বিষয়ঃ নোট ইস্ত্রি করা, ড্রাই ট্রিটমেন্ট করা,
☝️তাৎপর্যঃ কেন আপনার আইটেম গ্রেডিং করালে ৭০ পাবে না?আইটেম কে ইস্ত্রি করলেই ভাঁজ দূর হয়ে যায়? কিভাবে বুঝবেন আপনার নোট টি আপনার কাছে আসার আগে কিভাবে ছিলো?
☝️পটভূমিঃ যারা গ্রেডিং সম্পর্কে জানেন তারা এটাও জানেন যে ৭০ হচ্ছে সর্বোচ্চ নাম্বার যা একটি নোট তার অবস্থার জন্য পেতে পারে।
আপনার চোখে অনেক নোট UNC হলেও তার মানে এই না যে তা সর্বোচ্চ নাম্বার পাওয়ার যোগ্য। প্রতিটি নাম্বারে পেছনে যে অনেক গুলু নির্ধারনী ফ্যাক্টর থাকে তার মধ্যে অন্যান্য -সেই নোটের অবস্থা (নোট টি কি কখোনও কোন ভাবে ভাজ হয়েছিল কি না, কোন দিন ইস্ত্রি করা, স্টিম এবং স্ট্রেইট ট্রিটমেন্ট করা হয়েছিল কি না।
এই নিয়ে আমাকে ইনবক্সে প্রশ্ন করায় আমি এখানে সবার উদ্দেশ্য কম কথায় কিছু ধারনা দিচ্ছি।
যে কোন আইটেম আয়রন/ইস্ত্রি করে ভাজ দূর করার চেষ্টা করলেই তা সম্ভব হয় না।
☝️কারন ভাঁজ কি?
ভাঁজ হচ্ছে বস্তুর এক সাইডের সংকোচন এবং অন্য সাইডের প্রসারন। ফলে যে সাইড প্রসারিত হয় সে সাইডে সুক্ষ ফাটল তৈরি হয় যা খালি চোখে আপনি দেখবেন না। এজন্যই কোন জিনিস বার বার ভাঁজ করতে থাকলে এক সময় সেটা দু টুকরো হয়ে যায়।
☝️অনেক নবীন প্রবীন সংগ্রাহকগন ই তাদের আইটেম কন্ডিশন কে বুস্ট দেয়ার জন্য বা অবস্থার উন্নতি দেখানোর জন্য ইস্ত্রি দিয়ে ঘষা দিয়ে সুপারফিশিয়াল ভাঁজ দূর করার প্রচেষ্টায় থাকেন। তাদের উদ্দেশ্যে বলছি যে আপ্নারা যত যা কিছুই করুন, বেশিরভাগ সময় ই তা ধরা পড়া সম্ভব। তবে সেজন্য অবশ্যই প্রশিক্ষণ প্রয়োজন।এই পোস্টে তার ই ছোট ধারনা দিচ্ছি।যারা বুঝার বুঝে নেবেন।
☝️কোন আইটেম কে কোন দিক থেকে ইস্ত্রি করছেন,কতো তাপমাত্রায় সেই আইটেম টির তন্তু হাল্কা হয়, কতো আদ্রতায় সেই তন্তুর ভেতরে পানি ঢুকে এসবের উপর ভিত্তি করে সেই আইটেম বিভিন্ন ভাবে বেঁকে যায়। যেমন একটি নোট কে আড়াআড়ি ভাবে ইস্ত্রি করলে ফলাফল এবং সোজাসোজি ভাবে ইস্ত্রির ফলাফল আমি ছবিতে দেখিয়েছি।
☝️তাছাড়া ইস্ত্রি করলে নোটের সার্বিক ইন্টাগ্লিও লেখার উচ্চতা কমে যায়, যা যখন আমার নোট গুলুকে ১০০ এক্স জুমে দেখি তখন সহজে ধরতে পারি। এমনকি প্রফেশনাল ভাবে না করলে এক এক জায়গায় কালির উচ্চতা এক এক রকম হয় যা দেখে গ্রেডিং কারী তো বুঝেই বরং প্রশিক্ষিত চোখ থেকে সেটা এড়ায় না।
☝️কৃত্তিম ভাবে ইস্ত্রি এবং হিউমিডিফাই করলে যেহেতু নোটের বিভিন্ন অংশ বিভিন্ন যায়গা থেকে বেঁকে যায় তার সহজেই আমাদের বুঝায় যে কোন ব্যাবহ্রিত নোট টি ইস্ত্রি বা আদ্রতাকরনের মধ্যে দিয়ে গেছে। এটা করার প্রফেশনার পথ আছে যা আমি ব্যাবহার করি কিন্তু সেই আলোচনা লিখে বুঝানো সম্ভব না।
☝️একটা নোট বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বেঁকে যায় কেনো?
নোটে ছাপার কালির পরিমান, জলছাপের কারনে কাগজের পুরুত্বে, নিরাপত্তা সুতা ইত্যাদির কারনে নোটের পৃষ্ঠ দেশ হোমোজেনাস না। ফলে এক এক অংশের সংকোচন প্রসারন এক এক হারে হয়। তাছাড়া কন্সারভেশনের সময় আমি এটাও লক্ষ্য রাখি যে নোটের কোন অংশ টি কতো দ্রুত ঠান্ডা হচ্ছে বা আদ্রতা হারাচ্ছে। কোন অংশ টি মনে রাখবেন একজন প্রশিক্ষিত সংগ্রাহক একটা নোট পর্যবেক্ষন করে বলতে পারবে যে সে নোট টা কোন এই ধরনের ফিজিক্যাল ট্রিটমেন্ট এর মধ্যে দিয়ে গেছে কি না।
☝️কোন নোট এভাবে সমতল জায়গায় রেখে সাইড থেকে লাইট ধরলে সহজেই এব্রো থেব্রো যায়গা গুলু ধরা পড়ে এবং ইস্ত্রি বা আদ্রতাকরন টাইপের ট্রিটমেন্টের আলামত ধারনা করা যায়। টর্চ এভাবে ধরে আলো ফেলার প্রকৃয়াটির আলাদা একটি নাম ও আছে। যা রইলো আজকের পাঠক ধাঁ ধাঁ।
☝️এভাবে টর্চ ধরলে/আলো ফেললে আপনি আগের কোন ভাঁজ সারাই করা হয়ে থাকলে তার ও আলামত পেয়ে যেতে পারেন।
☝️ছবির নোট গুলু আমার কাছে একজন নিয়ে এসেছে কিছু কনসারভেশন ওয়ার্ক এর জন্য। তাই সেগুলোকে উদাহরণ হিসেবে দেখালাম।
এখানে আলোচনা করলাম "কি" দেখা হয়। "কিভাবে" দেখা হয় সেটা লিখে বুঝানো মুশকিল। তাই কখোনও লাইভে আসলে বা সরাসরি আলোচনা হলে জানতে পারবেন।তবে আশাকরি এতো টুকু আপনাকে ইনফর্মড্ ডিসিশন নেওয়ার জন্য সাহায্য করবে।
☝️এই আলোচনার উদ্দেশ্য এটা নয় যে কাজ টি ভালো না খারাপ। উদ্দেশ্য হচ্ছে এটা যে "আপনি যা করছেন তার কতো গভীর পর্যন্ত আপনি বুঝছেন?"। তবে আরো বিস্তারিত জানতে প্রশ্ন করুন,শেয়ার করুন, অংশগ্রহণ করুন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন