জুন ২২, ২০২২

Expectations from group admins (গ্রুপ এডমিন দের থেকে প্রত্যাশা)

 অনেকের অনুরোধে আজকে শেখানোর চেষ্টা করছি যে গ্রুপ কত্রিপক্ষ/এডমিনের দ্বায়িত্ব কেমন হতে পারেঃ

ব্যাজ (Group badge) ইস্যু করাঃ ব্যাজ কেবল এডমিন পক্ষ থেকে তাঁর গ্রুপ মেম্বেরদের প্রতি কৃতজ্ঞতাই জানায় না বরং সকল মেম্বার কে তাঁদের যোগ্যতা অনুসারে রেপুটেশন তৈরি এবং প্রকাশ করতে সাহায্য করে। নতুন মেম্বার রা চিনতে পারে যে সাহায্যের জন্য কার কাছে জাওয়া যায়, কার পোস্টে সময় দেয়া/চোখ রাখা উচিৎ। কার কথা ওজন কতটুকু ইত্যাদি। এছাড়া এটা এক ধরনের সম্মানি হিসেবেও কাজ করে গ্রুপের কন্ট্রিবিউটরদের জন্য।

আন্তর্জাতিক ভাবে ব্যাবহ্রিত ফেসবুক থেকে কিছু ব্যাজের নমুনা দিলামঃ

 

1. Admin, Moderator and Founding member

Facebook Group Admin Badgefacebook group moderator badgesfacebook founding member badge

এটা সাধারণত এডমিন এবং মডারেটর শ্রেণীর লোকেদের জন্য বরাদ্ধ থাকে। ফাইউন্ডিং মেম্বার তাঁরা যারা নতুন গ্রুপে ঢুকে গ্রুপ টা কে বড় এবং পরিচিত করতে সাহায্য করে শেয়ার এবং পোস্টের মাধ্যমে।

2. New Member 

facebook group new member badges
সাধারণত দুই সপ্তাহের কম বয়সের মেম্বারদের জন্য। এটার মাধ্যমে অন্যরা বুঝতে পারে যা কাদের সাহায্য এবং উত্তর প্রয়োজন এবং রীতিনীতি জানার বাকি থাকতে পারে।

3. Conversation Starter 

facebook group conversation starters

আপনি নিয়মিত পোষ্ট দিয়ে কোন রিয়েকশন পেলেই অল্প দিনেই এই ব্যাজ পাওয়া যায়।

4. Rising Star 

facebook rising star badge

নতুন হিসেবে আপনার পোষ্ট বেশী বেশী কমেন্ট এবং রিয়েকশন পেলে আপনি এই ব্যাজ পাবেন।

5. Visual Storyteller 

facebook visual storyteller badge

যদি আপনার পোস্টে মানুষ লিপ্ত হয় রিয়েকশন বাঁ কমেন্টের মাধ্যমে তাহলে এই ব্যাজ টি পেতে পারেন।

6. Valued Responder 

valued responder- new facebook group badge

যারা গ্রুপে সবসময় কারো না কারোর প্রশ্নের উত্তর বাঁ সমাধান দিয়ে থাকে তাঁদের জন্য এই ব্যাজ টি তৈরি করা।

 

7. Group Expert 

group expert badge, group expert badge on facebook

গ্রুপের সম্মানিত পদ গুলুর মধ্যে এটি একটি যেখানে সহজে গ্রুপের জ্ঞ্যানী (যাদের কোন না কোন বিষয়ে দক্ষতা বাঁ অভিজ্ঞতা আছে)মানুষ গুলুকে এডমিন এক্সপার্ট হিসেবে মনোনিত/সম্মানিত করে। তাঁদের সাথে মিলে এডমিন প্রশ্ন উত্তর,সেমিনার,প্রেসেন্টেশন,কন্টেন্ট তৈরি করতে পারে।

8. Group Ambassador 

facebook group badges, group ambassador badge

এই ব্যাজ তাঁদের জন্য যারা অন্যদের আমন্ত্রনের মাধ্যমে গ্রুপ কে বড় করতে সাহায্য করে।এই ধরনের ব্যাজ মানুষ কে গ্রুপের জন্য কাজ করতে উদবুদ্ধ করে।

এছড়া নির্দিষ্ট সম্মানিত/ভরসার যোগ্য গ্রুপ মেম্বারদের অটো এপ্রুভ্যাল দেয়া,মাসিক ভার্চুয়াল সেমিনার, নতুন মেম্বারদের স্বাগতম জানানো, জগত  এবং এর নিয়ম সম্পর্কে মেম্বারদের সঠিক পথ দেখানো (যে কোন বিষয়ের জন্য কাদের পোষ্ট পড়তে পাড়বে),নিয়মিত গ্রুপে এক্টিভিটির ব্যাবস্থা করা, কোথায় কোন রেফারেন্স খুঁজে পাবে ,মেন্টর রেফার করা, পরিচয় করিয়ে দেয়া, ইত্যাদি আরো অনেক দ্বায়িত্ব গ্রুপ এডমিন বাঁ কত্রিপক্ষের থাকা উচিৎ যদি তাঁরা একটি ভালো মান সম্মত গ্রুপ চালাতে চায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন