Numismatics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Numismatics লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

নভেম্বর ৩০, ২০২১

সংগ্রাহকের জন্য উপদেশ এবং পরামর্শঃ

 সংগ্রাহকের জন্য উপদেশ এবং পরামর্শঃ

১) যা আপনি কেয়ার করেন কেবল সেই জিনিস ই সংগ্রহ করুন

২) রিসার্চ করুন যে কি আসছে আর কি যাচ্ছে,

৩) এখন বিজ্ঞ ক্রেতা হউন, বিক্রেতার অনুগ্রহের আশায় থাকবেন না।

৪) মনে রাখবেন বিক্রেতা একজন ব্যাবসায়ীও হতে পারেন।

৫) ধৈর্য ধরে কাজ করুন,এতে হয়তো আপনি ৪০% সাশ্রয়ে কিছু পেয়ে যেতে পারেন।য়ার যদি দেরীও হয়ে যায় তাহলও হয়তো আপনি বুঝতে বুঝতে ১০% দাম বাড়বে। আতয়েব নিট প্রফিট ৩০% হবেই।

৬)কেবল কিনেই যাবেন না,খেয়াল করুন যে কেন যা কিনলেন তা এত দাম পড়লো?

৭)একটা উদ্দেশ্য নিয়ে সংগ্রহ করুন যেন আপনাকে ২০ বছর পর জিজ্ঞাসা করা হলে আপনি এই নিয়ে আফসোস না করেন।

৮) কেনার সময় লাভে কিনার চেষ্টা করুন,বিক্রির সময়ের লাভের আশা না করে।

৯)সবসময় বাজারমূল্যের সাথে নিজেকে আপ্টুডেট রাখুন

১০) অতীতের বিক্রি মুল্য, প্রাইস পিরামিড (জনপ্রিয়তা), বাজারে বিদ্যমান অ্যাড এর পরিমান ইত্যাদির আনুপারিক হারের সাথে নিজেকে অবহিত করুন।

১১)দাম ট্রেক করুন,প্রডাক্ট ট্রেস করুন

১২) যদি একে শখ হিসাবে নেন তাহলে কখনোই নিজের বাজেটকে অতিক্রম করবেন না। (মনে রাখবেন-রাতে দরকার হয় কম খাবেন,যেন সকালের খাবারে ঘাটতি না হয়)।

১৩) সংরক্ষণ, নিরাপ্ততা এবং ঘুছানোর দিকে বিশেষ জোর দিন,হয়তো এগুলূই একদিন আপনার সারা জীবনের সম্পদকে রক্ষা করবে।

১৪) সেট এবং টাইপ সম্পর্কে ধারনা নিন,আপ্নার সব করার দরকার নেই। আপনি হয়তো সব বিষয়ের শিক্ষক হতে পারবেন না,কিন্ত যদি চেষ্টা করেন-একটি বিষয়ের হেড মাস্টার অবশ্যই হতে পারেন।

১৫) প্রবীণ সংগ্রাহকের সাথে কথা বলুন, তাঁদের থেকে অভিজ্ঞতার আলো নিয়ে উজ্জ্বলিত হোন, তাঁরা অধিকাংশ সময়েই উপযোক্ত পাত্রে বিনামূল্যে বিদ্যা দান করেন।

১৬) মনে রাখবেন জ্ঞ্যানী ব্যাক্তি দানী ব্যেক্তিও হতে পারে,যদি তাঁর সঠিক সান্নিধ্য লাভ করতে পারেন। দানের ক্রাইটেরিয়া নিয়ে গবেষণা করুন বুঝুন।

১৭)কোন না কোন ভাবে নিজের আগ্রহ দেখান, জগতে এসেই ফ্রি জিনিস পাওয়ার জন্য উতলা থাকবেন না,নিজেকে আগে গিফট পাওয়ার জন্য উপযুক্ত করুন।

১৮) ধন্যবাদ কেবল একটি “Thank you পোষ্টের” মাধ্যমেই হয় না,রেপুটেশন তৈরি করুন,মনে রাখবেন ইজ্জত= আপনি নিজের সম্পর্কে যা ভাবেন, সুনাম= অন্য লোকে আপনার সম্পর্কে যা ভাবে।

১৯) আর্থিক জোর কম হলে ছোট থেকে শুরু করুন,অন্য কে উৎসাহিত করুন,

২০) শিখুন এবং দেখান যে আপনি যত্নশীল এবং মর্যাদাশীল

২১) আপনার সামরথের মধ্যে সরবোচ্চ গ্রেডের আইটেমই কিনুন, ব্যাবহ্রিত, নস্ট,ছেড়া, তালি দেয়া,সমস্যাগ্রস্থ ইত্যাদি আইটেম কেনা থেকে বিরত থাকূন। মনে রাখবেন যতক্ষন না আপনার আইটেম খুবই রেয়ার হয় আইটেমের অবস্থাই মূল্য নির্ধারণের ক্ষেত্রে প্রথম বিবেচনে করা হয়।

২২) চেস্টা করবেন সুনামী এবং স্বনামী ব্যাক্তি/যায়গা থেকে কিনতে,সেটার গুরুত্ব আছে।

২৩) আগে রিপ্যায়ার করা সম্পর্কে জানুন ,তারপর রিপ্যেয়ার এটেম্পট নিন,যদি নিতেই হয়

২৪)বিভিন্ন ধরনের মূল্য সম্পর্কে ওয়াকেফহাল হোন

২৫) সংগ্রহ জগতে,অনেক মূল্য ই আছে যা কেবন অন্য একজন কত দিতে প্রস্তুত তাঁর উপর নির্ভর করে, অতয়েব আপনি যা কিনছেন তা আপনি আদও বিক্রি করতে পারবেন কি না,না বিক্রি করলে ততোদিন পর্যন্ত এর মূল্য বাড়বে কি না সেটা বুঝে পা বাঁড়ান। মনে রাখনে বিক্রেতা আপনার চেয়ে বিজ্ঞ বলেই সে বিক্রেতা,আর আপনি অজ্ঞ বলেই আপনি ক্রেতা। তাই জানুন।

২৬) সবকিছু ফ্রি তে পাওয়ার আশা ছেড়ে দিন, জ্ঞ্যান অর্জন করতে সময়,বয়স, অর্থ ইত্যাদি আরও অনেক কিছু যায়,আপ্নি উপযুক্ত পাত্র না হলে আপনাকে কেউ ফ্রি কিছু দেবে না।

২৭) রেয়ার আইটেম না হলে,চেস্টা করবেন আইটেম আগে পাওয়ার জন্য বেশি দাম না দিতে।

 

সর্বোপরি এর থেকে আনন্দ নিতে শিখুন, একে কর্মযজ্ঞ বানাবেন না,তাহলে জীবন কঠিন হয়ে যাবে।

নভেম্বর ১৮, ২০২১

আইনি ভাবে ট্যাক্স ফাঁকি? সেটা আবার কি।

 পোস্ট আসছে।

বিরল ডিনমিনেশন

 বিরল ডিনমিনেশনঃ

কোন দেশের অর্থনীতিক অবস্থা (মুদ্রা স্ফীতি ও তারল্য,জন জীবন মান,উপনিবেশিক শাসন,জাতীয় সম্পদ ও ঋণ ইত্যাদি ) নির্ধারণ করে সেই দেশে কতো নোট ছাপানো হবে,কখন তা বাজারজাত হবে, কি কি ডিনমিনেশন আসবে ইত্যাদি। যদিও এর জন্য বিশেষ পরামর্শ কমিটি থাকে,যার ধারাবাহিক প্রবাহ অন্য পোস্টে দেব। তবে আজকের এই লেখনির মাধ্যমে আমি আধুনিক নোটের মধ্যে দেখা যায় এমন কিছু বিশেষ ডিনমিনেশনের নোটের সাথে পরিচয় করিয়ে দেব। আমি পোস্টকে সংক্ষিপ্ত করার স্বার্থে কেবল একটি করেই উদারন দিলাম।

০.২৫

লিবিয়া

০.৫০

কুয়েত

২.৫

সুরিনেম

৩

তাজিকিস্তান

৭

ফিজি

১৯

পোল্যান্ড

২৫

আরুবা

৩০

নামিবিয়া

৪০

সলোমন আইল্যান্ড

৬০

মালায়শিয়া

৭০

বাংলাদেশ

৮০

 থাইল্যান্ড

১৫০

হং কং

২৫০

হেইতি

৬০০

মালায়শিয়া

১৫০০০

কম্বোডিয়া

৩০০০০

কম্বোডিয়া

২৫০০০

ইরাক

৭৫০০০

ইন্দোনেশিয়া

 

এর বাইরেও আমি আরও অনেক ডিনমিনেশনের ছবি উল্লেখ করতে পারতাম,কিন্তু তাঁদের আমি আধুনিক বলে মনে না করায়,আপাতত উপেক্ষা করলাম।২০০০ সালের পরের কোন ডিনমিনেশন বাদ গেলে কমেন্ট জানাবেন।

দুর্লভ শব্দের ব্যাবচ্ছেদ, পর্বঃ ১

 অনেকের পোস্টেই দেখি লেখা রেয়ার বাঁ কম পাওয়া যায়। এই কথা গুলু যদিও অনেকটাই আপেক্ষিক তবে নবীনদের এবং অনেক প্রবীণদের মধ্যেও দেখা যায় অনেক ভ্রম বিরাজ করে। একবার একজন নামী সংগ্রাহক কে জিজ্ঞাস করেছিলাম- ভাই এই নোটার দাম কতো? তিনি বলেছিলেন প্রায় ২ লাখ টাকার মত। তখন আমি সাথে সাহে বলেছিলাম “আমি আপনাকে আরও হাজার পঞ্চাশ না হয় বেছি দেই, আপনি দয়া করে আমাকে আরেকটা ম্যানেজ করে দেন” যথারিতী তিনি অপারগ হন। কেননা উনি হয়তো তাঁর সময়ে বাঁ কোন খাতিরের বশে নোট টি ২ লাখ টাকার ভেতরে কিনতে পেরেছিলেন আর আমি ও কিন্তু তাঁর চেয়ে করে কিনেছি কারন আমি আরও আগে সংগ্রহ করেছি,তবে নোট টা পরবর্তীতে যার জন্য আমি কিনে দিয়েছি তাঁর কিন্তু সেজন্য সারে ছয় লাখ টাকা খোয়াতে হয়েছে।

তাই আশাকরি বুঝতে পারছেন যে, সংগ্রহ জগতে আপনার আইটেমের দাম ঠিক ততোটাই যতোটা আরেকজন সেটার জন্য পরিশোধ করতে রাজি। তাই অনুরোধ যে যার তাঁর কথায় কান দেবেন না।

আমি বাংলায় খুবই খারাপ তা নিশ্চই আমার বানান জ্ঞ্যান দেখে বুঝতে পারছেন। তবে সংগ্রহ জগতের কিছু পরিচিত টার্ম ব্যাকরণগতভাবে পরিস্কার না করে থাকতে পারছি না।

দুস্প্রাপ্য-  বাজারে আছে কিন্তু মিল মতো পাওয়া মুশকিল,(যেমনঃ কিডনি)

মূল্যবান- বিনিময় ক্ষমতা বেশী (যেমনঃ ৫০০ ইউরোর নোট )

দামী- বিভিন্ন ধরনের মূল্য সংযোজনের কারনে মূল্যাবান (ব্রুনাইএর ১০০০০ এর নোট)

দুর্লভ-যা লাভ করতে অনেক কাঠ খর পুড়াতে হয় দামী হতেও পারে আবার না ও হতে পারে (কোন দেশের পুরনো সিরিজের টাকা,যেমনঃ ম্যাপ সিরিজ)

অতি দুর্লভ- দুর্লভ এবং মূল্যবান   (আমেরিকার প্রথম দিকের PMG ৬৮+ কন্ডিশনের কিছু নোট )

বিরল- যা হয়তো অতো দামী না কিন্তু সহজে সাধারন বাজারে পাওয়া যায় না। কারন হয়তো মিন্টেজই কম বাঁ ইত্যাদি (যেমনঃ মালায়শিয়া ৬০০ স্মারক নোট)

কম পাওয়া যায়- হয়তো সাময়িক সরবরাহের অভাব, যথাযথ জায়গায় খুজার অভাব ইত্যাদি কারনে আপাতত কম আছে। (যেমনঃ বাংলাদেশের বাজারে অধিকাংশ বিক্রেতাই এই টার্ম টি ব্যাবহার করেন)।

হাতে গুনা- দামী হতেও পারে আবার না ও হতে পারে,কিন্তু সংখ্যার কমতির কারনে সংগ্রাহকরা সেন্টিমেন্টাল ভ্যালু বাবব এর দাম বেশী মনে করে। (যেমনঃ বাংলাদশের নোটে ৭ ডিজিটের ফূল ল্যাডার নাম্বার খুজেন তাহলে তো প্রতি প্রিফিক্স বাবদ হয়তো ২টি নোট পাবেন-১২৩৪৫৬৭ এবং ৭৬৫৪৩২১। প্রতি ১০ লক্ষ্ নোটে এক প্রিফিক্স।তা প্রায় ০.০০০২%। তাই এই ধরনের ক্যাটাগরিতে আপনি হাতে গুনা আইটেম ই পাবেন)।

বাংলা ভাষা বেশ এক্সপ্রেসিভ তাই অনেক শব্দ আছে আভ্যন্তরীণ বিষয় সমুহকে বর্ণনা করার এবং আমার ব্যাখ্যা অন্যদের থেকে আলাদা হতেই পারে। (বিঃদ্রঃ এজন্য ই স্বীকৃত মডেল হিসাবে PMG,PCGS এর তাঁদের সেবা দিয়ে আসছে, যা নিয়ে আমার আলাদা পোস্ট আছে)। এখানে বলা টার্ম গুলুই কিন্তু একমাত্র টার্ম না, আরও আছে। তাই সকল ক্রেতা এবং সংগ্রাহকের অনুরোধ করছি; কেনাকাটিতে ঝাপিয়ে পড়ার আগে জানুন,শিখুন যে কোন কিছুর যা দাম,তা কেন এত দাম?

আপনার মনের অবস্থার উপর যেন অন্যের নিয়ন্ত্রণ না আসে। মেন্টর খুঁজুন,যাচাই করুন, ভালো না লাগলে অন্যকে জিজ্ঞাস করুন।বাপের তাকা,ব্যাবসার টাকা বাঁ অবৈধ টাকা আছে বলে কেবল কিনেই যাবেন না,এতে বাজারের ক্ষতি হয়,তখন যথার্থ সংরহক রা আর ন্যায্য দামে নিতে পারে না,বাজার স্ফীত হয়ে যায়। সবায় জন্যই দাম বেড়ে যায়। মাঝ থেকে লাভবান হয় শুধু বিক্রেতার রা। 

PMG ফর্ম পূরণ সহায়িকা

 জমা ফর্ম পুরন করনঃ

  1. জমাকারির নাম এবং
  2. একউন্ট নাম্বার .  আপনার জমা নম্বর থাকে তাহলে এখানে উল্লেখ করবেন।
  3. সাক্ষরঃ সাক্ষর ও তারিখ এই চুক্তিতে সাক্ষর করতে হবে।
  4. আবেদনকারীর নাম ঠিকানা
  5. একউন্ট নাম্বারঃ
  6. ফিরতি পোস্টের ধরনঃ কোথা থেকে সংগ্রহ করবেন বা তারা আপনাকে কিভাবে ফেরত পাঠাবে তার উল্লেখ।
  7. জমার ধরনঃ. যুক্তরাষ্ট্র এবং বাকি সকল দেশের জন্য জমার ফর্ম আলাদা।অতএব সেজন্য আপনাকে আলাদা ফর্ম পুরন করতে হবে।
  8. PMG মান নির্ধারণ সেবাঃ আপনি তাদের থেকে কোন সেবাটি নিতে চান তা এখানে উল্লেখ করবেন। এখানে যদি আপনি আপনার পাঠানো নোট গলুর মধ্যে কোনও নোটের জন্য আলাদা ধরনের সেবা চান তাহলে আপনাকে আলাদা ফর্ম ব্যাবহার করতে হবে।
  9. PMG অতিরিক্ত সেবা সমূহঃ. কোন অতিরিক্ত সেবা নিতে চাইলে এখানে উল্লেখ করবেন,তা না হলে এই অংশটি খালি রাখবেন।
  10. PMG পুনরবন্দি করণঃ যদি আপনার নোটটি ইতিমধ্যেই PMG করা থাকে কিন্তু আপনি কোন কারনে সেটির প্লাস্টিক আবরণীটি পরিবর্তন করাতে চান সেখাত্রে এই ঘরটি পুরন করবেন। (চার্জ প্রযোজ্য)
  11. অন্যান্য PMG সেবা সমূহঃ কোন অতিরিক্ত সেবা নিতে চাইলে এখানে উল্লেখ করবেন,তা না হলে এই অংশটি খালি রাখবেন।এটি এই ফর্মের সকল নোটের জন্য প্রযোজ্য।
  12. আপনার নোট গুলু লিপিবদ্ধ করুনঃ.  সকল ঘর আপনার নোটের জন্য প্রযোজ্য না ও হতে পারে। যদি আপনি চান মূল্য ঘোষণা করতে পারেন. যদি PMG মনেকরে যে নোট টি কে আপনি কম দাম ধরেছেন তাহলে, PMG তখন এটার সঠিক বাজারমূল্য নির্ধারণ করে গ্রেডিং ফি নির্ধারণ করবে। অন্তর্ভুক্তিক্রিত সকল নোটের জন্য নিরধারিত কলাম পূরণ করতে হবে।

সংখ্যা. একই নোট কয়টি দিয়েছেন তা সেই লাইনে লিখতে হবে। যেমনঃ আপনি যদি ৪ টি একই নোট দেন তাহলে অখানে লিখবেন ৪.

দেশঃ 

ক্যাটালগ নাম্বার #. যেমনঃ. Friedberg, Pick, etc.যদি আপনার নোটের সাথে যথাযথ নাম্বার না দেন তাহলে আপনার উপর অতিরিক্ত  $৫ ফি আরোপিত হবে।

তারিখ/সিরিজঃ যদি প্রযোজ্য হয়,

প্রদর্শিত মুলমানঃ নোট টি কত র।

সিরিয়াল নাম্বারঃ

প্লেট পজিশন/ব্লকঃ

চার্টার #. কেবল জাতীয় ব্যাঙ্ক নোট সমুহের জন্য প্রযোজ্য।.

রকম/মালিকানা. যদি প্রযোজ্য হয়, প্রয়োজনীয় তথ্য এখানে সংযুক্ত করতে পারেন ।যেমনঃ প্রিতমস কালেকশন।

মূল্য ঘোষণাঃ প্রতি নোটের জন্য আলাদা আলাদা মূল্য ঘোষণা করবেন এবং সবশেষে সঠিক ঘরে সর্বমোট মূল্য লিখবেন।

  1. সর্বমোট ফিঃ সর্বমোট কত PMG কে দেনা সেটি হিসাব করে লিখবেন।

গ্রেডিং ফি,সারভিস ফি,অতিরিক্ত ফি, হেন্ডেলিং ফি,ইত্যাদি

14.   মূল্য পরিশোধ এবং সাক্ষরঃ  checks, wire transfers and Visa, Master Card and American Express. যদি কার্ডের মাধ্যমে দেন তাহলে এই অংশটি অবশই সাক্ষর করতে হবে।

কেন আপনি পুরানো ইস্যু বাঁ পুরানো নোট কিনবানে? পর্বঃ ১

 অনেকেই দেখি কোন দেশের পুরানো ইস্যুর নোট ও কিনছেন,জমাচ্ছেন,আবার নতুন নোট ও কিনছেন বাঁ জমাচ্ছেন। সেই একই ব্যেক্তি আবার অন্য দেশের নোট ও জমাচ্ছেন, তাঁর পর আবার ভালো খারাপ সকল কন্ডিশনের নোটও জমাচ্ছেন। ব্যাপারটা খটকা লাগার মতো। সেই ব্যেক্তির উদ্দেশ্য কি? আদও কি সেই জমানোর কোন ভবিষ্য আছে?

আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যে বিদেশী নোট দেখে ভালো লাগ্লেই কেনার বাঁ পাওয়ার মন চায় তাঁরা কমেন্টে জানাবেন যে আপনার মনে কিসের এত সুড়সুড়ি?

আমার আপনার বিরুদ্ধে কোন ব্যেক্তিগত ভ্রূক্ষেপ নেই,কেননা আপনার নৌকা ডাঙ্গা দিলে চললে তাতে তো আমার কিছু আসে যায় না, কিন্তু অন্যের দুরাবস্থা দেখে আমার সহ্য হয় না,তাই যেচে জ্ঞান বিলাচ্ছি।

আপনি কি মনে করেন যে আপনি যে সকল দেশের সব টাইপের নোট জমাচ্ছেন তা দিয়ে একদিন একটি থিম দাঁড় করাতে পারবেন বাঁ আপনার জমানোর ভবিষ্যত নিয়ে কি কোন পরিকল্পনা আছে? মানে আপনি আপনার থিমের নাম জানেন? ১/১০/১০০- যা ই দেশের সকল সিরিজ,সকল ইস্যুর,সকল ভ্যারাইটির নোট আপনি আপনার জীবদ্দশায় দেখে/জমিয়ে যেতে পারবেন? উত্তর হাঁ হলে নিচের লেখা পড়ার দরকার নেই। না হলে নিচে পড়ুন।

আপনি কি মনে করেন একটি দেশেরই সকল সিরিজ,সকল ইস্যুর নোটও আপনি আপান্র জীবদ্দশায় দেখে/জমিয়ে যেতে পারবেন? উত্তর হাঁ হলে নিচের লেখা পড়ার দরকার নেই।না হলে নিচে পড়ুন।

আপনি কি মনে করেন একটি দেশেরই সকল সিরিজ,সকল ইস্যুর নোটও আপনি আপান্র জীবদ্দশায় দেখে/জমিয়ে যেতে পারবেন? উত্তর হাঁ হলে নিচের লেখা পড়ার দরকার নেই।না হলে নিচে পড়ুন।

আপনি কি মনে করেন একটি সম্পূর্ণ দেশের সকল সিরিজ,সকল ইস্যু নোট যদি আপনি মিশ্র কন্ডিশনে জমান তাহলে কি সেটার অন্তিম ভ্যালূ ভালো হবে? উত্তর হাঁ হলে নিচের লেখা পড়ার দরকার নেই।না হলে নিচে পড়ুন।

আপনি কি মনে করেন, একটি সম্পূর্ণ দেশের সকল সিরিজ,সকল ইস্যুর সকল নোটের মধ্যে আর কোন ডিজাইন ভ্যারাইটি আপনার বাদ থাকবে না? ? উত্তর হাঁ হলে নিচের লেখা পড়ার দরকার নেই।না হলে নিচে পড়ুন।

আপনি কি এতই আশাবাদী যে মনে করেন আপনার মতো এমন আর কারো সংগ্রহ নেই? উত্তর হাঁ হলে নিচের লেখা পড়ার দরকার নেই।না হলে নিচে পড়ুন।

 

এত কিছুর পরও যদি আপনার উত্তর হাঁ থেকে না তে বদল না হয়, তাহলে আপনার জন্য আমার আন্তরিক শুভ কামনা রইলো,কেননা হয়তো কেবল শুভ কামনাই আপনাকে সাহায্য করতে পারে। তবে সাহায্য লাগলে কমেন্টে চাইতে পারেন। গ্রুপে কারোর ইচ্ছা থাকলে আপনাকে হয়তো গাইড করবে। ভাবুন- অনেক কিছুর মাস্টার হওয়া থেকে একটা বিষয়ের শিক্ষানবিশ হওয়াকে আমি অর্থবহ মনে করা হয়,কিন্তু আপনি যদি মনে করেন স্কুলেই যাবেন না,তাহলে তো মাস্টার বাঁ ছাত্র বলে কোন কথাই নেই। এই পোস্ট স্কিপ করে যান। তবে কথা গুলু যে কোন ধরনের জমারুর জন্যই প্রযোজ্য। উলেখ্যে আমি সংগ্রাহ শব্দ টি ব্যাবহার না করে জমানো শব্দটি ব্যাবহার করেছি।যে কারন আমার অন্য পোস্টে আছে। 

G 20

 বিভিন্ন থিমের আলোচনার ধারাবাহিকতায় বলা যায়-

বিশ্বের বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে তাঁদের নিজের মধ্যে সমঝোতা করে বিভিন্ন গ্রুপ তৈরি করেছে বাঁ নিজেকে অন্তর্ভুক্ত করেছে। যেমনঃ SAARC, TIGER CLUB ECONOMY, USAN,  ARAB LEAGUE, BALKAN STATES, BIG FOUR, COMMONWEALTH NATIONS, EEA, G7,G20,IMEA ইত্যাদি হচ্ছে কিছু পরিচিত নাম। অনেকেই হয়তো তাঁদের সংগ্রহ এই রকম কোন গ্রুপের দেশের মধ্যে সীমাবদ্ধ রাখেন বাঁ একটি থেকে বাকি গুলুতে বিস্তার করেন।

Group of Seven (G20)- হচ্ছে বিশ্বের অর্থনৈতিক ভাবে সবচেয়ে শক্তিশালী এবং শিল্পায়িত ৭ টি দেশ এসে প্রথম যখন Group of Seven (G7)  বানায় তাঁর পর থেকে আরও দেশ যেগুলু ক্রমান্বয়ে বিশ্বের অরথনৈতিক,রাজনৈতিক পরাশক্তি হয়ে চলেছে, সেই সকল দেশ সমূহের সমন্বয়েই Group of Seven (G20)- গঠিত।

G20 হচ্ছে সেই সকল দেশ গুলুর, তাঁদের প্রধান ব্যাংক এবং তাঁদের রাষ্ট্র প্রধানদের একটি বিশেষ গ্রুপ যারা সাধারণত তাঁরা বছরে ১ বার দেখা করে কিন্তু খুব বড় কোন সমস্যা না হলে তখন তাঁরা দুই বারও দেখা করেছে। * (G7 থেকে কিভাবে ক্রমান্বয়ে G20 তৈরি হয়েছে তা আরেক দিনের গল্প)।

G20 গ্রুপের দেশ গুলুতে বিশ্বার দুই তৃতীয়াংশ জনগণও বসবাস করে।ধরা হয় বিশ্বার ৮৫% সম্পদ বাঁ উৎপাদন এই সকল দেশ থেকেই আসে। তাই বিশ্ব কূটনীতিতে G20 একটি প্রভাবশালী মহল। যদিও মজার বিষয় হচ্ছে G20 কিন্তু কোন আন্তর্জাতিক সংস্থা না। তাঁদের কোন হেড অফিস নেই, কোন পার্মানেন্ট স্টাফ নেই, কোন ফিক্সড আলোচনার এজেন্ডাও নেই। তাঁরা সর্বোপরি বিশ্বের অর্থনীতির কল্যান, পরিবেশ সংরক্ষণ, জন সচেতনতা বৃদ্ধি, নতুন অগ্রদূত এবং পরিকল্পনা নির্মাণে আলোচনা এবং দৃষ্টিভঙ্গির আদান প্রদান করে।

G20র অন্তর্ভুক্ত সদস্যা সমূহ হচ্ছে - অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চিন, ফ্রান্স,  জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইটালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিন আফ্রিকা, দক্ষিন কোরিয়া, তুরস্ক, যুক্ত রাজ্য, যুক্ত রাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন।

এর মধ্যে ২০২০ সালের G20 আড্ডাটি হয় সৌদি আরবের রাজধানী রিয়াদে। এবং সেই উপলক্ষে সৈদি আরব তাঁদের একটি নতুন বিনিময় যোগ্য স্মারক নোট বাজারে আনে। সেটিতে আবার ভারতের ম্যাপের কিছু অংশ এমন ভাবে তুলে ধরা হয়েছে যা অনেক মন মালিন্যের সৃষ্টি করে এবং এক পর্যায়ে ভারত অনুরোধ জানায় সেই নোট টি কে বাজার থেকে তুলে নিতে।(সেটা ও আরেক দিনের গল্প)। 

সংগ্রাহক অমনিবাসঃ পর্ব ১

 সংগ্রাহক অমনিবাসঃ সংগ্রহ যেমন একটি চলমান প্রক্রিয়া,তেমনি সংগ্রাহকের সংজ্ঞাও একটি ডাইনামিক সংজ্ঞা যা হয়তো এর বৈশিষ্ট আলোচনায় ভালো ফূটে উঠবে।

সংগ্রাহকের সংজ্ঞায় না গিয়ে বরং চলুন দেখা যাক একজন সংগ্রাহকের বৈশিষ্টঃ

যে কোন কিছুর কমার্শিয়াল এবং সেন্টিমেন্টাল দুটি দিক থাকে। কমার্শিয়াল সংগ্রাহক তাঁর সংগ্রহয়ের ইচ্ছার/শখের সাথে সাথে এর বানিজ্যিক লাভকে ও চোখে রাখে,তার মানে তিনি ভবিষ্যতের মূল্য বৃদ্ধিকে প্রাথিমিক উদ্দেশ্য হিসাবে মনে রাখেন। ধরতে পারেন কখনও কখনও সে একে সাইড বিসনেস হিসাবে ও নিয়ে নেয়। অতয়েব কমার্শিয়াল স্বার্থ না থাকলে তিনি সহজে অন্য কারোর সাথে কথা বলেন না,অতটা সামাজিক না। তিনি বাজারের উঠা নামা নিয়ে তৎপর থাকেন। তিনি সবসময় তাঁর সংগ্রহকে একটি ভ্যালু দিয়ে টাকার অঙ্কে মাপতে পারেন। তিনি সহজে কোন আইটেমের সাথে মানসিক ভাবে সম্পৃক্ত হন না। ভালো দাম পেলে সবই বেঁচে দেন।

অন্য দিকে একজন সেন্টিমেন্টাল সংগ্রাহক যিনি মূলত শখের বশে সংগ্রহ করেন তাঁর সংগ্রহের পরিমানের সাথে সাথে তাঁর অবশ্যই তাঁর কোন না কোন বিষয়ে বিশেষত্ব থাকবে যেখানে তাঁর সেই সংগ্রহের প্রতিটি আইটেমের ব্যাপারে *বিস্তর জ্ঞান থাকাটা কাম্য। ব্যাঙ্ক নোটের কথা বলতে গেলে- সংগ্রাহক তাঁর সংগ্রহের সংখ্যা, মিন্টজ, ব্যাংক, প্রিন্টার, সাবস্ট্রেট, সিগ্নেটরি, রাজনৈতিক, সাংস্কৃতিক, নিরাপত্তা জনিত তথ্য,বিরলতা, চিত্র কর্মের গুনগত মান, আসল নকল চেনার জ্ঞান ও অভিজ্ঞতা, পৃষ্ঠপোষন, সংরক্ষণ সম্পর্কে অবগত থাকবে যা তাঁদের একজন সংগ্রাহক হিসাবে পদবি দেবে। তিনি তাঁর মনের খোরাক যোগানোর জন্য সংগ্রহ করেন, অর্থনৈতিক প্রাপ্তি তাঁর প্রাথমিক উদ্দেশ্য নয়। তেমনি তিনি সব সময় সবচেয়ে সস্তায় কিছু কেনার জন্য অপেক্ষা করতে পারেন না। সংগ্রহের নেশার কারনে তিনি কখনো কখনো কোন আইটেম বের হওয়ার সাথে সাথে সংগ্রহ করার চেষ্টা করেন,কারন এটা তাকে আত্মতৃপ্তি দেয়। তাঁর মানে অনেকাংশেই তিনি তাঁর সংগ্রহের সাথে মানসিক ভাবে সম্পৃক্ত হয়ে যান, এবং কেবল টাকার জন্যই কিছু বিক্রি করে দেন না। খরচ সেকেন্ডারি বিষয়। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তিনি কেন ঐ জিনিস সংগ্রহ করে তবে তিনি তাঁর যথাযথ কারন দিতে পারবেন তবে মূলত ভালো লাগাই বড় কারন। সাধারনত তাঁর নিজস্ব আলাদা পেশা থাকবে যা হয়তো সংগ্রহের সাথে কোন ভাবেই সম্প্রিক্ত নয়।

তিনি অনেক সামাজিক মানুষ হবেন,কারন তিনি সমমনা,একই জগতের লোকজনদের সাথে কথা বলতে ভালোবাসেন। শেয়ার, কালেকশন, ডিসপ্লে, এই নিয়ে কারোর সাথে কথা বলা,এই সকল বিষয়ে তিনি মানসিক আনন্দ পাওয়া তাঁর উপভোগ্য কাজের মধ্যে একটি।

তাঁর খ্যাতি বা সুনামের থেকে তিনি বরং তথ্য বণ্টনের নীতিতে বিশ্বাসী।

কেম্বোডিয়া

 আমার নাম কেম্বোডিয়া। আমি দক্ষিন পূর্ব এশিয়ার একটি দেশ। C দিয়ে শুরু হওয়া বর্তমান স্বতন্ত্র গুলুর মধ্যে প্রথমেই আমার নাম। আজ ৯ নভেম্বর আমার স্বাধীনতা দিবস (জন্মদিন বলতে পারেন)।আমার মূদ্রা সম্পর্কে কিছু বলি তাহলে?

চলতি নোটকে বলা হয় রিয়াল বা, কেম্বোডিয়ান রিয়াল, যার বানান-RIEL. অন্য আরও যেসব দেশে রিয়াল চলে তাঁদের বানান কিন্তু আলাদা আলাদা। যেমন ইরানের রিয়ালের বানান -RIAL. কাতারের রিয়াল এর বানান – RIYAL.

যদিও আমেরিকান ডলারকে সর্বাধিক প্রাধান্য দেয়া দেই তবে, ছোট খুচরা দেওায় সময় আধুনিক নোট সমূহের মধ্যে ৫০,১০০,২০০, ৫০০,১০০০,৫০০০,১০০০,২০০০০,৫০০০০ এর নোট ব্যাবহার করি। তবে সবখানে সব কিছুর দাম আমেরিকান ডলারে লেখা এবং বলা থাকে। আর একটি বিষয় মনে রাখবেন আমার কাছে আমেরিকান ডলার খুব ভালো লাগে তাই আমিও চেস্টা করি কেবল ফাইন বাঁ এক্সট্রা ফাইন নোট ই নেওয়ার। বিশ্বের তিনটি এমন দেশের মধ্যে আমিও একটি যেখানে মূল দেশীয় মূদ্রার বদলে আমেরিকান ডলারকে প্রাধান্য দেয়া হয়, তো বলেন আমার দোষ কোথায়?

বলে রাখি;আমার কাছে কোন জীর্ণ আমেরিকান ডলার দিলে কিন্তু আমি নেব না। তাই আসার সময় ভালো নোট গুলু নিয়ে আসবেন।

আমার স্মারক নোট আছে কয়েকটি যেমনঃ ২০০০,১৫০০০,৩০০০০ , ১০০০০০।

যদিও সব নোটে খুব বেশি নিরাপত্তা ফিচার নেই তবে যেখানে আছে সেখানে নিরাপত্তার জন্যঃ জলছাপ, পার্শ্বপাক্ষিক মুদ্রন,(জি এই বাংলা আমিই বানিয়েছি), হলোগ্রাফিক স্ট্রাইপ, নিরাপত্তা সূতা ইত্যাদি ব্যাবহার করা হয়েছে।

আমার এখানে কেবল বন্যা প্রতিরধী ধান (একদিনে ৬ সেঃমিঃ বাড়তে পারে), আর সর্ব বৃহৎ ক্রিত্তিম হ্রদ ই নয়,বরং বিশ্বের সর্ব বৃহৎ ধর্ম স্থান ও রয়েছে, যার বৈচিত্রতার প্রকাশ এখানের ব্যেকনোটে দেখা যায়।

সম্ভাব্যা ব্যাংক নোট থিমঃ ব্যেক্তিত্ব, ধর্মীয় এবং ঐতিহাসিক স্থান, বুদ্ধ, ব্রিজ, নৌকা,হেড অফ স্টেট, পৌরাণিক কথা,

সম্প্রতি ৩০০০০ এর নোট বাজারে এসেছে।

সাবস্ট্রেটঃ পেপার

Currency code: KHR

ISO code: 4217

Printer name: PNBC (Printing works of national Bank of Cambodia)

ব্রুনেইএর ৫০০ রিঙ্গিট এর নোট

 এশিয়া মহাদেশের অন্যতম ধনী দেশ ব্রুনেই,যাদের মূল সম্পদের মধ্যে খনিজ তেল প্রধান রপ্তানি।

এই নোটের ফেস ভ্যালু/ক্রয় ক্ষমতাঃ  প্রায় ৩২ হাজার টাকা। তবে ভাল অবস্থায় পাওয়ার দুষ্প্রাপ্যতার কারনে সংগ্রাহক মহলে এর মুল্য আরও অনেক বেশি ধরা হয়।

ব্রুনেই এর এই নোট টি গার্ডিয়ান পলিমারে তৈরি যা NPA (Note printing Australia) তে ছাপা হয়েছে। এটি প্রথম এটা বাজারে আসে ২০০৬ এবং তারপর ২০১৩ এ একই ডিজাইনে এটা পুনর্মুদ্রণ হয়।

ব্রুনেই একটি রাজ তান্ত্রিক দেশ। যার ফলে তাঁদের সকল নোটেই রাজার ছবি দেখা যায়। এই নোটের অপর পাশে আছে সুলতান ওমর আলী সাইফুদ্দীন মসজিদ এবং সুলতান হাজী হাসানাল বলকিয়া ফাউন্ডেশন বিল্ডিং (ইয়াসান)।

 

১৯৬৭ সালের ব্রুনেই -সিঙ্গাপুর মুদ্রা অদলবদল চুক্তির আওায়তায় ব্রুনেই এর অর্থ সিঙ্গাপুরের অর্থের সাথে একই দরে অদল বদল করা যায়।  তাই কিছু দিন আগে যখন ব্রুনেই তাঁদের ১০০০০ ডলারের নোট গুটিয়ে নেয়ার পরিকল্পনা নেয় তখন অনেকেই তাঁদের সেই অর্থ সিঙ্গাপুর ডলার এ পরিবর্তন করে নেইয়ার চিন্তা করে।

তাঁদের প্রায় ১০ টি চলতি নোটের রয়েছে যার মধ্যে ১০০০০ নোট টি কে বর্তমান কালের সবচেয়ে বেশি ক্রয় ক্ষমতার নোট বলা যায়। যদিও সেটা অনেক স্থানীয় ব্রুনেইবাসী ই চোখে দেখে নি,আর আমার সংগ্রহের টি ও ঘরে রাখার মত আমার সাহস হয় না তাই তাঁর ছবি দিলাম না।

পিক কোড # ৩১

সম্ভাব্য থিমঃ ফুল, ফুল, পাতা, মসজিদ, উদ্ভিদ, গাছপালা,রাষ্ট্র প্রধান, ভবন।