নভেম্বর ১৮, ২০২১

ব্রুনেইএর ৫০০ রিঙ্গিট এর নোট

 এশিয়া মহাদেশের অন্যতম ধনী দেশ ব্রুনেই,যাদের মূল সম্পদের মধ্যে খনিজ তেল প্রধান রপ্তানি।

এই নোটের ফেস ভ্যালু/ক্রয় ক্ষমতাঃ  প্রায় ৩২ হাজার টাকা। তবে ভাল অবস্থায় পাওয়ার দুষ্প্রাপ্যতার কারনে সংগ্রাহক মহলে এর মুল্য আরও অনেক বেশি ধরা হয়।

ব্রুনেই এর এই নোট টি গার্ডিয়ান পলিমারে তৈরি যা NPA (Note printing Australia) তে ছাপা হয়েছে। এটি প্রথম এটা বাজারে আসে ২০০৬ এবং তারপর ২০১৩ এ একই ডিজাইনে এটা পুনর্মুদ্রণ হয়।

ব্রুনেই একটি রাজ তান্ত্রিক দেশ। যার ফলে তাঁদের সকল নোটেই রাজার ছবি দেখা যায়। এই নোটের অপর পাশে আছে সুলতান ওমর আলী সাইফুদ্দীন মসজিদ এবং সুলতান হাজী হাসানাল বলকিয়া ফাউন্ডেশন বিল্ডিং (ইয়াসান)।

 

১৯৬৭ সালের ব্রুনেই -সিঙ্গাপুর মুদ্রা অদলবদল চুক্তির আওায়তায় ব্রুনেই এর অর্থ সিঙ্গাপুরের অর্থের সাথে একই দরে অদল বদল করা যায়।  তাই কিছু দিন আগে যখন ব্রুনেই তাঁদের ১০০০০ ডলারের নোট গুটিয়ে নেয়ার পরিকল্পনা নেয় তখন অনেকেই তাঁদের সেই অর্থ সিঙ্গাপুর ডলার এ পরিবর্তন করে নেইয়ার চিন্তা করে।

তাঁদের প্রায় ১০ টি চলতি নোটের রয়েছে যার মধ্যে ১০০০০ নোট টি কে বর্তমান কালের সবচেয়ে বেশি ক্রয় ক্ষমতার নোট বলা যায়। যদিও সেটা অনেক স্থানীয় ব্রুনেইবাসী ই চোখে দেখে নি,আর আমার সংগ্রহের টি ও ঘরে রাখার মত আমার সাহস হয় না তাই তাঁর ছবি দিলাম না।

পিক কোড # ৩১

সম্ভাব্য থিমঃ ফুল, ফুল, পাতা, মসজিদ, উদ্ভিদ, গাছপালা,রাষ্ট্র প্রধান, ভবন।

 



 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন