ডিসেম্বর ৩১, ২০২২

পলিশ করা কয়েন বুঝার উপায়। পর্ব-১.[How to recognise polished coin (Hand polishing)]

বিষয়ঃ পলিশিং এবং তা বুঝার উপায়।

ধাতু পরিস্কারের সবচেয়ে ব্যাবহৃত ৩ টি পদ্ধতি হচ্ছে-
ক) পলিশিং
খ) ডিপিং, এবং 
গ) লেসার স্ক্রাবিং বা সাব্লিমেশন
প্রথম টি হচ্ছে মেকানিকাল, দ্বিতীয়টি হচ্ছে ক্যামিক্যাল এবং শেষেরটা সবচেয়ে আধুনিক যা ব্যাখ্যা করতে আলাদা একটা পোস্ট করা হবে।

কোন ধাতু 'পলিশ/পালিশ' করা মানে হচ্ছে,ঘষামাজার মাধ্যমে তার উপরের পরত টি কে উঠয়ে নিচের সংরক্ষিত পরতটি কে ফুটিয়ে তোলা। এই কাজ টি দুই ভাবে করা যায়-মেশিন দিয়ে এবং হাতের সাহায্যে। যে ভাবেই করুন বা হাতে করুন দুটির ফলাফল ই এক তবে প্রশিক্ষিত চোখ কোনটি ই এড়াবে না। কারন দুটি কাজের ই আলাদা আলাদা আলামত থেকে যায়।
এই পোস্টে আমি হাতের সাহায্যে করা পলিশিং এর ব্যাপারে কথা বলবো।

যেভাবেই পলিশিং করা হোক সাধারণ তা পলিশিং কম্পাউন্ড ব্যাবহারের মাধ্যমে হয়। যা সাধারণত দুই ধরনের হয় পেস্ট এবং বার। বার ব্যাবহার হয় যখন কাজ টি মেকানিক্যাল (রোটারি টুলের সাহায্যে )  ভাবে করা হয়। হাতের মাধ্যমে কায়িক ভাবে করলে পেস্ট ব্যাবহার করা সহজতর। আমি দুটোই ব্যাবহার করেছি যখন এনগ্রেরেভিং প্র‍্যাকটিস করতাম। তাই আমার কিছু পুরোনো ছবি দিয়ে ই এই পোস্ট সাজালাম। পলিশিং কম্পাউন্ডের ব্যাপারে আরো কয়েকটি পোস্ট লেখা যাবে,যা আপনারা আগ্রহ দেখালে পোস্ট করবো।এখানে সেই আলোচনায় গেলাম না।

হাতের পলিশিং অনেক সময় সাপেক্ষ। কাজ শেষে অনেক মাইক্রস্কোপিক স্কার তৈরি হয়;যা ছবি তে দেখিয়েছি। এই স্কার প্যাটার্ন দেখেই বুঝা যায় যে আইটেমে কোন পলিশিং করা হয়েছে কি না এবং করা হলে সেটা কি ধরনের (*হাতে বা রোটারি টুল দিয়ে)। 

এখানে আমি কপার নিকেলের একটি কয়েনে কাজ এবং ব্রঞ্জের একটি কয়েনে কাজ পাশাপাশি দেখালাম।
তাছাড়া,অভিজ্ঞতা এবং ধৈর্য ছাড়া কাজ করলে আনাচে কানাচে (বিভিন্ন অক্ষরের ফাঁক ফোকরে) যাকে আমরা গ্রুভ[Groove] বলি,পুরোনো সারফেস রয়ে যায় যা খুব কাছে থেকে দেখলে বুঝতে পারবেন।
এছাড়াও,প্রচুর অভিজ্ঞতা ছাড়া পলিশিং করলে,অধিকাংশ ক্ষেত্রেই আইটেমের ন্যাচারাল লাস্টার যাকে আমরা ক্লক হুইল এফেক্ট [clock wheel effect ] বলি তা নষ্ট হয়ে যায়,*এটা ভিডিওর মাধ্যমে অন্য পোস্টে বুঝতে হবে।

তবে, ডিপিং এবং সাব্লিমেশনের সাথে তুলনা করলে পলিশিং এর কিছু সুবিধা ও আছে। পোস্ট বড় হয়ে যাওয়ার কারনে আর বিস্তারিত লিখলাম না।সব গুলু ব্যাবহার করার অভিজ্ঞতা থাকায় আমি তুলনা টানতে পারি,তাই মন খুলে প্রশ্ন করুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন