☝️প্রথমে বুঝুন ওয়াশ/ট্রিটমেন্ট মানে কি?
সাধারন ভাষায় যদিও ওয়াশ (ধোয়া/ধৌতকরণ,ট্রিটমেন্ট ) শব্দটি মানে যে কোন তরল দিয়ে পরিস্কার করা বুঝায়,তবে কালেক্টেবল আইটেমের (নোটের) ক্ষেত্রে নোট কে ক্যামিকেলি ট্রিট করে তার সৌন্দর্য বৃদ্ধি বা অবস্থা উন্নয়েনের প্রচেষ্টা কে ওয়াশ করা বলা হয়। অর্থাৎ কেবল সাবান জল দিয়ে ধুলে বা স্টিম আয়রন দিয়ে ইস্ত্রি করলেই তা ওয়াশ করা বা ট্রিটমেন্ট করা বলা যায় না। এখানে সৌন্দর্য বৃদ্ধি এবং অবস্থা উন্নয়ন দুটি কিন্তু আলাদা প্রসেস এবং ফলাফলও আলাদা। *যদিও কোন অর্গানিক আইটেম (নোট) ইস্ত্রি করা এবং কোনটা কি ধরনের ক্যামিকেল দিয়ে ধোয়া তা সে সাবান হোক আর টুথপেষ্ট হোক তা নির্নয়ের উপায় আছে কিন্তু এই পোস্টের উদ্দেশ্য সেটা না।
☝️ওয়াশ শব্দটা ব্যাবহারের পূর্বশর্ত হচ্ছে কঠোর ক্যামিকেলের ব্যাবহার। কঠোর ক্যামিকেল মানে হচ্ছে এমন ক্যামিকেল যা বস্তুর উপাদান কে গঠনগত ভাবে প্রভাবিত করে। যেমন স্থায়ী গন্ধ পরিবর্তন ,উপরিস্তরের আবরন পরিবর্তন, ওজনে বা পুরুত্বে পরিবর্তন,বিভিন্ন নিরাপত্তা ফিচারের পরিবর্তন , ইত্যাদি।
বাজারের পাওয়া যাওয়া পুরনো অনেক নোট ই পরিস্কার করা এবং ট্রিটমেন্ট করা।
☝️ট্রিটমেন্ট করার দুটি প্রধান কারন কি?
১) অবক্ষয় প্রতিরোধ
২) অবস্থার উন্নয়ন
☝️এতে কি আইটেমের দাম কমে যায়?
উপর টা সংক্ষেপ না। একজন সংগ্রাহক সবসময় চেষ্টা করে তার আইটেম তার কাছে আসার সময় যেমন ছিলো, তার চেয়ে ভালো না করতে পারলেও যেন অনেক অনেক সময় কমপক্ষে আইটেমটি কে সেই অবস্থায় রক্ষা করা যায়। উদাহরণঃ একটি AUNC আইটেম কে UNC তে পরিবর্তন না করতে পারলেও একজন সংগ্রাহক কমপক্ষে AUNC conditions এই রাখতে চাইবে।
এখন ট্রিটমেন্ট যদি অবক্ষয় প্রতিরোধের জন্য পেশাদারী ভাবে করানো হয় তাহলে আইটেমের দাম তাতে কুপ্রভাব পড়বে না।
অন্য দিকে যদি ট্রিটমেন্ট যদি,হেলাফেলা ভাবে করা হয় কেবল অবস্থার বাহ্যিক সৌন্দর্যের স্বার্থে; তাহলে আইটেমের দামের উপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে।
☝️পেশাদার ট্রিটমেন্ট কি?কিভাবে বুঝবেন আপনার আইটেমের ট্রিটমেন্ট পেশাদার ভাবে করা হয়েছে না কি এম্যাচিয়ুর ভাবে করা?
ট্রিটমেন্ট (সংস্কার) পেশাদ্বারিত্বের প্রভাব
পেশাদ্বারী সংস্কার সাধন করার জন্য ধৈর্য, দক্ষতা, অভিজ্ঞতা,জ্ঞ্যান ইত্যাদি বেশ কিছু নিশ্ গুনের প্রয়োজন হয়। কেবল কগজের উপর সেলো টেপ লাগাতে পারলে আর আঠা লাগানো পেশাদার সংস্কারকের কাজ না।
একজন সংস্কারক আইটেমের উপাদানের গঠন,বিভিন্ন ক্যামিকেলে সেটার পরিবর্তন, বিভিন্ন অবস্থায় তার দৃঢ়তা, টেপের ক্যামিকেল,কালির ক্যামিকেল, গ্লাভসের ক্যামিকেল, ল্যাবের আবহাওয়া,কাগজে কালির গভিরতা,বিভিন্ন ধরনের দাগের উৎস এবং নিরাময় , ইত্যাদি অনেক কিছুর জ্ঞ্যান রাখেন বা চর্চা করেন। উদাহরণঃ ব্রিটিশ মিউজিয়ামে কয়েকটি বইয়ের কিউরেশনের হওয়ার সময় তারা বইয়ের কাগজ+কালির উপাদান এবং তা কোন ক্যামিকেলে কি ধরনের বিক্রিয়া করতে পারে সেটা বিবেচনা করে কিউরেশন প্ল্যান তৈরি করতে যেমন দেখেছি তা সত্যিই সাধারণ মানুষের কাছে অবিশ্বাস্য। পেশাদার ট্রিটমেন্টের অনেক গুলু শর্ত আছে,নিয়ম আছে যা সময়ের অভাবে এখানে লেখা সম্ভব না। তবে এটা না বললেই না; যে কোন পেশাদার ট্রিটমেন্ট রিভার্সেবল। এবার আপনি আপনার আইটেম টি হাতিয়ে যাচাই করে নিন।
☝️ট্রিটমেন্ট করা কি "খারাপ"?
সেটা একটা বিতর্কিত ব্যাপার। তবে এটার সহজ ব্যাখ্যা এভাবে দেয়া যায় যে-আপনার প্রকৃয়া এবং উদ্দেশ্য বলে দেবে যে আপনার আইটেমের ট্রিটমেন্ট করা ভালো না খারাপ। প্রকৃয়ার কথা তো আগেই বললাম।
উদ্দেশ্যঃ আপনি কি ক্রেতা কে না জানিয়ে কন্ডিশন ভালো বানাচ্ছেন? আপনি কি ক্রেতা কে বিভ্রান্ত করে বেশি দামের বিক্রির জন্য আইটেমের অবস্থার উন্নতি করছেন?আপনি কি আপাতত উন্নয়ন করছেন যা কিছু দিন পর ই মলিন হয়ে নেতিবাচক ফলাফল নিয়ে আসবে?আপনার ট্রিটমেন্ট কি অপেশাদারিত্বের সাথে করা?( উপরের প্রশ্ন গুলোর কোনটার উত্তর "হাঁ" হলে এই প্রশ্নের উত্তর "খারাপ")। যেমনঃ ব্লিচিং, স্টিমিং, স্ট্রেইটেনিং, টোনিং ইত্যাদি। *প্রতিটি বিষয়ে আমার আলাদা আলাদা লেখা আছে।
☝️কখন ট্রিটমেন্ট ভালো/দরকারী?
সাধারণত বলা হয় "prevention is better than cure" অর্থাৎ সমস্যা এড়িয়ে যাওয়া সমস্যার সমাধান থেকে উত্তম। এখন আপনি যদি ক্ষয় এড়াতে না পারেন তাহলেই কেবল সমাধান/ট্রিটমেন্টে যেতে পারেন। তা ও জানতে হবে কিছু করার আগে। এবং ৯৯.৯% মানুষ তার আইটেমের সম্পর্কে একজন কিউরেটরের/সংস্কারকের মতো নলেজ রাখে না।
একজন সংস্কারক বুঝেন যে কখন সংস্কার প্রয়োজন, কিভাবে প্রয়োজন, কেনো প্রয়োজন।এটা নিয়ে প্রচুর বই আছে। চাইলে পড়ে জ্ঞ্যান বাড়াতে পারেন। সাধারণত আইটেমের ভবিষ্যত ক্ষয় প্রতিরোধ ট্রিটমেন্টের সৎ উপলক্ষ।
☝️পেশাদারী ট্রিটমেন্ট বা সংস্কার সাধনের পূর্বশর্ত?
তবে সংক্ষেপে বললে - যখন কোন ঐতিহাসিক বস্তুর ক্রমাগত ক্ষয়ক্ষতি (আমি অন্য লেখায় ৮/৯ টি কারন লিখেছি) হতে থাকে তখন ই কেবল সেটি কে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের জন্য সংস্করণ করা হয়,যেখানে অবক্ষয়ের প্রতিরোধ ব্যাবস্থা নেয়া হয়। বিক্রি বা অর্থনৈতিক লাভের জন্য নয়। যেমনঃ ডিএসিডিফিকেশন,হিউমিডিফিকেশন,সাবস্ট্রেট স্ট্রেংথিনিং,ফিলিং গ্যাপ্স ইত্যাদি। *এর প্রতিটি টপিক নিয়ে আলাদা আলাদা লেখা আছে আমার।
কিউরেটরের মধ্যে কিছু নিয়ম আছে যা আমাদের পরিক্ষায় কেস স্টাডি হিসেবে ছিলো যেমনঃ যথাসাধ্য সেই আইটেমের অরিজিনাল রুপ ধরে রাখার চেষ্টা করা হয়,ক্ষয় প্রাপ্ত আইটেমটার ডিজিটাল প্রফাইল তৈরি করে সাথে সংরক্ষণ করা হয়, আগের অবস্থায় যেন ফেরত যাওয়া যায় এমন ভাবে সংস্করণ করা হয়,সংস্করনের যৌক্তিকতা নিয়ে রিপোর্ট তৈরি করা হয়, কেবল প্রশিক্ষিত এবং অভিজ্ঞ কিউরেটরই এই কাজ করবেন, আইটেম যদি পৃথিবিতে ১ পিস ই থাকে তাহলে কিউরেটর কিমিটির মাধ্যমে কিউরেশন প্ল্যান করা হয় ইত্যাদি।
আপনারা জানতে চাইলে এই নিয়ে বিস্তারিত লেখা যাবে।
"কিভাবে বুঝবেন আপনার নোট টা ওয়াশ করা বা ট্রিটেড" "কোন ধরনের ট্রিটমেন্ট আইটেম কে কিভাবে প্রভাবিত করে" উত্তর গুলু ব্যাবহারিক জ্ঞ্যানের মাধ্যমে দিলে ভালো বুঝবেন তবে সেটা নিয়ে আলাদা লেখাও আছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন