আগস্ট ০৭, ২০২২

ন্যায় সংজ্ঞত ব্যাবসা বা বিক্রি [Ethical Selling/ Business]

ইথিক্যাল সেলিং/বিস্নেস কি?(একজন ভালো বিক্রেতার গুন)

☝️ সে নিরপেক্ষ ভাবে আপনাকে তথ্য দেবে। বিক্রির চেষ্টা করার আগে আপনাকে জানাবে যে এটার মাহাত্ব, হয়তো এক ধাপ এগিয়ে আপনাকে ইনফরম্ ড ডিশিশিন নিতে সাহায্য করতে পারে।কিন্তু কেবল নিজের ব্যাবসার খাতিরে আপনার কাছে কিছু বেচার চেষ্টা করবে না।
☝️পোস্টে যথেষ্ট তথ্য দেবে যেনো আপনি স্ব জ্ঞ্যানে সিদ্ধান নিতে পারেন।হুজুকে পড়ে যেন না কেনেন।
☝️কেবল কিছু বিক্রির জন্যই আপনার সাথে সম্পর্ক রাখবে না,আপনি কিনুন বা না কিনুন আপনাকে তথ্য দিয়ে সাহায্য করবে।
☝️আপনার জ্ঞ্যানের কমতির কারনে যে সুযোগ নেবে না।
☝️সেলারের পোস্টে আইটেমের যথাযথ সঠিক এবং পর্যাপ্ত বর্ননা থাকবে যেনো ক্রেতা বিভ্রান্ত হয়ে না কেনে।
☝️একজন ভালো সেলার গঠনমূলক সমালোচনা নিতে জানবে এবং জবাবদিহি হবে তার ক্রেতাদের কাছে।
☝️কোন সেলার যদি নিজের গ্রুপ বানিয়ে ক্রেতা আকৃষ্ট করে আর বায়ার যদি সেলারের আচরনে অসন্তোষ হয়ে কোন সেই গ্রুপে কোন সমালোচনামূলক পোস্ট দেয়  তাহলে তাকে গুম করে দেয়া হবে না।
☝️এক চেটিয়া ভাবে বায়ার বা সেলার কে দোষ চাপানো হবে না,কারন কথা বলা,স্ব-পক্ষে যুক্তি দেয়া,নিজের মামলা নিজে লড়ার অধিকার সবার ই আছে।
☝️গ্রুপ এডমিন হলেই, সাধারন সদস্যদের কথা বলার ভাষা কেড়ে নেয়া একদম ই অনৈতিক এবং অপেশাদারি। *এই টেন্ডেন্সি টি বিশেষ করা ২ হাজার মেম্বার উর্ধ গ্রুপের এডমিনদের মধ্যে দেখা যায়। কারন তাদের গ্রুপ মেম্বার কমে যাওয়ার ভয় কাজ করে,মনে ঔধাত্য কাজ করে যে বিশাল কিছুর মধ্যে এমন ছোট ছোট ঘটনা ঘটেই। তারা বুঝতে পারে না যেখানে এক জনের প্রতি অবিচার সমগ্র মানব জাতীর প্রতি অবিচারের সমান। লিখিত আলোচনার পোস্ট দেখলেই সেটাকে ঐশীবাণীর মতো মিউট/গায়েব করে দেয়। 
☝️Water testing (*আমার ভাষায়,যেখানে সেলার প্রথমে বাজারে তার প্রডাক্টের দাম যাচাই করার জন্য উন্মুক্ত অফার পোস্ট দেয়, তারপর শেষমেষ জানায় যে শেষ দাম যা উঠেছে তার থেকে কিছু বেশিতে হলে আইটেম বিক্রি করবে) এমন আচরন সংশোধন করা।
☝️Water testing post হলে সেটা পোস্টে স্পষ্ট করা উচিৎ যে "দাম পছন্দ না হলে বিক্রি হবে না"। [Best offer accepted]  কথাটি একদম ই খাটে না।কারন তাহলে যা বেস্ট অফার এসেছে সেই অফার ই বিক্রেতার গ্রহন করা উচিৎ। 
☝️সবার অফার শেষ বাজার দেখে নিজের দাম হাঁকার চেয়ে বরং চেষ্টা করা উচিৎ পোস্ট দেয়ার সময় আশাবাদী মূল্য উল্লেখ করা। 
☝️অন্যথায় Water testing পোস্ট এড়িয়ে চলি।
 
☝️কারোর অসন্তুষ্টির কারন জেনে তা সমাধানের চেষ্টা করা একজন ভালো সেলারের বৈশিষ্ট্য। 
☝️সেলার যা ই দাম চায় সেটা পাব্লিক/উন্মুক্ত ভাবে চাইবে,ইনবক্সে না।যেনো এতে কারচুপি না থাকে (তবে একজন পুরোনো বায়ার কে সেলার আলাদা খাতির চাইলে করতেই পারে। তবে প্রাথমিক দাম উন্মুক্ত থাকা উচিৎ। (কম্পিটিশনের ভয়ে অনেকে গ্রুপে অন্য সেলারদের রাখে ই না, সেটা অপেশাদারিত্বের প্রতিক।
☝️আপনি আপ্নার প্রডাক্ট, সার্ভিস কোয়ালিটি,আচার ব্যাবহার দিয়ে কম্পিটিশন করুন,অন্যকে ছোট করে না। 
☝️বাজারের এই আইটেম নেই,আর কেবল তার কাছেই আছে বলে ঝোপ বুঝে কোপ মারবে না।
উপকারি বিক্রেতা হবে,যিনি ভোক্তার স্বর্থও দেখবেন।
☝️একজন,একটা আইটেম ৫০ পিস পাইকারি কিনেছেন, অন্যজন হয়তো ১ পিস এনে সেল করছেন। দুজনের দাম অনেক আলাদা হতে পারে। এই নিয়ে পিঠচর্চা করা শিশু সুলভ আচরন।পাড়লে তাকে ইনবক্সে সাহায্য করুন,না হলে সমালোচনা কেনো করবেন। আলোচনা করুন।
☝️বিক্রেতা হওয়ার জন্য দামের পার্থক্য ছাড়া কিছুই জানার প্রয়োজন নাই,কিন্তু ভালো বিক্রেতা হওয়ার জন্য আপনার প্রডাক্ট, কাস্টমার,সাপ্লাইয়ার,বাজার এবং বাজারের ডিমান্ড সহ ইত্যাদি আরো অনেক ফ্যাক্টর জানতে হবে। এখন সবাই সব ফ্যাক্টর এ পার্ফেক্ট হতে পারে। সবার কাছে সব আইটেম ও সব সময় সস্তায় পাবেন না।
☝️আপনি হয়তো সরকারি শুল্ক ছাড়া আইটেম আনিয়েছেন অতয়েব আপনার আমদানী কিন্তু সেই হিসেবে অবৈধ। যার কাছে শুল্ক রশিদ আছে সে বৈধ ভাবে বিক্রি করলে তাকে কিছু বেশী দামে বিক্রি করতেই হবে।
☝️অন্য সেলার বা বায়ারের সাথে কেবল মুখ চালিয়ে জিততে যাবেন না।হতে পারে সে মুখ খুললে আপনার বলার ভাষা থাকবে না। কারন কার মেরুদণ্ড কতো শক্ত তা আপনি না ই জানতে পারেন।

আমি জানি বলা সহজ করা মুশকিল ।এই ক্রাইটেরিয়া গুলু অনেক ইন্ডাস্ট্রিতেই প্রযোজ্য হয়।যারা যারা সহমত বা সহমত না কমেন্টে ডিবেট করতে পারেন।
কেবল আমি একটি রোড ম্যাপ দিলাম যেখানে থেকে আপনি শুরু করতে পারেন। এখানেই শেষ নয়। বেশির ভাগ গ্রুপ ই ডেমোক্রেটিক না। তাই ভেংগে সব বলা যায় না।সকল লেখা সাইটের ফোরামে বা ব্লগে পাবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন