ছত্রাক [Mold] সম্পর্কে কিছু ধারনাঃ
সাধারণত জৈব উপাদান
কে/এ ছত্রাক এর উপস্থিতি বা আক্রমণ দেখা যায়।
উদাহরন হিসেবে লোহা,তামা বা পাথরে সাধারণত ছত্রাক আক্রমণ দেখা যায় না। তাই
যারা কাগজ,কাপড় বা চামড়া সম্পর্কিত আইটেম সংগ্রহ বা সংরক্ষন করেন তাদের জন্য
ছত্রাক একটি মাথাব্যাথার বিষয়।
খাদ্যার পর, অক্সিজেন এবং আদ্রতা ছত্রাকের সবচেয়ে প্রিয়
জিনিস । এর সাথে স্বাভাবিক উষ্ণতা (২৫°- ৩৫°) যদি পায় তাহলে ত খুব ই ভালো। এর সাথে যদি সেখানে
হালকা আসিডিক আবহাওয়া (PH 6-7) থাকে তাহলে তো সোনায় সোহাগা।
আপনার অর্গানিক আইটেমের সংগ্রহে কিন্তু এর প্রায় সবগুলু ই থাকে।
কাগজে থাকে স্টার্চ এবং গ্লোকোজ যা খাদ্য, ক্রান্তিয় অঞ্চলের দেশে স্বাভাবিক
তাপমাত্রা এবং আদ্রতা যা মোল্ডের জন্য প্রায় আদর্শ,আর বাতাসের বা আইটেমে উপস্থিত
ক্যামিকেল যা অনেক সময় ই কিছু টা অম্লিও/আসিডিক থাকে এবং সময়ের সাথে সাথে এই
আসিডের পরিমান বাড়তে থাকে অথবা; আইটেম যে স্লিভে রেখেছেন সেটা হয়তো সময়ের সাথে
সাথে ভেঙ্গে ভেঙ্গে আপনার আইটেমে এসিড ছড়াচ্ছে যা মোল্ড স্পোরের জন্য আতিথিয়
পরিবেশ। তাই মোল্ড সমস্যা সমাধানের জন্য এই বিষয়গুলুর উপর জোড় দেয়া উচিৎ। তবে
প্রতিটি বিষয়ের আবার আদর্শ সীমা [Optimal limit] আছে যা অতিক্রম করলে অন্য দিকে
হিতে বিপরীত হতে আরে।
যেমন আপনি যদি
প্রোটিন নির্ভর কোন আইটেম যেমন সিল্ক, পালক, লোম,মুক্তা, চামড়া চুল, প্রাণীজ
উপাদান ইত্যাদি কে এমন কোন পরিবেশে রাখেন যা খুবই ক্ষারীয় তাহলে সেই আইটেমে থাকা
ফ্যাটি এসিড এবং স্কিন টিস্যু ভেঙ্গে আইটেম ডিকম্পোজ হওয়া শুরু করে। বা আইটেমের
স্বাভাবিক আসিডের সাথে সহজেই বিক্রিয়া করে আইটেম কে লবনের মতো উপাদানে ভেঙে দেয়।
তাই সকল ধরনের সংরক্ষন প্রনালীতে ই এক্সপার্ট পরামর্শ নেয়া উচিৎ।
আবার তাপমাত্রা খুব
বাড়িয়ে দিলে বা আদ্রতা খুব কমিয়ে দিলে হয়তো মোল্ড গ্রোথ থেমে/কমে যাবে, কিন্তু
আইটেম থেকে অপরিহার্য জলীয় উপাদান ও শুকিয়ে কোষ দেয়াল ভেঙে আইটেম ডিকম্পোজ হওয়া
শুরু করবে। বা আইটেম ভঙ্গুর হয়ে যাবে।
আবার, অক্সিজেন
একদম সরিয়ে দিলে বা তাপমাত্রা খুব কমিয়ে রাখতে চাইলে, প্রথমত তা খুবই ব্যায়বহুল, দ্বিতীয়ত আইটেম প্রদর্শন এবং
পর্যবেক্ষণ সময় বিশেষ ব্যাবস্থা নিতে হবে, এবং চিরকালই এই বিশেষ ব্যাবস্থার মধ্যে
আইটেম রাখতে হবে, চতুর্থত বিশেষ এই নিয়ন্ত্রিত আবহাওয়া থেকে বের করলেই আইটেমের
আবার মোল্ড এটাক বা ডিকম্পোজিশন শুরু হবে। তাই সংগ্রাহক সামগ্রী কে
চাপ,তাপমাত্রা,আদ্রতা,আলো,ক্যামিকেল ইত্যাদির সুক্ষ ব্যালেন্সের মধ্যে রাখলেই তা
দীর্ঘদিন সংরক্ষিত থাকবে। এজন্য একজন খুব ভাল সংগ্রাহক একজন যত্নশীল নিরাময়ক ও
বটে।
এখন যদি মোল্ডের সমস্যা
হয়েই যায় তাহলে কিভাবে কি? (Restoration)
আপনার উচিৎ একজন
ডাক্তার দেখান যিনি এই আইটেম কে নীরিক্ষন করে চিকিৎসা করবেন। তবে সাময়িকের জন্য
অনেকে নিচের প্রসেস টি ফলো করতে পারেন।
প্রথমে; আইটেমের আদ্রতা কে কমিয়ে
আনুন। সেটা সিলিকা জেলের ব্যাবহারে বা শুকনা চাউল ব্যাবহারে হোক বা বিয়াদ্রতিকরন
যন্ত্রের [Dehumidifier ] এর মাধ্যমে ই হোক না কেন। তারপর সম্ভব হলে অম্লতাকে
[Acidity] কমিয়ে আনুন; সেটা হয়তো চক পাউডার ব্যাবহার করে করতে পারেন বা বাফারড
এনক্লোজারে রেখে করতে পারেন। তারপর
অক্সিজেন [Oxygen] কে সরিয়ে ফেলার চেষ্টা করুন। সেটা হয়তো কিচেন ভ্যাকুয়াম
ব্যাবহার করেও করতে পারবেন।
কেউ হয়তো তার এক ধাপ এগিয়ে বেকিং
পাউডারের সাহায্যে মোল্ড মারার চেষ্টা করতে পারেন বা তাপমাত্রা উঠানামা করিয়ে
মোল্ড সারানোর কথা ভাবতে পারেন;কিন্তু তখন প্রসেসটি বিশেষায়িত প্রক্রিয়ার
অন্তর্ভুক্ত হয়ে যায়। যা আমার কিউরেশন সম্পর্কিত বইয়ে পাবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন