বিষয়: আন কাট শিট।[Uncut sheet] এবং প্রিন্টারের বর্জ[Printer's Waste]
Uncut sheet: অনেক দেশের ব্যাংক ই সংগ্রাহকদের জন্য আন কাট শিট (নোট গুলু কাটার আগে) বাজারে ছাড়ে। আন কাট শিট যে কোন সংখ্যার হতে পারে,তবে সর্বোচ্চ সংখ্যা সব সময় সেই নোটের রেগুলার প্রিন্টিং প্রসেসের উপর নির্ভর করে। সাধারনত তা সর্বোচ্চ ৬০ টি পর্যন্ত দেখা যায়। তবে কিছু কিছু দেশ ৭২ টি পর্যন্ত করেছে।
সেখানে প্রতিটি নোট স্ব স্ব ভাবে লিগ্যাল টেন্ডার এবং প্রত্যেক্টির আলাদা সিরিয়াল নাম্বার ও থাকে। এক কথায় বলতে গেলে নোট ফ্যাক্টরি থেকে বের হওয়ার ঠিক আগের ধাপ হচ্ছে প্রিন্টেড শিট থেকে কেটে সেগুলো বান্ডিলবদ্ধ হওয়া, যা ধাপ টি আন কাট শিটের বেলা অগ্রাহ্য করা হয়। অর্থাৎ আপনি যদি চান সেই শিট থাকে সঠিক আকারে নোট গুলু কেটে নিয়ে সেই দেশে বা কারেন্সি এক্সচেঞ্জে ব্যাবহার করতে পারবেন।
কোন কোন দেশ সেগুলো রোল হিসেবে,কোন কোন সময় শিট হিসেবে,কোন কোন সময় ফ্রেমে বা বিশেষ চ্যারিটি ফাংশনে এই ধরনের আন কাট শিট ছেড়ে থাকে।
সকল দেশের নোট ই যে বৈধ ভাবে আন কাট শিট হিসেবে পাওয়া যাবে তেমন টা নয়। অনেক দেশ ই তাদের একটি প্লেট থেকে তৈরি করা শেষের দিকের নোট গুলু কে আন কাট শিট হিসেবে ছেড়ে দেয় কারন সেগুলোর মান প্রথম দিককার ছাপার তুলনায় ভালো থাকে না। আবার কখনো রাস্ট্রিয় কোষাগারে অর্থ সংগ্রহের জন্য আন কাট শিট রিলিজ করা হয়।
আন কাট শিট দেখলে আপনি সেই নোটের নাম্বারিং এ কোথায় কোন নাম্বার বা নোটের পজিশন পড়ে তা জানতে পারবেন। তাছাড়া ফেস ভ্যালুর তুলনায় সেই সকল শিটের মূল্য সবসময়ই বেশী তাই সংগ্রাহকদের মধ্যে চাহিদাও থাকে।
গ্রেডিং এ আন কাট শিটের আলাদা ক্যাটাগরিও আছে যা গ্রেডিং এবং বিক্রয় মূল্যে আলাদা প্রিমিয়াম ডেকে আনে।
☝🏾প্রিন্টারের বর্জ[Printer's Waste]
হাতি মরলেও লাখ টাকা,কথা টির এর চেয়ে যথাযথ ব্যাবহার বোধহয় কালেক্টরদের জন্য অন্য কোথাও হতে পারে না।
যে কোন মেশিনের কাজের সময়, বিভিন্ন ত্রুটির কারনে ডিফেক্টিভ মালামাল যেমন তৈরি হয়,তেমনি নোট প্রিন্টিং এ ও বিষয়টি ঘটে। তার মধ্যে যেগুলো দগরা পড়ে সেগুলো কে অনেকে প্রিন্টারস্ ওয়েস্ট বা প্রিন্টারের বর্জ বলে। আর যেগুলো ধরাপড়ে না সেগুলো বাজারে এরর বা ত্রুটি পূর্ণ নোট হিসেবে পরিচিত।
এরর নোটের ব্যাতিক্রমে, প্রিন্টারের বর্জ শিট হিসেবে আসতে পারে আবার একটি নোট হিসেবেও আসতে পারে, তবে কাটা যেহেতু সব শেষের কাজ তাই অনেক ক্ষেত্রেই সেই বর্জ কর্তন পর্যায়ে যাওয়ার আগেই ধরা পড়ে এবং অপসারন করা হয়। যেহেতু মধ্যবর্তী ধাপেই ধরা পড়ে তাই এরর নোটের চেয়েও সেখানে বেশী গুরুতর ত্রুটি এবং অসম্পূর্ণতা থেকে যায়। যেখানে হয়তো সিরিয়াল নাম্বার মিসিং বা স্বাক্ষর মিসিং বা ইন্টাগ্লিও মিসিং বা নিরাপত্তা স্ট্রিপ মিসিং, বা কালার ঠিক নেই বা এক দিকে প্রিন্টিং বা ক্ষতিগ্রস্ত বা এংরেভিং এ ত্রুটি ইত্যাদি থাকে।
কোন কোন সময় দেখা যায় কোন দেশ কোন একটি সিরিজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে (সেটা ডাকাতির জন্য হোক আর নিরাপত্তার স্বার্থে হোক)। তখন অন্যান্য কালেক্টেবল সিরিজের মতো সেই সিরিজের আন কাট শিট ও চাহিদা সম্পন্ন হয়ে যায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন