কপি বা রেপ্লিকা আইটেম ছড়ানোর যৌক্তিকতা এবং আদর্শ
আইণের দৃষ্টিতে কোন বেয়াইনি জিনিস নিজের কাছে রাখার/বারামত হওয়ার পেছনে প্রধানত দুটি যৌক্তিকতা বসানো যায়। একটি হচ্ছে সরবরাহ এর উদ্দেশ্যে, অন্যটি হচ্ছে ব্যক্তিগত ব্যাবহার বা সংগ্রহের উদ্দেশ্যে। বিশেষ করে যখন হাতেনাতে ধরা হয় তখন -অন্যের মাল,ভুলে রেখেছি,এই প্রথম বার ইত্যাদি যুক্তি কম ই খাটে।
কোন জিনিস কখন বেয়াইনি হয়?
রাস্ট্রীয় সংজ্ঞা ধরলে যা রাস্ট্র দ্বারা নির্ধারিত আইটেম নির্ধারিত কারণে বেয়াইনি হয়ে থাকে।
ফেইক বা রেপ্লিকা বিক্রি করা কি বেয়াইনি?
ক্রেতা এবং বিক্রেতার উভয়ের জ্ঞ্যান সত্বে লেনদেন হলে সেটা বেয়াইনি লেনদেন নয়। তবে কোন ফেইক আইটেম নিজের কাছে সরবরাহ বা ব্যবহারের উদ্দেশ্যে রাখাটা গভীর ঝামেলার বিষয়। কেননা এটা প্রমান করা দূরহ যে আপনি অসৎ উদ্দেশ্য তা রাখেননি। তাই বিক্রি বেয়াইনি না হলে নিজের কাছে রাখাটা যথেষ্ট শক্ত প্রমানের অভাবে বেয়াইনি প্রতিপন্ন হতে পারে। আর ক্রেতা কে না জানিয়ে ফেইক আইটেম বিক্রি করা অবশ্যই বেয়াইনি।
তাহলে ক্রেতাকে জানিয়ে ফেইক বা রেপ্লিকা বা কপি বিক্রি করা কি ভাবে দেখা যায়?
আমি এটাকে প্রথমেই Moral ground বা নিজস্ব আদর্শের দাঁড়িপাল্লায় মাপবো। অর্থাৎ যে কপি আইটেমটি বাজারে ছাড়ছি তার ভবিষ্যৎ ইম্প্যাক্ট কি হতে পারে?
এটা অনেকটা বিষ বা ড্রাগ বিক্রি করার মতো। যে কিনছে সে হয়তো জেনেই কিনছে। কিন্তু যেহেতু আইটেমটির কোন রেগুলেটরি বডি নেই, তারপর সেই বিষ বা ড্রাগ কার কাছে,কি ফর্মে যাবে, সেটার ইম্প্যাক্ট কি হতে পারে, হয়তো আপনার এক ফ্রেড ই সেটাকে আসল বলে এক দিন কিনতে পারে, নতুন কেউ সেটাকে আসল ভেবে আকাশ কুশুম স্বপ্ন বাঁধতে পারে বা আসল আইটেমের বিক্রেতা কখনো হেনস্তার শিকার হতে পারে কি না তা ভাবেন না।
তাই, আমরা যারা সংগ্রহের Critic বা vigilante তারা বলি যে "ফেইক আইটেম সংগ্রহের ঘুন পোকা"। কারন তা কোন না কোন ভাবে ক্রমে ক্রমে মানুষের আস্থা নষ্ট করবেই,তা হোক আজ বা কাল। যা কেনাকাটা কে আরো বিরক্তিকর, ঝামেলাপূর্ণ অস্বস্তিকর করে তুলবে কারন প্রতিনিয়ত মাথায় রাখতে হবে যে "আমার মাথায় তো যে কেউ কাঁঠাল ভেঙে খেতে পারে"।
এখন আইনের আরেকটি টার্ম আছে " Peraon in position".
অর্থাৎ আপনি যদি কোন বড় পদে থেকে অপরাধ করেন, সেই একই অপরাধ যদি অন্য কেউ ছোট পদে থেকে করে, তাহলে আপনার শাস্তি বেশী হবে। কারন আপনার culpability বেশী। আপনার ইনফ্লুয়েন্স বেশী,ফলোয়ার বেশী, ইম্প্যাক্ট বেশী। একারনেই স্পিইডার ম্যান সিনেমার বলেছে যে "With great power comes great responsibility" অর্থাৎ যখন আপনার ক্ষমতা বেশি থাকে আপনার দায়িত্বও বেড়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন