আগস্ট ০৫, ২০২২

আন্তর্জাতিক ব্যাংক নোট সোসাইটি দ্বারা স্বিকৃত নোটের কন্ডিশনের সংজ্ঞা সমূহ

UNC- Uncirculated (অব্যাহত)-
নোট টি নিখুঁতভাবে সংরক্ষিত, ইস্যুকারী কর্তৃপক্ষ, ব্যাঙ্ক কর্মী, জনসাধারণ বা সংগ্রাহক দ্বারা কখনও ব্যবহার করা হয় নি।  কাগজ থাকবে পরিষ্কার এবং শক্ত, মুদ্রনের রঙ থাকবে ঝকঝকে, কোন ধরনের বিবর্ণতা থাকবে না। নোটের কোণগুলি তীক্ষ্ণ এবং বর্গাকার থাকবে, কোনভাবেই ভোতা যেন দেখা না যায়।  কর্নার গুলু ভোতা হলে তা সাধারণত ব্যাবহার করা হয়েছে বলে ধরা হয়।একটি অপ্রচলিত নোটের আসল প্রাকৃতিক উজ্জ্বলতা সব টুকু জুড়ে থাকবে।

AUNC- About Uncirculated (প্রায় অব্যাহত)- কার্যত ভাবে দেখতে বেশ নিখুঁত নোট, কিছু হাল্কা পাতলা ব্যাবহারের চিহ্ন থাকতে পারে।  একটি কোণে বা কেন্দ্রের মধ্য দিয়ে একটি হালকা ভাঁজ থাকতে পারে অথবা, অনেক সময় ই ব্যাংকে বা হাতে নোট গননার সময় যে ভাজ তৈরি হয় তা থাকতে পারে,কিন্তু দুটো এক সাথে নয়।  নোটে কোন ভাজ বা ভাঙা থাকতে পারবে না। কাগজ থাকবে পরিষ্কার এবং চকচকে উজ্জ্বল।  কোণগুলি থাকবে স্পষ্ট বর্গাকার, ভোতা নয়।

EF/XF-Extremely fine(খুবই সুক্ষ ভাবে ব্যাবহ্রিত)-
হালকা হ্যান্ডলিং এর ছাপ থাকবে।যদিও তারপরও  একটি খুব আকর্ষণীয় নোট।  সর্বাধিক তিনটি হালকা ভাঁজ বা একটি কড়া ভাজ থাকতে পারে।  কাগজ পরিষ্কার এবং টানটান তাছাড়া প্রকৃত চকচকে উজ্জ্বলতা বজায় থাকবে।  কোণগুলি ক্ষয়ের হাল্কা প্রমাণ দেখা যেতে পারে।  যেখানে একটি ভাঁজ নোটের প্রান্তের সাথে মিলিত হয় সেখানে হাল্কা ক্ষয়ের আলামত ও থাকতে পারে।


VF -Very fine (অতি উত্তম): বরাবর একটি আকর্ষণীয় নোট, কিন্তু ব্যাবহার এবং ক্ষয়ের আরও বেশি আলামত পাওয়া যায়। লম্বালম্বি এবং পাশাপাশি অনেকগুলি ভাঁজ থাকতে পারে।  কাগজে হাল্কা ময়লা থাকতে পারে, বা সম্ভাব্য রঙের দাগ ও থাকতে পারে।  কাগজ হাল্কা একটু নরম থাকতে পারে।  সীমান্ত বরাবর কোন ছেড়া ফাড়া না থাক্লেও, প্রান্তগুলিতে সামান্য ক্ষয়ের আলামত লক্ষনীয়।  কোণগুলি তেও ক্ষয় দেখা যায় কিন্তু পুরোপুরি ক্ষয় প্রাপ্ত নয়।


VG- Very good (খুব ভালো)-
একটি বেশ ব্যবহৃত নোট, বাজারে অনেল হাত চালাচালি হলেও এখনও অক্ষত।  কোণগুলি অনেক ক্ষয় প্রাপ্ত এবং প্রায় গোলাকার হতে পারে। ছোট ফাটা বা ছেড়ার আলামত নকশায় দেখা যেতে পারে। ব্যাবহারের ফলে কিছু বিবর্ণতা চলে আসতে পারে, দাগ থাকতে পারে এবং অতিরিক্ত ভাঁজ থেকে কেন্দ্রে একটি ছোট গর্ত দেখা যেতে পারে।  স্ট্যাপল এবং পিনহোল উপস্থিত থাকতে পারে। নোটটির কাগজ হয়তো আর টান টান থাকবে কিন্তু পুরোপুরি অক্ষত থাকবে।  । যদিও সাধারন এগুলোকে আকর্ষনীয় ধরা হয় না তবে এই কন্ডিশনে একটি নোটও কখনো কখনো সুন্দর হতে পারে।

G -Good (ভাল): একটি বেশ ব্যবহৃত জীর্ণ নোট যা দীর্ঘায়িত বাজারে থেকে স্বাভাবিক ভাবে ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষতির মধ্যে রয়েছে একাধিক কড়া ভাঁজ এবং কোকড়ানো ভাব, বিভিন্ন দাগ, পিনহোল এবং/অথবা বিভিন্ন ছিদ্র (গজাল), ময়লা, বিবর্ণতা, প্রান্তের ফাটা, কেন্দ্রের গর্ত, গোলাকার ক্ষয় প্রাপ্ত কোণ এবং একটি সামগ্রিক বাজে চেহারা। নোটের কোন খুব ছোট টুকরা অনুপস্থিত হতে পারে। লেখালেখি বা কলমের দাগ থাকতে পারে। 

Fair (ঠিক ঠাক বা ন্যায্য)-
একদম নরম,ময়লা এবং খুবই ব্যবহৃত নোট। গুড ক্যাটাগরির অধীনে উল্লিখিত ত্রুটিগুলি ছাড়াও বড় ধরনের ছেড়া থাকতে পারে, টুকরোগুলি অর্ধেক ছিঁড়ে বা হারিয়ে যেতে পারে। ছেড়া,ফাটা,ছিদ্র বা দাগের কারনে নোটের অস্পষ্ট অংশ বেশ লক্ষনীয় হবে।

PR-Poor (খারাপ) :খুব বেশী ব্যাবহ্রিত নোট যেখানে ক্ষয়,দাগ,টুকরোর অনুপস্থিতি,ন্যাকড়া সমতুল্য নোট। বড় ধরনের রিপেয়ার থাকতে পারে। নোটের কয়েকটি টুকরা একসাথে টেপ করা থাকতে পারে। ব্যাবহার করেতে করতে হয়তো প্রান্ত গুলু ক্ষয়ে নোট টি ই ছোট হয়ে যেতে পারে। এই ধরনের একটি খারাপ নোট শুধুমাত্র একটি "ফিলার" হিসাবে রাখা যায় অথবা এই ইস্যু ইত নোট টি যদি খুবই দূর্লভ না হয় তাহলে এই ধরনের কন্ডিশনের নোট রাখাই হয় না। কারন এগুলুর স্পর্শ সমগ্র কালেকশনের উপর প্রভাব ফেলে। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন