আবারো একটি ব্যাংক নোট সাবস্ট্রের জন্মোপাখ্যানঃ
যদিও কাগজের মতো দেখতে, থাইভ্যাক [Tyvek] আসলে একটি সম্পূর্ণ সিন্থেটিক (মানব নির্মিত) উপাদান। ১৯৫৫ সালের দিকে, ডিউপন্টে নামের
একটি ক্যেমিকেল প্রতিষ্ঠানের একজন গবেষক জনাব
জিম হোয়াইট একদিন তাঁর একটি ল্যাবের পরীক্ষা চলাকালে পাইপ থেকে পলিথিনের তুলতুলে গুটি গুটি (ফ্লাফ) বের হতে দেখেলেন, তিনি এর আগে এরকম আর
কখনো দেখেননি। তো একজন করিতকর্মা গবেষক হিসাবে তিনি তাৎক্ষনিকভাবে বিষয়টির ব্যাপারে এবং এর ব্যাবহারিক প্রয়োগের
ব্যাপারে উপরমহলে জানালেন, এই ভাবে থাইভ্যাক ষাঠের দশকের শেষ দিকে বাজারে আসে।
কাপড়ের মতো; থাইভ্যাক বুননের মাধ্যমের বানানো হয় না বরং প্রথমে
প্লাস্টিক গলিয়ে একে অনেক জোরে ঘুরিয়ে হাওয়াই মিঠাইয়ের মতো তন্তুতে পরিবর্তন করা হয়,তারপরে অনেক
তাপ এবং চাপের দ্বারা অনেকটা
পারটিক্যাল বোর্ডের মতো ব্যাবহারিক রূপ দেয়া হয়।
মূলত এটি ওলেফিন পরিবারের
একধরনের তন্তু দিয়ে গঠিত যার ইতিহাস নিয়ে আলাদা গল্প লেখা যাবে। এখানে না হয় থাইভ্যাকের কথাই বলি।
একটি প্রোডাক্ট ডেভলাপ করার সময় আমদের অনেক বিষয়ের খেয়াল
রাখতে হয়,আর তা যদি জাতীয় সম্পদ (মুদ্রা) হয়,তাহলে তো কথাই নেই। কতো যে ধাপ পেরোতে
হয় কেবল একটি সামান্য পরিবর্তনের জন্য তা বলার অপেক্ষা রাখে না। আলোচনাকে সহজতর করতে
আমি সামান্য কয়েকটি বিষয়য়ের ব্যাপারে ধারনা দিচ্ছি।
হালকা ওজন ও নমনীয়তা, অভঙ্গুরতা,জল প্রতিরোধ্
ক্ষমতা, মুদ্রণ এবং রূপান্তরযোগ্যতা,
পুনর্ব্যবহারযোগ্যতা ইত্যাদি আরও অনেক শর্ত থাকে যা দেশ ভেদে আলাদা হয়।
সেদিক থেকে দেখতে গেলে থাইভ্যাক অনেকাংশেই এসকল দাবি সমূহকে
পূরণ করে। এটি রাসায়নিকভাবে
নিষ্ক্রিয় (কারন কোন আঠা ব্যাবহার হয় না)। যখন এটিতে পর্যাপ্ত তাপ ও চাপ প্রয়োগ করা হলে এটি আধা-শক্ত অবস্থায় ফিরে আসে (থার্মোপ্লাস্টিক ধর্মের
কারনে) তাছাড়া, থাইভ্যাকের
সাথে ব্যবহারের জন্য বিভিন্ন ধরণের ক্যেমিক্যালি নিষ্ক্রিয় উপাদান বাজারে আছে যা এর ব্যাবহার এবং
রূপায়নযোগ্যতা কয়েকগুন বাড়িয়ে দেয়।
থাইভ্যাকে কেন জনপ্রিয় হয়েছে?
ব্যাঙ্ক নোটের শর্ত পূরণ ছাড়াও থাইভ্যাকের জনপ্রিয়তার অন্যান্য কারন সমূহ হচ্ছে-এটি দেখতে কাগজের মত মনে হলেও, আদতে এটি কাগজ নয়
তাই
অনুভূতিতে আলাদা মনে হয়। থাইভ্যাক -৭০ ° C থেকে +১১৮ ° C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। জল-প্রতিরোধী, কিন্তু বাষ্প বের হতে দেয়, ,
যার অর্থ হল জলীয় বাষ্প উপাদানটির পাতলা চাদরে প্রবেশ করতে
সক্ষম,
কিন্তু তরল জল নয়। ছেঁড়া বেশ কস্টসাধ্য কিন্ত কাটা সহজ। পরিস্কার করা সহজ তাই জীবানুমুক্ত রাখা সহজঅধিকাংশ ডিজিটাল পদ্ধতিতে
মুদ্রণযোগ্য এবং ল্যামিনেটিং,ওয়েল্ডিং,আঠা লাগানো ইত্যাদি অনেক
ভাবে ব্যাবহারযোগ্যতা আছে। থাইভ্যাক ছেঁড়া ছাড়া বারবার ভাঁজ করলেও অনেকবার পর্যন্ত টিকে থাকে। ১০০% পুনর্ব্যবহারযোগ্য। এমনকি এফ ডি এ পর্যন্ত একে খাদ্য সামগ্রীর কন্টেইনার হিসাবে
ব্যাবহারের অনুমতি দিয়েছে।
থাইভ্যাক বর্তমানে সুরক্ষা কাপড়,বইয়ের পাতা এবং মলাট, ইন্সুলেশন
উপকরন,ভবনকে জলীয় বাষ্প প্রতিরোধী করতে, মেডিক্যেল প্যাকেজিং,ডায়পার, গাড়ির সিট কভার,ড্রাইভিং
লাইসেন্স, পরিধেয় কাপড়, ব্যেগ, ওয়ালপেপার, এমন আরও নানা অভাবনীয় ক্ষেত্রে ব্যাবহার
হচ্ছে। এর মধ্যে আইলস অফ ম্যন, কোস্টারিকা এবং হেইতি এই তিনটি রাষ্ট্র আশির দশকের শুরুতে;
ব্যাংক নোটে আলাদা উপকরন ব্যাবহারের জন্য চিন্তা শুরু করে। (*কেন শুরু করে এবং কেন
বন্ধ হলো এবং তারপর কি হলো তা অন্য দিনের গল্প,জানতে চাইলে প্রশ্ন করুন)।
সমস্যাঃ তাহলে বলবেন এটা চলছে না কেন ব্যেঙ্ক নোটে?
যদিও যেহেতু জল প্রতিরোধী তাই সাধারন পানি বাহিত রঙের কালি শুকাতে অনেক সময় লাগে,আর লেজার প্রিন্টিং এর তাপে কখনো কখনো ম্যেটেরিয়ালটি বিকৃত হয়ে যার। যদিও এটি অগ্নি প্রতিরোধি না কেননা প্রায় ৮০ ° তাপমাত্রা কাছকাছি এতে গঠনগত বিকৃতিআস্তে শুরু করে। জল-প্রতিরোধী, কিন্তু বায়ু প্রতিরোধী না. UV ইনহিবিটর ব্যবহার
না করলে খুব বেশি সূর্যালোকের সংস্পর্শে এলে ভঙ্গুর হয়ে যেতে পারে.
তেল-ভিত্তিক দাগগুলির জন্য একটি অনুরাগ আছে, যা পরিষ্কার করা খুব কঠিন হতে পারে,
ভাঁজ করলে ক্রিয়েজ হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন