নভেম্বর ১৮, ২০১৯

পলিমার নোটের কথা

 পলিমার ব্যাংক নোট কি?

 

গ্রিক শব্দ (poly) মানে অনেক এবং (mer) মানে অংশ। এটি একটি সিন্থেটিক বস্তু যা অনেক বেশি অনুর সমন্বয়ে আণুবীক্ষণিক স্তরে; জালের মতো আকৃতি নেয় তাই একে পলিমার বলা হয়।

পলিমার কিন্তু বিভিন্ন ধরনের হয়। আপনার বাজারের ব্যাগ থেকে শুরু করে জলের বোতল পর্যন্ত অনেক কিছুই বিভিন্ন ধরনের পলিমার জাতীয় পদার্থ দিয়ে তৈরি। তবে আমাদের বর্তমান ব্যাবহ্রিত পলিমার নোটগুলু বাই এক্সিয়াল পলিমার (বিস্তারিত অন্য পোস্টের বিষয়) যা তাঁর জীবন ছোট দানা থেকে প্রথমে একটি বালুনের আকৃতিতে আসে তারপর তা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রিন্টিঙে যায়। পলিমার নোটের পূরুত্ব সেই বালুনের ভেতরের বাতাসের চাপের উপর নির্ভর করে (বিস্তারিত অন্য পোস্টে)। এক এক দেশের পলিমার নোটের পুরুত্ব যেমন আলাদা আলাদা হয় তেমনি সেই ভেতরের বাতাসের চাপ কতো হবে তা বলতে পারেন রাষ্ট্রীয় গোপনীয় তথ্য। সেই নোটের ৩য় লেভেলের নিরাপত্তা বিশিষ্ট সমূহও রাষ্ট্রীয় গোপনীয় তথ্য। বিঃদ্রঃ আধুনিক নোটের তিনটি লেভেলের নিরাপত্তা সূচক থাকে (বিস্তারিত অন্য পোস্টের বিষয়)।

কিভাবে বুঝব যে কোন নোট কোন পলিমারের?

উত্তরঃ বাজারে বর্তমানে দুইটি প্রধান পলিমার সাবস্ট্রেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে, একটি হলো “গার্ডিয়ান” অন্যটি “সেইফ গার্ড” । আধুনিক পলি প্রোপেলিনের যে পলিমার গার্ডিয়ান প্রস্তুত করে তা সি সি এল সিকিউর [CCL secure]নামে একটি প্রতিষ্ঠান থেকে আসে। আর অন্য দিকে সেইফ গার্ডের পলিমার সাবস্ট্রেট আসে ডি এল আর [DLR] নামে অন্য একটি কম্পানি থেকে যা তাঁরা ২০১৩ থেকে শুরু করেছে। তাঁর মানে ২০১৩ সালের আগের সব আধুনিক পলিমার নোট গার্ডিয়ানের তৈরি।

এখন হয়তো খেয়েল করেছেন আমি বার বার আধুনিক পলিমার কথাটি ব্যাবহার করছি। কারন হচ্ছে শুরুর দিকের পলিমার নোট ডেভ্লাপ হওয়ার আগে ছিলো টাইভ্যেক নামে আরেকটি ম্যাটেরিয়াল,যেটি নিয়ে আমার অন্য পোস্ট আছে। সেটিকে আধুনিক পলিমারের আদি পুরুষও বলতে পারেন। এছাড়াও বাজারে আরও কয়েকটি সাবস্ট্রেট আনার চেস্টা করা হয়েছিলো যা বিভিন্ন কারনে হয়ে উঠেনি যেমন -কালি শুকানোর সময়, কালি ঝড়ে পড়ার আশংকা, ঝাপসা প্রিন্টিং, যথেষ্ট নিরাপত্তার অভাব, প্রাণীজ ফ্যাট ব্যাবহারের প্রয়োজনীয়তা ইত্যাদি।

বলে রাখা ভালো রাশিয়া তাঁদের সাম্প্রতিক যে ২০১৮ উপলক্ষে যে S1 স্মারক নোট বের করেছে তাঁর প্রিন্টারের নাম গজনেক [Goznak]  এবং বিস্বস্ত সূত্রমনে জানা গেছে যে তাঁরা বাজারের সাধারন ব্যাবসায়ী কাজে বিক্রিত পলিমার দিয়ে ঐ নোট গুলু বানিয়েছে। যা আবার অনেক আনেক অসাধু ব্যাবসায়ী সংগ্রহ করে অন্য অনেক দেশের ভূয়া পলিমার নোট, প্রাইভেট ডিজাইন ইত্যাদি ধরনের প্রোডাক্ট বানিয়ে বাজারে ছেড়েছে। সেই গল্প না হয় অন্য এক দিনের জন্য থাক।

অন্য দিকে আমার দেখা মতে মরিশাস এবং এঙ্গোলা এরাও যদিও দুটি সাবস্ট্রেট ই তাঁদের নোটে ব্যাবহার করে তবে তাঁরা তা একই ডিনমিনেশনে এখনো দুটি সাবস্ট্রেট একসাথে ব্যাবহার করে নি।কোনটি কি সাবস্ট্রেট তা অপরিপক্ক চোখে বুঝা প্রায় অসম্ভব, আমি বললেও বুঝবেন না। তবে আপনাদের যথেষ্ট আগ্রহ থাকলে আমি লিখতে পারবো। আমার জানামতে এখন বর্তমানে এমন কমপক্ষে তিনটি রাষ্ট্র আছে যারা গার্ডিয়ান এবং সেইফ গার্ড দুটি সাবস্ট্রেট দিয়েই তাঁদের একই ডিনমিনেশনের কিছু নোট বাজারে নিয়ে এসেছে। ( * আমি আমার আগের একটি পোস্টে যুক্তরাজ্যের দুটি আলাদা সারস্ট্রেটের নোটেরই ছবি দিয়েছিলাম,দেখতে পারেন)

নভেম্বর ২৩, ২০১৮

থিম নির্বাচনঃ পর্ব ১

 থিম নির্বাচনঃ পর্ব ১

এক্ টা নোটে বাঁ কয়েনের অনেক গুলু অংশ থাকে, প্রতিটি অংশের নিজস্বতা আছে যা মধ্যে কমন কিছু থাকা কে আমরা থিম বলি। এটা বুঝলে অনেক সহজ কিন্তু তারপরও অনেকে সিদ্ধান্তহীনতায় ভুগে। অভিধানের শব্দের মত থিমের কোন শেষ নেই। কিন্তু বিভিন্ন থিমের বিভিন্ন স্তরের তাৎপর্য আছে। তাই নতুন যারা আসছে তাঁদের সুবিধার জন্য থিমের কিছু উধারন দিলামঃ

আপনি সিগনেচার বাঁ মানুষের ছবিঃ বিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজেতা, আইনজীবী, সঙ্গীত বাঁ চিত্র শিল্পী, জাতির পিতা/মাতা, বাঁ যে কোন বিখ্যাত ব্যাক্তি।

বাঁ টেস্ট ইস্যু, ডেমো ইস্যু, প্রুফ ইস্যু, স্মারক, রিপ্লেস্মেন্ট, স্পেচিমেন্ট, প্রমোশনাল, ইরর, প্রাইভেট ইস্যু, সুভেনিয়ার নোট, টোকেন নোট, নিউমেস্মেটিক প্রডাক্ট ইত্যাদি সংগ্রহ করতে পারেন, কিন্তু এখানের যে কোন টি ই এতো বিশাল ফিল্ড যে কেউ আপনার হাত না ধরলে আপনি হারিয়ে যাবেন। এজন্যই আপনার ঐ ফিল্ডের একজন এক্সপার্টকে মেন্টর হিসাবে নেয়া উচিৎ। মেন্টরদের সহায়তার জন্য এখানের প্রতি বিষয় নিয়ে আলাদা পোষ্ট করা যাবে। লাগলে জানাবেন।   

এমন করে প্রতিটি ডিকশনারি শব্দের পেছনে খুজলে আপনি কোন না কোন থিম পেয়ে যাবেন। আপনি যদি ১৯ এবং ২০ শতকের অনেক পুরাতন নোট গুলূ দেখেন তাহলে খেয়াল করবেন যে, যে সব দেশের নোটে সময়কাল বাঁ সাল দেয়া নেই তাঁদের নোট গুলু সাধারণত ডিজাইন,ব্যাংকের নাম, *কোট অর আর্মস,সিরিজ বাঁ সিগনেচার ইত্যাদি দিয়ে সময়কাল নির্ণয় হতো। পরবর্তীতে কিছু সংগ্রাহক সেটাকেই একটা থিম বলে ধরে নেন,এবং এভাবেই সিগনেচার থিম সংগ্রহের উৎপত্তি। (*কোট অফ আর্মস এবং এম্বলাম নিয়ে আলাদা পোষ্ট দেয়া যাবে যদি জানতে চান।)

কয়েনের ব্যাপারে ধাতু, সময়কাল,ওজন,আকার, শাসনকাল,মিন্টেজ, ঔপনিবেশিক তত্ত্ব  ইত্যাদি অনেক অনেক বিষয় ই ভাবতে পারেন। আসলে সেই বিষয় নিয়ে বলতেই কষ্ট হয় যে বিষয় নিয়ে বলে শেষ করা যাবে না। এই সকল  বিষয় নিয়ে বাজারে বিভিন্ন জনের লেখা বই পর্যন্ত আছে।

কিন্তু এখানে প্রশ্ন হলো আপনি নির্বাচন কিভাবে করবেন?

উত্তরঃ আপনি প্রথমে ভাবুন যে আপনার আগ্রহ কিসে? বাঁ আপনার কি সম্পর্কে জানার ইচ্ছা? আপনার উচিৎ সেই বিষয়কে থিম হিসাবে নেয়া যা আপনি চালিয়ে যেতে পারবেন আপনার বর্তমান আগ্রহের কারনে। 

আপনার উচিৎ কোন মেন্টরের সাথে পরামর্শ করে,আপনার আর্থিক, সামাজিক ইত্যাদি অবস্থা বিবেচনায় কি থিম করা যুক্তিপূর্ণ হবে তা নির্বাচন করা। এ কথা বলার কারন হচ্ছে ধরুন আপনি নির্বাচন করলেন যে কেবল বিড়ালের ছবি আছে এমন নোট বাঁ কয়েন সংগ্রহ করবেন, তবে আমি আগে থেকেই বলে রাখি যে ১০ বছর পড়েও হয়তো আপনার সংগ্রহ এক হাতে গুনা যাবে। আশাকরি উধারন টি বুঝতে পেড়েছেন। আপনি হয় কোন জনপ্রিয় থিম করতে পারেন অথবা কয়েকটি একই ধাঁচের থিম নিয়ে একটি থিমের ফ্যামিলি করতে পারেন। যেমন প্রথমে শুরু করলেন কচ্ছপ দিয়ে (স্থলচর এবং জলচর)। সেটা করতে করতে আপনি ভাবলেন যে কচ্ছপে এমন কি আছে যা অন্য প্রানীতে কমন? কচ্ছপ উভয়চর, ডিম পারে ইত্যাদি ইত্যাদি ভাবতে ভাবতে আপনি হয়তো সমগ্র সামুদ্রিক প্রানী নিয়ে একটি থিম দাঁড় করালেন। 


মেন্টরগন থিম নির্বাচনের সময় যা ভাববেন- জনপ্রিয়তা,ঐতিহাসিক গুরুত্ব, সংগ্রহকের সামর্থ্য, শিষ্যের জ্ঞানের স্তর,বাজারের নাব্যতা, মূদ্রাধিক্য,মুদ্রা স্বল্পতা, অভিবাসন,যাত্রি আগমন হার, শিষ্যের সামাজিক ব্যাপ্তি ইত্যাদি আরও অনেক কিছু। 

এখন মনে হবে এত কিছু না করেই তো এতো দিন চলে এসেছি,তো কি হয়েছে?

উত্তরঃ একই বলে ব্যাবস্থাপনা, একজন রাজমিস্ত্রি এবং একজন প্রকৌশলীর মধ্যে যেমন পার্থক্য আছে ঠিক তেমনি কেউ চিন্তা করে কাজ করার মধ্যে এবং কাকতালিয় পরামর্শ দেয়ার মধ্যে একই রকম পার্থক্য আছে।


নভেম্বর ১৮, ২০১৮

সংগ্রাহক অমনিবাসঃ পর্ব ২

 একজন প্রকৃত সংগ্রাহক সবসময় তাঁর ফিল্ডের আইটেম সম্পর্কিত জ্ঞানের অন্বেষী থাকেন, এর মানে সবসময় এই না যে তিনি তাঁর আইটেম কে এক্সিবিশনে দেবেন,বরং হতে পারে যে তিনি তথ্য সমূহ এমন ভাবে সংরক্ষণ করছেন যেন তার কাছে যদি তাঁর ডোমাইন ম্যাটারে এক্সপার্ট মতামত চাওয়া হয়,তবে তিনি যেন দিতে পারেন। উদাহরনঃ আপনি যদি এমন হামিদুল্লহা,১০০ টাকার নোট কিনেন,তা সে যতটাই দুর্লভ হোক না কেন;যদি না আপনি এটাই না জানেন যে সেটা কেন এতটা দুর্লভ,কিভাবে আসল নকল চিনবেন, কিভাবে নোটটির ইতিহাস পড়বেন বা বের করবেন এর কেনই বা এই নোটটি অন্য নোট থেকে আলাদা তাহলে এই সংগ্রহ মূল্যহীন। আপনি যদি আপনার সংগ্রহের সকল আইটেমের সম্পর্কে জানেন ও কিন্ত তা কোথাও লিখে রাখেন নি,আতয়েব অন্যকে সহজে জানাতে পারবেন না,তাহলেও সেই জ্ঞানের সার্থকতা কম। সহজ কোথায় বললে -আপনি যদি রোলেক্স ঘড়ির সংরক্ষণ বা আসল নকলই না চেনেন আপনার সেটা ব্যাবহার অফলপ্রসূ।

আপনাকে আপনার ডোমেইন নলেজ তো রাখতেই হবে তাঁর উপর আপনার ডমাইনে আর কে কে আছে তাঁদের সাথেও সম্পর্ক রাখা গুরুত্বপূর্ণ।

তাছাড়া, প্রফেশনাল মেম্বারশিপ এর সাথে অতিরিক্ত শক্তি ও বল যোগায়।কারন এর মাধ্যমে আপনি এই ইকোসিস্টেমের সাথে সহজে সংযুক্ত থাকতে পারেন। তাঁরা কোন জার্নাল বের করলে তাঁর থেকে নলেজ রেফারেন্স বা আইটেম সোর্স করতে পারেন, মেম্বেরশিপ ফি দিয়ে সংরহজগতকে পৃষ্টপোষন করতে পারেন। কোন সংগ্রহজনিত সমস্যার গন আলচনার মাধ্যমে সমাধান পেতে পারেন,এই জগতে অন্যের চিন্তা ধারা বুঝতে পারেন, স্বীকৃতি পেতে পারেন,নিয়মিত সেমিনার বা CPD তে অংশগ্রহণ করে নিজের জ্ঞানকে সমৃদ্ধ করতে পারেন,এমন ইত্যাদি আরও অনেক কাজ আছে। হয়তো তিনি প্রদর্শন,প্রদর্শনী, সংগ্রহ সম্পর্কিত কার্যক্রমে অংশগ্রহণ করেন, কিন্ত সেটা অপশনাল।

একই আইটেম সংখ্যাঃ আপনার নিয়ত এখানে বিবেচ্য বিষয়, বিভিন্ন ধরনের পরিক্ষা নিরিক্ষার উদ্দেশ্যে কেউ একই আইটেমের তিনটি কপি রাখেন। একটি হাতানোর জন্য,একটি প্রদর্শনীর জন্য,একটি পরীক্ষার জন্য।

কি জিনিস সংগ্রাহক আইটেম হতে পারে?

যদি আপনি মনে খোরাক দিতে সংগ্রহ করেন তাহলে যা ইচ্ছা তাই সংগ্রহ করেন,আমার কিছুই বলার নেই, কিন্ত যদি তার সামাজিক ভাবে স্বীকৃতি চান তাহলেই কেবল আমার উপরের কথা গুলু কাজে আসবে। বিভিন্ন বিরল সংগ্রহের মধ্যে আমি- ইট,পারফিউম,কনডম, বোতাম, চুইংগাম, পাথর, মাটি, পাতা, প্রজাপতি, প্রাণীর দাঁত, উল্কা পিন্ড,কাঠের টুকরা, পেন্সিল শাপ্রনার, সিগারেট, ইত্যাদি সংগ্রহ করতে দেখেছি। 

নভেম্বর ১৮, ২০১৭

আবারো একটি ব্যাংক নোট সাবস্ট্রের জন্মোপাখ্যানঃ তাইভ্যেক

 আবারো একটি ব্যাংক নোট সাবস্ট্রের জন্মোপাখ্যানঃ

যদিও কাগজের মতো দেখতে, থাইভ্যাক [Tyvek] আসলে একটি সম্পূর্ণ সিন্থেটিক (মানব নির্মিত) উপাদান। ১৯৫৫ সালের দিকে, ডিউপন্টে নামের একটি ক্যেমিকেল প্রতিষ্ঠানের একজন গবেষক জনাব জিম হোয়াইট একদিন তাঁর একটি ল্যাবের পরীক্ষা চলাকালে পাইপ থেকে পলিথিনের তুলতুলে গুটি গুটি (ফ্লাফ) বের হতে দেখেলেন, তিনি এর আগে এরকম আর কখনো দেখেননি। তো একজন করিতকর্মা গবেষক হিসাবে তিনি তাৎক্ষনিকভাবে বিষয়টির ব্যাপারে এবং এর ব্যাবহারিক প্রয়োগের ব্যাপারে উপরমহলে জানালেন, এই ভাবে থাইভ্যাক ষাঠের দশকের শেষ দিকে বাজারে আসে।

কাপড়ের মতো; থাইভ্যাক বুননের মাধ্যমের বানানো হয় না বরং প্রথমে প্লাস্টিক গলিয়ে একে অনেক জোরে ঘুরিয়ে হাওয়াই মিঠাইয়ের মতো তন্তুতে পরিবর্তন করা হয়,তারপরে  অনেক তাপ এবং চাপের দ্বারা অনেকটা পারটিক্যাল বোর্ডের মতো ব্যাবহারিক রূপ দেয়া হয়। মূলত এটি ওলেফিন পরিবারের একধরনের তন্তু দিয়ে গঠিত যার ইতিহাস নিয়ে আলাদা গল্প লেখা যাবে। এখানে না হয় থাইভ্যাকের কথাই বলি।

একটি প্রোডাক্ট ডেভলাপ করার সময় আমদের অনেক বিষয়ের খেয়াল রাখতে হয়,আর তা যদি জাতীয় সম্পদ (মুদ্রা) হয়,তাহলে তো কথাই নেই। কতো যে ধাপ পেরোতে হয় কেবল একটি সামান্য পরিবর্তনের জন্য তা বলার অপেক্ষা রাখে না। আলোচনাকে সহজতর করতে আমি সামান্য কয়েকটি বিষয়য়ের ব্যাপারে ধারনা দিচ্ছি।

হালকা ওজন ও নমনীয়তা, অভঙ্গুরতা,জল প্রতিরোধ্ ক্ষমতা, মুদ্রণ এবং রূপান্তরযোগ্যতা, পুনর্ব্যবহারযোগ্যতা ইত্যাদি আরও অনেক শর্ত থাকে যা দেশ ভেদে আলাদা হয়।

সেদিক থেকে দেখতে গেলে থাইভ্যাক অনেকাংশেই এসকল দাবি সমূহকে পূরণ করে। এটি রাসায়নিকভাবে নিষ্ক্রিয় (কারন কোন আঠা ব্যাবহার হয় না)। যখন এটিতে পর্যাপ্ত তাপ ও চাপ প্রয়োগ করা হলে এটি আধা-শক্ত অবস্থায় ফিরে আসে (থার্মোপ্লাস্টিক ধর্মের কারনে) তাছাড়া, থাইভ্যাকের সাথে ব্যবহারের জন্য বিভিন্ন ধরণের ক্যেমিক্যালি নিষ্ক্রিয় উপাদান বাজারে আছে যা এর ব্যাবহার এবং রূপায়নযোগ্যতা কয়েকগুন বাড়িয়ে দেয়।

থাইভ্যাকে কেন জনপ্রিয় হয়েছে?

ব্যাঙ্ক নোটের শর্ত পূরণ ছাড়াও থাইভ্যাকের জনপ্রিয়তার অন্যান্য কারন সমূহ হচ্ছে-এটি দেখতে কাগজের মত মনে হলেও, আদতে এটি কাগজ নয় তাই অনুভূতিতে আলাদা মনে হয়। থাইভ্যাক -৭০ ° C থেকে +১১৮ ° C পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। জল-প্রতিরোধী, কিন্তু বাষ্প বের হতে দেয়, , যার অর্থ হল জলীয় বাষ্প উপাদানটির পাতলা চাদরে প্রবেশ করতে সক্ষম, কিন্তু তরল জল নয়। ছেঁড়া বেশ কস্টসাধ্য কিন্ত কাটা সহজ। পরিস্কার করা সহজ তাই জীবানুমুক্ত রাখা সহজঅধিকাংশ ডিজিটাল পদ্ধতিতে মুদ্রণযোগ্য এবং ল্যামিনেটিং,ওয়েল্ডিং,আঠা লাগানো ইত্যাদি অনেক ভাবে ব্যাবহারযোগ্যতা আছে। থাইভ্যাক ছেঁড়া ছাড়া বারবার ভাঁজ করলেও অনেকবার পর্যন্ত টিকে থাকে। ১০০% পুনর্ব্যবহারযোগ্য। এমনকি এফ ডি এ পর্যন্ত একে খাদ্য সামগ্রীর কন্টেইনার হিসাবে ব্যাবহারের অনুমতি দিয়েছে।

থাইভ্যাক বর্তমানে সুরক্ষা কাপড়,বইয়ের পাতা এবং মলাট, ইন্সুলেশন উপকরন,ভবনকে জলীয় বাষ্প প্রতিরোধী করতে, মেডিক্যেল প্যাকেজিং,ডায়পার, গাড়ির সিট কভার,ড্রাইভিং লাইসেন্স, পরিধেয় কাপড়, ব্যেগ, ওয়ালপেপার, এমন আরও নানা অভাবনীয় ক্ষেত্রে ব্যাবহার হচ্ছে। এর মধ্যে আইলস অফ ম্যন, কোস্টারিকা এবং হেইতি এই তিনটি রাষ্ট্র আশির দশকের শুরুতে; ব্যাংক নোটে আলাদা উপকরন ব্যাবহারের জন্য চিন্তা শুরু করে। (*কেন শুরু করে এবং কেন বন্ধ হলো এবং তারপর কি হলো তা অন্য দিনের গল্প,জানতে চাইলে প্রশ্ন করুন)। 

 

 

সমস্যাঃ তাহলে বলবেন এটা চলছে না কেন ব্যেঙ্ক নোটে?

যদিও যেহেতু জল প্রতিরোধী তাই সাধারন পানি বাহিত রঙের কালি শুকাতে অনেক সময় লাগে,
আর লেজার প্রিন্টিং এর তাপে কখনো কখনো ম্যেটেরিয়ালটি বিকৃত হয়ে যার। 
যদিও এটি অগ্নি প্রতিরোধি না কেননা প্রায় ৮০ ° তাপমাত্রা কাছকাছি এতে গঠনগত বিকৃতি
 আস্তে শুরু করে। জল-প্রতিরোধী, কিন্তু বায়ু প্রতিরোধী না. UV ইনহিবিটর ব্যবহার 
না করলে খুব বেশি সূর্যালোকের সংস্পর্শে এলে ভঙ্গুর হয়ে যেতে পারে. 
তেল-ভিত্তিক দাগগুলির জন্য একটি অনুরাগ আছে, যা পরিষ্কার করা খুব কঠিন হতে পারে,
 ভাঁজ করলে ক্রিয়েজ হয়

মার্চ ২১, ২০১৭

Repair and preservation

 কোন কিছু রিপেয়ার (সংরক্ষণ ও তত্বাবধায়ন) করার জন্য সেই বস্তুর গাঠনিক উপাদান জানা জরুরী। যেমনঃ অনেক পুরনো ভঙ্গুর কাগজ বাঁ খবরেরকাগজ জাতীয় দস্তাবেজ রিপেয়ার করার জন্য গমের মাড়, ভাতের মাড় বাঁ মিথাইল সেলুলোজ ব্যাবহার হতে দেখেছি। অনেক দেশের জাদুঘরে, পাঠাগারে এবং সংগ্রহালয়ে কিউরেশন/রক্ষনাবেক্ষনের কাজের জন্য জাপানিজ “KOZO”(কজো) বাঁ তুঁত (Mulberry)গাছের তন্তু থেকে তৈরি কাগজের অনেক সুনাম আছে কারন সেই সকল কাগজের ফাইবার গুলু বেশ আঁটসাঁট ভাবে থাকে, এতো পাতলা প্রোডাক্ট তৈরি করা যায় যা ব্যাবহারের পর প্রায় স্বচ্ছ মনে হয় । এছাড়াও অম্ল ক্ষারের নিরপেক্ষতা এবং ওজন কম (5-11 gsm) হওয়ার কারনে কন্সারভেশন টেপ, কন্সাভেশন টিস্যু, লেন্স টিস্যু ইত্যাদির মাধ্যমে অনেক ধরনের সংরক্ষণ এবং জরাজীর্ণ আইটেম সংস্কারে এর অবাধ ব্যাবহার দেখা যায় ।

সাধারন ব্যাবহারকারীদের সুবিধার্থে,এই ধরনের কাজকে সহজতর করার জন্য আর্কাইভাল টেপ, বিভিন্ন ধরনের রিভার্সিবল আঠা, হিট সেট টিস্যু, লেন্স টিস্যু, Abby Ph pen (কাগজ এসিডিক কি না সেটা যাচাই করার কলম), পলিএস্টার ফিল্ম, ব্লটিং পেপার,সল্ভেন্ট সেট টিস্যু ইত্যাদি অনেক প্রোডাক্ট বাজারে আছে। গুরুত্বপূর্ণ কাগজ সংস্কারে সাধারন টেপ ব্যাবহার করা উচিৎ না কারন সাধারন টেপ কিছু দিন পর ই বিবর্ণ হয়ে যায়, আদ্রতা এবং তাপমাত্রার পার্থক্যের কারনে কুঁচকে যায়, লাগানোর পর চারিদিকে দাগ হয়ে যায় আর তাছাড়া খোলার সময় তো কখনো কখনো কাগজের একটা পড়ত ই নিয়ে চলে আসে ফলে সার্বিক ভাবে আইটেমের কালেকশন ভ্যালু কমে যায়।

সংস্কার ও সংরক্ষণ যে কেবল ব্যাংক নোট বাঁ ডাক টিকেটের ই হতে এমন না। সেটা পুরোনো দলিল, বই, চিঠি, খাম,খবরের কাগজ,ম্যাচ বক্স বাঁ যে কোন কাগজী আইটেমের ক্ষেত্রেই বলছি। এমনকি যে এ্যালবাম বাঁ বাইন্ডারে রাখবেন সেটির বয়স এবং স্বাস্থের কোথাও বলছি। এ্যালবাম বাঁ বাইন্ডারের পেইজ পুরোনো হয়ে গেলে তাতে কি কি অসুবিধা হতে পারে তাঁর কথা বলছি।

উদাহরনঃ হিট সেট টিস্যুঃ কাগজ সংস্কারের সবচেয়ে সহজতর পদ্ধতি গুলুর মধ্যে আমার মনে এটির নাম প্রথমে আসে। এটি একটি খুব পাতলা টিস্যুর মতো যার এক দিকে রাসায়নিক ভাবে নিস্ক্রিয় আঠা থাকে এবং তাপ (১০০-১১০ ডিগ্রি সেলসিয়াস) দিলে এটি কাগজের গায়ে স্বচ্ছ হয়ে লেগে যায়।ফলে কোন কাগজের কোন অংশ মিসিং থাকলে সেখানে ফিলার হিসাবে ব্যাবহার তো করাই যায় বরং কোন ছেঁড়া থাকলে সেখানেও ব্যাবহার করা যায় কারন আবার চাইলেই (আইসপ্রোপাইল এলকোহলের সাহায্যে) একে কাগজের কোন ক্ষতি ছাড়াই খুলে ফেলা যায়।

তাছড়া রিপেয়ার করার গ্ল ু বাঁ আঠা ও একটি অন্যতম বিবেচনার বিষয় যে সেটা রাসায়নিক ভাবে নিস্ক্রিয় কি না, ঘনত্ব,ওজন, বর্ণ পরিবর্তনের সম্ভাবনা ইত্যাদি।

একসময় ঐতিহাসিক বই, পান্ডূলিপি ইত্যাদি সংস্কারের জন্য প্রানীজ আঠা বানিয়ে সেটা ব্যাবহার হতো কারন প্রানীজ চামড়া,তন্তু ,হাড় ইত্যাদি কানেক্টিভ টিস্যু থেকে Collagen (কলাজেন) নামে একটি আঠালো রাসায়নিক পাওয়া যায় যা আমাদের শরীরেরও গাঠনিক উপাদন গুলুর মধ্যে একটি। আজকাল আধুনিক বাঁধাই এবং সংস্করনের জন্য অনেক ক্ষেত্রে আসিড ফ্রি PVA (পিভিএ),এক্রেলিক রেজিন, Aquazol (একুয়াজল) ব্যাবহার করলেও প্রাচীন পুঁথি এবং দস্তাবেজ সংস্কারের কাজে এখনো প্রানীজ আঠার চলন আছে।

এতশত কারনে যেকোন জায়গায় আপনার মূল্যবান সংগ্রহের আইটেমকে রাখা উচিৎ না বাঁ যেনতেনো ভাবে স্পর্শ করানো উচিৎ না। হিঞ্জিং টেপ, সেভিং পাউচ, এ্যালবাম পেইজ ইত্যাদি কেনার আগে নিশ্চিত হোন যে সেগুলু রাসায়নিক ভাবে নিস্ক্রিয় কি না, বিশেষ করে এসিড এবং লিগ্নিন মুক্ত কি না, বাফড না আনবাফড (কোনটি কোথায় ব্যাবহার করবেন)।

তারপর ভাবার বিষয় হচ্ছে- কাজটি কিভাবে করা হচ্ছে। আপনি হয়তো হিট সেট টিস্যু ব্যাবহার করছেন আপনার একটি পুরনো খবরের কাগজ/নোট/ টিকিট কে সারিয়ে তুলার জন্য, কিন্তু কাজটি করতে গিয়ে তাপ বেশী হয়ে গেলে কাগজের ছাপার কালি ব্লিড হতে পারে, আর তাপ কম দিলে আঠা কাজ করবে না বাঁ শেষ পর্যন্ত কাজে স্বসচ্ছতা আসবে না। তখন আপনার আইটেমটির মূল্য আবারো কমে যাবে। অন্যদিকে আপনি হয়তো সল্ভেন্ট সেট (পানি দিয়ে এক্টিভেট হয়) টিস্যু ব্যাবহার করছেন কোন ব্লোটিং পেপার ছাড়াই তখন অতিরিক্ত পানি যেখানে সেখানে পড়ে আপনার ডকুমেন্টের কালি ব্লিড করা শুরু করলো,তখন আপনি কি করবেন?কম আঠা দিলে হয়তো আপনার টিকিট/আইটেম জোরা লাগবে না, বেশী দিয়ে দিলে আইটেম কুঁচকে (Coccle)যযেতে পারে. আবার আঠার ধরন (আঠা শুকিয়ে গেলে যদি আপনার আইটেম খসে পড়ে?)। আইটেম এসিডিক হয়ে গেলে সাধারণত হলদে ভাব ধারন করে।

এত কিছু ভাবা লাগে বলেই রিপেয়ার করাটা আমার পেশা নয়। তবে যারা এগুলু নিয়ে আগ্রহী এটা তাঁদের কর্ম । এখানে অনেক অনেক অভিজ্ঞতা লব্ধ জ্ঞ্যান এবং নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি ধৈর্য থাকা টা জরুরী। তাই পেশাদারী ভাবে এগুলু করার আগে দীর্ঘ সময় অভিজ্ঞ কারোর অধীনে শিক্ষানবিশ থাকতে হয়। এবং সবার দ্বারা এগুলু হয়ে উঠে না।

যদিও ঐতিহাসিক দস্তাবেজের জন্য উপকরন এবং প্রক্রিয়া আলাদা।স নিয়ে অন্য কোথাও আলোচনা করা যাবে।

নভেম্বর ০৮, ২০১৬

Interleaves

I"ইন্টারলিভস" সাধারণত এলব্যামের দুটি পেজেরকে আলাদা করা এবং সুরক্ষা দেয়ার জন্য ঢোকানো শীট বা পৃষ্ঠাগুলিকে বোঝায়।  এগুলি কাগজ বা প্লাস্টিকের মতো বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হতে পারে এবং প্রায়শই অ্যালবাম, স্ক্র্যাপবুক বা সংগ্রহযোগ্য আইটেমগুলির জন্য আলব্যামের ভেতর ব্যবহৃত হয়।
উদাহরণস্বরূপ, একটি মুদ্রা বা স্ট্যাম্প বা ঐতিহাসিক কাগজ সংগ্রহে, স্ক্র্যাচ বা আঠা লেগে যাওয়ার মতো ক্ষতির থেকে বাধা দেওয়ার জন্য পৃষ্ঠাগুলির মধ্যে ইন্টারলিভগুলি শীট স্থাপন করা যেতে পারে।  এই শীটগুলি পরিবেশগত কারণগুলির বিরুদ্ধে একটি প্রতিরক্ষামূলক বাধা হিসাবেও কাজ করতে পারে।
অ্যালবামগুলিতে ইন্টারলিভ [Interleaves] বিভিন্ন উদ্দেশ্যে থাকে, যার মধ্যে রয়েছে:
সংরক্ষণ এবং সুরক্ষা: ভালো মানের ইন্টারলিভস, প্রায়শই অ্যাসিড-মুক্ত কাগজ দিয়ে তৈরি, যা ফটোগ্রাফ বা অন্যান্য ছাপানো কাগজগুলোকে একসাথে লেগে যাওয়া থেকে রক্ষা করে। ফলে এলব্যামে আইটেমের গুণমান সংরক্ষণ এবং সময়ের সাথে ক্ষতি প্রতিরোধ করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কালি স্থানান্তর রোধ করা: ছাপানো আইটেম,যেমন খবরের কাগজ,দলিল বা এই ধরনের যে কোন সামগ্রীর ক্ষেত্রে, ইন্টারলিভগুলি, পৃষ্ঠাগুলির মধ্যে কালি স্থানান্তর রোধ করতে সাহায্য করে, যাতে ছবি বা পাঠ্য পার্শ্ববর্তী পৃষ্ঠাগুলিতে স্থানান্তরিত না হয় তা নিশ্চিত করে।
 উপস্থাপনা : ইন্টারলিভস সমগ্র কালেকশনকে একটি পরিষ্কার এবং পেশাদার চেহারা দিতে পারে। কারন প্রত্যেকটি আইটেম আলাদা আলাদা দেখানো অনেক সময় দৃষ্টিনন্দন। 
 স্মাজিং প্রতিরোধ করা: চকচকে বা সদ্য প্রিন্ট করা ফটোর ক্ষেত্রে, ইন্টারলিভগুলি পৃষ্ঠাগুলির মধ্যে একটি বাধা হিসাবে কাজ করে স্মাজিং প্রতিরোধ করতে পারে, এটি নিশ্চিত করে যে একটি পৃষ্ঠার কালি বা ইমালসন পার্শ্ববর্তী পৃষ্ঠার পৃষ্ঠের সাথে সরাসরি যোগাযোগে না আসে।
দূর্যোগ পরবর্তী সুরক্ষা: কোন সময় একটি এলব্যামের উপর পানি পড়ে গেলে ইন্টারলিভস গুলু হয়ে পানিকে পরবর্তী পেজে যেতে হয়। যা পানি শোষন করে শেষদিকের পেজ গুলোকে বাঁচাতে সাহায্য করতে পারে। 
 আঠালো ভাব কমানো: যখন আইটেম কোন আঠালো পৃষ্ঠার অ্যালবামের সাজানো হয়, এবং একটি আইটেম এক জায়গা থেকে সরিয়ে অন্য যায়গায় নেয়া হয়। তখন ইন্টারলিভগুলি এই ক্রিয়াগুলির সময় ক্ষতির ঝুঁকি হ্রাস করে৷
নান্দনিকত্ব : ইন্টারলিভগুলি মসৃণ,এক রঙের হওয়ায় এলব্যাম নাড়াচাড়া করার সময় আরও উপভোগ্য দেখার অভিজ্ঞতায় অবদান রাখতে পারে।  এগুলো আলব্যামের পৃষ্ঠাগুলির মধ্যে আন্তঘর্ষণ রোধ করতে সাহায্য করতে পারে। ফলে আলব্যাম পেজ সহজে ঘোলা হয় না।
 আর্কাইভাল কোয়ালিটি: আর্কাইভাল উপকরণ থেকে তৈরি উচ্চ মানের ইন্টারলিভ অ্যালবামের দীর্ঘায়ুতে অবদান রাখে।  তারা আইটেমের অবনতি এবং হলুদ হওয়া প্রতিরোধ করে। বাফার করা  ইন্টারলিভগুলো আইটেমের এসিডিক ভাব শোষন করে নেয়। তাই  ইন্টারলিভগুলো কে কিছু বছর পর পর বদলানো লাগতে পারে।
নান্দনিক বিবেচনা: কিছু অ্যালবাম একটি নির্দিষ্ট নান্দনিক প্রভাবের জন্য ট্রান্সলুসেন্ট ইন্টারলিভ ব্যবহার করে।  এটি বিষয়বস্তুর উপস্থাপনায় সৃজনশীলতা এবং স্বতন্ত্রতার একটি স্তর যুক্ত করতে পারে।
 সংক্ষেপে, অ্যালবামের বিষয়বস্তু সংরক্ষণ, সুরক্ষা এবং উপস্থাপনে ইন্টারলিভগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যদি একজন সংগ্রাহক এদের ব্যাবহার করতে চান তাহলে অবশ্যই ভালো মান এবং গুন দেখে ক্রয় করা উচিৎ যেন সেগুলো সংগ্রহের নান্দনিক এবং সংরক্ষণ উভয় দিকেই অবদান রাখে।
nterleaves in albums serve various purposes, including:
1. Conservation and Protection: Interleaves, often made of acid-free paper, help protect photographs or other printed materials by preventing them from sticking together. This is crucial for preserving the quality of the images and avoiding damage over time.
2. Preventing Ink Transfer: In the case of printed materials, interleaves help prevent ink transfer between pages, ensuring that images or text don't transfer onto adjacent pages.
3. Enhancing Presentation: Interleaves can enhance the overall presentation of an album by providing a clean and professional appearance. They add a layer of separation between pages, making each image or page stand out individually.
4. Preventing Smudging: In the case of glossy or freshly printed photos, interleaves can prevent smudging by acting as a barrier between pages, ensuring that the ink or emulsion on one page doesn't come into direct contact with the surface of the adjacent page.
5. Reducing Adhesion: For albums with adhesive pages, interleaves can prevent the sticking of pages to each other. This is particularly important when handling albums in which photographs might be rearranged or removed, as it reduces the risk of damage during these processes.
6. Improved Viewing Experience: Interleaves can contribute to a smoother and more enjoyable viewing experience. They can help prevent friction between pages, making it easier to turn pages without any resistance.
7. Archival Quality: High-quality interleaves made from archival materials contribute to the longevity of the album. They resist deterioration and yellowing, ensuring that the contents remain well-preserved for an extended period.
8. Aesthetic Considerations: Some albums use translucent interleaves for a specific aesthetic effect. This can add a layer of creativity and uniqueness to the presentation of the contents.
In summary, interleaves play a vital role in preserving, protecting, and presenting the contents of albums, contributing to both the aesthetic and conservation aspects of the collection.





জুলাই ০৭, ২০১৬

সংগ্রহের ইতিকথা

 সংগ্রহের ইতিকথাঃ যদি বিবর্তনবাদকে মানি,তাহলে হয়তো প্রথম সংগ্রহের সূচনা হয়েছিলো বাসা বানানোর উপকরনের প্রয়োজন থেকে,তারপরে আসে অনুসন্ধিৎসা তারপর আসে অলঙ্করন এবং সঙ্গী আকর্ষনের চেষ্টা এবং ধীরে ধীরে মস্তিস্কের বিকাশের সাথে সাথে অন্যান্য অনুভূতি সম্পর্কিত প্রবণতা সমুহ দেখা দেয়। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বস্তুগত সম্পদের প্রতি আমাদের আকর্ষণ এবং লোভ, সামাজিক জটিলতা, বৃদ্ধি পাওয়াতে ;নির্দিষ্ট জিনিসপত্র সংগ্রহ শুরু হয়।

সংগ্রহের সম্ভ্যাব্য কারন সমুহঃ জীবনের যে কোন কাজের মতো, যদি আপনি কিছু সংগ্রহ করেন বাঁ শুরু করতে চান, প্রথমেই আপনাকে গন্ত্যব্য নিয়ে নিজের মধ্যে একটি আত্ম উপলব্ধি নিয়ে আসতে হবে । মনে রাখবেন হাঁটলেই পথিক হওয়া যায় না। হয়তো আপনি পথচারী হিসাবেই রয়ে যাবেন যদি না গন্ত্যব্য ঠিক করে হাঁটেন।

এখন আপনি যদি নিজেকে শুধু পথচারী হিসাবে পরিচয় দেন এবং তাতে আপনার আপত্তি না থাকে,তাহলে আমার এই সম্পূর্ণ লেখাটি ই উপেক্ষা করতে পারেন। তবে যদি আপনি বলেন যে আপনি পথিক বাঁ পথিক হতে চাচ্ছেন তাহলে আপনাকে এই পথের ধুলূ কাঁকরের সাথে পরিচিত হতে হবে। এই পথের চলার জুতোজোড়া পড়ে নিয়েছেন তো? সাথে ছাতা নিয়েছেন তো? বৃষ্টি আসলে তা থেকে বাঁচার সামগ্রি নিয়েছেন তো? নিজে এই পথের রাস্তা জানেন তো?যদি অন্য কেউ এই পথে চলতে চায়,তাকে পথ দেখাতে পারবেন কি? পথে চলার রসদ, ধৈয,সাহস,উদ্দম এগুলু সাথে আছে? এই হচ্ছে প্রশ্ন। এবার আপনি এর উত্তর “হাঁ” সূচক ভাবে দিলে আপনি হয়তো পথিক বাঁ পথিক হতে পারবেন। আর “না” সুচক ভাবে দিলে হয়তো আপনি পথচারী এবং একদিন আপনার পথ পরিবর্তন হতে পারে।

একজন পথিকের এই চিন্তা থাকাটা নিতান্তই স্বাভাবিক যে, কিভাবে গন্তব্যে সহজে নিরাপদে এবং দ্রুত পৌঁছানো যায়। আর তাঁর জন্যই Trust Collector. [বিস্তারিত আলোচনা অন্য পোস্টে] পথে চলতে চলতে হয়তো আপনি পথ থেকে আরও শিখতে পারেন এবং তাঁর থেকে হাটার ধরন,বিশ্রামের অনসূচী তৈরি করতে পারেন, অন্য পথিকদের এই পথ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন, পথ চলার উদ্দম ধরে রাখার জন্য অন্য পথিকদের সাথে সময় কাটিয়ে গল্প করতে পারেন,এমন বহুবিধ কাজ আছে।