মে ২৯, ২০২২

বিষয়ঃ বিলুপ্ত দেশ জাইয়ার [Zaire]

বিষয়ঃ বিলুপ্ত দেশ জাইয়ার [Zaire]

যারা ডেড কান্ট্রি/ বিলুপ্ত দেশের আইটেম সংগ্রহ করেন তাঁদের জাইয়ার [Zaire] নামের দেশটির কথা অজানা থাকার কথা না। ১৯৭১ থেকে ১৯৯৭ পর্যন্ত এই ২৬ বছরে ৫ টি সিরিজে প্রায় ৬৪ টি নোট বাজারে নিয়ে আসা হয়। এবং তারমধ্যে সব সাল মিলিয়ে প্রায় ৫৩টি আলাদা ডিনমিনেশন ছিলো। এর মধ্যে মুদ্রার নাম পরিবর্তনও হয়েছে একবার।

কঙ্গো যা আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ, আফ্রিকার দক্ষিন পশ্চিম উপকূলে বিষুব রেখা বরাবর এই দেশটির অবস্থান। এক পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক টানাপোড়নে কঙ্গো থেকে নতুন নাম হয় জাইয়ার বাঁ [Republic of zaire] ।  নামে একটি গনতান্ত্রিক দেশ হলে আদতে একদলীয় শাসন ব্যাবস্থা কায়েম করে সর্বময় ক্ষমতা সম্পন্ন এক নায়কন্ত্রিক সরকার গঠন করেছিলেন যিনি; সেই ব্যাক্তির নাম “মাবুতু” [ Mobutu Sese Sek]। যার কারনে জাইয়ারের প্রতিটি নোটে উনারই ছবি/মটিফ আছে।

প্রথম থেকেই ; জার্মানির [G&D] এবং জাইয়ারের স্থানীয় ব্যেঙ্ক [HdMZ]  প্রিন্টার থেকে তাঁদের নোট গুলু প্রিন্ট করানো হতো। তাই প্রায়শই একই সময়ে বাজারে দুই প্রিন্টারের একই রকম দেখতে নোট চলতে দেখা যায়। পরবর্তীতে শুনা যায়; আর্জেন্টিনার কোন একটি প্রিন্টার ব্যাবহারের কথা। এরকম একাধিক প্রিন্টার ব্যাবহারের কথা বর্তমান যুগেও বেশ প্রচলিত।যেমন ব্রিটিশ ৫০ পাউন্ড।

যথেষ্ট দক্ষ জনশক্তির অভাবে যখন সারা দেশ জুড়ে নৈরাজ্য এবং বিশ্রিঙ্খলা শুরু হয়ে তা সাম্প্রদায়িক দাঙ্গাইয় রূপ নেয় যার শেষ ধাক্কাটি লাগে রাওয়ান্ডার গনহত্যা দিয়ে।তখন রাস্ট্রপতি “মাবুতু” গদি ছেড়ে পালিয়ে যান। কিন্তু সরকার চলাকালীন অবস্থায় তিনি আমাদের সংগ্রাহকদের জন্য (*মজা করে বললাম) এত গুলু নোট বাজারে নিয়ে আসেন যে অনেকের কাছে সেটাই আলাদা থিম।

এরকম আরো তথ্য পড়তে,আলোচনা করতে এবং আন্তর্জাতিক সংগ্রাহকদের সান্নিধ্যে থাকতে এবং নোট ,কয়েন,টিকেট কেনা বেচা করতে www.trust-collector.com বাংলাদেশের একমাত্র সংগ্রাহকদের জন্য উপযুক্ত প্লাটফর্ম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন