নভেম্বর ১৮, ২০২১

কেম্বোডিয়া

 আমার নাম কেম্বোডিয়া। আমি দক্ষিন পূর্ব এশিয়ার একটি দেশ। C দিয়ে শুরু হওয়া বর্তমান স্বতন্ত্র গুলুর মধ্যে প্রথমেই আমার নাম। আজ ৯ নভেম্বর আমার স্বাধীনতা দিবস (জন্মদিন বলতে পারেন)।আমার মূদ্রা সম্পর্কে কিছু বলি তাহলে?

চলতি নোটকে বলা হয় রিয়াল বা, কেম্বোডিয়ান রিয়াল, যার বানান-RIEL. অন্য আরও যেসব দেশে রিয়াল চলে তাঁদের বানান কিন্তু আলাদা আলাদা। যেমন ইরানের রিয়ালের বানান -RIAL. কাতারের রিয়াল এর বানান – RIYAL.

যদিও আমেরিকান ডলারকে সর্বাধিক প্রাধান্য দেয়া দেই তবে, ছোট খুচরা দেওায় সময় আধুনিক নোট সমূহের মধ্যে ৫০,১০০,২০০, ৫০০,১০০০,৫০০০,১০০০,২০০০০,৫০০০০ এর নোট ব্যাবহার করি। তবে সবখানে সব কিছুর দাম আমেরিকান ডলারে লেখা এবং বলা থাকে। আর একটি বিষয় মনে রাখবেন আমার কাছে আমেরিকান ডলার খুব ভালো লাগে তাই আমিও চেস্টা করি কেবল ফাইন বাঁ এক্সট্রা ফাইন নোট ই নেওয়ার। বিশ্বের তিনটি এমন দেশের মধ্যে আমিও একটি যেখানে মূল দেশীয় মূদ্রার বদলে আমেরিকান ডলারকে প্রাধান্য দেয়া হয়, তো বলেন আমার দোষ কোথায়?

বলে রাখি;আমার কাছে কোন জীর্ণ আমেরিকান ডলার দিলে কিন্তু আমি নেব না। তাই আসার সময় ভালো নোট গুলু নিয়ে আসবেন।

আমার স্মারক নোট আছে কয়েকটি যেমনঃ ২০০০,১৫০০০,৩০০০০ , ১০০০০০।

যদিও সব নোটে খুব বেশি নিরাপত্তা ফিচার নেই তবে যেখানে আছে সেখানে নিরাপত্তার জন্যঃ জলছাপ, পার্শ্বপাক্ষিক মুদ্রন,(জি এই বাংলা আমিই বানিয়েছি), হলোগ্রাফিক স্ট্রাইপ, নিরাপত্তা সূতা ইত্যাদি ব্যাবহার করা হয়েছে।

আমার এখানে কেবল বন্যা প্রতিরধী ধান (একদিনে ৬ সেঃমিঃ বাড়তে পারে), আর সর্ব বৃহৎ ক্রিত্তিম হ্রদ ই নয়,বরং বিশ্বের সর্ব বৃহৎ ধর্ম স্থান ও রয়েছে, যার বৈচিত্রতার প্রকাশ এখানের ব্যেকনোটে দেখা যায়।

সম্ভাব্যা ব্যাংক নোট থিমঃ ব্যেক্তিত্ব, ধর্মীয় এবং ঐতিহাসিক স্থান, বুদ্ধ, ব্রিজ, নৌকা,হেড অফ স্টেট, পৌরাণিক কথা,

সম্প্রতি ৩০০০০ এর নোট বাজারে এসেছে।

সাবস্ট্রেটঃ পেপার

Currency code: KHR

ISO code: 4217

Printer name: PNBC (Printing works of national Bank of Cambodia)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন