অক্টোবর ১৮, ২০২২

Toy car/model car collection

মানুষ কেনো Toy/Model car/items সংগ্রহ করে?

যারা গাড়ির মতো একটি আধুনিক প্রযুক্তির ধারাবাহিক উত্তরোত্তর বিকাশ এবং এগুলো নিয়ে মুগ্ধ তারা সাধারণ [Toy car]  কালেকশন করেন।

কেনো এগুলু কালেক্টেবল?
সাধারনত,যে কোন খেলনা কোম্পানিই চাইলেই যে কোন গাড়ির মডেলর মিনিয়েচার (ক্ষুদ্র সংস্করন) বানাতে পারে না। এর জন্য অনেক লুপ হোল,অনুমোদন,মেধা সত্ব চুক্তি,ডিজাইন ভেরিফিকেশন ইত্যাদির মাধ্যমে যেতে হয়।কোন নির্দিষ্ট মডেলের 'টয় কার' একটি সীমিত সংখ্যায়ই বের হয়। তার পর আর সেই মডেলর কোন 'টয় কার' বানানো হয় না।ফলে উৎপাদনের উপর একাটি সীমা প্রয়োগ হয়,যার ফলে তা কেবল খেলনা হিসেবে বিবেচিত না হলে 'সংগ্রাহক আইটেম' হিসেবে বিবেচনা হওয়া শুরু হয়।

শর্ত কি?
সংগ্রাহক আইটেমের শর্ত নিয়ে আমার আলাদা লেখা আছে সেগুলোর পাশাপাশি 'টয় কার' এর উপর আরও কিছু সাধারন শর্ত আরাপ হয়।যেমনঃ কোন রেপুটেড উৎপাদকের থেকে তৈরি হওয়া। ফলে মান নিয়ন্ত্রণ, উৎপাদন সংখ্যার সঠিক তথ্য, ডিজাইনার বা আর্টিস্টের রেপুটেশন ইত্যাদির যথাযথ প্রচারনার। যেমন কোন নাম না জানা গন হারে উৎপাদিত ফ্যাক্টরির তৈরি,বা অপরিচিত/অখ্যাতিমান শিল্পির দ্বারা তৈরি 'টয় কার' কে আপাত দৃষ্টিতে কালেক্টেবল বলা যাবে না। এজন্যই অনেক শিল্পি বিভিন্ন প্রদর্শনী/মেলা র আয়োজন/অংশগ্রহণ করেন যেন সেই খ্যাতি অর্জন করতে পারেন। তাহলে তার জীবনের এক সময় বা মৃত্যুর পর তার ডিজাইন করা বা বানানো প্রোডাক্ট হয়তো কালেক্টেবল হতে পারে।

একজন 'টয় কার' সংগ্রাহকের কি জানা উচিৎ?

প্রকৃত ভাবে;খেলনা গাড়ি যারা সংগ্রহ করেন তাদের কাছে "LS collectibles" একটি পরিচিত নাম যাদের ফ্যাক্টরি জার্মানিতে। আমি সেখান থেকেই এই তথ্য গুলু পেয়েছি। আর তাদের অনেক অনুমোদিত রিটেইলার দের মধ্যে "RM Toys" একটি যা যুক্তরাজ্যে।
'টয় আইটেম' সংগ্রাহকদের কাছে নিচের শব্দ গুলো এবং তাদের সাথে সম্পৃক্ত তথ্য সমূহ অতীব পরিচিত হবে। যেমনঃ Scale size,Ratio,Model,Boxed,Mint,SKU,Color name,Material,Production number and quantity ইত্যাদি।

কেবল ধারনার জন্য বলছিঃ "মডেল টয়" জগতে "Ratio" দিয়ে বুঝানো হয় প্রকৃত বস্তুর থেকে কত গুন ছোট।  অর্থাৎ ধরুন আসল গাড়িটির আয়তন ১০QM সেখানে খেলনা গাড়িটির আয়তন হয়তো তার  2%. সেই ক্ষেত্রে রেশিও আসবে 1ঃ50.এখন বিভিন্ন সংগ্রাহকের নিশ্ থাকতেই পারে যে তিনি কেবল একটি নির্দিষ্ট কোম্পানির খেলনা,নির্দিষ্ট ব্রান্ড,নির্দিষ্ট রেশিও, নির্দিষ্ট কন্ডিশন, নির্দিষ্ট থিমের "টয় কার/প্লেন/ট্রেন/ বোট ইত্যাদি সংগ্রহ করবেন।
এই নিয়ে আরাও অনেক অনেক লেখা সম্ভব.


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন