নভেম্বর ১৮, ২০২১

দুর্লভ শব্দের ব্যাবচ্ছেদ, পর্বঃ ১

 অনেকের পোস্টেই দেখি লেখা রেয়ার বাঁ কম পাওয়া যায়। এই কথা গুলু যদিও অনেকটাই আপেক্ষিক তবে নবীনদের এবং অনেক প্রবীণদের মধ্যেও দেখা যায় অনেক ভ্রম বিরাজ করে। একবার একজন নামী সংগ্রাহক কে জিজ্ঞাস করেছিলাম- ভাই এই নোটার দাম কতো? তিনি বলেছিলেন প্রায় ২ লাখ টাকার মত। তখন আমি সাথে সাহে বলেছিলাম “আমি আপনাকে আরও হাজার পঞ্চাশ না হয় বেছি দেই, আপনি দয়া করে আমাকে আরেকটা ম্যানেজ করে দেন” যথারিতী তিনি অপারগ হন। কেননা উনি হয়তো তাঁর সময়ে বাঁ কোন খাতিরের বশে নোট টি ২ লাখ টাকার ভেতরে কিনতে পেরেছিলেন আর আমি ও কিন্তু তাঁর চেয়ে করে কিনেছি কারন আমি আরও আগে সংগ্রহ করেছি,তবে নোট টা পরবর্তীতে যার জন্য আমি কিনে দিয়েছি তাঁর কিন্তু সেজন্য সারে ছয় লাখ টাকা খোয়াতে হয়েছে।

তাই আশাকরি বুঝতে পারছেন যে, সংগ্রহ জগতে আপনার আইটেমের দাম ঠিক ততোটাই যতোটা আরেকজন সেটার জন্য পরিশোধ করতে রাজি। তাই অনুরোধ যে যার তাঁর কথায় কান দেবেন না।

আমি বাংলায় খুবই খারাপ তা নিশ্চই আমার বানান জ্ঞ্যান দেখে বুঝতে পারছেন। তবে সংগ্রহ জগতের কিছু পরিচিত টার্ম ব্যাকরণগতভাবে পরিস্কার না করে থাকতে পারছি না।

দুস্প্রাপ্য-  বাজারে আছে কিন্তু মিল মতো পাওয়া মুশকিল,(যেমনঃ কিডনি)

মূল্যবান- বিনিময় ক্ষমতা বেশী (যেমনঃ ৫০০ ইউরোর নোট )

দামী- বিভিন্ন ধরনের মূল্য সংযোজনের কারনে মূল্যাবান (ব্রুনাইএর ১০০০০ এর নোট)

দুর্লভ-যা লাভ করতে অনেক কাঠ খর পুড়াতে হয় দামী হতেও পারে আবার না ও হতে পারে (কোন দেশের পুরনো সিরিজের টাকা,যেমনঃ ম্যাপ সিরিজ)

অতি দুর্লভ- দুর্লভ এবং মূল্যবান   (আমেরিকার প্রথম দিকের PMG ৬৮+ কন্ডিশনের কিছু নোট )

বিরল- যা হয়তো অতো দামী না কিন্তু সহজে সাধারন বাজারে পাওয়া যায় না। কারন হয়তো মিন্টেজই কম বাঁ ইত্যাদি (যেমনঃ মালায়শিয়া ৬০০ স্মারক নোট)

কম পাওয়া যায়- হয়তো সাময়িক সরবরাহের অভাব, যথাযথ জায়গায় খুজার অভাব ইত্যাদি কারনে আপাতত কম আছে। (যেমনঃ বাংলাদেশের বাজারে অধিকাংশ বিক্রেতাই এই টার্ম টি ব্যাবহার করেন)।

হাতে গুনা- দামী হতেও পারে আবার না ও হতে পারে,কিন্তু সংখ্যার কমতির কারনে সংগ্রাহকরা সেন্টিমেন্টাল ভ্যালু বাবব এর দাম বেশী মনে করে। (যেমনঃ বাংলাদশের নোটে ৭ ডিজিটের ফূল ল্যাডার নাম্বার খুজেন তাহলে তো প্রতি প্রিফিক্স বাবদ হয়তো ২টি নোট পাবেন-১২৩৪৫৬৭ এবং ৭৬৫৪৩২১। প্রতি ১০ লক্ষ্ নোটে এক প্রিফিক্স।তা প্রায় ০.০০০২%। তাই এই ধরনের ক্যাটাগরিতে আপনি হাতে গুনা আইটেম ই পাবেন)।

বাংলা ভাষা বেশ এক্সপ্রেসিভ তাই অনেক শব্দ আছে আভ্যন্তরীণ বিষয় সমুহকে বর্ণনা করার এবং আমার ব্যাখ্যা অন্যদের থেকে আলাদা হতেই পারে। (বিঃদ্রঃ এজন্য ই স্বীকৃত মডেল হিসাবে PMG,PCGS এর তাঁদের সেবা দিয়ে আসছে, যা নিয়ে আমার আলাদা পোস্ট আছে)। এখানে বলা টার্ম গুলুই কিন্তু একমাত্র টার্ম না, আরও আছে। তাই সকল ক্রেতা এবং সংগ্রাহকের অনুরোধ করছি; কেনাকাটিতে ঝাপিয়ে পড়ার আগে জানুন,শিখুন যে কোন কিছুর যা দাম,তা কেন এত দাম?

আপনার মনের অবস্থার উপর যেন অন্যের নিয়ন্ত্রণ না আসে। মেন্টর খুঁজুন,যাচাই করুন, ভালো না লাগলে অন্যকে জিজ্ঞাস করুন।বাপের তাকা,ব্যাবসার টাকা বাঁ অবৈধ টাকা আছে বলে কেবল কিনেই যাবেন না,এতে বাজারের ক্ষতি হয়,তখন যথার্থ সংরহক রা আর ন্যায্য দামে নিতে পারে না,বাজার স্ফীত হয়ে যায়। সবায় জন্যই দাম বেড়ে যায়। মাঝ থেকে লাভবান হয় শুধু বিক্রেতার রা। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন