কেন এক এক দেশের মুদ্রার এক এক দাম হয়? কেনই বাঁ তা উঠা নামা করে?
অনেক অনেক কারনের
মধ্যে আজকে কথা বলবে কেবল এক্সচেঞ্জ রেট নিয়ে। এর তিনটি প্রধান ঘরানা আছে।
Fiat money- সরকার দ্বারা ইস্যু করা অর্থ যা কোন সম্পদ দ্বারা নিরাপদ না। এর মূল্য মানুষের সেই অর্থের উপর আস্থা থেকে নির্ধারিত হয়। এদের আমরা সাধারণত কাগজী/পলিমার বাঁ ধাতব মূদ্রা হিসাবে দেখে থাকি।
Representative money- প্রতিনিধী মূদ্রা, নাম যেমন তেমন,উধারন দিলেই বুঝে যাবেন- চেক, এগুলু
সাধারনত বস্তু দ্বারা নিরাপদ করা হয়।
পেগড বিনিময়
রেট- কোন দেশের অরথনৈতিক অবস্থা স্থিতিশীল
রাখার জন্য অনেক সময় সেই দেশ তাঁদের মূদ্রা অন্য কোন অরথনৈতিক ভাবে স্থিতিশীল দেশের
মুদ্রার সাথে তাঁদের বিনিময় রেট ফিক্সড করে দেয়, উদাহরনঃ কেম্বোডিয়ার
মূদ্রা আমেরিকান মুদ্রার সাথে ৪০০০ঃ১ এ সেট করা। অনেক কেরাবিয়ান দেশ,আফ্রিকার দেশ, এবং মধ্য প্রাচ্যের দেশ তাঁদের মূদ্রা
আমেরিকান ডলার বাঁ ইউরোর সাথে পেগড করে রেখেছে যেমনঃ আরুবা,বারমুডা,ডিজিবুতি,জরডান,ওমান,কাতার,হং কং,কিউবা ইত্যাদি।
ভাসমান বিনিময়
রেট- দেশের সরকার, দেশের অর্থনৈতিক অবস্থা,চাহিদা এবং যোগানের, কর্ম হার,বিনিয়গের হার ইত্যাদি শত শত রকমের বিষয় বিবেচনার
যে বিনিময় হার নির্ধারণ হয় তাকে ভাসমান এক্সচেঞ্জ বলা হয়।
Hybrid exchange rate: সাধারনত দেশের মুদ্রা অন্য কোন মুদ্রার সাথে পেগড থাকে তবে নির্দিষ্ট সময় অন্তর
অন্তর বাঁ দেশীয় স্বার্থে সেই রেট এডজাস্ট করা হয়।
এটা মনে রাখা
প্রয়জোন যে আমরা যখন কোন চলতি মুদ্রা কিনি,তখন নিজের অজান্তেই সেই সিস্টেমের সাথে যুক্ত হয়ে যাই যেখানে
আমরাও সেই মুদ্রার দামের উপর প্রাভাব ফেলি, আমরা কিনতে গিয়ে সেই
মূদ্রার চাহিদা বাড়িয়ে দেই, তখন তাঁর দাম ও বেড়ে যায়। যেমন কভিড এর সময় লোকজন মালায়সিয়া যায় ই আবার আসেও নি।তাই আপনি যদি সেই মূদ্রা কিনতে যেতেন তাহলে দাম বেশি
পড়তো। এখন যেমন কিছু দিন আগে ব্রুনেই থেকে যাওয়া আসা বন্ধ ছিলো কারন ওয়ার্ক পারমিট
দিচ্ছিলো না তাই কিনতে গেলে রেট বেশি পড়তো আর বেচতে গেলে কম। এই ঘটনা প্রতিদিন বিভিন্ন কারনে বিভিন্ন দেশের মূদ্রার সাথে ঘটে চলেছে। আর যারা সেই বাজার পুজি করে ব্যাবসা করা তাঁদের বলা হয় ফরেক্স ট্রেডার এবং স্বাভাবতই
এই বাজারের নাম ফরেক্স ট্রেডিং (অন্য দিনের আলোচনা)।
সারাংশঃ যখন
কেউ কিনবে না তখন আপনি কিনলে হয়তো দাম কম পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন