এপ্রিল ১৮, ২০২২

How to buy from eBay

 ১৯৯৫ থেকে ই-বে শুরু হলেও আমার কম্পিউটার ব্যাবহার শুরু হয় ১৯৯৮ এর দিকে এবং তখন থেকেই আইটি নিয়ে ভীষণ গভীর পর্যন্ত যাওয়া। তাই  ই-বে ব্যাবহার করছি ১৯৯৯ সাল থেকে। তখন ই-বে তে লাখ তিরিশের মতো আইটেম পাওয়া যেতো,আর প্রায় ২০০০ এর মতো ক্যাটাগরি ছিলো। তাছাড়া দেখতেও আজকের মতো ছিলো না। নানান পথে ই-বে ব্যাবহার করে একসময় ই-বে ভিসা কার্ডও বাগিয়ে নিয়েছিলাম। যাই হোক সে আদিম যুগের কথা। এর পর বিভিন্ন কারনে বহুবার ই-বে একাউন্ট চেঞ্জ করেছি। তাই তাঁদের পলিসির সাথে অনেকদিনেরই পরিচয়। বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হওয়ার কারনে সংগ্রাহক হিসাবে যদিও আমি কেবল ই-বে [e-Bay] থেকে কেনার পক্ষপাতি না, তবে ই-বে একটি শক্তিশালী কেন্দ্রীয় মাধ্যম হয়ে উঠেছে। ট্রাষ্ট কালেক্টরের একটা মডিউল যেহেতু ই-বের আদলে করা তাই সাম্প্রতিক অনেক বিক্রেতা এবং গ্রুপ সদস্যগণ অনুরোধ করেছেন; আমি যেন ই-বে সম্পর্কে কিছু লিখি। অভিজ্ঞতার আলোকে লিখলেও এই নিয়ে কয়েক পৃষ্ঠা লেখা যায় তবে পাঠকের ধৈর্য জানার কারনে সারফেস লেভেল থেকে বলছি।

 

সাধারন ভাষায় “ই-বে” একটি বাজার মাত্র,নিজে কোন বিক্রেতা না। অতয়েব আপনি বাজারে যেমন দেখে শুনে,দর কষা কষি করে কেনেন সেভাবে ই-বে থেকেও কিনতে পারবেন। কিন্তু এই বাজারে কোন সমস্যা হলে আগে দোকানদার/বিক্রেতাকে জানাতে হবে,সে সমাধান না করলে তাঁর পর আপনি বাজার মালিক সমতির কাছে সেই বিক্রেতার সম্পর্কে অনুযোগ দিতে পারবেন। কিন্তু দিন শেষে আপনার ই-বের বিরুদ্ধে কিন্তু কিছু করার নেই কারন ই-বে নিয়ে আপনার কাছে কোন পন্য বিক্রি করছে না।

অনেক মানুষ এই সেবা এবং পন্যের পার্থক্যই করতে ভুল করে। কোন প্লাটফর্ম যদি নিজে কোন পণ্য আপনার কাছে বিক্রি না করে (যেমনঃ ফেসবুক, গামট্রি, বিক্রয় ডট কম ইত্যাদি) তাহলে আপনার শেষ অভিযোগের ঠিকনা কিন্তু সেই প্লাটফর্ম ই। এটা মনে রাখুন। আর যদি সেই প্লাটফর্মে ক্রেতা এবং বিক্রেতা কি করছে তাঁর উপর সেই প্লাটফর্মের কোন হস্তক্ষেপ না থাকে তাহলে আনাচার,অবিচার হবেই। এর এই জন্যই Trust Collector এর অভ্যুদয়।

ই-বের বাজারে কেনা কাটি করলে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই ট্রান্সেকশন এবং প্লাটফর্ম ফি বাবদ অল্প কিছু অতিরিক্ত খরচ বহন করতে হয়,কেননা বাজার মালিক কত্রিপক্ষ আপনাকে কেবল চলাচল নিরাপত্তাই দিচ্ছে না বরং পন্য সন্তুস্টি, মান নিরাপত্তা, পন্য প্রাপ্তি নিরাপত্তা ইত্যাদি আরও অনেক সুবিধা দিচ্ছে। তাছাড়া মনে রাখবেন আপনার তথ্য আপনার জন্য সবচেয়ে বড় সম্পদ,সেটাও বাজার কত্রিপক্ষ দেখছে। কোয়ালিটি চাইলে সেইমতো খরচও করতে হয়। বাংলাদেশের গ্রুপ গুলুতে প্রচুর তথাকথিত সেলার এবং নামসর্বস্ব “কালেক্টরে” ভর্তি কারন এখানে কোয়ালিটি কম্প্রমাইস করে কাজ চলছে। কোয়ালিটি সম্পর্কে জানতে আমার অন্য পোষ্ট গুলু পড়তে পারেন।

বাংলাদেশের অনেক বিক্রেতাই ই বের এবং এর মতো আরও কিছু সাইট থেকে কেনাকাটি করেন এবং সেগুলু দেশের এনে অন্যের সাথে শেয়ার করেন,গিফট দেন বাঁ বিক্রি করেন। ই-বে তে আপনি সাধারণত প্রোডাক্ট না পেলে ,উপুযুক্ত প্রমান প্রদান সাপেক্ষে টাকা ফেরত পাবেন। সে দিক থেকে তাঁদের মানি ব্যাক গ্যারান্টি আছে যা নিয়ে তাঁদের ওয়েবসাইটে লিখা আছে। তাই আমি ই বে কে বেশ নিরাপদ ই মনে করি। ই বের নানান ধরনের পেমেন্ট সিস্টেমের মধ্যে কার্ড, পে পল, ব্যাংক ট্রান্সফার, পে লেটার ইত্যাদি আছে। যা নিয়ে আমার আলাদা পোষ্ট আছে। ই বে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন মার্কেট গুলুর একটি যেখানে আপনি মাঝারি সাইজের এরোপ্লেন থেকে শুরু করে চুলের কিল্প পর্যন্ত সবই পাবেন। এই নিয়ে আরও ৫ টি পোস্ট করা সম্ভব।

 

 

 

বিক্রেতা তো অনেকেই আছে ,কেনার আগে কিভাবে বুঝবো ভালো/রেপুটেড সেলার?

উত্তরঃ প্রফেশনালি কথা বলবে, দ্রুত প্রশ্নের উত্তর দেবে,ফিডব্যেক স্পেকট্রাম ভালো থাকবে,বিজ্ঞাপনে নিজস্বতা থাকবে, কত দ্রুত আপনার অর্ডার প্রসেস করছে (সাধারণত ২-৩ দিন), কি ধরনের শিপিং মেথডের সুযোগ দিচ্ছে, তথ্য বহুল বিজ্ঞাপন থাকবে, কোন প্রফেশনার মেম্বারশিপ বডির মেম্বার হতে পারে, নিজের স্টোর বাঁ ওএবসাইট ও থাকতে পারে, ই-বে থেকে দেওয়া কোন ব্যাজ আছে কি না,

কেনার পর কিভাবে বুঝবো, ভালো/রেপুটেড সেলার

 

ফিডব্যেক স্পেকট্রামে কি দেখতে পারেন?

সেলার কত দিন ধরে লেনদেন করছে?

সেলার সাধারণত কি ধরনের জিনিস বিক্রি করে?

সেলার এর সর্ব মোট ফিডব্যেক কত?

সেলার এর গড় ফিডব্যেক কেমন?

অপেক্ষাকৃত পুরনো একাউন্ট কি না?

বিক্রেতার নিবন্ধন লোকেশন কোথায় ছিলো?

তাঁর নেগেটিভ ফিডব্যেকের ধরন কেমন?

 

এছাড়াও দেখতে পারেনঃ বিক্রেতা কোথা থেকে মাল পাঠাবে?

সেলার চিট করলে কি টাকা ফেরত পাওয়া যায়?

উত্তরঃ কিছু শর্ত সাপেক্ষে

 

ক্রেতার ইস্যু কিভাবে দেখা হয়?

উত্তরঃ সাধারণত তিনটি সহজ ধাপ। প্রথমে সেলারের সাথে যোগাযোগ করে সমস্যা নিরসনের চেস্টা, তাঁর পর কাজ না হলে এ-বে পলিসি অনুসারে প্লাটফর্মে রিপোর্ট করা, এতেও কাজ না হলে প্লাটফর্ম (ই-বে) কে হস্তক্ষেপের জন্য আবেদন।

 

ই-বে তে ভালো স্তরের বিক্রেতা হতে হলে তাঁর অনেকগুলু ক্রাইটেরিইয়া মানতে হয়, যেগুলু নিয়ে অন্য দিন পোষ্ট করে যাবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন