এপ্রিল ১৭, ২০২২

বিষয়ঃ UV লাইট

বিষয়ঃ UV টর্চ লাইট
আমার পূর্বের সংগ্রাহকদের খেলনা লেখার আরেকটি পর্ব এটি।
UV (অতি বেগুনী রশ্মি) কে তরঙ্গ দীর্ঘের ভিত্তিতে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়েছে। C, B, A.
এর মধ্যে সংগ্রাহক,গবেষক এবং পরিচর্যাকারী হিসেবে আমাদের সবচেয়ে কাজে লাগে UV A তরঙ্গের রশ্মি। তিনটি তরঙ্গ দীর্ঘের মধ্যে এটিকেই সবচে কম ক্ষতিকারক বলে ধরা হয়।

৩৬৫nm এবং ৩৯৫nm ছাড়াও অনেকে ৪০৫nm এর টর্চলাইট ব্যাবহার করে। তবে ৩৬৫ এর দিকের আলো কে ব্ল্যাক লাইট বলা হয় কারন এতে দৃশ্যমান রশ্মি খুবই কম থাকে। তাই অনেক মিনারেল, পাথর, রত্ন, ফসিল,ভূত্বাত্তিক,জৈব বস্তু,ব্যাংক নোট,কয়েন, ডাক টিকেট ইত্যাদির নিরাপত্তাজনিত ফিচার যাচাই করার জন্য ৩৬৫nm এর টর্চলাইটের ব্যাবহার বেশী দেখা যায়। 
বিভিন্ন দেশ যখন তাঁদের ব্যাংক নোটে বাঁ টিকেটে UV নিরাপত্তা বৈশিষ্ট ব্যাবহার করে,অনেক সময় তাঁরা গন সচেতনতার উদ্দেশ্যে পাব্লিক ভাবে জানায় যে তাঁদের ঐ ফিচার দেখতে হলে কতো ওয়েভ লেন্থের আলো ব্যাবহার করতে হবে।
যদি টর্চলাইটের ওয়াটেজ (পাওয়ার) বেশী হয় তাহলে অনেক সময় সাথে কিছু দৃশ্যমান বেগুনী আলো  ব্লিড করে। তাই ৩৬৫nm লাইট থেকে আপনি আরও দৃশ্যমান আলোকে সরাতে চান কেবল UV রিফ্লেক্টশন দেখার জন্য তাহলে Woods glass filter ব্যাবহার করতে পারেন।

দামের দিক থেকে ৩৯৫nm এবং এর উপড়ে যেতে থাকলে টর্চলাইট তুলনামূলক সহজলভ্য হতে থাকে।তাই নিউমেস্মেটিক্স এবং ফিলাটিলিতে  ৩৬৫nm ই সর্বাধিক ব্যাবহ্রিত হয়। কিন্তু সস্তা ৩৬৫nm এর থেকে সস্তা ৩৯৫nm ভালো। তাই যখন আপনি আপনার ইউ ভি টর্চ কিনবেন ভালো ৩৬৫nm এর কিনবেন। সাথে চেষ্টা করবেন কিছু বিষয় মনে রেখে কিনলে আপনি সর্বোত্তম জিনিস্টি ই পাবেন যেমনঃ বেশী ক্ষমতার, রিচারজেবল, স্ট্যান্ড সহ, মাল্টি পারপাস। হয়তো সব ফিচার এক গ্যাজেটে পাবেন না।

এছাড়া যদি নিয়মিত ব্যাবহার করেন তাহলে UV স্ক্যানার বাঁ UV ল্যাম্প কিনে নেয়া বুদ্ধিমানের কাজ কেননা তাহলে ঘাটাঘাটিতে সময় এবং পরিশ্রম কম হবে।

আশা করি ইতিমধ্যে এতে জেনে গেছেন যে, আপনার সংগ্রহকে যট কম সময় আলো তে রাখবেন ততো বেশী দিন সংগ্রক্ষন করতে সুবিধা হবে (সম্পদ নষ্ট হওয়ার প্রভাবক সম্পর্কিত পোষ্ট পড়ুন)।
বিস্তারিত বললে এদের প্রত্যেকের আলাদা আলাদা ভালো এবং মন্দ দিক আছে,কিন্তু সেটা বিশেষায়িত জ্ঞ্যান তাই কেউ প্রশ্ন করলে উত্তর পাবেন।
ছবিঃ এখানে আমি দুই ধরনের UV ব্যাবহার করে একটি নোটের ছবি তুলে দিয়েছি আপনাদের কাছে পার্থক্য তুলে ধরার জন্য।

সৌজন্যেঃ প্রীতম চক্রবর্তী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন