় না দিয়েই অন্য দিক প্রিন্টারে দেয়া হয় তখনও এই ঘটনা ঘটতে পারে।
যেহেতু এটি একটি ত্রুটির জন্ম দেয় তাই অনেক সময় একে আসল ত্রুটির মতো উপস্থাপন করে বিক্রিও করা হয়। যা বুঝার আলাদা উপায় আছে। তবে এই পোস্টের বিষয়বস্তু সেটাও নয়।
আসুন দেখি কিভাবে এই নোটটি কে রিস্টোরেটিভ ট্রিটমেন্ট করা যায়। নিরাপত্তাজনিত কারনে সম্পূর্ণ প্রসেসটা ভিডিও করি নি। এবং ভেঙে বলাও বোধহয় ন্যায় সঙ্গত হবে না। তবে ছবি দিলাম ধারনাটি বুঝানোর জন্য যথাযথ রেস্টরেশনে যে কি পরিমান পরিবর্তন সম্ভব। এখানে কেবল এক দিকের কাজ করা হয়েছে এবং হিট প্রেস পর্যায় এখনো ব্যাবহার করা হয় নি। কোল্ড মেথড ব্যাবহার হয়েছে। ছবি ধারাবাহিক রাখার চেষ্টা করেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন