🖌️🖌️✒️✒️✒️বিষয়ঃ কালি ও কলম।✒️✒️✒️🖌️🖌️
☝🏾বিভিন্ন ধরনের কলমে বিভিন্ন ধরনের কালি ব্যবহৃত হয় যেগুলোর ব্যবহার এবং সুবিধা অসুবিধা আলাদা আলাদা।কলমের মধ্যে কালির গুরুত্ব এতটাই বেশি যে কালির ধরন অনুযায়ী কলম প্রকরন করা হয়/যায়।
কিছু উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে Ballpoint Ink,Gel Ink,Rollerball Ink,Fountain Pen Ink,Pigmented Ink,Highlighter Ink,India Ink,Invisible Ink,Erasable Ink,Hybrid ink ইত্যাদি।
☝🏾যদি খুব বেসিকভাবে কালিকে ভাগ করি তাহলে দুইটি প্রধান ভাগ পাওয়া যায়। ডাই বেইজড এবং পিগমেন্ট বেইজড্।
☝🏾যে সকল কলমে ডাই বেইজড ইনক ব্যবহার হয় সেগুলো সাধারণত, সাশ্রয়ী।
☝🏾যে সকল পেনের কালি সাধারন্ত রঙ্গক পদার্থ [Pigment] দিয়ে তৈরি সেগুলো সহজে দ্রবণে দ্রবীভূত হয় না। ফলে স্বাক্ষর সংগ্রহ এবং জরুরী নথি স্বাক্ষরে সেগুলো সবচেয়ে বেশি উপযোগী। সাধারন জেল পেনে,ফাইন লাইনার,ফাউন্টেইন পেনে দেখা যায়। এই রঞ্জক দানাগুলো কাগজের ফাইবারের ফাঁকফোকড়ে ঢুকে যায়। তাই কালি উঠিয়ে জালিয়াতি করা কষ্টসাধ্য হয়ে যায়। একটু ব্যয় সাপেক্ষ। তবে ফ্লো ভালো।
☝🏾বল পয়েন্ট কালি, সাধারণত তেলের উপর নির্ভর করে তৈরি, তাই ফ্লো প্রায়শই দূর্বল তাই শুকাতে একটু সময় লাগে।
☝🏾জেল কালি সাধারনত জলের উপর নির্ভর, তাই সহজেই বিভিন্ন বর্ণের পাওয়া যায় এবং হরফ অনেক জমকালো বসে।
রোলার বল কলমের কালি সাধারণত বল পয়েন্ট কলমের থেকে ভাল ফ্লো করে কিন্তু শুকাতে একটু বেশি সময় লাগে।
☝🏾ফাউন্টেন পেন একটি মেকানিক্যাল ডিভাইস। তাই এর কমপ্লেক্সিটির জন্য অনেকেই ব্যবহার করে বা করে না। এর কালি পিগমেন্ট বেইজড্ হতে পারে আবার ডাই বেইজড্ ও হতে পারে। প্রায় সবসময়ই জলের উপর নির্ভরশীল।
☝🏾ইন্ডিয়া ইন্ক তার জন্ম শুরু করে উচ্চমানের কার্বন থেকে। যা থাকে কালো। এর সাথে সংযুক্ত হয় বাইন্ডার এবং গাম। তাই একটি গন্ধ চলে আসে যাকে দূর করার জন্য আবার সুগন্ধি সংযুক্ত করা হয়। অনেক ঘন হরফ আঁকা/লিখা যায় বিধায় এই ধরনের কালি ক্যালিগ্রাফিতে বেশি ব্যবহার করা হয়।
এমন বিভিন্ন ধরনের কালির বিভিন্ন বৈশিষ্ট্য আছে। যাদের প্রস্তুত প্রণালী থেকে সংরক্ষণ প্রণালী এবং ব্যবহার প্রণালী আলাদা আলাদা।
☝🏾কেউ কোন কিছু সংগ্রহ করলে বা সংরক্ষণ করলে সেই বস্তুর ধরন,প্রকরন, এনাটমি সম্পর্কে জানাটা তার জন্য ফরজ। সেটা হোক তালা বা কলম। কোন কিছুই এই শর্তের বহির্ভূত নয়।
যদি কলমের কথায় আসি, তাহলে কিছু অংশের নাম না বললেই নয়। যেমনঃ
Nib,Feed,Reservoir/Converter,Barrel,Cap,Clip,Grip, Finial,Clip Ring/Band,Barrel Ring/Band,Filling Mechanism,Finishing/Trim
সব কলমে যে এর সবগুলো অংশ থাকবে এমনটা কোন কথা নয়। কলমের কমপ্লেক্সসিটি বা আভিজাত্যের উপর ও কয় টি উপাদান থাকবে তা অনেকখানি নির্ভরশীল। আর পর আবার আসে বিভিন্ন ধরনের কালি এবং তার ব্যাবহার উপযোগীতা।
🫴🏽কলম সংরক্ষণের সময় কিছু টিপস
☝🏾কলম নতুন কেনার পর যদি দ্রুত স্মুথনেস আনতে চান, তাহলে খসখসে কাগজে প্রথম লেখা শুরু করুন।
☝🏾যে কোন কলমের সব সময় ক্যাপ বন্ধ করে রাখতে হবে।
☝🏾ক্লিপ এর উপর যেন চাপ কম পড়ে, অতএব ক্লিপ এর মাধ্যমে কলম ঝুলিয়ে রাখা যাবে না।
☝🏾কিছু কিছু কলমের রিজার্ভার এবং কনভার্টার আলাদা করা যায়, দীর্ঘকালীন সংরক্ষণের জন্য সেগুলোকে এয়ারটাইট পরিবেশে রাখা যেতে পারে।
☝🏾বল পয়েন্ট এবং জেল পেনের কালি জমে গেলে গরম হওয়া বা জল সেই কালি আবারো তরল করতে সাহায্য করতে পারে।
☝🏾মার্কার এবং ফেল্ট টিপ পেন গুলুর কালি শুকিয়ে গেলে গরম জলে ততোক্ষন পর্যন্ত ধরে রাখা যায় যতোক্ষণ কালি জলে লিক করা শুরু না হয়।
☝🏾ড্রাই মার্কারের কালি শুকিয়ে গেলে তার সুতোয় বেঁধে ঘুরালে কালি নিবের মুখের দিকে চলে আসে।
☝🏾ইরেজার পেন/ কলম এর কালি গরম হয়ে গেলে স্বচ্ছ হয়ে যায়। তখন মনে হয় কালি ফুরিয়ে গেছে। কিন্তু আসলে যদি কলম টিকে ঠান্ডা করা হয় তাহলে কালি আবার বর্ন ফিরে পায়।
☝🏾ফাউন্টেন পেন অনেকদিন ব্যবহার না করলে দীর্ঘকালীন সংরক্ষণের পূর্বে সেটির ভিতরে পরিষ্কার করে রাখাটা ভালো।
☝🏾কলম সাধারন গরম স্থান থেকে ঠান্ডা স্থানে এবং আদ্র স্থান থেকে শুস্ক স্থানে ভালো থাকে। বায়ুরোধী কন্টেইনারে রাখতে পারলে সেটা ভালো। তবে ফাউন্টেইন পেনের ব্যাপারে আবার মোল্ড/ছত্রাক জন্মানোর আবহাওয়া তৈরি করার সুযোগ দিলে হিতে বিপরীত হতে পারে।কারন অনেক ফাউন্টেন পেনেই জল ব্যাবহার হয়।
☝🏾এজন্য ই কালিতে কিছু অম্ল/এসিডিক কিছু মেশালে ছত্রাকের ঝুঁকি কমে যায়। তবে সেটা বুঝে শুনে সংযুক্ত করতে হবে।
☝🏾রাখার পজিশন
🫴🏽বল পয়েন্ট কলমের কালি যেহেতু তুলনামূলক ঘন, তাই সেগুলোকে ৭৫ ডিগ্রি কোনে বা প্রদর্শনীর জন্য ৬০ ডিগ্রি কোণে রাখা যায়, যা অভিকর্ষের কারনে কালিকে নিবের স্পর্শে রাখে। এবং কলম যখন তখন ব্যাবহার করা যায়।
🫴🏽রোলার বল পেন এবং জেল পেনের কালী তুলনামূলক কম ঘন। তাই সে গুলোকে আবার দাঁড় করিয়ে রাখলে নিব দিয়ে কালি বের হয়ে যেতে পারে।তাই সেগুলোকে শুইয়ে রাখা যেতে পারে বা প্রদর্শনীর জন্য ৩০ ডিগ্রির মতো হেলিয়ে রাখা যেতে পারে।
🫴🏽ফাউন্টেন পেন গুলোকেও শুইয়ে বা প্রদর্শনীর জন্য ১৫ ডিগ্রিতে রাখা যেতে পারে। কিন্তু কালি শুকিয়ে গেলে তখন কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা যেতে পারে।
🫴🏽মার্কার কলম এবং ফেল্ট টিপ কলমগুলো শুইয়ে রাখা ভালো।
🫴🏽কখনোই কোন কলম উল্টো করে দাঁড় করিয়ে রাখা যাবেনা, যদিনা সেটা "তুলি"র মতো হয় এবং কোন ক্যাপ না থাকে।
এখানে আমি সংক্ষেপে যারা পেন সংগ্রহ করেন বা করতে চান তাদের জন্য কিছু গাইডলাইন দিলাম। বিস্তারিত জানতে প্রশ্ন করতে পারেন।এগুলো আমার বইয়েও পাবেন।
যদি মনে করেন পোস্টটি কারো উপকারে লাগবে তাহলে শেয়ার করতে পারেন।তবে গ্রুপের নাম মেনশন করতে ভুলবেন না।এভাবেই জ্ঞ্যান ছাড়ায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন