এপ্রিল ১৬, ২০২২

বিষয়ঃ ওভার প্রিন্ট (থিমঃ ওভার প্রিন্ট)

বিষয়ঃ ওভার প্রিন্ট (থিমঃ ওভার প্রিন্ট)

নোটের ক্ষেত্রে বেশিরভাগ আজকাল স্মারক হিসেবে প্রকাশ করার জন্য ওভার প্রিন্টের চল দেখা যায়, তবে একটা সময় আরও অন্যান্য অনেক চাহিদার কারনে ওভার প্রিন্ট ব্যবহার হতো।ডাক টিকেটে এবং ব্যাংক নোট উভয়েই ওভারপ্রিন্ট এর বিভিন্ন কারন আছে,তার মধ্যে নিন্ম লিখিত কারন গুলো আমি বিভিন্ন প্রেক্ষিতে ব্যাবহার হতে দেখে এসেছি।

নতুন আইটেম তৈরির সময়/খরচ বাঁচানো
স্মারক  হিসেবে ঘোষণা করা
ইমারজেন্সি ইস্যু প্রকাশ করা
বায়জাপ্ত ঘোষণা করন
ব্যাবহার এলাকা সীমাবদ্ধ করন
ব্যাবহারকারী নির্দীষ্ট করন
আন্ত ব্যাবস্থাপনা ব্যাবস্থা 
আইটেমের ফাংশন পরিবর্তন
আইটেমের মূল্য এবং সারচার্জ পরিবর্তন 
সরকার ব্যাবস্থা পরিবর্তনের সময় সাময়িক ব্যাবহার 
যুদ্ধ বা আপদকালীন ব্যাবহার 
ব্যাবহার হয়েছে কি না তা বুঝার উপায়
ব্যাক্তিগত করন

ওভার প্রিন্ট আবার কয়েক জায়গা থেকে আসতে পারে,সেটার উপর ভিত্তি করে আইটেম কে আবার বিভিন্ন ভাবে আলাদা করা সম্ভব।  ওভারপ্রিন্টের ধরন,প্রকরন, ভুল নিয়ে আবার আলাদা আলাদা পোস্ট করা সম্ভব, যেহেতু সেটা একটা নিশ্ সেক্টর তাই আর বিস্তারিত বললাম না।আশা করি কিছুটা ধারনা পেয়েছেন।
 ডাক টিকেটের "ওভার প্রিন্ট" টার্ম টা যদিও আরও বিস্তারিত। সেটা নিয়ে আলাদা পোস্ট করতে হবে। কেননা সেখানে কেন্সেলেশন মার্কের সাথে কখনো কখনো "ওভার প্রিন্ট" শব্দ টা উতপ্রত ভাবে ব্যাবহ্রিত হয়,কিন্তু সব সময় না।
আপনার কাছে এর বাইরের কোন নোটের ওভার প্রিন্ট কমেন্টে শেয়ার করতে পারেন। প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারেন। অনেকে একেও থিম ধরে সংগ্রহ চালিয়ে যাচ্ছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন