অকশনে তিনটি ক্যারেক্টার গুরুত্বপূর্ণ। বিডার: যে দাম হাঁকায় (আপনি/ক্রেতা)। অকশনিয়ার: যে নিলাম ডাকে (যার আইটেম বা আইটেমের মালিকের পক্ষ হয়ে যে প্রচার করে)। আইটেম/লট: যে আইটেমের নিলাম হচ্ছে। তার প্রত্যেকটির নির্দিষ্ট নাম্বার,বিবরনি থাকে। যা দেখা/শুনা র পর একজন বিডার অকশনের সময় বিড করবে। একবার বিড (দাম বলা) করার পর সেটার চেয়ে বেশী কেউ বললে তবে আপনি আউটবিড হবেন,কারন সে আপনার চেয়ে বেশী দিতে রাজি। অতয়েব আপনি সেই আইটেম চাইলে আপনাকে তার চেয়ে আরো বেশী দাম হাঁকাতে হবে। সেই হাঁকানোর মাত্রা অকশনিয়ার আগেই জানিয়ে দেবে।
যেমনঃ আপনি চাইলেই ১টাকা করে বাড়াতে পারবেন না। হয়তো নিয়মে বলে দেয়া হলো যে ১০০০০ টাকার উপরের আইটেমের দাম বাড়ালে ৫০০ টাকা করে বাড়াতে হবে। অন্যদিকে ১০০০ টাকার উপরের আইটেমের দাম ১০০ টাকা করে বাড়ালেই চলবে।
সংগ্রহের ক্ষেত্রে, নিলাম [Auction] সংগ্রাহক এবং বিনিয়োগকারীদের জন্য একটি গতিশীল বাজার। এখানে নিলামের মাধ্যমে সংগ্রহযোগ্য জিনিস কেনার সুবিধা এবং অসুবিধাগুলির একটি সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি দিলাম:
👍🏽সুবিধা:
প্রতিযোগিতামূলক মূল্য: নিলাম প্রতিযোগীতাকে উৎসাহিত করে, সম্ভাব্যভাবে লোভনীয় সংগ্রহের জন্য আরও অনুকূল মূল্যের দিকে বাজার কে ঠেলে দেয় ।
বিরল আইটেম অ্যাক্সেস: বিরল এবং অনন্য আইটেমের একচেটিয়া অ্যাক্সেস অন্য কোথাও সহজে পাওয়া যায় না। কারন সাধারন সেলে দামী আইটেম সহজে বিক্রি হয় না।
হটাৎ সৌভাগ্যের সম্ভাবনা: কিছু নিলামে কদাচিৎ এমনও হয় যা, ন্যায্য বাজার মূল্যের চেয়ে অকশঅনে সস্তায় আইটেম পেয়ে যেতে পারেন। বিশেষত সেই আইটেমের অন্য কোন আগ্রহী বিডার না থাকলে।
স্বচ্ছ প্রক্রিয়া: নিলাম প্রকৃয়া হিসেবে সাধারনত স্বচ্ছতা প্রদান করে, ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ন্যায্য ও উন্মুক্ত বাজার নিশ্চিত করে।
বিডিংয়ের রোমাঞ্চ: সংগ্রাহকদের একটি লাইভ বা অনলাইন নিলামে অংশগ্রহণের উত্তেজনা সামগ্রিক সংগ্রহের অভিজ্ঞতায় যোগ হয়।
দ্বাবদ্ধতা এবং রেপুটেশন: অকশনে অংশগ্রহণের মাধ্যমে আপনার অকশন হাউজে/অকশনিয়ারের সাথে দ্বায়দ্ধতা তৈরি হয়,যা পরবর্তিতে রেপুটেশনে পরিবর্তন হয়। ওপেন অকশনে অন্যান্য অংশগ্রহণকারিদের কাছেও রেপুটেশন তৈরি হতে পারে। অকশনে একবার দাম বলে তা সহসাই ফিরিয়ে নেয়া যায় না। যা একবার বলে ফেলবেন তা রাখতে হবে।
যে কোন প্রকৃয়ার ই সুবিধা অসুবিধা দুটোই থাকে। তাই কোন প্রসেসে ইনভলভ হওয়ার আগে দুই দিক বুঝেশুনে তারপর যোগদান করা উচিৎ।
👍🏽অসুবিধা:
অনিশ্চিত খরচ: বিডিং যুদ্ধ প্রত্যাশিত থেকে বেশি দাম অবধি চালাতে পারে, চূড়ান্ত খরচে অনিশ্চয়তা তৈরি করে।
অবস্থার ঝুঁকি: দ্রুত সময়ে একটি সংগ্রহযোগ্য আইটেমের অবস্থার মূল্যায়ন করা চ্যালেঞ্জিং হতে পারে, নিলেম যেহেতু দ্রুত হয় তাই আইটেমের ত্রুটিগুলি উপেক্ষা করার সম্ভাব্য ঝুঁকি থেকে যায়।
ইমপালস বিডিং: নিলামের উত্তেজনা প্ররোচনামূলক বিডিংয়ের দিকে নিয়ে যেতে পারে, উদ্দেশ্য বাজেটকে ছাড়িয়ে যেতে পারে।
রিটার্ন নীতি: খুব বিশেষ অবস্থা তৈরি না হলে আইটেম জেতার পর রিটার্ন করা যায় না।
আইডেন্টিটি এক্সপোজার: অনেকেই লোক দেখিয়ে অকশন/নিলামে অংশগ্রহণ করতে চায় না। কারন অনেকে দেখাতে চায় না যা সে কোন আইটেম কতো দিয়ে কিনলো,বা তার কাছে কি আইটেম আছে,বা কি নেই সেজন্য কিনলো। তাই ওপেন অকশন অনেকেরই পছন্দ নয়।
এক্সেসের সীমাবদ্ধতা: যেহেতু প্রসেসটিতে কথাই কমিটমেন্ট,অনেক নিলামেই একটি ফি/ডিপোজিট দিয়ে অংশগ্রহণ করতে হয়। যা কমিটমেন্টের বরখেলাপ হলে বিডকারীকে হারাতে হয়।
ফেক/গোস্ট বিডিং: অনেক অকশনে ই কিছু পাব্লিক শুধু শুধু বিড করে দাম বাড়িয়ে চলে যায়। যাদের পড়ে পাত্তা পাওয়া যায় না। ফলে আসল ক্রেতাকে তার অভিলক্ষিত মূল্য থেকে বেশী মূল্য পরিশোধ করতে হয়।
ক্রেতা, পাকা সংগ্রাহক বা নতুন যেই হোক না কেনো; নিলামের উত্তেজনাপূর্ণ জগতে নেভিগেট করার সময় এই বিষয়গুলোকে গুলিকে সাবধানে বিবেচনা করা উচিত। এই নিয়ে আরোও মতামত প্রশ্ন থাকলে কমেন্টে জানান। উত্তর পোস্ট আপডেট করে দেয়া হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন