নভেম্বর ২৪, ২০২৩

ছত্রাক থেকে বাচার জন্য করনীয়ঃ [Precaution to avoid mould]

 ছত্রাক থেকে বাঁচার জন্য করনীয়ঃ

 যারা রান্নাঘর এবং বাথর্রুমের জন্য এক্সস্ট ফ্যান ব্যাবহার করবেন চেষ্টা করবেন যেন ফ্যানের বাতাস বের করার হার ৬০ লিটার থেকে ৮০ লিটারের  মধ্যে হয়। যা হার ঘর ভেদে আলাদা হবে।

বাজেট বেশি থাকলে আপনি শোষিত বাতাস থেকে তাপ পুনরুদ্ধারের মেকানিসম বসাতে পারবেন।, আবার ডিহিউমিডিফার ও কিনতে পারেন।  নতুন মডেলের অনেক এসিটে  অনেক সময়  ডিহিউমিডীফিকেসশন ফাংশন থাকে।

শীত কালে যদি আপনার বাড়ি পর্যাপ্তভাবে উষ্ণ থাকে হয়, তবে এটি ঘনীভবন হওয়ার সম্ভাবনা কম কারণ উষ্ণ বাতাস ঠান্ডা বাতাসের চেয়ে বেশি আর্দ্রতা ধরে রাখতে পারে।

সংগ্রহ কক্ষের তাপমাত্রা প্রায় ২১.৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে স্থির রাখুন।

সমস্যা হওার পর; প্রতিকারের পরিবর্তে, সমস্যা পূর্ব সতর্কতা অবলম্বন করুন।

ঠান্ডা আবহাওয়ায় সারাদিন আপনার জানালা খোলা রেখে অতিরিক্ত বাতাস আসতে দেবেন না।

রান্নার সময় ঢাকনা দিয়ে রান্না করা, রান্নাঘর এবং স্নানাগারের দরজা ব্যবহারের সময় বন্ধ রাখা এবং জানালা খোলা রাখা বা এক্সট্রাক্টর ফ্যান চালু রাখা।

সকালে অল্প সময়ের জন্য জানালাগুলি খুলে রাখুন, যেমন ৩০-৬০ মিনিট  এবং তারপরে সেগুলি বন্ধ করুন। কোনও সময় আপনি কাচের উপর বাস্প তৈরি করতে দেখলে দ্রুত জানালা কিছু টা খুলে নতুন শুস্ক বাতাস আসতে দিন। জানালার কাঁচে জমে থাকা পানি মুছে ফেলুন এবং তা ফেলে দিন।

নিয়মিত আদ্রতা এবং তাপমাত্রা মনিটর করে যান।

আইটেম বা আইটেমের শেলফ ঠান্ডা দেয়ালের কাছে রাখবেন না। কারন ঠান্ডা দেয়ালে সহজে আদ্রতা জমে এবং ছত্রাকের বসবাসের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে সহায়তা করে।

কোন কারনে আইটেম ভিজে গেলে; সংগ্রহের আইটেম কে রোদ্রে শুকাতে দেবেন না। আইটেম ভিজে গেলে ডিহিউমিডীফায়ার বা সিলিকা জেলের মতো আদ্রতা শোষণকারী উপদান দিয়ে স্বাভাবিক প্রক্রিয়ায় আইটেম শুকাবেন।

ছত্রাকের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে তাপমাত্রা নিয়ন্ত্রণের চেয়ে আর্দ্রতা নিয়ন্ত্রণ বেশি গুরুত্বপূর্ণ।

আপনার ঘরে তাপ বেশিক্ষণ ধরে রাখতে আপনার ঘরকে ভালোভাবে তাপ নিরোধক করুন,

ইস্ত্রি করার সময় জানালা খুলুন যাতে আবদ্ধ ঘরের বাস্প আইটেমে প্রবেশ না করে।

ঘরে কাপড় শুকাবেন না। রান্না ঘরের আশে পাশে বা রান্নার সময় আইটেম বের করবেন না।

কাউকে বাইরের সরাসরি রোদ্রের আলো আইটেম দেখাতে নিয়ে যাবেন না।

পর্দার পিছনে, আসবাবপত্র, ওয়ারড্রোব, সোফা বা গদির নীচে, খাটের নিচে যেখানে বাতাস আবদ্ধ অবস্থায় থাকে এমন যায়গায় আইটেম রাখবেন না।

ব্যাবহ্রিত এবং অব্যাবহ্রিত আইটেম আলাদা সংরক্ষন করুন। নোংরা আইটেম ধরার পর পরিস্কার আইটেম ধরার আগে হাত ধুয়ে শুকিয়ে নিন।

যে বাসায়,ঘরে স্যাতস্যাতে দেয়াল থাকবে এবং কোন ধরনের ছত্রাকের উপস্থিতি থাকবে সে বাসা থেকে আইটেম না কেনা ই ভালো। আর নিজের বাসায় থাকলে আইটেম নারাচাড়া করার আগে সেগুলু সমাধান করুন।

ব্যাবহ্রিত এবং নোংরা বিছানায়,টেবিলে, মেঝেতে আইটেম ছড়িয়ে ছবি তুলবেন না। ছবি তোলার জন্য একটি নির্দিষ্ট পরিস্কার জায়গা নির্ধারণ করুন।



Mould corner- Temperature and Humidity

Temp/RH

30

40

50

60

70

80

90

100

75°C

 

 

 

 

 

 

 

 

65°C

 

 

 

 

 

 

 

 

55°C

 

 

 

 

 

 

 

 

45°C

 

 

 

 

 

 

 

 

35°C

 

 

 

 

 

 

 

 

25°C

 

 

 

 

 

 

 

 

15°C

 

 

 

 

 

 

 

 

6°C

 

 

 

 

 

 

 

 

0°C

 

 

 

 

 

 

 

 

নভেম্বর ১৭, ২০২৩

PLATE FINISHER and SEIGNIORAGE

 

SEIGNIORAGE

Seigniorage is the profit from making money. It is earned by the entity responsible for issuing the currency, typically a country's central bank. This profit arises from the difference between the cost of producing the currency and the face value of the currency. For example, In Bangladesh, the approximate cost to print bills are: Tk 1,000 costs Tk 8, Tk 500 costs Tk 7, Tk 100 costs Tk 5, and Tk 50/Tk 20 costs Tk 3 each. Smaller bills cost less, e.g., Tk 10 costs Tk 2.2, Tk 5 costs almost Tk 2. Making coins also costs money: Tk 1 coin is Tk 0.95, Tk 2 coin is Tk 1.2, and Tk 5 coin is almost Tk 2.

But the bank earns beyond seigniorage. Profits come from gold value - as gold value rises, the bank makes. Investing in government bonds also brings interest income, and the bank's role with other banks adds to revenue. The central bank provides loans to commercial banks and holds reserves on behalf of these banks. The interest accrued from these loans and reserves adds to the revenue of the Bangladesh Bank. There's more income from trading currency, financial services, and investments.

PLATE FINISHER

The plate finisher's task is to work on the used printing plates to ensure proper stamp/note production finishing. The plate finisher ensures that the plates are clean and correctly polished. Additionally, they must apply the emulsion at the right time to facilitate the transfer of stamp designs onto the plate. The plate finisher collaborates closely with the lithographer, printer, and other printing professionals to ensure the stamps/notes are printed with the highest quality. Sometimes, marginal markings from the plate finisher can be observed on the left side of the lithographer's initial markings.

নভেম্বর ১১, ২০২৩

স্পেসিমেন/ নমুনা নোটঃ [Specimen]

Specimen স্পেসিমেন/ নমুনা নোটঃ 

নমুনা আইটেম/নোট সাধারণত কোন দেশ,সরকার, প্রতিষ্ঠান,আইনপ্রশাসন,রাজস্ব এবং তাঁদের কর্মীদের সেই আইটেম/নোট সম্পর্কে পরিচিত করিয়ে দেয়ার প্রেক্ষিতে উৎপাদিত হয়। প্রকৃত নোট বাঁজারে আসার আগে নমুনা নোট আসে যেনো লোকজন সেটা সম্পর্কে জানে। সেগুলু কেন্দ্রীয় ব্যাঙ্ক,শাখা ব্যাংক, আন্তর্জাতিক কারেন্সি ব্যুরু, ক্যাটালগ পারলিশারস, আন্তর্জাতিক বন্দর,ক্যাসিনো, বড় মাল্টি ন্যাশ্যানাল ট্রেডিং হাউসের পাঠানো হয় তাদেরকে নতুন ডিজাইন এবং সেই নোটের সিকিউরিটি ফিচার সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে।

সিকিউরিটি ফিচার গুলো কে কয়েকটি ধাপে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে সাধারণ জনসাধারণের জন্য। দ্বিতীয়টি হচ্ছে ব্যাংক এবং প্রাতিষ্ঠানিক পরীক্ষণ নিরীক্ষণের জন্য।এবং তৃতীয়টি হচ্ছে ফরেনসিক।

নমুনা বা Specimen  নোটের সিকিউরিটি ফিচার সাধারণ জনসাধারণের জন্য এবং প্রাতিষ্ঠানিক পরীক্ষন নিরীক্ষণের জন্য সকল সমান।

দাম এক এক দেশের ক্ষেত্রে নমুনা নোটের জন্য বেশী কম হয়। এবং এমনও হতে পারে যে নমুনা নোটের মূল্য প্রকৃত নোটের চেয়ে কম।সেটা ডিনমিনেশন এবং রাস্ট্রভেদে আলাদা আলাদা।

বিভিন্ন দেশের বিভিন্ন বিধি আছে। যেমনঃ 

নমুনা নোট প্রায় সম্পূর্ণ ভাবেই আসল নোটের মতো তবে কখনো কখনো তাঁদের বিশেষ প্রিফিক্স বাঁ চিহ্ন বাঁ সিরিয়াল নাম্বার দিয়ে চিহ্নিত করা হয়,যেমনঃ ০০০০০০০ বাঁ ১১১১১১১১ বাঁ ১২৩৪৫৬৭৮৯০ বাঁ  ৯৯৯৯৯৯৯৯  বাঁ কোন সিরিয়াল নাম্বার না উল্লেখ করে, বাঁ নমুনা নোট কথাটি বিভিন্ন রঙে উল্লেখ করে, “স্পেসিমেন” কথা টি কোথায় থাকবে, কখনো সম্পূর্ণ সেটের সব গুলু ডিনমিনেশনের সিরিয়াল নাম্বার একই রাখা ইত্যাদি। এছাড়া বিভিন্ন ধরনের অভারপ্রিন্ট  (যেমনঃ বাতিল,কেন্সেল্ড,সৌজন্য,মূল্য হীন, নমুনা নোট ইত্যাদি) দিয়ে এটা পরিস্কার করা হয় যে এই নোট টি আদান প্রদান যোগ্য না। কোন কোন সময়কালে “নমুনা নোটে” পাঞ্চ (ছিদ্র) করা থাকে যেনো সাধারন জনগন বিভ্রান্তিতে না পড়ে।

নমুনা নোটে অধিকাংশ সময় ই আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট থাকে আবার ক্ষেত্র বিশেষে থাকেও না, সেটা নির্ভর করে সেই নোটের কতৃপক্ষের উপর।যেহেতু এগুলু লিগ্যাল টেন্ডার না তাই এদের কোন ফেস ভ্যালু ও নেই। তবে যেহেতু সাধারন নোটের মতো এগুলু এত বেশী পরিমানে ছাপা হয় না তাই সংগ্রাহক সমাজে চাহিদার তুলনার যোগান কম বিধায় অধিকাংশ ক্ষেত্রে নমুনা নোটের দাম সেই নোটের সাধারন ইস্যুর দামের থাকে বেশী হয়ে থাকে তবে কোন কোন দেশে তা কম ও হয়ে থাকে কারন এর কোন ফেস ভ্যালু নেই (যেমন সিঙ্গাপুরের ১০০০০ ডলার)। কোন কোন দেশে সরকারী উচ্চপদস্থ কর্মকর্তাদের স্পেসিমেন নোট উপহার হিসেবা দেয়া হয়। আবার কখনো কোন কোন দেশে নমুনা নোট সংগ্রাহকদের কাছে বিক্রিও হয়। এমন ও হয় যে কোন নোট বাজার থেকে তুলে নেয়া হয়েছে অতয়েব সংগ্রাহকদের কাছে সেই নোট টির নমুনা নোট সংগ্রহ করা ছাড়া কোন উপায় ই নেই।

 নমুনা নোটের কিছু শর্তের উদাহরনঃ 

সেটা যদিও সংস্লিষ্ট দেশের আইন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়। যেমন একটি নিয়ম বলে যে- দেশের নোটের গায়ে নমুনা নোট কথা টি লিখা থাকতে হবে যদি আসল নোটের ডিজাইনের ৫০% এর বেশী নমুনা নোটে প্রদর্শিত হয়। এবং যদি কোন ছবি তে নোটের ছবি টি ২০ডিগ্রীর কমে বাকানো থাকে। অর্থাৎ যদি নোটের ছবি এমন কোন ম্যাটেরিয়ালে ছাপা হয় যা আসল নোটের থেকে সম্পূর্ণ আলাদা, ২০ ডিগ্রি এর বেশী কোনে ছবি হেলানো বাঁ  আসল নোটের ৫০% এর কম দেখা যায় তাহলে “নমুনা নোট” কথা টি উল্লেখ করতে হবেই না। কোথাও কোথাও আবার সাইজের নির্দেশিকা দেয়া আছে যে আসল নোটের থেকে ২৫% বড় বাঁ ছোট হতে হবে। কোথাও আবার আক দিকে ছাপা হবে।কি রঙের ফন্তে নমুনা নোট কথা টি লিখা হবে, কতো ডিগ্রি কোনে সেই লেখা ই বাকানো থাকবে তা (যেমনঃ ৪৫ ডিগ্রি)।

যা ই বলা হোক মূল উদ্দেশ্যে যে মানুষ যেনো ভুলে একে আসল নোট মনে না করা বিভ্রান্তি তে না পড়ে। তাই এতো সব নিয়ম কানুন। 

Collector series specimen: প্রথম দিকের নমুনা নোটের উদ্দেশ্য ছিল- সকল দেশ,তাদের কারেন্সি এক্সচেঞ্জ, দেশীয় এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন ব্যাংক,ক্যাসিনো ইত্যাদি গুলুকে বাজারের চলতি নোট গুলু সম্পর্কে ব্যাবহারিক ধারনা দেয়া। পরবর্তীতে যখন বিভিন্ন দেশ গুলু দেখলো যে সংগ্রাহকদের আগ্রহ সে দিকে যাচ্ছে তখন বিভিন্ন দেশের থেকে সংগ্রাহকদের জন্যই আলাদা প্রকাশিত নমুনা নোট বের করার প্রচলন শুরু হলো। যেখানে নোট গুলুর দৃষ্টি নান্দনিকত্ব বজায় রাখার পূর্ণ প্রয়াশ করা হয়। একটি সাধারণ নমুনা নোট একটি মুদ্রার নকশার একটি সাধারণ উপস্থাপনা হিসাবে কাজ করে,যা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, কাউন্সিলেট,দূতাবাস ইত্যাদিতে পাঠানো হয়। অন্য দিকে কালেক্টর সিরিজের নমুনা নোট সাধারণত একটি নির্দিষ্ট চরিত্র বা থিমকে কেন্দ্র করে বের করা হয়, প্রায়শই একটি সাংস্কৃতিক বা ঐতিহাসিক ব্যক্তিত্ব বা ঘটনা কে স্মরণ করে প্রকাশ করা হয়।  এবং তা বিক্রির উদ্দেশ্য করা হয়। 

নভেম্বর ১০, ২০২৩

অকশন/নিলাম [Auction]

অকশনে তিনটি ক্যারেক্টার গুরুত্বপূর্ণ। বিডার: যে দাম হাঁকায় (আপনি/ক্রেতা)।  অকশনিয়ার: যে নিলাম ডাকে (যার আইটেম বা আইটেমের মালিকের পক্ষ হয়ে যে প্রচার করে)। আইটেম/লট: যে আইটেমের নিলাম হচ্ছে। তার প্রত্যেকটির নির্দিষ্ট নাম্বার,বিবরনি থাকে। যা দেখা/শুনা র পর একজন বিডার অকশনের সময় বিড করবে। একবার বিড (দাম বলা) করার পর সেটার চেয়ে বেশী কেউ বললে তবে আপনি আউটবিড হবেন,কারন সে আপনার চেয়ে বেশী দিতে রাজি। অতয়েব আপনি সেই আইটেম চাইলে আপনাকে তার চেয়ে আরো বেশী দাম হাঁকাতে হবে। সেই হাঁকানোর মাত্রা অকশনিয়ার আগেই জানিয়ে দেবে।

যেমনঃ আপনি চাইলেই ১টাকা করে বাড়াতে পারবেন না। হয়তো নিয়মে বলে দেয়া হলো যে ১০০০০ টাকার উপরের আইটেমের দাম বাড়ালে ৫০০ টাকা করে বাড়াতে হবে। অন্যদিকে ১০০০ টাকার উপরের আইটেমের দাম ১০০ টাকা করে বাড়ালেই চলবে।

সংগ্রহের ক্ষেত্রে, নিলাম [Auction] সংগ্রাহক এবং বিনিয়োগকারীদের জন্য একটি গতিশীল বাজার।  এখানে নিলামের মাধ্যমে সংগ্রহযোগ্য জিনিস কেনার সুবিধা এবং অসুবিধাগুলির একটি সংক্ষিপ্ত দৃষ্টিভঙ্গি দিলাম:


👍🏽সুবিধা:

প্রতিযোগিতামূলক মূল্য: নিলাম প্রতিযোগীতাকে উৎসাহিত করে, সম্ভাব্যভাবে লোভনীয় সংগ্রহের জন্য আরও অনুকূল মূল্যের দিকে বাজার কে ঠেলে দেয় ।

 বিরল আইটেম অ্যাক্সেস: বিরল এবং অনন্য আইটেমের একচেটিয়া অ্যাক্সেস অন্য কোথাও সহজে পাওয়া যায় না। কারন সাধারন সেলে দামী আইটেম সহজে বিক্রি হয় না।

হটাৎ সৌভাগ্যের সম্ভাবনা: কিছু নিলামে কদাচিৎ এমনও হয় যা, ন্যায্য বাজার মূল্যের চেয়ে অকশঅনে সস্তায় আইটেম পেয়ে যেতে পারেন। বিশেষত সেই আইটেমের অন্য কোন আগ্রহী বিডার না থাকলে।

স্বচ্ছ প্রক্রিয়া: নিলাম প্রকৃয়া হিসেবে সাধারনত স্বচ্ছতা প্রদান করে, ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি ন্যায্য ও উন্মুক্ত বাজার নিশ্চিত করে।

বিডিংয়ের রোমাঞ্চ: সংগ্রাহকদের একটি লাইভ বা অনলাইন নিলামে অংশগ্রহণের উত্তেজনা সামগ্রিক সংগ্রহের অভিজ্ঞতায়  যোগ হয়।

দ্বাবদ্ধতা এবং রেপুটেশন: অকশনে অংশগ্রহণের  মাধ্যমে আপনার অকশন হাউজে/অকশনিয়ারের সাথে দ্বায়দ্ধতা তৈরি হয়,যা পরবর্তিতে রেপুটেশনে পরিবর্তন হয়। ওপেন অকশনে অন্যান্য অংশগ্রহণকারিদের কাছেও রেপুটেশন তৈরি হতে পারে। অকশনে একবার দাম বলে তা সহসাই ফিরিয়ে নেয়া যায় না। যা একবার বলে ফেলবেন তা রাখতে হবে।

যে কোন প্রকৃয়ার ই সুবিধা অসুবিধা দুটোই থাকে। তাই কোন প্রসেসে ইনভলভ হওয়ার আগে দুই দিক বুঝেশুনে তারপর যোগদান করা উচিৎ। 


👍🏽অসুবিধা: 

অনিশ্চিত খরচ: বিডিং যুদ্ধ প্রত্যাশিত থেকে বেশি দাম অবধি চালাতে পারে, চূড়ান্ত খরচে অনিশ্চয়তা তৈরি করে।

অবস্থার ঝুঁকি: দ্রুত সময়ে একটি সংগ্রহযোগ্য আইটেমের অবস্থার মূল্যায়ন করা চ্যালেঞ্জিং হতে পারে, নিলেম যেহেতু দ্রুত হয় তাই আইটেমের ত্রুটিগুলি উপেক্ষা করার সম্ভাব্য ঝুঁকি থেকে যায়।

ইমপালস বিডিং: নিলামের উত্তেজনা প্ররোচনামূলক বিডিংয়ের দিকে নিয়ে যেতে পারে, উদ্দেশ্য বাজেটকে ছাড়িয়ে যেতে পারে।

 রিটার্ন নীতি: খুব বিশেষ অবস্থা তৈরি না হলে আইটেম জেতার পর রিটার্ন করা যায় না।

আইডেন্টিটি এক্সপোজার: অনেকেই লোক দেখিয়ে অকশন/নিলামে অংশগ্রহণ করতে চায় না। কারন অনেকে দেখাতে চায় না যা সে কোন আইটেম কতো দিয়ে কিনলো,বা তার কাছে কি আইটেম আছে,বা কি নেই সেজন্য কিনলো। তাই ওপেন অকশন অনেকেরই পছন্দ নয়।

এক্সেসের সীমাবদ্ধতা: যেহেতু প্রসেসটিতে কথাই কমিটমেন্ট,অনেক নিলামেই একটি ফি/ডিপোজিট  দিয়ে অংশগ্রহণ করতে হয়। যা কমিটমেন্টের বরখেলাপ হলে বিডকারীকে হারাতে হয়।

ফেক/গোস্ট বিডিং: অনেক অকশনে ই কিছু পাব্লিক শুধু শুধু বিড করে দাম বাড়িয়ে চলে যায়। যাদের পড়ে পাত্তা পাওয়া যায় না। ফলে আসল ক্রেতাকে তার অভিলক্ষিত মূল্য থেকে বেশী মূল্য পরিশোধ করতে হয়।

ক্রেতা, পাকা সংগ্রাহক বা নতুন যেই হোক না কেনো; নিলামের উত্তেজনাপূর্ণ জগতে নেভিগেট করার সময় এই বিষয়গুলোকে গুলিকে সাবধানে বিবেচনা করা উচিত। এই নিয়ে আরোও মতামত প্রশ্ন থাকলে কমেন্টে জানান। উত্তর পোস্ট আপডেট করে দেয়া হবে।


নভেম্বর ০৬, ২০২৩

Delamination ,ডিল্যামিনেশন

 

Delamination Using Heat

 

Delamination of paper documents using heat is a method that involves the controlled application of heat to separate layers of a document. This technique is risky and generally not recommended for valuable or historical documents. It is typically used as a last resort for modern, easily replaceable documents where other conservation methods have failed.

One of the delamination processes is "Heat-based" delamination.

Process:

Assessment: Scrutinize the document to understand the extent of the problem and assess whether heat delamination is necessary.

Preparation: Place the document on a clean, heat-resistant surface.

Use of Heat Source: There are a few different tools that can be used for applying heat, including a hot air blower, a household iron, or a hot plate.

Temperature Control: Maintain a controlled and low temperature throughout the process. Excessive heat can cause further damage to the paper.

Gradual Separation: Gently apply the heat source to the area where the layers must be separated. As the adhesive or weakened fibres soften, use a micro spatula or similar tool to separate the layers carefully. It's crucial to work slowly and with great care. You will see the internal glue of the lamination is softening and separating both layers of the lamination plastic one by one.

Consolidation: Once separation is achieved, assess and treat the separated layers as needed, addressing any damage or issues.

Precautions:

Temperature Control: Maintaining a controlled, low temperature is the most critical aspect. Excessive heat can scorch, discolour, or further weaken the paper. Also, the ink of the document could be heat-sensitive. Additionally, if the surface of the document has any plastic element, such as a security foil or hologram, it may be heat-sensitive and start wrinkling.

Test on Unimportant Material: Before applying any heat to a valuable document, practice on unimportant or sacrificial paper material to understand the process better and the effects of heat.

Document and Record: Keep detailed records of the process and the condition of the document before and after treatment.

Professional Advice: Most of the residue from the lamination process still stays on the paper, which may be acidic or harmful to the paper. Therefore, further residue cleansing may be required to ensure a wide-ranging operation. In addition, some documents may not be suitable for heat-based delamination and may be ideal for humidification as a complementary procedure. If the document is of historical or significant value, it is strongly recommended to consult a professional conservator before attempting heat-based delamination.

It's important to note that individuals with a good understanding of paper conservation should only consider heat-based delamination as a last resort. In most cases, consulting a professional conservator is the best course of action to preserve valuable or historical documents.



 তাপ ব্যবহার করে ডিল্যামিনেশন

তাপ ব্যবহার করে কাগজি নথির ডি-ল্যামিনেশন এমন একটি পদ্ধতি যেখানে  একটি অধিক তাপ ব্যাবহার করে ডকুমেন্টের ল্যামিনেশনের স্তর গুলিকে প্রায় গলিয়ে বা নরম করে আসল ডকুমেন্ট থেকে আলাদা করে উঠিয়ে আনা হয়। এই কৌশলটি ঝুঁকিপূর্ণ এবং সাধারণত মূল্যবান বা ঐতিহাসিক নথির জন্য আমি সুপারিশ করছি না। এটি সাধারণত আধুনিক, সহজে কপি পাওয়া যাবে এবং কাগজী আইটেমের জন্য শেষ অবলম্বন হিসাবে ব্যবহৃত হতে পারে,যদি তাদের একান্তই ল্যামিনেশন থেকে বেরে করতে হয় এবং  যেখানে অন্যান্য সংরক্ষণ পদ্ধতি ব্যর্থ হয়েছে।

বিচ্ছিন্ন ধরনের ডি-ল্যামিনেশন প্রক্রিয়াগুলির মধ্যে একটি হল "তাপ-ভিত্তিক" ডি-ল্যামিনেশন ।

প্রক্রিয়া:

প্রাথমিক পরীক্ষণ: সমস্যার পরিমাণ বুঝতে এবং তাপ দিয়ে ডি-ল্যামিনেশন করা প্রয়োজনীয় কিনা তা মূল্যায়ন করতে প্রথমে নথিটি যাচাই করুন,যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

প্রস্তুতি: একটি পরিষ্কার, তাপ-প্রতিরোধী জায়গায় কাজটি করতে হবে। যেন তাপে আইটেমের নিচের টেবিল বা ম্যাট গলে না যায়। কেঁচি দিয়ে ল্যামিনেটেড ডকুমেন্টটির চারিদিকে কেটে নিন।

তাপের উৎসের ব্যবহার: গরম এয়ার ব্লোয়ার, কাপড়ের ইস্ত্রি বা হট প্লেট সহ তাপ প্রয়োগের জন্য আলাদা আলাদা টুল ব্যবহার করা যেতে পারে।

তাপমাত্রা নিয়ন্ত্রণ: পুরো প্রক্রিয়া জুড়ে একটি নিয়ন্ত্রিত এবং নিম্ন তাপমাত্রা বজায় রাখুন। অতিরিক্ত তাপ কাগজের আরও ক্ষতি করতে পারে।আর সর্ব নিন্ম যতো তাপমাত্রায় কাজ টি সম্পন্ন করা যায় ততো ভালো।

ক্রমান্বয়ে আলাদা করা: যেখানে ল্যামিনেশনের স্তরগুলিকে আলাদা করতে হবে সেখানে আলতো করে তাপের উৎস প্রয়োগ করুন। যেমন হট হেয়ার ব্লোয়ার থেকে গরম বাতাস ডকুমেন্টটির এক দিক থেকে এপ্লাই করুন। দেখবেন আস্তে আস্তে আঠালো বা দুর্বল ফাইবারগুলি নরম হওয়ার সাথে সাথে ল্যামিনেশনের স্তরগুলি আর শক্ত ভাবে ডকুমেন্ট লেগে নেই। এই কাজটি সাবধানে করতে একটি মাইক্রো স্প্যাচুলা ব্যবহার করতে পারেন। ধীরে ধীরে এবং খুব যত্ন সহকারে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি দেখতে পাবেন ল্যামিনেশনের ভেতরের দিকের আঠা নরম হচ্ছে এবং ল্যামিনেশন প্লাস্টিকের উভয় স্তর একে একে আলাদা করছে।

একত্রীকরণ: একবার আলাদা হওয়া শুরু হলে, বিচ্ছিন্ন স্তরগুলিকে কেটে আলাদা করুন।

সতর্কতা:

তাপমাত্রা নিয়ন্ত্রণ: এই প্রক্রিয়ায় একটি নিয়ন্ত্রিত, নিম্ন তাপমাত্রা বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ । মাত্রাধিক তাপ কাগজটিকে ঝলসে, বিবর্ণ বা আরও দুর্বল করতে পারে। এছাড়াও, নথির কালি তাপ-সংবেদনশীল হতে পারে। উপরন্তু, যদি কাগজের গায়ে কোনও প্লাস্টিক জাতিয় উপাদান থাকে, যেমন নিরাপত্তা ফয়েল বা হলোগ্রাম, তাহলে তা তাপে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং কুঁচকেও যেতে পারে।

আইটেমের গুরুত্ব নির্ণয়: একটি মূল্যবান নথিতে যে কোনও ধরনের ট্রিটমেন্টের আগে, আইটেমের বৈশিষ্ট, প্রক্রিয়া এবং তাপের প্রভাব আরও ভালভাবে বোঝার জন্য প্রথমে গুরুত্বহীন ডকুমেন্টের উপর অনুশীলন করুন।

নথি এবং রেকর্ড: ট্রিটমেন্টের আগে এবং পরের প্রক্রিয়া এবং নথির অবস্থার বিস্তারিত রেকর্ড রাখুন।

পরামর্শ: ল্যামিনেশন প্রক্রিয়ার বেশিরভাগ অবশিষ্টাংশ ডিল্যামিনেশন পরেও কাগজে থাকে, যা কাগজের জন্য অম্লীয় বা ক্ষতিকারক হতে পারে। অতএব, একটি পূর্ণাঙ্গ অপারেশন নিশ্চিত করার জন্য আরও ধাপ বাকি থাকে যা প্রয়োজন হতে পারে। উপরন্তু, কিছু নথি তাপ-ভিত্তিক ডিল্যামিনেশন জন্য উপযুক্ত নাও হতে পারে এবং সাথে অন্যান্য ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। ডকুমেন্ট মূল্যবান, ঐতিহাসিক বা তাৎপর্যপূর্ণ হলে, তাপ-ভিত্তিক ডিল্যামিনেশন চেষ্টা করার আগে একজন পেশাদার সংরক্ষকের সাথে পরামর্শ করার কোন বিকল্প নেই।

এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে একজন সংগ্রাহক হিসেবে প্রথমেই উচিত; সমস্যা যুক্ত আইটেমই সংগ্রহ না করা। কারণ “ডিল্যামিনেশন“ একটি এডভান্স প্রক্রিয়া। তাই  এই বিষয়ে ভালো ধারণা থাকা ব্যক্তিদেরই শুধুমাত্র ডিল্যামিনেশন শেষ অবলম্বন হিসাবে বিবেচনা করা উচিত। সকল ক্ষেত্রেই, মূল্যবান বা ঐতিহাসিক নথি সংরক্ষণের জন্য একজন পেশাদার সংরক্ষকের সার্ভিস নেয়া সর্বোত্তম পদক্ষেপ।

 

 

 

 

অক্টোবর ১১, ২০২৩

What is country, what is a state [দেশ কি?রাস্ট্র কি?]

 দেশ কি? বিভিন্ন দৃষ্টিকোন দেশের এবং রাস্ট্রের  অনেক সংজ্ঞা হতে পারে, যেমনঃ

ভৌগলিক দৃষ্টিকোণ: একটি “দেশকে”[Country] সীমানা, ল্যান্ডমাস এবং ভৌগলিক বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত একটি স্বতন্ত্র আঞ্চলিক সংস্থা বা অঞ্চল হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। অন্যদিকে, একটি রাষ্ট্র [State] একটি নির্দিষ্ট অঞ্চল পরিচালনাকারী রাজনৈতিক সংগঠনকে বোঝায়।

রাজনৈতিক দৃষ্টিভঙ্গি: একটি রাষ্ট্র [State] একটি সংজ্ঞায়িত অঞ্চল, জনসংখ্যা, সরকার এবং অন্যান্য রাজ্যের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষমতা সহ একটি সার্বভৌম সত্তা। একটি দেশকে [Country] একটি জাতি-রাষ্ট্র [Nation state] হিসাবে দেখা যেতে পারে, যেখানে একটি নির্দিষ্ট সাংস্কৃতিক বা জাতিগত গোষ্ঠী একটি নির্দিষ্ট অঞ্চলের সাথে জড়িত এবং অন্য সত্তার শাসসনাধীন না।

আইনি দৃষ্টিকোণ:আন্তর্জাতিক আইনে, একটি রাষ্ট্রকে মানদণ্ডের ভিত্তিতে স্বীকৃত করা হয় যেমন একটি স্থায়ী জনসংখ্যা, সংজ্ঞায়িত অঞ্চল, একটি কার্যকরী সরকার এবং অন্যান্য রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষমতা। একটি দেশকে এমন একটি রাষ্ট্র হিসাবে দেখা যেতে পারে যেটি প্রায়শই জাতিসংঘের মতো সংস্থার সদস্য হয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আইনি স্বীকৃতি পেয়েছে।

ঐতিহাসিক দৃষ্টিকোণ: কেউ কেউ একটি দেশকে রাস্ট্রবাদের উত্তরসরি হিসাবে দেখেন, যেমন সাম্রাজ্যবাদ বা ঔপনিবেশিক শাসনের অবসান, একটি স্বতন্ত্র পরিচয় গঠন, বা একটি নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে জনগণের প্রতিনিধিত্বকারী সরকার প্রতিষ্ঠা।

সাংস্কৃতিক/জাতিগত দৃষ্টিকোণ: একটি দেশকে একটি সম্প্রদায় বা লোকদের একটি গোষ্ঠী হিসাবে দেখা যেতে পারে যারা একটি সাধারণ সংস্কৃতি, ভাষা, ইতিহাস এবং ঐতিহ্য শেয়ার করে, প্রায়শই একটি নির্দিষ্ট অঞ্চলের সাথে সীমাবদ্ধ। অন্যদিকে একটি রাষ্ট্র হল রাজনৈতিক সত্তা যা এই সাংস্কৃতিক বা জাতিগত গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে এবং পরিচালনা করে।

অর্থনৈতিক দৃষ্টিকোণ: কেউ কেউ একটি দেশের একটি সংজ্ঞায়িত বৈশিষ্ট্য হিসাবে একটি নির্দিষ্ট মুদ্রা এবং অর্থনৈতিক নীতি সহ একটি ঐক্যবদ্ধ অর্থনীতির উপস্থিতি বিবেচনা করে। একটি রাষ্ট্র তখন এই অর্থনৈতিক ইউনিটের তত্ত্বাবধানকারী গভর্নিং বডি হবে।

ঐক্য ও শাসনের দৃষ্টিভঙ্গি: একটি দেশকে এমন একটি অঞ্চল হিসাবে দেখা যেতে পারে যা একটি একক শাসক কর্তৃপক্ষ বা সরকারের অধীনে স্থিতিশীল অবস্থায় আসে, বিভিন্ন অঞ্চল বা উপজাতিকে একত্রিত করে। একটি রাষ্ট্র এই একীভূত অঞ্চলকে শাসনকারী আনুষ্ঠানিক প্রতিষ্ঠান হবে।

সংক্ষেপে, একটি "রাষ্ট্র" হল একটি স্বতন্ত্র রাজনৈতিক সত্তা যা নির্দিষ্ট ভৌগলিক সীমানা, একটি স্থায়ী জনসংখ্যা, একটি শাসন ব্যবস্থা এবং অন্যান্য রাজ্যের সাথে জড়িত থাকার ক্ষমতা দ্বারা চিহ্নিত করা হয়। অন্যদিকে, একটি "দেশ" শুধুমাত্র একটি রাষ্ট্রের রাজনৈতিক ও প্রশাসনিক দিকগুলিকে অন্তর্ভুক্ত করে না বরং একটি নির্দিষ্ট জাতি বা অঞ্চলের সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং ভৌগলিক পরিচয়ও অন্তর্ভুক্ত করে। একটি রাষ্ট্র একটি দেশের একটি উপসেট, সেই দেশের মধ্যে আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর প্রতিনিধিত্ব করে, যা এক বা একাধিক রাজ্য বা অঞ্চল নিয়ে গঠিত হতে পারে।

এক দৃষ্টিকোণ থেকে, দাবি করা হয় যে একটি রাষ্ট্র যদি স্বাধীনতা অর্জন করে, তবে এটি একটি দেশের মর্যাদা অর্জন করে। আরেকটি দৃষ্টিভঙ্গি দাবি করে যে একটি দেশকে অবশ্যই জাতিসংঘের সাথে নিবন্ধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে একটি জাতি হিসাবে স্বীকৃতি দিতে হবে। উপরন্তু, কেউ কেউ যুক্তি দেন যে নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য যেমন সাংস্কৃতিক, ঐতিহাসিক বা রাজনৈতিক, একটি অঞ্চলকে একটি দেশ হিসাবে মনোনীত করার জন্য অপরিহার্য। তদুপরি, একটি দৃষ্টিভঙ্গি এই ধারণার সাথে সামঞ্জস্যপূর্ণ যে একটি দেশ গঠিত হয় সাম্রাজ্যবাদের বিলুপ্তি এবং স্ব-শাসন প্রতিষ্ঠার উপর। কখনো কখনো নোট,কয়েন এবং ডাকটিকেট প্রকাশের মাধ্যমকে একটি দেশের সারবভৌমত্বের প্রতিক হসেবে ধরা হয়েছে। কেউ কেউ দাবি করেন যে একটি দেশ আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হলে তা দেশের মর্যাদা লাভ করে। বিপরীতভাবে, অন্যরা জোর দেয় যে একটি দেশ গঠিত হয় যখন এটি পরাধীনতা থেকে মুক্ত হয়ে একটি শাসন এবং শাসকের অধীনে চলে আসে। কেউ আবার দেশকে হাইলাইট করে যখন একটি দেশ যখন একটি স্বতন্ত্র মুদ্রা গ্রহণ করে এবং তার অর্থনৈতিক ব্যবস্থাকে স্থিতিশীল করে IMF এর স্বীকৃতি পায়।

এই বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গিগুলি একটি দেশ গঠনের জন্য সংজ্ঞা এবং মানদণ্ড সম্পর্কিত বিভিন্ন চিন্তাধারার অন্তর্নিহিত যুক্তিগুলির কিছু। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই পদগুলির সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের উপর ভিত্তি করে পরিবর্তিত হতে পারে। সংজ্ঞা ওভারল্যাপ হতে পারে, এবং বিভিন্ন দৃষ্টিকোণ সহাবস্থান করতে পারে। একটি দেশ বা রাষ্ট্রকে সংজ্ঞায়িত করতে ব্যবহৃত নির্দিষ্ট মানদণ্ডগুলি প্রায়শই আলোচনা, বিশ্লেষণ এবনং সংগ্রহের উদ্দেশ্যের উপর নির্ভর করে।

 

 

 

 

 

 

 

"What is a country?" The definitions of countries and nations can vary based on different perspectives:


Geographical Perspective:

A "country" is often defined as a distinct territorial entity or region characterized by borders, landmasses, and geographic features. On the other hand, a "state" refers to the political organization governing a specific territory.


Political View:

A "state" is a sovereign entity with defined territory, population, government, and the power to establish relations with other states. A "country" can be viewed as a nation-state, where a specific cultural or ethnic group is associated with a particular region and is not under the rule of another entity.


Legal Perspective:

In international law, a "state" is recognized based on criteria such as a permanent population, defined territory, a functioning government, and the ability to establish relations with other states. A "country" can be seen as a state that has received legal recognition from the international community, often as a member of an organization like the United Nations.


Historical Perspective:

Some see a "country" as a successor to nationalism, marked by the end of imperialism or colonial rule, the formation of a distinct identity, or the establishment of a representative government for the people within a given territory.


Cultural/Ethnic Perspective:

A "country" can be seen as a community or group of people who share a common culture, language, history, and heritage, often limited to a specific region. A "state," on the other hand, is the political entity that represents and governs this cultural or ethnic group.


Economic Perspective:

Some consider the presence of a unified economy with a fixed currency and economic policy as a defining characteristic of a "country." A "state" would then be the governing body overseeing this economic unit.


View of Unity and Governance:

A "country" can be seen as a region that comes under a single ruling authority or government, uniting different regions or tribes. A "state" would be the formal institution governing this unified territory.


In summary, a "state" is a distinct political entity characterized by definite geographical boundaries, a permanent population, a system of governance, and the ability to associate with other states. On the other hand, a "country" includes not only the political and administrative aspects of a state but also the cultural, historical, and geographical identity of a particular nation or region. A state is a subset of a country, representing the formal political structure within that country, which may consist of one or more states or territories.


From one point of view, it is claimed that if a state gains independence, it achieves country status. Another view asserts that a country must be formally recognized as a nation by registering with the United Nations. Additionally, some argue that certain characteristics, such as cultural, historical, or political traits, are essential for designating a region as a "country." Moreover, one view aligns with the idea that a "country" is formed upon the abolition of imperialism and the establishment of self-rule. Sometimes, issuing notes, coins, and postage stamps are regarded as symbols of a country's sovereignty. Some claim that when a country is officially named, it gains country status. Conversely, others insist that a "country" is formed when it gains freedom from subjection and comes under one rule and ruler. Another perspective highlights the country when it receives IMF recognition upon adopting a separate currency and stabilizing its economic system.


These diverse views represent some of the arguments underlying the different schools of thought regarding the definition and criteria for constituting a nation. It is important to note that these terms can vary based on cultural, historical, and political contexts. Definitions may overlap, and different perspectives may coexist. The specific criteria used to define a country or state often depend on the purpose of the discussion, analysis, and context.

অক্টোবর ০৬, ২০২৩

মেডেল সংগ্রহঃ [Collecting medals]

 

মেডেল সংগ্রহঃ

অনেকে শখের বশে মেডেল সংগ্রহ করে, এটা এক্সনুমিয়া [Exnumia] ঘরোরানার একটি বিষয়। এই সংগ্রহ নিয়ে আসুন কিছু জেনে নেই।

উপলক্ষ ভেদে মেডেল বিভিন্ন প্রকারের হয় যেমনঃ মিলিটারি মেডেল, নাগরিক মেডেল,খেলাধুলার মেডেল, ধর্মীয় মেডেল, সম্মান সূচক মেডেল,ব্যাক্তিগত অর্জনের মেডেল ইত্যাদি।

মানুষ কেনো মেডেল সংগ্রহ করেঃ ঐতাহাসিক মাহাত্ব, দৃষ্টি নান্দনিকত্ব, নিখুঁত কাজের প্রশংশা, ব্যাক্তিগত অর্জন,বিনিয়োগ, ঘটনার স্মরণ,কোন সংশ্লিষ্ট সংঘে যুক্ত হওয়া,জনসচেতনতা বৃদ্ধি, সেট কমপ্লিট করার উত্তেজনা ইত্যাদি নানা কারন হতে পারে।

মেডেল সংগ্রহ যেমন এক্সনুমিয়ার অংশ তেমনি আমার মিলিটারি মেমরেবিলিয়ারও অংশ। তাই ব্যাবহারের ভিত্তিতে আমি একে দুই ভাগে ভাগ করছি।

১)নাগরিক মেডেল [For non military personnel/Civilian ]

২) সামরিক মেডেল [For military personnel]

সামরিক মেডেল কে আবার তিন ভাগে ভাগ করছিঃ

১) যুদ্ধের মেডেল [Combat Medals যুদ্ধে অংশগ্রহণ,বিশেষ কৌশল প্রদর্শন বা সাহসিকতার জন্য প্রদান করা মেডেল ].যেমনঃ World war medals,Korian war medals ইত্যাদি।

২) সার্ভিস মেডেল [Service Medals দেয়া হয় কোন নির্দিষ্ট পরিমান মিলিটারি সার্ভিস বা ক্যাম্পেইন সম্পন্ন করলে] । এই মেডেল আবার দুই ধরনের হতে পারে। প্রথম, কাজে ঢোকার কিছু নির্দিষ্ট বছর পর পর [Long term service medals]। দ্বিতীয়, বিভিন্ন ক্যাম্পেইন সম্পন্ন করলে [Campaign] যেমনঃ NATO medals, United states Medals ইত্যাদি।

৩) সাহসিকতার মেডেল [Valor/Gallantry Medals দেয়া হয়ে কর্ম ক্ষেত্রে সাহসিকতার পরিচয় দিলে] যেমনঃVictoria cross, Param vir chakra, Medal of honour ইত্যাদি।

এছাড়া প্রতিটি প্রতিরক্ষা বাহিনীর আলাদা আলাদা মেডেল হয়ঃ যেমন নৌ বাহিনি ,বিমান বাহিনী,পদাতিক বাহিনী, কোস্ট গার্ড,পুলিশ ইত্যাদি।

উৎপাদনের প্রিক্রিয়ার উপর ভিত্তি করে এদের আমি দুই ভাগে ভাগ করেছিঃ

১) আসল মেডেল (যা কাউকে অর্পণ করা হয়েছিলো)

২) সেই মেডেলের কপি যা পরবর্তীতে তৈরি করা হয়েছে।

কিভাবে বুঝবেন যে কোনটি কি?

আসল মেডেল সবসময় ডাইমিন্ট হবে। অর্থাৎ ধাতু গলিয়ে বানানো নয়। বরং চাপ এবং তাপ ব্যাবহার করে ব্ল্যাঙ্কে মেডেলের নকশা বসানো হবে। ফলে এর ধাতুর অনুপাত,ওজন,পুরুত্ব এবং পৃষ্ঠভাগ কপি মেডেল(যা প্রায় সবসময়ই ঢালাই প্রক্রিয়ায় বানানো হয়) থেকে আলাদা হবেই। কপি মেডেল খুব কাচছে থেকে দেখলে এর মদধ্যে ছোট ছোট গোল গহ্বর দেখবেন যে কেবল ঢালাই প্রক্রিয়ার সময় [Air bubble] থাকার কারনে তৈরি হয়।

আপনি কোনটি সংগ্রহ করবেনঃ

আমার ভাষ্য মতে,সেটা নির্ভর করে আপনার সামর্থ্য, সিরিয়াস্নেস, এবং উদ্দেশ্যের উপর। কেননা যদি আপনি জন সচেতনতার উদ্দেশ্যে সংগ্রহ করেন তাহলে জনগন এটা খেয়াল করবে না যে ফ্রেমের পেছনে থাকা মেডেলটি আসল কি না। তারা আপনার উপস্থাপন লক্ষ্য করবে। অন্য দিকে যদি প্রকৃত ইতিহাসকে আপনি হাতের মুটঠোয় দেখতে চান এবং এই নিয়ে নস্টালজিক হতে চান তাহলে আপনার আসল মেডেল গুলুর জন্যই প্রতিীক্ষা করা উচিত। কেননা সাধারণত কেউ তার অর্জনের মেডেল জীবদ্দশায় ইচ্ছা করে কাউকে দিয়ে দেয় নাবা বিক্রি করে দেয় না। তবে আসল মেডেল যেহেতু টাকা দিলেই কিনতে পারবেন না ,তাই সেটির সংগ্রাহক গুরুত্ব সবসময়ই বেশি থাকবে।

কিভাবে সংগ্রহ শুরু করবেন? 

আপনার দ্বারা সম্ভব এবনং আপনার আগ্রহ আচছে এমন একটি নিসশ নিরদধারন করুন। সব ধরনের মেডেল সংগ্রহ করলে; সেই সংগ্রহের কোন দিনই পূর্ণতা আসবে না। ওই নিশের বাইরে কিছুই কিনবেন না। আপনার ওই নিশ টি ই সবাইকে জানান। একটি বিষয়ে এক্সপার্ট হোন। মেডেল সংগ্রহের ৮০% ই হচ্ছে ইতিহাস জানা নিয়ে। তাই আপনার সংগ্রহের মেডেলের ইতিহাস জানুন।