আপনার সংগ্রহ মূল্যায়ন এবং ইন্সুইরেন্স।
বাংলাদেশে এই কনসেপ্ট এর প্রচলন কম থাকলেও বাইরের অনেক দেশেই আমরা মূল্যবান বস্তু যেমন গাড়ি,বাড়ি,ইলেকট্রনিকস, এন্টিকস, ইনকাম,এসেট ইত্যাদির বীমা করিয়ে থাকি। ঝুকি নিয়ন্ত্রণে অন্যান্য পদ্ধতি গুলোর মধ্যে বীমা একটি। আমার ঝুঁকি নিয়ন্ত্রণ সম্পর্কিত পোস্টে বাকিগুলো সম্পর্কে জানতে পারবেন।
আপনার সংগ্রহের ইন্সুইরেন্স করার আগে, আপনাকে এর মূল্য জানতে হবে। সঠিক মূল্যায়ন;সঠিক বীমা কভারেজের কোটেশন পাওয়ার চাবিকাঠি। মূল্যায়ন বেশী বা কম হলে যদি মাসিক বীমা খরচও বেশী বা কম হবে। এমন একটি বীমা কোম্পানির আপ্রাইসাল কন্সাল্টেন্ট হিসেবে কিছু তথ্য শেয়ার করছি।
☝🏾কালেক্টেবল আইটেমের বীমা বিভিন্ন প্রকার হতে পারে।
Agreed value cover: আপনার আইটেমের তৎকালীন মূল্য যাই হোক না কেন এখানে একটি নির্দিষ্ট এমাউন্ট পূর্বনির্ধারণ করে দেওয়া হয় যা আপদ পরবর্তী অবস্থায় বীমা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকবে। যা কোন প্রাকৃতিক দুর্যোগ বা মানব সৃষ্ট সমস্যার কারণে যখন আইটেমের ক্ষতি হয় তখন ক্লেইম করা হয়।
Depreciation cover: অব মূল্যায়নের ভিত্তিতে,যদি রিপেয়ারের কারণে আপনার আইটেমের দাম কমে যায় অথবা আপনার আইটেম যদি রিপেয়ার করা না যায় তাহলে বীমা কোম্পানি আপনাকে ক্ষতিপূরণ দেবে। সাধারনত আর্ট এবং আন্টিক্স এ এই ধরনের কভার বেশী প্রজোয্য হয়।
Defective title cover: বেনামী মালিকানার প্রেক্ষিতে, নিলাম থেকে কেনা আপনার আইটেমটির যদি হঠাৎ করে কোনদিন এক অন্য মালিক বের হয়ে আসে তখন ইন্সুরেন্স করব কোম্পানি থেকে আপনি যে ক্ষতিপূরণ পাবেন তা এই ক্যাটাগরিতে পড়ে।
Temporary location cover: আইটেম কাউকে ধার দেওয়ার বা নেয়ার সময় যখন আইটেম অন্য কারোর আওতায় থাকে সেই অন্তর্ভুক্তিকালীন অবস্থায় আইটেমকে সুরক্ষা দেওয়ার জন্য এই ধরনের বীমা হয়ে থাক। সাধারনত আপনার আইটেম যখন কোন এক্সিবিশনে আপনি ধার দেবেন বা কোন কারনে পাব্লিক প্রদর্শন করবেন তখন এই টেম্পোরারি বিমা নেওয়া হয়ে থাক।
Emergency evacuation cover: কোন মানব সৃষ্ট বা প্রাকৃতিক দুর্যোগের সময় আপনার আইটেমকে যথাযথ স্থানে রাখার যে খরচ তা বহন করার জন্য এই ধরনের বিমা নেয়া যায়।সাধারণত বিভিন্ন মিউজিয়াম এবং আর্কাইভের এই ধরনের বীমা কাভারেজ থাকে।
Legal expenses: আপনার কোন আইটেম নিয়ে যদি আইনি ঝামেলায় জড়িয়ে যান তাহলে সেই খরচকে মোকাবেলা করার জন্য এই ধরনের বীমা নেয়া হয়ে থাকে।সাধারণত বিভিন্ন অকশন হাউজ এই বীমা সেবা ব্যবহার করে।
☝🏾কি কি ধরনের বীমা কাভার হতে পারে/কভারের ধরন:
লুট এবং চুরি: আইটেম চুরি হওয়ার পর আইটেমগুলির জন্য ক্ষতিপূরণ পাওয়া।
আইটেমের ক্ষতি: এটি বন্যা, আগুন, ধোঁয়া, বজ্রপাত, ঝড়, দূষিত ক্ষতি, দুর্ঘটনাবশত হাত থেকে পড়ে যাওয়া বা ভূমিকম্পের কারণে মেরামত বা প্রতিস্থাপনের খরচ কভার করতে সাহায্য করে।
হারিয়ে যাওয়া: আপনার সংগ্রহ থেকে হটাৎ কোন কারনে কোন আইটেম অনুপস্থিত হলে, আপনি তাদের মূল্যের জন্য বীমা নিতে পারেন।
☝🏾বীমা করার সময় আইটেমের মূল্য সাধারণত নিচের দুটি থেকে যেকোনো একটি ধরা হয়:
[Third party appraisal] বীমা কোম্পানি কর্তৃক নির্ধারিত মূল্য — ক্ষতি বা ক্ষতি ঘটলে প্রদত্ত কভারেজের পরিমাণ পূর্বে আপনি এবং বীমাকারী উভয়ের দ্বারা নির্ধারিত পরিমাণের উপর সম্মত হবে। এই একাউন্টটি আপনার আইটেমের বিরলতা, বিশেষ বৈশিষ্ট্য, শিল্পমান,বাজার দর,দুর্লভ্যতা, আইটেমগুলির অবস্থার ইত্যাদির উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
[First party valuation] আপনার বিবৃত মূল্য - এখানে বীমা কোম্পানি দাম নির্ধারণ করে না। আপনি, ব্যক্তিগত ভাবে আগেই আইটেমের দাম নির্ধারণ করে দিয়ে থাকে। এবং বীমা কোম্পানির সেটার ভিত্তিতে আপনাকে মাসিক বা বাৎসরিক প্রিমিয়ামের চার্জ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন