জুন ২১, ২০২২

Thailand 1000 bath 2020 commemorative

 কোন দেশের পতাকা,নোট এবং এম্বলাম এর কালার টোন কিভাবে নির্ধারিত হায় তাঁর খুব হাল্কা কিছু ধারন দেবো এই লেখায়। এছাড়া স্মারক,বড় সাইজে,ব্যাতিক্রম আঁকার,সিঙ্গেল টোনের নোট, ব্যাক্তিত্ত্ব, জীবনী ইত্যাদি সম্বলিত নোট যারা সংগ্রহ করেন তাঁদের কাছে হয়তো এই নোট ই বিশেষত্ব পাবে।

হিন্দু পুরাকথা অনুসারে বিভিন্ন তাৎপর্যের ভিত্তিতে সপ্তাহের বিভিন্ন দিনের সাথে আলাদা আলাদা রং এর সম্পৃক্ততা দেখানো হয়েছে। যেমন সূর্য/ রবি র রক্তিম আভাকে প্রশংসা করে রবিবারের রং লাল ধরা হয়েছে।

আর, থাইল্যান্ড এর সবচেয়ে জনপ্রিয় প্রাক্তন রাজা [Bhumibol Adulyadej] (বর্তমানে আর বেঁচে নেই) তাঁর জন্ম দিন ছিলো ৫ ডিসেম্বর ১৯২৭।

বর্তমান রাজা যাকে [Rama 10th ] নামে জানা হয় তাঁর জন্মদিন ২৮ জুলাই ১৯৫২ সাল।

রাজনীতিরও কিন্তু রং আছে- যেমন লাল সাধারণত বাম পন্থীরা (সমাজতন্ত্র এবং সাম্যবাদ) কে আদর্শ মানে। গেরুয়া (বৌদ্ধ,হিন্দু ত্যাগ এবং মুক্তি), সবুজ (ইসলামিক এবং পরিবেশবাদী), নীল (হালকা ডানপন্থী এবং রক্ষণশীল দল) ইত্যাদি। এটা নিয়ে আমার আলাদা লেখা আছে।

এখন সংগ্রাহকদের জন্য এই কয়েকটি তথ্যের প্রাসঙ্গিকতা কোথায়?

উত্তরঃ থাইল্যান্ড এর অনেক স্মারক নোটের ই ভিত্তি রং হলুদ বাঁ ক্রিম। জন্মবারের সাথে মিল রেখে জাতীয় ফুল [Ratchaphruek] যার রংও হলুদ (যা দেশের বৌদ্ধিস্ট ধর্মের প্রতিনিধি) ঘোষনা হয় ২০০১ ।

থাইল্যান্ড একটি রাজতান্ত্রিক দেশ এবং অনেকের চোখে তা একনায়কতন্ত্রের কাছাকাছি। তাই কোন রাজকীয় বাঁ জাতীয় সমাগমে রাজ তন্ত্রের বিপক্ষে যারা তাঁরা লাল  যারা রাজার অনুরাগী তাঁরা হলুদ পোষাক পড়ে। এর কারন বর্তমান এবং প্রাক্তন দুজন রাজার ই জন্ম বার সোম বার। (জি,সোমবার= হলুদ। চাইলে চেক করে দেখতে পারেন)।

পিতার মৃত্যুর ৩ বছর শোক পালনের পর ২০২০ সালের রাজ্যাভিষেক অনুষ্ঠান উপলক্ষ্যে এই কাগজী নোট টি ছাড়া হয়েছে। এতে জলছাপ,নিরাপত্তা সুতা,ইউ ভি ইঙ্ক ছড়াও চুম্বকিয় কালির [SPARK] প্রযুক্তি ব্যাবহার করা হয়েছে। নিরাপত্তা বৈশিষ্ট নিয়ে আমার আলাদে লেখা পড়লে বুঝবেন।

সবচেয়ে বেশির স্মারক নোট বের করা দেশ গুলুর মধ্যে থাইল্যান্ড অন্যতম। অনেক পরিমানে বের করার কারনে আধুনিক অনেক থাই স্মারক নোট তততা দুর্লভ না (অবশ্যই কিছু ব্যাতিক্রম আছে)। ব্যাতিক্রম সাইজের নোট ছাড়ার ঘটনা থাইলয়েন্ডের জন্য প্রথম না।

থাইল্যেন্ডের এই নোটটি তাঁদের নিজস্ব প্রিন্টারেই প্রায় ১ কোটি পিস ছাপা হয়েছে। বর্তমান বাজারে প্রায় ৫০০০ টাকায় নোট টি পাওয়া যায়।

এরকম আরো অনেক প্রিমিয়াম লেখা/তথ্য এবং আইটেম দেখতে ,পড়তে ও কিনতে www.Trust-collector.com এর কোন প্রতিদ্বন্দী নেই। সাথে one 2 one মেন্টরিং এর সুবিধা পাচ্ছেন। আর ডেইলি বোনাস তো পাবেন ই যা কোন ফেসবুক গ্রুপ ই দিতে পারবে না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন