জুলাই ০৪, ২০২৩

ল্যামিনেশন এবং এনক্যাপুলেশনে এর পার্থক্য এবং তাৎপর্য।[Differentiation between Lamination and Encapsulation]

 ল্যামিনেশন এবং এনক্যাপুলেশনে এর পার্থক্য এবং তাৎপর্য।[Differentiation between lamination and encapsulation].

☝🏾☝🏾LAMINATION☝🏾☝🏾
ল্যামিনেশন হল তাপ এবং আঠা ব্যবহার করে দুটি প্লাস্টিক ফিল্মের স্তরের মধ্যে একটি কাগজ/নোট বা ফটোগ্রাফ সিল করার প্রক্রিয়া। যদিও আপাত দৃষ্টিতে এটি গুরুত্বপূর্ণ নথিগুলিকে ক্ষতির হাত থেকে রক্ষা করার একটি কার্যকর উপায় হতে পারে, তবে ল্যামিনেশন সংগ্রহযোগ্য ব্যাঙ্কনোট এবং ফটোগ্রাফগুলিতে ক্ষতিকারক প্রভাব ফেলতে পারে। কারন যখন একটি নোট বা ফটোগ্রাফ ল্যামিনেশন করা হয়, তখন প্রক্রিয়াটিতে ব্যবহৃত অ্যাসিডিক আঠা কাগজের তন্তুগুলির মধ্যে প্রবেশ করতে পারে এবং সময়ের সাথে সাথে অপরিবর্তনীয় ক্ষতি করতে পারে। ল্যামিনেশনে ব্যবহৃত প্লাস্টিকের ফিল্মটিও আধা-স্থায়ী, যদি কোন দিন আইটেমটিকে বাইরে বের করার চেষ্টা করা হয় তাহলে আইটেমের আরও ক্ষতি না করে এই কাজ টি করা অনেক কঠিন হয়ে পড়ে। সংগ্রহযোগ্য ফটোগ্রাফ,নথি,ব্যাঙ্কনোটের জন্য, ল্যামিনেশন উল্লেখযোগ্যভাবে তাদের মূল্য হ্রাস করতে পারে কারণ এটি তাদের আসল অবস্থা এবং চেহারা পরিবর্তন করে এবং অপরিবর্তনীয় ক্ষতির কারণ হতে পারে। । ব্যাঙ্কনোট,ছবি,নথি ইত্যাদিসংগ্রাহকরা দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য আইটেম গুলি ; রাসায়নিক ভাবে নিষ্ক্রিয় স্থানে রাখতে পছন্দ করেন, যেগুলি এমন উপাদান থেকে তৈরি যা কাগজের সাথে বিক্রিয়া করবে না, যেমন অ্যাসিড-মুক্ত কাগজ, মাইলার বা পলিয়েস্টার।
অন্য দিকে,
☝🏾☝🏾Encapsulation☝🏾☝🏾 বা রূপান্তর বাঁ গুন সংযোজিত আবদ্ধিকরন। সংগ্রাহকদের ভাষায় কাগজপত্র এবং অন্যান্য সংগ্রাহক সামগ্রী যখন কোন গ্রেডিং কোম্পানি বা যথাযথ দক্ষতার মাধ্যমে একটি প্রতিরক্ষামূলক আবরনী; যা নোটের ক্ষেত্রে সাধারণত স্বচ্ছ পলিয়েস্টার ফিল্মের দুটি শীটের মধ্যে বাঁ কয়েনের ক্ষেত্রে একধরনের প্লাস্টিকের বক্সে আইটেমটি স্থাপন করার মাধ্যমে হয়। পরবর্তীতে আবরণীটির সমস্ত প্রান্তের চারপাশে সনিক সিল করা হয়। বস্তুটি এইভাবে বাহ্যিক পরিবেশ,রাসায়নিক পদার্থ, হাতের ময়লা, ধূলা ইত্যাদি থেকে সুরক্ষিত থাকে।
যদিও একটি ক্যাপসুলেরও ক্রমাগত অবনতি হতে পারে। বস্তুটি পলিয়েস্টারের সাথে আঠা দিয়ে লেগে না থাকার কারণে, এটি পলিয়েস্টারের এক বা একাধিক প্রান্ত কেটে বের করা যেতে পারে। যদিও সেটা সংরক্ষনের দৃষ্টিকোণ থেকে ভালো সিদ্ধান্ত হবে না।
একে কখোনোই ল্যামিনেশনের সাথে গুলিয়ে ফেলা উচিৎ না। কারন ল্যামিনেশনে বস্তুটি তার আবরনীর সাথে আঠাদিয়ে লেগে থাকে,যেখানে আবরনী এবং আঠা কোনটি ই আইটেমের জন্য দীর্ঘকালীন ভাবে উপকারী নয়।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন