নভেম্বর ১৮, ২০২১

সংগ্রাহক অমনিবাসঃ পর্ব ১

 সংগ্রাহক অমনিবাসঃ সংগ্রহ যেমন একটি চলমান প্রক্রিয়া,তেমনি সংগ্রাহকের সংজ্ঞাও একটি ডাইনামিক সংজ্ঞা যা হয়তো এর বৈশিষ্ট আলোচনায় ভালো ফূটে উঠবে।

সংগ্রাহকের সংজ্ঞায় না গিয়ে বরং চলুন দেখা যাক একজন সংগ্রাহকের বৈশিষ্টঃ

যে কোন কিছুর কমার্শিয়াল এবং সেন্টিমেন্টাল দুটি দিক থাকে। কমার্শিয়াল সংগ্রাহক তাঁর সংগ্রহয়ের ইচ্ছার/শখের সাথে সাথে এর বানিজ্যিক লাভকে ও চোখে রাখে,তার মানে তিনি ভবিষ্যতের মূল্য বৃদ্ধিকে প্রাথিমিক উদ্দেশ্য হিসাবে মনে রাখেন। ধরতে পারেন কখনও কখনও সে একে সাইড বিসনেস হিসাবে ও নিয়ে নেয়। অতয়েব কমার্শিয়াল স্বার্থ না থাকলে তিনি সহজে অন্য কারোর সাথে কথা বলেন না,অতটা সামাজিক না। তিনি বাজারের উঠা নামা নিয়ে তৎপর থাকেন। তিনি সবসময় তাঁর সংগ্রহকে একটি ভ্যালু দিয়ে টাকার অঙ্কে মাপতে পারেন। তিনি সহজে কোন আইটেমের সাথে মানসিক ভাবে সম্পৃক্ত হন না। ভালো দাম পেলে সবই বেঁচে দেন।

অন্য দিকে একজন সেন্টিমেন্টাল সংগ্রাহক যিনি মূলত শখের বশে সংগ্রহ করেন তাঁর সংগ্রহের পরিমানের সাথে সাথে তাঁর অবশ্যই তাঁর কোন না কোন বিষয়ে বিশেষত্ব থাকবে যেখানে তাঁর সেই সংগ্রহের প্রতিটি আইটেমের ব্যাপারে *বিস্তর জ্ঞান থাকাটা কাম্য। ব্যাঙ্ক নোটের কথা বলতে গেলে- সংগ্রাহক তাঁর সংগ্রহের সংখ্যা, মিন্টজ, ব্যাংক, প্রিন্টার, সাবস্ট্রেট, সিগ্নেটরি, রাজনৈতিক, সাংস্কৃতিক, নিরাপত্তা জনিত তথ্য,বিরলতা, চিত্র কর্মের গুনগত মান, আসল নকল চেনার জ্ঞান ও অভিজ্ঞতা, পৃষ্ঠপোষন, সংরক্ষণ সম্পর্কে অবগত থাকবে যা তাঁদের একজন সংগ্রাহক হিসাবে পদবি দেবে। তিনি তাঁর মনের খোরাক যোগানোর জন্য সংগ্রহ করেন, অর্থনৈতিক প্রাপ্তি তাঁর প্রাথমিক উদ্দেশ্য নয়। তেমনি তিনি সব সময় সবচেয়ে সস্তায় কিছু কেনার জন্য অপেক্ষা করতে পারেন না। সংগ্রহের নেশার কারনে তিনি কখনো কখনো কোন আইটেম বের হওয়ার সাথে সাথে সংগ্রহ করার চেষ্টা করেন,কারন এটা তাকে আত্মতৃপ্তি দেয়। তাঁর মানে অনেকাংশেই তিনি তাঁর সংগ্রহের সাথে মানসিক ভাবে সম্পৃক্ত হয়ে যান, এবং কেবল টাকার জন্যই কিছু বিক্রি করে দেন না। খরচ সেকেন্ডারি বিষয়। তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে তিনি কেন ঐ জিনিস সংগ্রহ করে তবে তিনি তাঁর যথাযথ কারন দিতে পারবেন তবে মূলত ভালো লাগাই বড় কারন। সাধারনত তাঁর নিজস্ব আলাদা পেশা থাকবে যা হয়তো সংগ্রহের সাথে কোন ভাবেই সম্প্রিক্ত নয়।

তিনি অনেক সামাজিক মানুষ হবেন,কারন তিনি সমমনা,একই জগতের লোকজনদের সাথে কথা বলতে ভালোবাসেন। শেয়ার, কালেকশন, ডিসপ্লে, এই নিয়ে কারোর সাথে কথা বলা,এই সকল বিষয়ে তিনি মানসিক আনন্দ পাওয়া তাঁর উপভোগ্য কাজের মধ্যে একটি।

তাঁর খ্যাতি বা সুনামের থেকে তিনি বরং তথ্য বণ্টনের নীতিতে বিশ্বাসী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন