অনেকেই বলে থাকি যে সৌন্দর্য আপেক্ষিক। এর কারনও আছে। যেমন নোটের গ্রেডিং এ একটি নোট কে এক ধরনের সৌন্দর্যের মাপদন্ডে দেখা হয় আবার, একজন সংগ্রাহকের চোখে নোটের সৌন্দর্যের অন্যরকম সংজ্ঞা। আমি আমার দৃষ্টিকোণ প্রকাশ করলাম:
☝🏾শৈল্পিক মূল্যায়নঃ একটি ব্যাংক নোট কে তার নকশা এবং সেটি কিভাবে নোটে ফুটে উঠেছে তার দেখা হয়। শিল্পকর্মরে গুনগত মান শিল্পীর কাজের সুক্ষতা,খুঁটিনাটিতে মনযোগ দেয়া ইত্যাদির উপর নির্ভর করে।
☝🏾রঙের ব্যাবহারঃ রঙের যথাযথ ব্যাবহার একটি মোটামুটি ডিজাইনকেও ভালো ভাবে উপস্থাপন করতে পারে।সেজন্য কালার হুইল সহ আরও নানান মেথড আছে যার যথাযথ ব্যাবহারে একটি সাধারন নোটও অসাধারন হয়ে উঠে। নোটের সার্বিক ডিজাইনের সাথে রঙের সামঞ্জস্য রাখাও একটি ফ্যাক্টর।
☝🏾ডিজাইনঃ গোল্ডেন রেশিও,রঙের মনস্তত্ব, কম্পোজিশন, প্রপোরশন, কন্ট্রাস্ট, রিপিটিশন, হাঁয়ারাকি, সিম্লিসিটি,ইউনিটি, ব্যালেন্স,মুভমেন্ট, টেক্সচার ইত্যাদি অনেক বিষয়ের সমন্বয়ে একটি ভালো ডিজাইন তৈরি হয়। এছাড়া কোন নোট মনে লাগার জন্য ডিজাইনে নতুনত্ব থাকাটাও অনেকের অবচেতন মনে থাকে। আবার অনেক আইটেমের উপস্থিতিতে বিভ্রান্তি বাঁ বিশৃঙ্খলাও যেন তৈরি না হয়।
☝🏾নতুন প্রযুক্তি এবং উদ্ভাবনঃ কোন নতুন নোট যদি কোন অত্যাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট নিয়ে প্রবর্তিত হয়/বাজারে আসে তাহলে সেটা অনেক সংগ্রাহকের ই অনুসন্ধিৎসার অধিকারী হয়।
☝🏾প্রতিক এবং সাংস্কৃতিক গুরুত্বঃ একটি ব্যাংক নোট যখন সেই রাষ্ট্রের কৃষ্টি, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ইত্যাদি প্রদর্শন করে তখন তা অনেকের চোখেই অন্যন্য সুন্দর মনে হয়। বিভিন্ন ধরনের প্রতীকের ব্যাবহার ঐতিহাসিক ব্যাক্তির প্রতিকৃতি নোটের সার্বিক গাম্ভীর্য কে বাড়িয়ে দেয় এবং বিশেষত যারা থিমেটিক সংগ্রহ করে তাদের কাছে প্রিয় হয়ে উঠে।
☝🏾ব্যাবহারযোগ্যতাঃ নোটের ব্যাবহার হতে হবে সহজ,যেন বেশিরভাগ মানুষ সেটার সর্বোচ্চ ব্যাবহার করতে পারে। একটি সেটের বিভিন্ন ডিনমেশনের নোটের আলাদা আলাদা রং, সহজবোধ্য নিরাপত্তা বৈশিষ্ট, অন্ধদের সুবিধার জন্য থাকা চিহ্ন ইত্যাদি এর উদাহরন।
☝🏾টাইপোগ্রাফিঃ যেকোন লেখার ফন্টের ডিজাইন এবং সাইজ হবে এমন যা সাধারন জনগন পড়তে এবং বুঝতে পারে। নোটের ভাষাও এর মধ্যে একটি ফ্যাক্টর। সাধারণত যে সকল নোটে স্থানীয় ভাষার পাশাপাশি একটি আন্তর্জাতিক ভাষা (যেমনঃ ইংরেজি) থাকে তা আমার চোখে মনে হয় যে বেশি চিন্তাভাবনা করা আন্তর্জাতিক মহলের জন্য তৈরি হয়েছে এবং সেই দেশ ভ্রমণকারীদের জন্য উন্মুক্ত।
☝🏾আকার এবং আকৃতিঃ এমন নোট বানিয়ে কোন লাভ নেই যা পকেটে রাখার জন্য খুব ছোট বাঁ খুব বড়। সেটা সমসাময়িক মেশিন,মানি ব্যাগ, মানি কাউন্টার এবং অন্যান্য মেশিনে এবং স্লটে বসে কি না সেটাও দেখার বিষয়। তাছাড়া একটি সেটের বিভিন্ন ডিনমিনেশনের মূল্যমান অনুযায়ী যদি তাদের সাইজ দৈর্ঘ্য এবং প্রস্থ অনুসারে ছোট থেকে বড় হয় তাহলে সেটাও একটা ভালো লাগার ব্যাপার। তবে
☝🏾মুদ্রণের গুনগত মানঃ নোটের লেখা,মাইক্রোপ্রিন্টিং, গিল্যেশ্যে এবং অন্যান্য সূক্ষ মুদ্রিত ছাপা গুলু হতে হবে পরিষ্কার, স্পষ্ট এবং ঝকঝকে।
Artistic merit: The banknote must demonstrate excellence in its design and execution. The quality of artwork and attention to detail are important factors.
Use of color: Effective use of color can enhance the banknote's design and make it more attractive. The use of color should be appropriate for the overall design and theme.
Design and technical innovation: The banknote should display originality in design and incorporate new security features that make it difficult to counterfeit. The design should reflect the cultural identity of the country while maintaining a modern and contemporary look.
Symbolism and cultural significance: The banknote should reflect the culture, history, and heritage of the country it represents. The use of symbolism and historical figures can add to the banknote's appeal.
Accessibility and practicality: The banknote should be easy to use, handle, and recognize by the public. It should be durable and able to withstand normal wear and tear.
Overall balance and harmony: The banknote design should be well-balanced and harmonious, with all elements fitting together cohesively. The design should not be cluttered or confusing.
Typography: The typography and font choice should be appropriate for the overall design and theme. The font should be legible and easy to read.
Size and shape: The size and shape of the banknote should be appropriate for its intended use. It should be easy to handle and fit into wallets and other standard storage solutions.
Printing quality: The printing quality of the banknote should be of high quality, with clear and crisp images and text.
Innovation: The banknote should be innovative, incorporating new technologies or features that set it apart from other banknotes.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন