বিষয়ঃ এলব্যাম পেজ এবং তাতে বিনিয়োগের পূর্বে যা ভাবা উচিৎ।
যারা বাংলা/থাই/ বা যেই পলি ই ব্যাবহার করে আসছে তাদের সচেতনতা বৃদ্ধির জন্য বলছি। এগুলো আপনার নোট বা কয়েন দীর্ঘ কালীন সংরক্ষণের জন্য তৈরি হয় নি। কেবল পরিবহনে জন্য সস্তা মাধ্যম, তাই অজ্ঞানতার কারণে ক্ষতির সম্মুখীন হবেন না।
এলব্যামঃ
কি ভাব্বেন সিদ্ধান্ত নেয়ার আগে যে কোথায় কিভাবে সংগ্রক্ষন করবেন?আপনি কি সংরক্ষন করবেন ,সেটি আপনার কাছে কিধরনের অর্থ বহন করে,সেটিকে কিভাবে প্রদর্শন করতে চান? সেটির আসল মুল্য কত? আপনি কতো দিন তা সংরক্ষণ করতে চান এমন অনেক প্রশ্নে।
আসুন জানি যে কি কি ভাবার আছে।
☝️নোট আলব্যাম গুলুকে ব্যাবহার যোগ্যতার ভিত্তিতে তিন ভাগে ভাগ করে নিচ্ছি
Refillable /Binder album (এগুলো তে নতুন পেজ সংযোজন করা যায়,ফলে এডভান্সড্ দের জন্য) 👌🏿
Fixed album (এগুলোতে নির্দিষ্ট সংখ্যক পেইজ থাকে,সাধারনত নবীনদের জন্য প্রথমিক এলব্যাম হিসেবে উপযোগী।)
☝️Binder আলব্যাম গুলুকে সাইজের ভিত্তিতে তিন ভাগে ভাগ করে নিচ্ছি
Optima (ছোট পেজের সাইজ গুলুর জন্য )
Vario (মাঝারি পেজের সাইজ গুলুর জন্য )
Grande (বড় পেজের সাইজ গুলুর জন্য ) 👌🏿
☝️রিফিল প্রকৃয়ার ভিত্তিতে Binder এলব্যাম গুলু সাধারণ চার ধরনের দেখা যায়।
Turn bar
Spring back
Ring
Bolt binder
☝️সাইজের ভিত্তিতে ফিক্সড্ এলব্যাম গুলু কয়েক ধরনের দেখা যায়
Pocket size (প্রতি পেজে একটি করে নোট)
☝️উপাদানে ভিত্তিতে এলব্যাম গুলুকে
PVC (সাধারন মান)
Mylar or polyester (অধিকতর ভালো মান)
Archival grade (সবচেয়ে ভালো মান,যা PVC free,Acid free,Lignin free,PH nutral,Acid free) 👌🏿
☝️Ring এর সংখ্যার ভিত্তিতে অনেক ধরনের রিফিলেবল রিং এলব্যাম পাওয়া যায়
২,৩,৪,৮,১২ (তবে দাম,মজবুতি এবং কাজের ভিত্তিতে ৪ রিং এর গুলু সবচেয়ে জনপ্রিয়) 👌🏿
☝️রিং স্টাইল দুই ধরনের দেখা যায়
D,O
☝️আলব্যাম পেজের স্ট্যানর্ডাড এর প্রকরনের ভিত্তিতে কয়েক ধরনের এলব্যাম দেখা যায়
PCCB (MINGT)
☝️বাহ্যিক সুরক্ষার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যাবে
With Sleev/Slipcase (আদ্রতা,তাপ,পোকা,ধোঁয়া,ধূলা ইত্যাদি থেকে বেশী সুরক্ষা দেয়)👌🏿
Without Sleev
☝️পকেটের ভিত্তিতে এলব্যাম পেজ অনেক সাইজের পাওয়া যায়
১,২,৩,৪,৬,৮,১০,১৩ (তবে আধুনিক নোটের ক্ষেত্রে আমি ৩ পকেটের পেজ গুলু ব্যাবহার করি বেশীরভাগ ক্ষেত্রে)👌🏿
☝️আভ্যন্তরীণ কাঠামোর ভিত্তিতে ফিক্সড এলব্যাম গুলু দুই ধরনের
Stiched (সেলাই করা)
Fused (গলিয়ে লাগানো)
☝️পটভূমির বা পার্টিশন উপর ভিত্তি করে আলব্যামে সাজানোকে দুই রকম ভাবে রাখা যায়
Clear/Transparent sheet
Black/White paper back
কিছু মিথ সমাধানঃ
বাইন্ডারের ক্যাপাসিটি থেকে বেশি নোট রাখা টা বাইন্ডারের স্পাইনের জন্য ক্ষতিকর।
বাইন্ডারের সিলেক্টিভ কোয়ালিটি দেখতে বাইন্ডারের ম্যাটেরিয়াল, ক্লোসিং মেকানিসম, পেইজ এভেইলাবলিটি ইত্যাদিও দেখুন।
কোন নোট যেন কোন পকেট থেকে উঁকি না দিয়ে থাকে।প্রতিটি নোট তার স্ব স্ব পকেটের ভেতরের খোলা প্রান্ত থেকে কমপক্ষে প্রায় ৪ মিমি ভেতরে থাকবে।
টাইট পকেটে নোট বার বার ঢুকালে বা বের করলে আইটেমের চারিদিকের সুক্ষ ভাবে ক্ষয় হয়। কর্নার গুলু ভোতা হয়ে যায়।
যে কোন সাধারন প্লাস্টিক সামগ্রির মধ্যে উৎসগত ভাবে এসিডিক উপাদান থাকে।
বিশেষ করে PVC যা সময়ের সাথে সাথে ভেংগে গায়ে লেগে থাকা আইটেমের সাথে বিক্রিয়া করে। এই কারনে বহুদিন হয়ে গেলে জলের বোতল যেমন হলুদ হয়ে যায়,তেমন ভাবে এলব্যাম পেইজ ও হলুদ হয়।
আমি ব্যেক্তিগত ভাবে ইলাস্টিক ব্যান্ড থাকে এমন বাইন্ডার গুলু পছন্দ করি
আপনার আইটেম যতো ভারী হবে ততো বেশী রিং এর বাইন্ডার ব্যাবহার করা ভালো যেনো পেজের উপর চাপ না পড়ে। এজন্যই ৩/৪ রিংগের বাইন্ডার গুলু সবচেয়ে জনপ্রিয়।
চেষ্টা করুন বাইন্ডার কভার টি ফায়ার রেসিস্টেন্ট এবং PH নিরপেক্ষ থাকে। আর কাগজের তৈরি হলে লিগ্নিন এবং ব্লিচ মুক্ত প্রকৃয়ায় তৈরি।
☝️মিউজিয়াম গ্রেড বা আর্কাইভাল গ্রেড বলতে কি বুঝায়?
যখন কোন উপাদান,তার সংস্পর্শে থাকা অন্য কোন উপাদানের সাথে বিক্রিয়া করে না বা নিরপেক্ষ থাকে সেগুলো সাধারনত সংরক্ষণ করা সহজতর। এজন্যই এই বৈশিষ্ট্য গুলুকে দীর্ঘকালীন সংরক্ষণের জন্য যৌক্তিক মনে করা হয়। যেমন এসিড ফ্রি, PH নিউট্রাল, লিগ্নিন ফ্রি, আদ্রতা ভারসাম্যপূর্ণ, সফট্নার ফ্রি, UV প্রতিরক্ষা সম্পন্ন ইত্যাদি সুবিধা থাকে। এক কথায় যে কোন কঠোর ক্যামিকেল মুক্ত সংরক্ষণের উপাদানের উপর দীর্ঘমেয়াদি (২০ বা তদুর্ধ বছরের) সংরক্ষণের জন্য ভরসা করা যায়।
☝️আমার সব আইটেম কে ই কি দামী পাউচে বা এলব্যামে সংরক্ষণ করতে হবে?
সেটা অনেকটা ই আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য, বর্তমান সামর্থ,ইচ্ছা, সিরিয়াস্নেস এর উপর নির্ভর করবে।
বাজারে আবার বিভিন্ন ধরনের ওয়ালেট আছে যার ব্যাবহার উপযোগীতা নিয়ে আরও একটি পোস্ট লেখা যাবে। আমার দেখা কিছু ব্রান্ডের নাম দিলাম যা কোন ক্রম অনুসারে নয়। আপনি নিজে যা ভালো বুঝবেন তা ব্যাবহার করুন। ফলাফলের দ্বায়িত্ব আপনার।
BCW, Safeguard, Schulz, Ultra pro,Columbia, Supersafe, Lighthouse,Linder ইত্যাদি। ভালো ব্রান্ড দেখে কিনবেন। আবার প্রতিটি ধরনের পেজের আলাদা বৈশিষ্ট্য আছে যা এই নিয়ে গবেষণা না করলে জানবেন না।
☝️আমার সব আইটেম কে ই কি দামী পাউচে বা এলব্যামে সংরক্ষণ করতে হবে?
সেটা অনেকটা ই আপনার ভবিষ্যৎ উদ্দেশ্য, বর্তমান সামর্থ,ইচ্ছা, সিরিয়াস্নেস এর উপর নির্ভর করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন