সিলিকা জেল, যা অনেক সংগ্রাহক ই বেশ গুরুত্ব দিয়ে ব্যাবহার করেন। কিন্তু এর ব্যাবহারযোগ্যতা এবং প্রনালী সম্পর্কে অনেকেই জানে না। এর অসাধারণ আর্দ্রতা-শোষণ ক্ষমতার কারনে একে শুকানোর মেথড [Desiccant] হিসেবে অনেকে ক্ষেত্রেই ব্যাবহার করা হয়।
সিলিকা জেলের প্রকারভেদ:
রঙ পরিবর্তনকারী: এই ধরনের সিলিকা জেলে এমন ক্যামিকেল থাকে যা নির্দিষ্ট আর্দ্রতায় পৌঁছানোর পর রঙ পরিবর্তন করে, যা দেখে আপনি বুঝতে পারবেন যে একে কখন পরিবর্তন করা প্রয়োজন।
এক রঙের: এগুলু দেখে বুঝা মুশকিল যে এর জীবনকাল শেষ নাকি এখনো বাকি। তাই সাথে আদ্রতা ইন্ডিকেটর কার্ড ব্যাবহার করা উচিৎ।
গলে যাওয়াঃ কিছু সিলিকা গেল তার জীবনকাল শেষ হলে তরলে পরিবর্তন হয়,তখন তাদের ফেলে দেয়া ছাড়া আর বিশেষ কিছু করার থাকে না।
রিচার্জেবল সিলিকা জেল: এই ধরনের আধুনিক জেল কে বার বার ব্যাবহার করা যায়, একবার ব্যাবহার হয়ে গেলে তাদের রিচারজ করতে হয়।
সুগন্ধী সিলিকা জেলঃ যদিও সংগ্রহ যোগ্য আইটেমের জন্য এগুলু উপযোগী নয়, তবে কাপড় চোপড়ে ভালো গন্ধ তৈরি হওার জন্য এই ধরনের সিলিকে জেল পাওয়া যায়।
সিলিকা জেলের গুনগত মানঃ
বিভিন্ন শোষন ক্ষমতার সিলিকা জেল বাজারে পাওয়া যায়। অনেক সিলিকা জেল সাদা ৪০%,নীল ৬০% এবং কমলা ৮০% শোষন ক্ষমতা হিসেবে বিক্রি হয়। যেগুলুর শোষন ক্ষমতা যতো বেশী তাদের দাম ততো বেশী দেখা যায়। অর্থাৎ ধরা হয় যে বেশিদিন তা টিকবে।
কিভাবে ব্যাবহার করবেনঃ
সংগ্রহের কাছাকাছি স্থানে সিলিকা জেল প্যাকেট বা পাত্রে রাখুন। সিলিকা জেলের কার্যকারিতা বাড়াতে, সিলিকা জেল থাকে যেন সংগ্রহের দিকে বায়ুপ্রবাহ হতে পারে এমন পাত্রে রাখুন। প্রয়োজন অনুসারে কন্টেইনারের আদ্রতা পরীক্ষা করুন ,যেন সময় মতো আপনি সিলিকা জেল প্রতিস্থাপন বা রিচারজ করতে পারেন। অথবা আদ্রতা ইন্ডিকেটর কার্ডও ব্যাবহার করতে পারেন।দুরঘটনা এড়াতে সিলিকা জেল এবং সংগ্রহযোগ্যদের আইটেমের মধ্যে সরাসরি যোগাযোগ রোধ করুন। একটি আর্দ্রতা-মুক্ত পরিবেশ তৈরি করতে সিলিকা জেলকে আবদ্ধ স্থানে ব্যবহার করুন, যেমন স্টোরেজ বাক্স বা ডিসপ্লে কেস। অব্যবহৃত সিলিকা জেল বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করুন যাতে অকাল স্যাচুরেশন রোধ করা যায়।
কী করবেন না:
সিলিকা জেলকে জলের সংস্পর্শে এড়িয়ে চলুন, অত্যধিক পরিমাণে সিলিকা জেল ব্যবহার করা থেকে বিরত থাকুন, কারণ এটি অত্যধিক শুষ্ক অবস্থার দিকে নিয়ে যেতে পারে যা কিছু কিছু নির্দিষ্ট ধরনের সংগ্রহের জন্য ক্ষতিকর হতে পারে। যেজন্য আপনার সংগ্রহের আদ্রতা মনিটর করা আবশ্যক। নিয়মিত রক্ষণাবেক্ষণ উপেক্ষা করবেন না, কারণ সিলিকা জেল প্রতিস্থাপন বা সময় মতো রিচারজ না করলে আপনার সংগ্রক্ষন প্রনালী অকার্যকর হতে পারে।
পুনরুজ্জীবন পদ্ধতি:
যদি আপনার সিলিকা জেল পুনঃব্যাবহারযোগ্য হয়ে থাকে তাহলে; একটি ওভেনে একটি বেকিং শীটে ব্যাবহ্রিত [Saturated] সিলিকা জেল ছড়িয়ে দিন এবং শুকানো পর্যন্ত কম তাপমাত্রায় (120°C) বেক করুন।এতে ৩০ মিনিটের মতো লাগতে পারে। এই কাজ টি মাইক্রোওয়েভেও করতে পারেন। এমনকি চুলোর উপরে তাওাতে প্যাকেট গুলু অল্প কয়েক মিনিট রাখলেও ফলাফল পাবেন। আর সেটাও না থাকলে কড়া রোদে ওজন না কমা পর্যন্ত রেখে দিন।
জীবনকাল এবং ব্যবহারযোগ্যতা:
জীবনকাল: সিলিকা জেলের জীবনকাল ব্যবহার এবং পরিবেশগত কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে সাধারণত কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে। সিলিকা জেল ততক্ষণ কার্যকর থাকে যতক্ষণ না এটি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। অনেক অসাধু ব্যাক্তি ব্যাবহ্রিত সিলিকা জেলের প্যাকেট নতুন বলে বিক্রি করে দিতে পারে। সেটা থেকে সাবধান হউন।
কিভাবে বুঝবেন আপনার সিলিকা জেলের প্যাকেট টি ব্যাবহারযোগ্যঃ দুটি বিষয় দেখার- রঙ এবং ওজন এবং আওয়াজ। সিলিকা জেলের প্যাকেট কে আলোতে ধরে দেখুন যে কোন রঙ পরিবর্তন হয়েছে কি না। না হয়ে থাকলে তা এখনো ভালো আছে। প্রতিটি সিলিকা জেলের প্যাকাটের একটি ওজন আছে, যা (ব্যাবহ্রিত)স্যাচুরেটেড হয়ে যাওার পর তার ওজন ৪০%/৬০%/৮০% বেড়ে যাবে। অতয়েব মূল ওজন জেনে প্রতিটি প্যাকেট কে যাচাই করলে খারাপটি সহজেই চিনে যাবেন। বড় লট কিনলে যে কোন একটি কে স্যাম্পল ধরে প্যাকেটটি কে পানিতে ভেজালে অনেক সময় দ্রুত জল শোষনের কারনে প্যাকেট থেকে পটপট আওয়াজ আসে, তা দিয়েও অনেক সময় লটের কোয়ালিটি চেক করা যায়।
কতটুকু কতসময় ব্যাবহার করবেন?
সাধারণ নিয়ম: সাধারণ নিয়ম: আনুমানিক ১ গ্রাম সিলিকা জেল প্রতি ঘন ইঞ্চি আবদ্ধ স্থান বা ১০০ গ্রাম প্রতি বর্গ মিটার স্থানে ব্যবহার করুন। প্রতি ব্যাবহারের ৩-৫ মাস পরপর চেক করুন যে তা আদও ব্যাবহার যোগ্য আছে কি না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন