একজন প্রকৃত সংগ্রাহক সবসময় তাঁর ফিল্ডের আইটেম সম্পর্কিত জ্ঞানের অন্বেষী থাকেন, এর মানে সবসময় এই না যে তিনি তাঁর আইটেম কে এক্সিবিশনে দেবেন,বরং হতে পারে যে তিনি তথ্য সমূহ এমন ভাবে সংরক্ষণ করছেন যেন তার কাছে যদি তাঁর ডোমাইন ম্যাটারে এক্সপার্ট মতামত চাওয়া হয়,তবে তিনি যেন দিতে পারেন। উদাহরনঃ আপনি যদি এমন হামিদুল্লহা,১০০ টাকার নোট কিনেন,তা সে যতটাই দুর্লভ হোক না কেন;যদি না আপনি এটাই না জানেন যে সেটা কেন এতটা দুর্লভ,কিভাবে আসল নকল চিনবেন, কিভাবে নোটটির ইতিহাস পড়বেন বা বের করবেন এর কেনই বা এই নোটটি অন্য নোট থেকে আলাদা তাহলে এই সংগ্রহ মূল্যহীন। আপনি যদি আপনার সংগ্রহের সকল আইটেমের সম্পর্কে জানেন ও কিন্ত তা কোথাও লিখে রাখেন নি,আতয়েব অন্যকে সহজে জানাতে পারবেন না,তাহলেও সেই জ্ঞানের সার্থকতা কম। সহজ কোথায় বললে -আপনি যদি রোলেক্স ঘড়ির সংরক্ষণ বা আসল নকলই না চেনেন আপনার সেটা ব্যাবহার অফলপ্রসূ।
আপনাকে আপনার ডোমেইন নলেজ তো রাখতেই হবে তাঁর উপর আপনার ডমাইনে আর কে কে
আছে তাঁদের সাথেও সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ।
তাছাড়া, প্রফেশনাল মেম্বারশিপ এর সাথে অতিরিক্ত শক্তি ও বল যোগায়।কারন এর
মাধ্যমে আপনি এই ইকোসিস্টেমের সাথে সহজে সংযুক্ত থাকতে পারেন। তাঁরা কোন জার্নাল বের
করলে তাঁর থেকে নলেজ রেফারেন্স বা আইটেম সোর্স করতে পারেন, মেম্বেরশিপ ফি দিয়ে সংরহজগতকে
পৃষ্টপোষন করতে পারেন। কোন সংগ্রহজনিত সমস্যার গন আলচনার মাধ্যমে সমাধান পেতে পারেন,এই
জগতে অন্যের চিন্তা ধারা বুঝতে পারেন, স্বীকৃতি পেতে পারেন,নিয়মিত সেমিনার বা CPD তে
অংশগ্রহণ করে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারেন,এমন ইত্যাদি আরও অনেক কাজ আছে। হয়তো
তিনি প্রদর্শন,প্রদর্শনী, সংগ্রহ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ করেন, কিন্ত সেটা অপশনাল।
একই আইটেম সংখ্যাঃ আপনার নিয়ত এখানে বিবেচ্য বিষয়, বিভিন্ন ধরনের পরিক্ষা
নিরিক্ষার উদ্দেশ্যে কেউ একই আইটেমের তিনটি কপি রাখেন। একটি হাতানোর জন্য,একটি প্রদর্শনীর
জন্য,একটি পরীক্ষার জন্য।
কি জিনিস সংগ্রাহক আইটেম হতে পারে?
যদি আপনি মনে খোরাক দিতে সংগ্রহ করেন তাহলে যা ইচ্ছা তাই সংগ্রহ করেন,আমার
কিছুই বলার নেই, কিন্ত যদি তার সামাজিক ভাবে স্বীকৃতি চান তাহলেই কেবল আমার উপরের কথা
গুলু কাজে আসবে। বিভিন্ন বিরল সংগ্রহের মধ্যে আমি- ইট,পারফিউম,কনডম, বোতাম, চুইংগাম,
পাথর, মাটি, পাতা, প্রজাপতি, প্রাণীর দাঁত, উল্কা পিন্ড,কাঠের টুকরা, পেন্সিল শাপ্রনার,
সিগারেট, ইত্যাদি সংগ্রহ করতে দেখেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন