নভেম্বর ২৪, ২০২৩

ছত্রাক থেকে বাচার জন্য করনীয়ঃ [Precaution to avoid mould]

 ছত্রাক থেকে বাঁচার জন্য করনীয়ঃ

 যারা রান্নাঘর এবং বাথর্রুমের জন্য এক্সস্ট ফ্যান ব্যাবহার করবেন চেষ্টা করবেন যেন ফ্যানের বাতাস বের করার হার ৬০ লিটার থেকে ৮০ লিটারের  মধ্যে হয়। যা হার ঘর ভেদে আলাদা হবে।

বাজেট বেশি থাকলে আপনি শোষিত বাতাস থেকে তাপ পুনরুদ্ধারের মেকানিসম বসাতে পারবেন।, আবার ডিহিউমিডিফার ও কিনতে পারেন।  নতুন মডেলের অনেক এসিটে  অনেক সময়  ডিহিউমিডীফিকেসশন ফাংশন থাকে।

শীত কালে যদি আপনার বাড়ি পর্যাপ্তভাবে উষ্ণ থাকে হয়, তবে এটি ঘনীভবন হওয়ার সম্ভাবনা কম কারণ উষ্ণ বাতাস ঠান্ডা বাতাসের চেয়ে বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে।

সংগ্রহ কক্ষের তাপমাত্রা প্রায় ২১.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে স্থির রাখুন।

সমস্যা হওার পর; প্রতিকারের পরিবর্তে, সমস্যা পূর্ব সতর্কতা অবলম্বন করুন।

ঠান্ডা আবহাওয়ায় সারাদিন আপনার জানালা খোলা রেখে অতিরিক্ত বাতাস আসতে দেবেন না।

রান্নার সময় ঢাকনা দিয়ে রান্না করা, রান্নাঘর এবং স্নানাগারের দরজা ব্যবহারের সময় বন্ধ রাখা এবং জানালা খোলা রাখা বা এক্সট্রাক্টর ফ্যান চালু রাখা।

সকালে অল্প সময়ের জন্য জানালাগুলি খুলে রাখুন, যেমন ৩০-৬০ মিনিট  এবং তারপরে সেগুলি বন্ধ করুন। কোনও সময় আপনি কাচের উপর বাস্প তৈরি করতে দেখলে দ্রুত জানালা কিছু টা খুলে নতুন শুস্ক বাতাস আসতে দিন। জানালার কাঁচে জমে থাকা পানি মুছে ফেলুন এবং তা ফেলে দিন।

নিয়মিত আদ্রতা এবং তাপমাত্রা মনিটর করে যান।

আইটেম বা আইটেমের শেলফ ঠান্ডা দেয়ালের কাছে রাখবেন না। কারন ঠান্ডা দেয়ালে সহজে আদ্রতা জমে এবং ছত্রাকের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করে।

কোন কারনে আইটেম ভিজে গেলে; সংগ্রহের আইটেম কে রোদ্রে শুকাতে দেবেন না। আইটেম ভিজে গেলে ডিহিউমিডীফায়ার বা সিলিকা জেলের মতো আদ্রতা শোষণকারী উপদান দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় আইটেম শুকাবেন।

ছত্রাকের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেয়ে আর্দ্রতা নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ।

আপনার ঘরে তাপ বেশিক্ষণ ধরে রাখতে আপনার ঘরকে ভালোভাবে তাপ নিরোধক করুন,

ইস্ত্রি করার সময় জানালা খুলুন যাতে আবদ্ধ ঘরের বাস্প আইটেমে প্রবেশ না করে।

ঘরে কাপড় শুকাবেন না। রান্না ঘরের আশে পাশে বা রান্নার সময় আইটেম বের করবেন না।

কাউকে বাইরের সরাসরি রোদ্রের আলো আইটেম দেখাতে নিয়ে যাবেন না।

পর্দার পিছনে, আসবাবপত্র, ওয়ারড্রোব, সোফা বা গদির নীচে, খাটের নিচে যেখানে বাতাস আবদ্ধ অবস্থায় থাকে এমন যায়গায় আইটেম রাখবেন না।

ব্যাবহ্রিত এবং অব্যাবহ্রিত আইটেম আলাদা সংরক্ষন করুন। নোংরা আইটেম ধরার পর পরিস্কার আইটেম ধরার আগে হাত ধুয়ে শুকিয়ে নিন।

যে বাসায়,ঘরে স্যাতস্যাতে দেয়াল থাকবে এবং কোন ধরনের ছত্রাকের উপস্থিতি থাকবে সে বাসা থেকে আইটেম না কেনা ই ভালো। আর নিজের বাসায় থাকলে আইটেম নারাচাড়া করার আগে সেগুলু সমাধান করুন।

ব্যাবহ্রিত এবং নোংরা বিছানায়,টেবিলে, মেঝেতে আইটেম ছড়িয়ে ছবি তুলবেন না। ছবি তোলার জন্য একটি নির্দিষ্ট পরিস্কার জায়গা নির্ধারণ করুন।



Mould corner- Temperature and Humidity

Temp/RH

30

40

50

60

70

80

90

100

75°C

 

 

 

 

 

 

 

 

65°C

 

 

 

 

 

 

 

 

55°C

 

 

 

 

 

 

 

 

45°C

 

 

 

 

 

 

 

 

35°C

 

 

 

 

 

 

 

 

25°C

 

 

 

 

 

 

 

 

15°C

 

 

 

 

 

 

 

 

6°C

 

 

 

 

 

 

 

 

0°C

 

 

 

 

 

 

 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন