নভেম্বর ১৯, ২০২২

এক দিনেই সংগ্রাহক হওয়া যায় না [You can't be a collector just buy purchassing everything in one go]

বিষয়ঃ টেপ সংগ্রহ এবং সংগ্রাহক হতে হলে কিছু পূর্বশর্ত।

টেপ কিঃ যে কোন কিছুর সংগ্রহের আগে আপনাকে তার সংজ্ঞা জানতেই হবে। সংগ্রহের প্রেক্ষিতে অর্থ ধরলে 'টেপ' হচ্ছে একটি সরু লম্বা (প্রস্থের চেয়ে দৈর্ঘ বড়) ফিতার মতো উপাদান যা সাধারন গোলাকার (রোল) আকারে বাজারজাত করা হয় এবং প্রধানত কোন কিছু ধরে রাখা,রেকর্ড রাখা,ঢাকা,আটকে রাখা,সীল করা ইত্যাদি ধরনের কাজে ব্যবহার হয়।

সংগত কারনেই এটাও অনেকে সংগ্রহ করে থাকেন।যা আজকের টপিক না। টপিক হচ্ছে আপনি কি চাইলেই ২ দিনে/২ মাসে সংগ্রাহক হতে পারেন?

আমার অন্য লেখায় আমি ব্যাখ্যা করেছি যে একজন সংগ্রাহকের গুনাবলী সমূহ এবং চেনার উপায়। আমি মনে করি না যে আপনি কোন একদিন মনে হলো আর কোথাও থাকে কয়েকটি আইটেম যোগাড় করে হাঁকিয়ে বেড়াতে পারবেন যে আপনি সেই আইটেমের সংগ্রাহক। এর জন্য আপনাকে সময়,মনযোগ,উৎসর্গ এবং বিসর্জন দিতে হবে।
ছবির টেপ গুলু আমি কেবল এক দোকান ঘুরেই পেয়েছিলাম এবং আরও হয়তো হাফ ডজন টাইপের ছিলো যার ছবি তুলি নি।

এখন সেগুলো সেখান থেকে কিনলেই কি আমি বলতে পারবো যে "আমি একজন টেপ সংগ্রাহক"? আমি মনে করি "না"। এমন আপনার পরিচিত হয়তো অনেকেই আছেন যারা ক্যামেরা,কলম,রাবার,নোট,কয়েন,ম্যাচ বক্স,কার্ড,চিঠি,লাঠি বা পত্রিকার আরও কতো হাবিজাবি জিনিস হয়তো কোন এক দিন বা এক মাসে হকার্স মার্কেট বা গিফট্ হিসেবে কোথাও থেকে পেয়ে বসেছেন এবং ভাবা শুরু করেছেন যে " আমিও xyz সংগ্রাহক"। আমি এই চিন্তা ধারার সংশোধন করতে চাই।

☝️যেমনটি আমি আগেও বলেছি, সংগ্রহ একটি চলমান প্রক্রিয়া বা ডাইনামিক স্প্রেক্ট্রাম। অর্থাৎ সময়ের সাথে সাথে আপনার সংগ্রহ সমৃদ্ধ হলে,সেই সংগ্রহ নিয়ে আপনার গভীর অনুরাগ এবং ধারনা থাকলে, সংগ্রহ জগতের সাথে আপনার যোগাযোগ থাকলে আপনি সেই স্প্রেক্ট্রামে পড়বেন,অন্যথায় আপনি এর বাইরে থেকে যাবেন হয় জমারু হিসেবে বা ব্যাবসায়ী হিসেবে।

☝️এটা স্পষ্ট হওয়া দরকার যে একজন খুব বড়/ভালো সেলার/ডিলার হলেই যে সে খুব ভালো মানের সংগ্রাহক হবে এমন টা মোটেও না। আর একজন বড় সংগ্রাহক হওয়া মানেই যে সে একজন উৎকৃষ্ট মানের সংগ্রাহক হবেন এটাও নিশ্চিত না।

☝️তাহলে কি অল্প সময়ে কিছুই সম্ভব না?
হাঁ সম্ভব, তবে সেজন্য আপনাকে হয় অনেক পড়াশোনা করতে হবে অথবা যাদের অভিজ্ঞতার ঝুলি ভাড়ি তাদের থেকে অনুগ্রহ পেয়ে নিজের অভিজ্ঞতা অর্জনের সময়কে সংক্ষিপ্ত করা সম্ভব। বিভিন্ন অনুষ্ঠান এবং অনলাইন,অফলাইন কার্যক্রমে অংশগ্রহণ করা,রেপুটেশন তৈরি করা ইত্যাদি হচ্ছে এই পথ কে ত্বরান্বিত করার পথ।

☝️এই লেখার সারাংশঃ
একদিনে (বা অল্প সময়ে) কেউ সংগ্রহক হতে পারে না। বা বাল্ক লোডের/কিলোওয়ারের আইটেম কিনে আপনি সংগ্রাহক হতে পারবেন না। এবং প্রতিবেশীদের স্বাক্ষর সংগ্রহ করেই "স্বাক্ষর সংগ্রাহক" হতে পারবেন না। তাহলে সকল জুতার ব্যাবসায়ীই/মুচি ই জুতার সংগ্রাহক হয়ে যেতো।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন