ভবিষ্যৎ মূল্য এবং সংগ্রহের অর্থনৈতিক দিক: (পর্ব- ১)
আমার, সংগ্রহের
লিপিবদ্ধ প্রাভাবক গুলুর মধ্যে “ভবিষ্যৎ অর্থকরীতা” একটি বড় জায়গাইয় রয়েছে। অনেকের
ই চিন্তা একসময় তাঁর সংগ্রহ দিয়ে বড় কিছু একটা করার। আপনারা যারা প্রিফিক্স সংগ্রহ
বাঁ জমানোর কাজ করেন,তাদের মনস্বাত্বিকতা বুঝতে চাচ্ছি।
আপনারা কি জানেন
যে এটার বাজার কেবল বাংলাদেশের মধ্যে সীমিত। তাছাড়া বাংলাদেশে মুদ্রা স্ফীতির হার ৫.৬৯%
(গুগুল অনুসারে)। তাঁর মানে যদি ফেস ভ্যালুর কথা চিন্তা করি তাহলে আপনার আজকের চলতি
নোটের মূল্য প্রতি বছর বছর কমতে থাকবে,কারন হয়তো আপনার চেয়েও ভালো কন্ডিশনে কেউ এই
নোট টি সংগ্রহ করেছে বাঁ করার ক্ষমতা রাখে।
নোটে প্রিফিক্সের
গুরুত্ব সাধারণত সেই দেশের সংগ্রাহকরা ই দেন। তাও আবার সীমিত পরিসরে। অর্থাৎ আপনার
দরকারের সময় আপনি চাইলেই হটাত করেই আপনার সংগ্রহ ততো বেশী দামে তরল করতে পারবেন না,যতো
বেশী মুদ্রাস্ফীতির কারনে সেই আইটেমের মূল্য কমবে (বিশেষ করে যদি আপনি UNC না করেন)।
কমপক্ষে আইটেম কন্ডিশন টা আপনার লক্ষ্য রাখা উচিৎ যদি আপনার সংগ্রহের আইটেম সেইরকম
কোন দুর্লভ না হয় যে সহজে এর চেয়ে ভালো কন্ডিশনে দেখাই মেলে না।
যারা মনে করেন
তাঁদের সংগ্রহ দিয়ে একদিন একটা জাদুঘর করবেন, তাঁদের প্রতি জিজ্ঞাসা আপনার সংগ্রহ কি
এমন কোন আহামরি থিম বাঁ মটো নিয়ে সংগ্রহ করছেন ; যে আপনার পরিবার পরিজন ছাড়া সেটা অন্যদের ও স্বতঃস্ফূর্ত আকর্ষণের কারন হতে
পারে।নাকি কেবল পরবর্তী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়ার চিন্তা? তাহলে আপনার কি মনে
হয় না আপনার সন্তান আপনাকে ধন্যবাদ দিতো যদি আপনি আপনার সংগ্রহ আরো গুছানো হতো? (যেমনঃ
থিম,সিরিজ,ক্যাটালগ ইত্যাদি।)* আরো জানতে কমেন্টে প্রশ করুন।
তারপর আসি সেই
বিশাল সংগ্রহ তরল (বিক্রির) ব্যাপারে। উদাহরনঃ আপনি কি মনে করেন আপনার সংগ্রহের ম্যাপ
১ টাকার সকল প্রিফিক্সের বিশাল সংগ্রহ টি কেউ এক বারে আপনার মন মতো দাম দিয়ে বাংলাদেশ
থেকে কিনে নেবে? আর আপনি কি মনে করেন একজন বিদেশী সংগ্রহক বিশেষ করে আপনার করা ডিনমিনেশন
এবং তাঁর প্রিফিক্সের ফুল সেট ও এক সাথে এক বারে,আপনার মন মতো দামে কি নেবে?
আপনি যদি সারা
জীবনে ধরুন ১ লাখ টাকা ও খরচ করেন ,ভাবুন সেই এক লাখ টাকা অন্য খাতে ইনভেস্ট করলে তাঁর
মুনাফা কতো আসতে পারতো?
এখন যদি আপনি
এসে এটা বলেন যে,”আমার হাতে টাকা থাকলে তা খরচ হয়ে যায়,তাই আমি এভাবে সেগুলুকে ইনভেস্ট
করি যেনো প্রয়োজনে অল্প অল্প করে বিক্রি করতে পারি” তাহলে আমি বলবো চালিয়ে যান। কারন
Whatever floats your boat. কিন্তু মনে রাখবেন আপনার দরকারের সময় বাজার আপনার পক্ষে
না ও থাকতে পারে। (আসংঙ্খ্য Unsold পোষ্ট তাঁর প্রমান)। আপনি কেবল মনে খোরাক হিসেবে
করে যেতে চান?তাহলেও আমার কিছু বলার নেই। কিন্তু ফিনেন্সিয়াল দৃষ্টিকোন থেকে আমি সেটা
কে সমর্থন করবো না।
আপনি কি কোন
বিষয় পেয়েছেন যে আপনি চান আপনার লিগ্যাসি হোক? না পেলে আপনি এখনো এক্সপ্লোরার,জমিয়ে
যান, সংগ্রহ তখন শুরু হবে যখন আপনার একটা ফোকাস থাকবে যে “কি সংগ্রহ করবেন”।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন