কোন সিরিয়াল নাম্বারকে ছোট/বড় ধরার বিষয়টি অনেক দৃষ্টিকোণ
থেকে দেখা যায়। তার প্রধান কয়েকটি মেথড হচ্ছে Percentage of total, Last/First prefix,
Last/First thousands, Limited edition, Numerical threshold ইত্যাদি।
সকল ইস্যুকৃত নোটের শতকরা হার [Percentage of total]- যা
ক্ষেত্র বিশেষে ১%/৫%/১০% ধরে বাঁ প্রথম/শেষ দিকের প্রিফিক্স গুলু ধরে করা যায়। এই
মেথড বিশেষ করে পুরনো সিরিজের নোটের ক্ষেত্রে বেশি ব্যাবহার কার্যকারী।
প্রথম এবং শেষ প্রিফিক্স [Last/First prefix]- এখানে প্রথম
এবং শেষ বের হওয়া প্রিফিক্সের সকল নাম্বারকেই যথাক্রমে ছোট বাঁ বড় ধারা যায়।
প্রথম শেষ হাজার বাঁ ১০ বান্ডেল (১ ব্রিক) নোট [Last/First
thousands] এখানে কোন প্রিফিক্স বাঁ ডিনমিনেশনের প্রথম এবং শেষ ব্রিক (১০ বান্ডেলের)
সকল নোট কে ই প্রধান্য দিয়ে তাদের যথাক্রমে ছোট বড় গন্য করা যায়।
সীমিত সংখ্যায় বের হওয়া [Limited edition] প্রায় সকল স্মারক
নোট ই সীমিত সংখ্যার বের হয়। তাই বস্তুগত ভাবে সেগুলুর সিরিয়াল নাম্বারের গন্ডিঅ সীমিত।
তবে যেখানে কয়েক শ, কয়েক হাজার পিস বাঁ কয়েক লাখ পিস নোটই বের হয়,সেখানে আপেক্ষিকতা
বিচারে সকল নাম্বার ই ছোট। আবার কখনো কখনো এটা লিমিটেড এডিশন স্বীকৃতসহই হয়তো আলাদা
ফোল্ডারে বের করা হয়। সেগুলুকেও ছোট নাম্বার ধরাটা যুক্তি সঙ্গত।
সংখ্যাতাত্বিক ভাবে [Numerical threshold] এখানে যে কোন প্রিফিক্সের
প্রথম এবং শেষ ১০০ থেকে ১০০০ নাম্বারকে যথাক্রমে ছোট এবং বড় ধরা যায়।
এখন আসি আমার যুক্তিতেঃ বাংলাদেশে প্রতি বছর
প্রায় ১ বিলিয়ন পিস নোট বের হয়। প্রতি প্রিফিক্সে ১ মিলিয়ন নোট থাকে। যা তাত্বিক ভাবে
সকল ডিনমিনেশন মিলিয়ে প্রায় ১০০ টি প্রিফিক্স জন্মদেয়। ফলে প্রতি প্রিফিক্সের প্রথম
১০০০টি নোটকেও যদি ছোট সংখ্যা ধরা হয় তাহলে তা প্রতি বছর বের হওয়ার নোটের ০.০১% যা
প্রায় ১০০০০০(১ লাখ) নোট/প্রতি বছর। বাংলাদেশের জনসংখ্যার (১৭ কোটি হিসেবে) প্রতি ১
হাজার মানুষের কাছে ১টি করে নোট থাকলেও তাদের মধ্যে সম্মিলিত ভাবে প্রায় ৬ টি ছোট নাম্বারের
নোট পাওয়া যাওয়ার সভাবনা আছে। বাঁ দশ বান্ডিল ঘাটলে প্রায় ৬টি ছোট নাম্বারের নোট পাবেন।এই
কারনে আমি মনে করি না যে কোন আইটেম যদি বছরে ১ লাখ পিস বের হয় তাহলে তার কোন বিশেষত্ব
আছে আর আমার অতিরিক্ত টাকা দিয়ে সেটা সংগ্রহ করতে হবে।
এবার আসি আমার মতামতেঃ আমি প্রিফিক্সের প্রথম/শেষ ১০/১০০
টি নোটে ছোট ক্রমিক সংখ্যা গন্য করার পক্ষে।,
যা মোট মিন্টেজের ০.০০০১%-০.০০১% । এছাড়া,
খুব ছোট ক্রমিক সংখ্যা বলতে ০.০০০০১%-০.০০০১%
এর মধ্যে সীমার পরামর্শ দিই। যা আপাতত দৃষ্টিতে
প্রথম/শেষ ১০টি বাঁ প্রথম বান্ডেলের মধ্যে সীমাবদ্ধ থাকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন