অনেকের জন্যই সংগ্রহের নিশ্ নির্নয় একটি গভীর, জটিল প্রক্রিয়াহতে পারে। কি সংগ্রহ করবেন তার একটি জনারা নির্ধারন করার সময় বিবেচনা করার অনেক বিষয় আছে।
আমি বলবো তিনি বেসিক নিয়ম দিয়ে আপনি শুরু করুন।
১) আপনাকে এমন কিছু সংগ্রহ করতে হবে যা আপনি উপভোগ করেন,
২) এমন কিছু যা আপনার বাজেটের মধ্যে আছে এবং
৩) এমন কিছু যা আপনি খুঁজে পাবেন।
তবে আপনি যদি একটি নতুন চ্যালেঞ্জ খুঁজেন, তাহলে আপনি আরও চ্যালেঞ্জিং কিছু সংগ্রহ করার কথা বিবেচনা করতে চাইতে পারেন যেমন বিভিন্ন ধরনের চিত্রশিল্প, উচ্চ-মানের কার্ডের ডেক বা বিদেশী স্ট্যাম্প, রত্ন পাথর, ফসিলের নমুনা ইত্যাদি । আপনি যাই সিদ্ধান্ত নিন না কেনো,প্রথম শর্ত হচ্ছে আপনাকে সেই বিষয় টি উপভোগ করতে হবে,তা না হলে যদি কেবল কমার্শিয়াল চিন্তা নিয়ে সংগ্রহে নামেন তাহলে কেবল বিক্রেতা/ডিলার ই রয়ে যাবেন,কোন দিন অ সংগ্রাহক হতে পারবেন না।
আধুনিক মনোবিজ্ঞান অনুসারে আপনি যদি সব ই জমান তাহলে কোন টিতে ই খুব মনযোগ দিতে পারবেন না,গভীরে যেতে পারবেন না। মনে রাখবেন এটা আপনার শখ আর শখ পোষন করতে সময়, এবং ভালোবাসা প্রয়োজন তাহলেই পরিশ্রম কে আর পরিশ্রম মনে হয় না। যখনই দেখবেন আপনার শখের কাজ কে পরিশ্রম মনে হচ্ছে তখন বিরতি নিন এবং এই লাইনে যারা অগ্রগামী তাদের সাহায্য নিন।
সফলতার সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম। কেউ লোক দেখানো কে সফলতা মনে করে,কেউ প্রদর্শনী আয়োজন করা কে সফলতার শিখর মনে করে আবার কেউ বই প্রকাশ করাকে সফলতার পাহাড় মনে করে। যেহেতু বিষয়টি আপেক্ষিক তাই এই নিয়ে আপনি আপনার নিজের একটি রোড ম্যাপ তৈরি করুন যে "৩ বছর পর পর আপনি কোন মাইল ফলক টি অতিক্রম করতে চান"। গন্তব্য নির্নয় করে এগুনো নিয়ে আমার আলাদা লেখা আছে,চাইলে পড়তে পারেন। তবে ব্যেক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি; সংগ্রহ জগতে কমপক্ষে একটি বিশেষত্ব নিয়ে না এগুলে এক সময় হতাশা চলে আসবে। যার অনেক নমুনা হয়তো ফেসবুক গ্রুপ গুলুতে মাঝে মাঝে দেখেছেন, কেউ তার সংগ্রহের একটি বড় অংশ বিক্রি করে দিতে চাইছে বা সেই ট্র্যাকে আর এগুতে পারছে না বা অনেক সময় দিয়েও বিশেষ কোন মনঃশান্তি পাচ্ছে না।
নিজের কাজের পর্যালোচনা এবং আত্ম-বিশ্লেষণ আপনার মানসিক ভবিষ্যদ্বাণীগুলি সঠিক এবং সত্য তা নিশ্চিত করার দুর্দান্ত উপায়। আপনিই কেবল বুঝেন যে আপনার ঠিক কি সংগ্রহ করা উচিৎ, কতো দিনের মধ্যে এবং কেনো।
সাধারণত,যখন সংগ্রহের কথা আসে, সংগ্রাহকরা প্রথমে যে জিনিসগুলি সন্ধান করেন তা হল: সংগ্রহযোগ্য মান, বিরলতা এবং পছন্দসইতা৷ সংগ্রহ মূলধারার (কয়েন,মেডেল,নোট,টিকেট ইত্যাদি) হতে পারে আবার প্রথাগত নাও হতে পারে যেমন ( বিভিন্ন ধরনের টেপ/সেলো টেপ/আঠালো টেপ) যেখানে হয়তো সেই নিশে্ র অনুরাগী অনেক কম।
আকাঙ্ক্ষা সবসময় মূল্যের সাথে সম্পর্কিত নাও হতে পারে। কি ধরনের বস্তু সংগ্রাহক আইটেম হতে পারে এবং পারে না তা নিয়ে আমার আলাদা লেখা আছে। বিরলতা সর্বদা একটি পছন্দসই বৈশিষ্ট্য নাও হতে পারে, তবে এটি প্রায়শই একটি মূল্যবান বৈশিষ্ট্য হিসাবে দেখা হয়।
এই কারণে আপনার সংগ্রহের নিশ্ বোঝা গুরুত্বপূর্ণ। আপনার সংগ্রহ খুঁজে বের করা, তালিকাবদ্ধ করা এবং বিক্রি করার সময় আমরা বিবেচনা করার কিছু বিষয় নিয়ে কথা বলব অন্য লেখায়।
নতুন কেউ এই সংগ্রহ জগতে পদার্পন করার আগে এগুলো ভাবুন,আলোচনা করুন, পরামর্শ নিন তাহলে অনেক অনেক দূর যেতে পারবেন, তা না হলে শিঘ্রই একটা সময় আসবে যে এগিয়ে যাওয়া একটা "কাজ" মনে হবে। আর স্বভাবসুলভ ভাবে আমরা কেউ ই ফল পাওয়ার জন্য কাজ করতে আগ্রহী না। আশাকরি লেখাই আপনাকে ভাবতে সাহায্য করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন