সেপ্টেম্বর ০১, ২০২২

কালেক্টরদের জন্য ভোক্তা অধিকার আইনের আলোকে ৮ টি আদর্শ. [Consumer rights under the light of collection and collector correspondence]

 কালেক্টরদের জন্য ভোক্তা অধিকার আইনের আলোকে ৮ টি আদর্শ। (খসরা নীতি)

 

ভোক্তা কে?

আপনি যদি কারো থেকে যে কোন পন্য বাঁ সেবা কিনেন তাহলে আপনি একজন ভোক্তা এবং আপনার কিছু অধিকার আছে।

আপনার কিছু অধিকার আছে যা সংগ্রহ জগতের আলোকে আমি তুলে ধরছি। তাই এগুলু কখনো ক্ষুন্ন হলে অধিকার আদায়ে সোচ্চায় হোন এবং আওয়াজ তুলুন। আমি সাথে আছি বলেই এগুলু জানাচ্ছি।

১) নিরাপত্তার অধিকার নিশ্চিত করণঃ এমন পন্য,এমন ভাবে,এমন জায়গায় বিক্রি করা যাবে না যা জীবন এবং সম্পত্তির উপর ঝুঁকিপূর্ণ।

২) তথ্যের অধিকার নিশ্চিত করণঃ ভোক্তা পন্য কেনার আগে সেই পন্যের মূল্য,সংখ্যা, গুনগত মান,প্রাপ্তি সময়কাল ইত্যাদি জানার অধিকার রাখে।

৩) পছন্দ করার অধিকারঃ ভোক্তা কে কোন ঠাসা করে কোন পন্য নিতেই হবে এমন অবস্থায় ফেলা যাবে না। তাকে বিভিন্ন চয়েজ দিতে হবে।

৪) অভিযোগ শোনানোর জায়গাঃ কোন ক্রেতার সমস্যা থাকলে তাকে ব্যান/ব্লক করে,গায়েব করে

দেয়া যাবে না।তাকে অভিযোগ করার স্থান দিতে হবে।

৫) মৌলিক চাহিদার অধিকারঃ ভোক্তাকে মৌলিক যা যা তথ্য/পন্য বুঝিয়ে দেয়ার তা দিতে হবে।

৬) সমস্যা সমাধানের জন্য সহায়তাঃ ভোক্তার সমস্যাকে শুনে তাকে কোন না কোন  ধরনের প্রতিকার প্রস্তাব করতেই হবে।না হলে তাঁরা পরবর্তী ধাপে অভিযোগ টি নিয়ে যেতে পারে।

৭) ভোক্তা অধিকার জানার অধিকারঃ কোন ভোক্তা তাঁর অধিকার জানতে চাইলে তাকে তা জানতে দিতে হবে।

৮) সুস্থ পরিবেশের অধিকারঃ ভোক্তা কে নিরাপদ জায়গায় আসা/থাকা/কাজ করার সুযোগ দিতে হবে।

 

এখানে আমি সারফেস লেভেল থেকে ভোক্তা হিসেবে আপনার অধিকারের চর্চা করলাম। আপনার সমাজকে পরিস্কার করতে প্রথমে আপনার ই এগিয়ে আসতে হবে।

আপনার সাথে অন্যায় হলে প্রথমে বিক্রেতা কে জানান ,সমাধান না পেলে সেই ক্রেতা যে প্লাটফর্মে ব্যাবসা করেছে সেই প্লাটফর্মকে জানান উত্তর না পেলে তারপর সেই প্লাটফর্মে বিক্রেতাকে নিয়ে পাব্লিক পোস্ট দিন তাঁর প্রতিবন্ধকতা থাকলে তারপর সেই প্লাটফর্ম সম্পর্কে বাইরে অন্য প্লাটফর্মে পোষ্ট দিন তারপরও সমাধান আশা করলে আইনের সহায়তা নিন।যার প্রতিটি ধাপে আমি সাহায্য করবো যদি প্রয়োজন হয়।

 

কোন চ্যালেঞ্জ করার আগে CPRA (2009) স্টাডি করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন