সেপ্টেম্বর ২১, ২০২২

থিম,সেম ডেনো (যেমনঃ১ ডেনো) এবং কন্সট্যান্ট এর ভূমিকা। [Theme:1 Denomination and significance of 'CONSTANT' in collection]

বিষয়ঃ থিম,সেম ডেনো (যেমনঃ১ ডেনো) এবং কন্সট্যান্ট এর ভূমিকা।
টার্গেট অডিয়েন্সঃ 
নোট সংগ্রাহকদের মধ্যে ডিনমিনেশন সংগ্রহ করা একটি পরিচিত থিমের মধ্যে একটি। তারমধ্যে তুলনামূলক কম খরচে উল্লেখযোগ্য ফলাফল প্রদর্শন করা যায় বিধায় অনেকেই ১ ডিনমিনেশন সংগ্রহ করেন। এই লেখা টি তাদের জন্য তাদের আরো অ্যাডভান্স লেভেলের গাইডলাইন হিসেবে কাজ করবে। ইতিমিধ্যে যারা ১ ডেনো করছেন,অনেকখানি করেছেন,এক জায়গায় গিয়ে আটকে গিয়েছেন বা সামনে এগিয়ে যাওয়ার দিক নির্দেশনা প্রয়োজন তারা আশা করি উপকৃত হবেন।

যেকোনো সংগ্রহে "কন্সট্যান্ট" নামে একটি শব্দ আছে বাংলা অর্থ হচ্ছে চিন্ময়।অর্থাৎ সংরহের সময় এমন একটি শর্ত বা সীমা অতিক্রম করা যাবেনা। বিভিন্ন থিমের গভীর বিশ্লেষণে কিছু কিছু থিমকেই কনস্ট্যান্ট ধরা যায়। কিন্তু সংগ্রহকে ভালোভাবে ব্যাবস্থাপনার জন্য বেশিরভাগ থিমেরি এক বা একাধিক কনস্ট্যান্ট প্রয়োজন হয়। 

যারা 1 ডিনমিনেশনের নোট সংগ্রহ করেন কিছু প্রস্তাবিত কনস্টান্ট হচ্ছে সাল, মহাদেশ,সংখ্যা বা পরিমান,সাইজ, মূল্য ইত্যাদি।

পরবর্তি প্রসংগঃ কন্সট্যান্ট কি উদাহরণ সহ।
সাফল্যের জন্য অনেকে তাদের সফর কে ছোট ছোট মাইল ফলকে ভাগ করে। কন্সট্যান্ট হচ্ছে সেই সকল ছোট মাইল ফলক।নমুনা সহ বললে যেমন আপনি একটা নির্দিষ্ট সালের বাইরে যাবেন না বা একটি নির্দিষ্ট মহাদেশ কে কম্পলিট করবেন বা কোন নির্দিষ্ট মূল্যের বাইরে যাবেন না বা কোন সাব থিম কম্পলিট করবেন ইত্যাদি। 

উদাহরণঃ ১ ডিনো থিমে সাল কে যদি কন্সট্যান্ট ধরেন।
আপনি যে দেশের ই ১ ডিনো নোট সংগ্রহ করেন না কেন,হয়তো সেই ১ ডিনোর অনেক গুলু ভেরিয়েশন বা সিরিজ বের হয়েছিলো যা স্বাক্ষর, সাল, সিরিজ,ডিজাইন, প্রিন্টার, সাইজ,ওভারপ্রিন্ট, নিরাপত্তা বৈশিষ্ট্য, মূদ্রন সংখ্যা ইত্যাদি ভেরিয়েবল এর ভিত্তিতে আলাদা আলাদা। অজ্ঞতার সাথে সংগ্রহ চালিয়ে গেলে এখানে দুইটা সিনারিও প্লে করতে পারে- হয় আপনি যদি অনেক/সব গুলু ভেরিয়েবল কে টার্গেট করছেন বা হয়তো কোন ভেরিয়েবল কে মাথায়ই নিচ্ছেন না। দুটি অবস্থান থেকেই কিন্তু আপনি পিছিপে পড়বেন।

সিনারিও ১ঃ বেশী ভেরিয়েবল রাখলে উল্লেখযোগ্য ফলাফল দেখতে অনেক সময় লাগে,সেই ক্ষেত্রে দিক নির্দেশনার অভাবে কখোনও কখনো সে ক্ষেত্রে সংগ্রাহক; আগ্রহ হারিয়ে ফেলে।হয়তো একসময় উল্লেখযোগ্য কিছু করেই উঠতে পারে না যেখানে তার মানসিক শান্তি সাম্যাবস্থায় আসে। আওব সময়ই তার মনে "নেই নেই,চাই চাই" চিন্তা থাকে।

সিনারিও ২ঃ কোন ভেরিয়েবল না থাকলে সংগ্রহ এমন অগুছালো ভাবে গড়ে উঠে যে পরবর্তীতে কোন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ভাবে তার প্রশান্তি আনতে পারে না,কারন অন্যের গুছানো কিন্তু ছোট সংগ্রহ যখন দেখবেন তখন নিজের টা দূর্বল মনে হতে পারে। ভেরিয়েবলের ছাড়া সংগ্রহ করলে সংক্ষেপে কাউকে আপনার সংগ্রহ বুঝাতে পারবেন না। কোন এক্সিবিশনে বা সমাবেশে নির্দিষ্ট করে বলতে/দেখাতে পারার কিছু থাকবে না।

করনীয়ঃ লেখাটি লেখার আগে লক্ষ্য করেছি বেশীরভাগ সংগ্রাহকই এটি টার্ম টা ভাবেন না বা ভেবে এগুচ্ছেন না। তাই নিজের কনস্ট্যান্ট টা ভাবুন,নির্ধারন করুন,প্রয়োজন হলে আলোচনা করুন,পরামর্শ আদান প্রদান করুন যে কোথায়,কিভাবে কি করলে;শুধু ভ্রমনই সন্তোষজনক হবে না সাথে সাথে একটি গন্তব্যেও দ্রুত পৌছাবেন।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন