রিপিটার নাম্বার [Repeater number ]
অন্যান্য সংগ্রযোগ্য সিরিয়াল নাম্বার গুলুর মধ্যে রিপিটার তুলনামূলক নিন্মস্তরের।
রিপিটার নাম্বার হওয়ার জন্য কিছু শর্ত আছে এর সাথে কিছু কমনসেন্স । যেমনঃ
👍🏽সম্পূর্ণ সিকোয়েন্সি/cycle কমপক্ষে দুইবার রিপিট হতে হবে।
👍🏽একটি সিকোয়েন্স/cycle পূর্ণ হতে কমপক্ষে দুইটি সংখ্যা আবশ্যক।
👍🏽সিরিয়াল নাম্বারটি কত বড় তার ওপর নির্ভর করে, এক একটি সিকোয়েন্স/cycle ২, ৩, ৪ বা ৫ ডিজিটের হতে পারে। তবে সংগ্রাহকদের মধ্যে; অন্যান্য রিপিটার গুলোর মধ্যে "২ ডিজিটের সম্পূর্ণ রিপিটার" সবচেয়ে আকাঙ্ক্ষিত। কারণ একটি প্রিফিক্সের মধ্যে অন্যান্য ধরনের রিপিটারে তুলনায় এটি সবচেয়ে কম থাকে।
👍🏽সম্পূর্ণ সিরিয়াল নাম্বারটি কমপক্ষে ৬টি সংখ্যার হতে হবে।
👍🏽রিপিট সিকোয়েন্স/cycle গুলো গুলো পাশাপাশি/পরপর থাকতে হবে অর্থাৎ মাঝখানে অন্য কোন নাম্বার থাকতে পারবে না।
👍🏽বাজারে থাকা রিপিটার নাম্বার গুলোকে আমি তিনটি সাধারণভাবে ভাগ করা করেছি।পূর্ণাঙ্গ রিপিটার, অপূর্ণাঙ্গ রিপিটার এবং অসম্পূর্ণ রিপিটার। তবে তা বর্তমানে গ্রেডিং স্ট্যান্ডার্ডে প্রায় সকল ক্ষেত্রেই কেবল পূর্ণাঙ্গ এবং অপূর্ণাঙ্গ রিপিটার গুলোকে একটি একক নামে ডাকা হয় "রিপিটার" হিসাবে। তবে অনেক নব্য গ্রাহকদের কাছে ট্রেডিং এর ক্ষেত্রে অসম্পূর্ণ রুপিটার ব্যক্তিবিশেষে মর্যাদা পায়। আমি এর বিপক্ষে।
👍🏽পূনার্ঙ্গ রিপিটারঃ যেখানে একটি সিরিয়াল নাম্বারে; রিপিটার সিকোয়েন্স/cycle গুলো পুরোপুরি থাকবে(কেবল জোড় অংকের বা ৬,৮,১০,১২ সংখ্যার সিরিয়াল নাম্বারেই তা সম্ভব)। এটা সর্বোৎকৃষ্ট মনের।
অপূর্ণাঙ্গ রিপিটারঃ কমপক্ষে দুটি সিকোয়েন্সের পর থেকে পরবর্তী সিকোয়েন্স/cycle টি যদি পূর্নাঙ্গতা না পায়। এটা কিছুটা নিম্নমানের। তাই কোথাও গ্রহণযোগ্য কোথাও গ্রহণযোগ্য নয়।
অসম্পূর্ণ রিপিটারঃ যদি প্রথম দুটি সিকোয়েন্স/cycle রিপিট হওয়ার পর পরবর্তী নাম্বার গুলো আর আগের সিকোয়েন্সের সাথে মিল না থাকে। এই কারণে অনেক ক্ষেত্রেই এগুলোকে রিপিটার হিসেবে ধরা হয় না অথবা নিম্নমানের রিপিটার মনে করা হয়।আমিও এই একই মত।
👍🏽রাডার হওয়ার ভিত্তিতে রিপিটার নাম্বার আবার দুই রকম হতে পারে। রাডার রিপিটার এবং নন-রাডার রিপিটার।এছাড়াও তাত্ত্বিকভাবে "সলিড রিপিটার" টার্ম টি তৈরি করা যায়,কিন্তু চাহিদা এবং নান্দনিকতার ভিত্তিতে "সলিড" এর স্থান "রিপিটার" এর থেকে অনেক উপরে হওয়ার তখন "সলিড" আখ্যা টি ই প্রাধান্য পায়। এছাড়াও অনেকে বাইনারি রিপিটার টার্ম টি ব্যাবহার করে।
👍🏽যেখানে সিরিয়াল নাম্বারটি বেজোড় অংকের অর্থাৎ (৭,৯,১১ সংখ্যার) সেখানে কেবলমাত্র নিচের কম্বিনেশন গুলোতে রিপিটার নাম্বার হতে পারে।(এখানে 'X' পজিশনে সিকোয়েন্স এর বাইরের যেকোনো নাম্বার বোঝানো হচ্ছে )।আর আপনার কাছে থাকা নোটটির সিরিয়াল নাম্বার যাচাই করার জন্য আপনি "A","B","C","D" এর স্থানে আপনার নোটের নাম্বার টি বসিয়ে নিজেই চেক করে নিতে পারেন। এগুলো যে ক্রমিক হতেই হবে এমন কোন শর্ত নেই।
৭ সংখ্যার সিরিয়ালের ক্ষেত্রে-
ABCABCX ( ধারনা করার চেষ্টা করুন)
ABABABX ( ধারনা করার চেষ্টা করুন)
ABCDABC (প্রতি ১০ লাখে ৯৯০০ টি নোট)
ABCABCA (প্রতি ১০ লাখে ৯৯০ টি নোট )
ABABABA (প্রতি ১০ লাখে ৯০ টি নোট)
৯ সংখ্যার সিরিয়ালের ক্ষেত্রে-
ABCABCABC
ABABABABA
ABCDABCDA
ABCDABCDX
১১ সংখ্যার সিরিয়ালের ক্ষেত্রে-
ABCDABCDAB
ABCABCABCA
ABABABABAB
ABCDABCDXX
ABCABCABCX
ABABABABAX
তবে অধিকাংশ সংগ্রাহকের কাছেই "X" (সিকোয়েন্স বহির্ভূত) নাম্বার সহ সিরিয়াল নাম্বার গুলো রিপিটার হিসেবে গণ্য হয় না, অথবা নিম্নমানের রিপিটার ধরা হয় যা কদাচিৎই আইটেমের দামের উপর প্রিমিয়াম নিয়ে আসে।
উল্লেখ্য যে কোন কোন বইয়ে প্রথম শর্তটি (সম্পূর্ণ সিকোয়েন্সটির কমপক্ষে দুইবার পুনরাবৃত্তি) অগ্রাহ্য করা হয়েছে। যদিও আমি এর যুক্তিসঙ্গত বিরোধ করি। অর্থাৎ আমার হিসাবে আরও গভীর শ্রেণীকরন না করা হলে; ৪ সংখ্যার সিকোয়েন্সের (ABCDABC) রিপিটার হওয়ারও জন্য যথেষ্ট যোগ্যতা রাখে না। কারণ সর্বোপরি মানুষ এই ধরনের বিশেষ নাম্বার অতিরিক্ত অর্থ দিয়ে সংগ্রহ করে কেবল দৃষ্টি দৃষ্টিনান্দনিকতার জন্য। আর সম্পূর্ণ নাম্বারটি পুনরাবৃত্তি/repeat না হলে সেই প্রাথমিক উদ্দেশ্যই ক্ষুন্ন হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন